এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১১ এপ্রিল ২০১৪ ১৪:৪৭224190
  • প্রথম প্যারা "ক্ক"
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৪:৪৬224189
  • আমিও বহুবার বদলেছি। কিন্তু সেগুলো সবসময়েই আমার মনে হয়েছে, পলিটিক্যাল পারসেপশনের বদল। যেমন আমি খুব চাইতাম, রুনু গুহনিযগীর ফাঁসি হোক।
    রুনুর আপরাধ সব প্রমানিত হলেও যে ফাঁসি হয় না সেটা জেনেও।

    পরে সেরকম চাইনি।
  • pi | ১১ এপ্রিল ২০১৪ ১৪:৪৫224188
  • 'খারাপ' মেয়ে কথাটাও কি না ব্যবহার করলেই নয় ? ওখানে কেউ দাঁড়ালে, দাঁড়ানোটা তার পেশা হলে তাকে খারাপ বা নষ্ট বলে দাগানো গুলোও বন্ধ হওয়া দরকার। জানি, বলবেন, এগুলো সমাজের চালু টার্ম, সেইভাবেই বলেছেন, আপনি হয়তো মিন করেননি খারাপ। কিন্তু এই চালু ব্যাপারটাকেও বোধহয় সচেতন ভাবেই বন্ধ করার দরকার,আর তার জন্য চালু টার্ম গুলোতে সাবস্ক্রাইব করা সবার আগে বন্ধ হওয়া দরকার।

    আর আমার মতে এই প্রশ্নটা করার কোন মানেই হয়না। কারণ এতে করে কী বোঝাতে চাইছেন,বুঝলাম না। কেউ রোজ দাঁড়ালেও রেপ হওয়াটা অন্যায়, সহকর্মিণীকে এই মেসেজ টা বরং দেওয়া দরকার।
  • সে | ১১ এপ্রিল ২০১৪ ১৪:৪৩224187
  • ভ্যালু তৈরী হয় কেমনে? পরিবেশ থেকেই তো।
    সেই পরিবেশ থেকে দেখে শুনে স্বতঃসিদ্ধের মতো কিছু ভ্যালু তৈরী হয়ে যায়। অভ্যাস। বাক্সের ভেতর থেকে দেখা অভ্যাস।
    বাক্সের বাইরে বেরোলে অভ্যাস বদলাতে পারে। তখন তুলনামূলক অবস্থান আসে। তখন ভ্যালু বদলাতে পারে। না ও পারে।
  • সে | ১১ এপ্রিল ২০১৪ ১৪:৪০224186
  • কোনগুলোকে? আমি তো আমার ভ্যালু বদলানোর উদাহরণ দিই নি এখনো।
  • jhiki | ১১ এপ্রিল ২০১৪ ১৪:৩৯224185
  • ওগুলোকে ভ্যালু বদলানো বলে না, অ্যাকোমোডেট করে নেওয়া বলে। পরিস্থিতি অনুকুল হলেই আবার নিজরূপে প্রত্যাবর্তন।
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৪:৩৭224184
  • পুরো পোস্ট এরকম - "কেস বেসিসে খেলার ইচ্ছে নেই তাপস বাবু - তবে এইটুকু জিগেস করাই যায় - কি করে জানলেন ওখানে দাঁড়ালে খারাপ - আপনিও করেন বুঝি? কিরকম রেট আপনার?"
  • sch | ১১ এপ্রিল ২০১৪ ১৪:৩৫224182
  • তাপস বাবু আমার বক্তব্য আবার পরিষ্কার করে বলি

    "তবে এইটুকু জিগেস করাই যায় - কি করে জানলেন ওখানে দাঁড়ালে খারাপ - আপনিও করেন বুঝি? কিরকম রেট আপনার?"

    - এই প্রশ্নটা যিনি ওই ঠোঁট টিপে হেসে মন্তব্যটা করেছেন তার জন্যে আপনার জন্যে না

    আপনি কনক্লুড করলেন "আপনি আমি ওখানে দাঁড়াই কিনা জানতে চেয়েছেন বরং। "

    আর এই প্রশ্নটা করার উদ্দেশ্য এই যে ভবিষ্যতে ওই প্রশ্নকারিণী এই ধরণের মন্তব্য করে কারো ক্যারাকটার আসাসিনেশান করার আগে একবার ভাববেন - বোঝাতে পারলাম? এর মানে এই নয় খারাপ মেয়ে হলে তাকে রেপ করার এক্তিয়ার জন্মায়
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৪:৩৫224183
  • আমি তো আবার এই অংশটাও দেখতে পাচ্ছি "কিরকম রেট আপনার?"
  • pi | ১১ এপ্রিল ২০১৪ ১৪:৩৪224180
  • হ্যাঁ। আমারো মনে হয়, আলাপ আলোচনা, বিতর্ক, পরিবেশের প্রভাবে ভ্যালু বদলায়, কিছু চূড়ান্ত গাঁট কেস ছাড়া।
  • সে | ১১ এপ্রিল ২০১৪ ১৪:৩৪224181
  • তাপসবাবু,

    আপনি "তবে এইটুকু জিগেস করাই যায়" এই পার্টটুকু পড়েছেন কি? এইটাতে তো আপনাকে কখনই বলে নি - বরং বলেছে "তবে এইটুকু জিগেস করাই যায়"।
    এটা বুঝতে পারছেন না কেন?
  • সে | ১১ এপ্রিল ২০১৪ ১৪:৩১224178
  • ভ্যালু পাল্টায় না - এটা ঠিক নয়।
    একজন মানুষের জীবনেই অনেক ভ্যালু পাল্টায় ১৮০ ডিগ্রী পাল্টায়। আমার নিজের অনেক ভ্যালু পাল্টেছে সমাজ ও পরিবেশের প্রভাবে।
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৪:৩১224179
  • name: তাপস দাশ mail: country:

    IP Address : 127.194.69.26 (*) Date:11 Apr 2014 -- 01:31 PM

    পার্ক স্ট্রিটের পর আমার একাধিক মহিলা সহকর্মী বলেছিলেন, ইট্টু মুখ টিপে হাসি সহযোগে, "ও তো প্রতিদিন রাতে অমুক অফিসের সামনে দাঁড়ায়। "
    এদের জন্যে শচ এর কি নিদান?

    name: sch mail: country:

    IP Address : 126.203.184.35 (*) Date:11 Apr 2014 -- 01:35 PM

    কেস বেসিসে খেলার ইচ্ছে নেই তাপস বাবু - তবে এইটুকু জিগেস করাই যায় - কি করে জানলেন ওখানে দাঁড়ালে খারাপ - আপনিও করেন বুঝি? কিরকম রেট আপনার?

    name: তাপস দাশ mail: country:

    IP Address : 127.194.69.26 (*) Date:11 Apr 2014 -- 01:45 PM

    না না, আপনি আমার কথাটা বুঝতে পারেননি, বা আমি বোঝাতে পারিনি - আমার ওই সহকর্মিনীরা বলতে চেয়েছিলেন, উনি খারাপ বলেই ওখানে দাঁড়ান।

    কিন্তু বাই দ্য ওয়ে 'খারাপ' হলে কি রেপ জায়েজ ?

    name: তাপস দাশ mail: country:

    IP Address : 127.194.69.26 (*) Date:11 Apr 2014 -- 01:57 PM

    আমি এখানে অধিকাংশের নিক ই জানি না। sch সম্ভবত অল্পবয়সী কেউ হবেন। তাই ওঁর কোথায় রাগ করব কিনা ভেব উঠতে পারলাম না। এনালিটিকাল হলে রাগ কমে যায়।

    কেন?

    একক বা অন্য যে কেউ আলোকপাত করবেন?

    ................................................................................................।
    আমি কি রেগে গেছিলাম U ?
  • sch | ১১ এপ্রিল ২০১৪ ১৪:২৮224176
  • ডিঃ নিচের পোস্টে কবির সুমন কিন্তু একটা প্লেসহোলদার ফর এনি সেলিব্রিটি

    আর তাপস বাবু আপনি দাঁড়ান কি না তা-ও বলি নি - ভালো করে না পড়েই মন্তব্য করছেন - কাজেই তক্ক করে লাভ নেই।
  • pi | ১১ এপ্রিল ২০১৪ ১৪:২৮224177
  • ওটা এখানকার দাবিতেও ছিল। তবে আমি মনে করি, এইধরণের মন্তব্য করার জন্য, সে যেই করুক না কেন, তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া দরকার। আর এও মনে করি, সেই ব্যবস্থাটা মৃত্যুদণ্ড নয়।
  • sch | ১১ এপ্রিল ২০১৪ ১৪:২৪224175
  • পাই দিদি - আজ আমি সুজেট সম্বন্ধে একটা খারাপ মন্তব্য করা বা অন্য আরেক জন করার সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করা বা কবির সুমন করা কি এক? আপনি লার্জ স্কেল কমন মানুষের মনোভাব বদলানোর জন্যে অনেক কিছু করতে পারেন - সেটা লং টার্ম প্রসেস। কিন্তু একজন পলিটিক্যাল লিডার - ইন্ডাইরেক্টলি প্রোটেকটার অফ ল যখন বলেন তখন ইম্প্যাক্ট কতখানি হয় ভেবে দেখেছেন ? অফেন্ডাররা ভরসা পায়।

    আপনার হয়তো মনে নেই - নির্ভয়া কান্ডের পর ফেসবুকে একটা কোনো সভার আমন্ত্রণী পেজে একটা চার্টার অফ ডিমান্ড পোস্ট করা হয়েছিল - যার একটা ছিল নিয়ম করা হোক সাবজুডিস অবস্থায় কোনো রেপ কেসের ভিক্টিম সম্বন্ধে কোনো MP/MLA কোনো মন্তব্য করতে পারবে না - করলে সে সাথে সাথে সাকড হবে।

    ব্যাপারটা ওই ইম্প্যাক্টের। আর কিছু না সাধারণ লোক নিয়ে মাথা ঘামিয়ে কি হবে -- যার যা খুশি করে করুক
  • U | ১১ এপ্রিল ২০১৪ ১৪:২২224174
  • তাপশদা ও ভালো করে পোস্ট পড়ার অভ্যেস ছেড়েছেন, আর রিউমার ও মাথা গরমের পরিবেশে চট করে রেগে যাচ্ছেন।
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৪:১৯224171
  • কিন্তু আমি তো আনি কী করেন জিগাইনি। আপনি আমি ওখানে দাঁড়াই কিনা জানতে চেয়েছেন বরং।

    আর বয়স দিয়ে অন্য একটা ব্যাপার বলতে চেয়েছিলাম। সে যাক।

    এই লেভেলের চাপান -উতোরের ইয়ে আমার পেরিয়েছে ।
  • সিকি | ১১ এপ্রিল ২০১৪ ১৪:১৯224172
  • নেতাইয়ের সঙ্গে একমত।

    ডিঃ দিয়ে রাখি, ওগুলো জাস্ট প্লেসহোল্ডার বক্তব্য। কেউ ফেসভ্যালুতে নেবেন না।
  • U | ১১ এপ্রিল ২০১৪ ১৪:১৯224173
  • পাই কে, স্চ এই ধাবনা বদলাবার জন্যে ভয়ের নিদান দিয়েছেন। মামুর ব্লগ আরো দিন দশেক এগোলে এটা অ্যাড্রেস করা যাবে মনে হয়।
  • jhiki | ১১ এপ্রিল ২০১৪ ১৪:১৮224169
  • ভ্যালু অক্ষয় অমর, কোন কিছুতেই পাল্টায় না।
  • সিকি | ১১ এপ্রিল ২০১৪ ১৪:১৮224170
  • স্চ, আমি উত্তরপ্রদেশে থাকি। এই ধরণের মানুষজন আমি নিয়মিত দেখছি। আমার স্ত্রী তাঁর অফিসে দেখছেন আরও বেশি। অনেক এই ধরণের কমেন্ট শুনে শুনে এখন বোধ হয় কান সয়ে গেছে। ঘরের মেয়েকে এখনও, বেশির ভাগ ঘরেই জাস্ট একটা সম্পত্তি বা সুটকেস হিসেবে ট্রিট করা হয়, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে।

    মুলায়ম ক্ষমতায় আসবে না, অন্ততপক্ষে আইন পাল্টানোর মতন পজিশনে ওর জীবনে ও আসতে পারবে না। আর দ্বিতীয়ত, আইন পাল্টানো কারুর ব্যক্তিগত মাইন্ডসেটের ওপর নির্ভর করে না। দুই হাউসে পাস হতে হয়, সম্বিধান সংশোধন কমিটির অনুমোদ্ন পেতে হয়, অনেকগুলো স্তর আছে। তো, ওর স্বপ্ন কখনও বাস্তব হবে না। সেটা বাদ দিলেও, ওর বক্তব্যের একটা ইমপ্যাক্ট থেকেই যায়। থাকবে।

    মুলায়ম যেটা বলছে, সেটা উত্তরপ্রদেশের মাসের ভাষা। শুধু মুলায়মকে কনডেম করে তো লাভ নেই। উত্তরপ্রদেশের লোক ইন জেনারেল, মুলায়মের সমর্থক হোক বা না হোক, বিভিন্ন গ্রেডে এই ধরণের মাইন্ডসেটই পোষণ করে। এই গাজিয়াবাদ জেলার মধ্যেই এমন কিছু গ্রাম আছে, যেখানে বিয়ের আগে মেয়েদের মোবাইল ব্যবহার করতে বারণ করেছে গ্রামের ইমাম বা সরপঞ্চ প্রধান, গাজিয়াবাদেই এমন গ্রাম আছে যেখানে ইভটিজিং, গায়ে হাত দেওয়া এসবের থেকে বাঁচতে মেয়েরা মাঝপথে কলেজে যাওয়া ছেড়ে দেয়, পড়াশোনা ছেড়ে দেয়, বিয়ে হবার অপেক্ষায় বসে থাকে। বিয়ের পরে, সেই গতানুগতিক জীবন কাটায়।

    আবার, এই সব গ্রামেই, চুপচাপ, প্রচারের আলো থেকে দূরে, প্রাণের ভয় হাতের মুঠোয় নিয়ে নীরবে কাজ করে যাচ্ছে কিছু এনজিও কর্মী। বুনিয়াদী স্তরে বাচ্চাদের শিক্ষা দেবার কাজ করছে, সেক্স এডুকেশন দিচ্ছে, অন্যভাবে ভাবতে শেখাচ্ছে।

    সমস্যা হচ্ছে, অন্যভাবে ভাবতে শিখে বড় হয়ে ওঠা গ্রামের ছেলেমেয়েরা এর পর আর গ্রামের পরিবেশে নিজেদের মানাতে পারছে না, তারা চলে আসছে নয়ডায়, গাজিয়াবাদ সিটিতে, দিল্লিতে, তাদের গ্রাম সেই একই মাইন্ডসেটে পড়ে থাকছে।
  • U | ১১ এপ্রিল ২০১৪ ১৪:১৭224168
  • একক ধর্ষণ প্রসঙ্গে ভ্যালুসিস্টেম অবধি এসেছে তাহলে। এবার জিগেস করা যায়,ধর্ষণ কেন হয় একক? রুট কজ টা কি?
  • pi | ১১ এপ্রিল ২০১৪ ১৪:১৬224167
  • আমারো লেখার খুব একটা সুবিধে নেই। সব পোস্ট ভালো করে পড়িনি, জানিনা এটা অগেই কেউ বলেছেন কিনা। শ্চ, এরকম ভাব্না প্রচুর লোকের। ক'জনকে বীভৎস ভাবে মৃত্যুদণ্ডের নিদান দেবেন ?
    বরং এই ভাবনা বদলানোর জন্যেই কিছু করার প্রয়োজন,সেই নিয়ে ভাবা প্রয়োজন বলে মনে হয়না ?
  • san | ১১ এপ্রিল ২০১৪ ১৪:০৮224165
  • মৃত্যুভয় দেখিয়ে কি ভ্যালুজ পাল্টানো যাবে স্চ ? কারোর পাল্টায় ?
  • নেতাই | ১১ এপ্রিল ২০১৪ ১৪:০৭224164
  • সিকিদা, তোমার 01:25 PM পোস্ট কিন্তু একটা পোটেনসিয়াল সাইবার ক্রাইম। অক্ষম রাগ প্রকাশের বাড়াবাড়ি। 01:39 PM পোস্ট, প্রথম প্যারা ও পড়তে ভালো লাগলো না।
  • sch | ১১ এপ্রিল ২০১৪ ১৪:০৫224162
  • তাপস বাবু আপনি আমার কথাটা একদমই বুঝতে পারেন নি। আমি বলেছি ওনাদের কাছে জানতে চাওয়া ওনারা কি করে জানলেন যে ওখানে দাঁড়ালেই সে খারাপ - আর রেট জিজ্ঞেস করাটা একদমই তাকে সরাসরি অপমান করার উদ্দেশে। "ওখানে দাঁড়ালে" রেপ করার এক্তিয়ার জন্মায় কি না সেটা তো একদমই অপ্রাসঙ্গিক - প্রাসঙ্গিক হল ওখানে দাঁড়ালেই যে খারাপ সেটা জানা গেলো কি করে? আর সেটা জানা গেলে বুঝতে হবে আপনি ওই কাজে যুক্ত।

    এবার কি বোঝাতে পারলাম?

    সিকি নি জার্ক রিয়াকশানের বয়েস অনেকদিন পেরিয়ে গেছে। এই যে বিহার ইউ পি'র পুরুষতান্ত্রিক ব্যবস্থা -এটা কিন্তু আর কোথাও এতো প্রবল না - মুলায়েম যে মন্তব্য করেছেন বা আশা দিয়েছেন আইন বদলাবেন বলে তার ইম্প্যাক্ট আপনি নিশ্চয়ই বোঝেন। বুদ্ধবাবু /দেবে গৌড়া/জ্যোতি বসু কিন্তু এই ধরণের ক্ষতিকর মন্তব্য করবেন না। বানতলার পরে জ্যোতি বাবু বলেছিলেন "এরকম তো হয়েই থাকে" - খুবই বর্বরোচিত ম্নতব্য, কিন্তু সেটা এর সাথে ইকুয়েটেবল নয়।

    মুলায়েমকে ভোট আউট করবেন তো কি হবে - সে তো এই ধরণের কথা বলেই যাবে - এবং একটা সময়ে বেশ কিছু লোক এই উদ্দেশে তাকে ক্ষমতায় আনবে রাজ্যসভা, বা অন্য কিছু দিয়ে। কিছুতেই কিছু হবে না

    আমি জানি দু চারটে লাশ ফেললেই বিশাল কিছু বদলাবে না - কিন্তু এটা তো মানবেন যে মৃত্যু মানুষের মনে একটা ভয় ঢোকায় - তাই আর কি অল্প চেষ্টা করা অন্য রকম কিছু করার। প্রাণে ভয় ঢুকলে একটু ভেবে কথা বলবে - কাজ করবে।

    যাক গে এ তক্ক কোথাও পৌঁছবে না - থামলাম
  • Ekak | ১১ এপ্রিল ২০১৪ ১৪:০৫224163
  • শ্চ

    ঠান্ডা মাথায় শুরু থেকে শুরু করুন। রেপ খারাপ কেন ? আমরা কী বলি ? "উইদৌত কনসেন্ট " ব্যাপারটা আমাদের কাছে এত দামী কেন ?
    এগুলো সবই লার্ন্দ ভ্যালু। "ইজ্জত " এই তাও শেখা জিনিষ। এই ধরুন বতিন কে নিয়ে যে কেচ্ছা করে মেইল লিখেছে। বিদেশ হলে দিফেমেসনের কেস, ফাইন অনেক কিছু হবে। এখানে হয়না কেন ? কারণ আমরা ওই ইন্ডিভিজুয়াল ভ্যালু সেন্স টা এখনো শিখিনি। আমরা রেপ অবধি শিখেছি যেখানে উইদাউত কনসেন্ট ফর্স্দ সেক্স একটা চরম বাজে ব্যাপার। ইন্ডিয়াতে প্রচুর লোক এটাও শেখেনি। এটা তো শেখাতে হবে। আপনি একটা ভ্যালু সিস্টেম না শিখিয়ে কিভাবে আশা করেন যে লোকজন সেইভাবে বিহেভ করবে। এখনো বিভিন্ন ফর্মে শুধু বাবা র নাম লেখার জায়গা। মা এর নাম নেই। খেয়াল করে দেখুন চুরি -ডাকাতি-খুন এগুলো নিয়ে কিন্তু মানুষ যথেষ্ট তত্পর। কারণ সেখানে সম্পত্তি হরণ হচ্ছে বা জীবন। এমনকি কেও কার ঘরের থেকে মেয়ে হরণ করে নিয়ে গেলেও তত্পর । সেটাও সম্পত্তি। কিন্তু মেয়েদের নিজেদের আত্মসম্মানের লার্নিং কার্ভ টাই প্রচুর পিছিয়ে। জাস্ট "ইজ্জত " অবধি শিখে বসে আছে। ইজ্জত হলো সামাজিক আত্মসম্মান। এর বাইরেও একদম নিজের একটা জায়গা হয় এই সমাজবিযুক্ত ধারণা গড়ে তোলা কী চাট্টিখানি কথা নাকি। এর মধ্যে আইন কঠিন হোক। প্রতিবাদ চলুক। যা চলছে চলুক। কিন্তু লার্নিং কার্ভ কমপ্লিট না করলে দেশ যেখানে থাকার সেখানেই পরে থাকবে। গ্রামের মেয়েদের ঝুড়ি বানানো শেখানোর চেও এই সমাজবিযুক্ত আত্মধারনা গড়ে তোলা জরুরি। সেখানে ইকনমিক ইন্দিপেন্দেনস এর ভূমিকা আছে। আরও অনেক ব্যাপার আছে। রেগে মেগে রামদা হাতে বেরিয়ে পড়লে জাস্ট নিরীহ মানুষ মরবে।
  • san | ১১ এপ্রিল ২০১৪ ১৪:০২224161
  • অর্থাৎ রাগী লোকেরা কম অ্যানালিটিকাল ?

    জ্জয় মা !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত