এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ১১ এপ্রিল ২০১৪ ২০:১৬224250
  • ও মা ওমনাথ সেন্টিমেন্ট দেখাবে আর আমি পারবনা? ওমনাথ কি তাহলে দুধুভাতু? তাই হোক তাহলে। ওমনাথ বাবা, ল্যাবেঞ্চুষ খাবা?
  • সিকি | ১১ এপ্রিল ২০১৪ ১৯:৫৫224248
  • এই দেখুন।

  • Tim | ১১ এপ্রিল ২০১৪ ১৯:৫৫224249
  • এস এস এন নিয়ে সত্যি সম্বন্ধ করতে দেখেছি। জগতে কত কিই হয়। পাত্রীর জ্যাঠামশাই আম্রিকার কেষ্টবিষ্টু ছিলেন, অনেকরকম ইনফরমেশনে জানাশুনো ছিলো।
    ছেলেটি অবশ্য সোশ্যাল সিকিওরিটি দেয়নি শেষমেশ।
  • h | ১১ এপ্রিল ২০১৪ ১৯:৪৫224247
  • কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে সেক্সি টেড টক না কি সেল্ফি বক্তৃতার লোকশিক্ষের ভিডিও। জনতা ভাগ হয়ে যান। বাকিরা মার্ক্স বাদী অথবা সুরমা ভোপালী ;-)
  • ~ | ১১ এপ্রিল ২০১৪ ১৯:২৫224246
  • লোকশিক্ষার ভলান্টারিজম তথা ফ্রি রিডারশীপ বা ফ্রি ডাউনলোডিং এর থেকে লোকজন অর্থনীতি চাঙ্গাকারী সেক্সি বিনিয়োগ মূল্যে তথা প্যাকেজিং-এ বিশ্বাসী সেটা তো দেখাই গেছে, নতুন কি? কারণ হিসেবে গাল দিতে পারার মহত্বের গ্রহণযোগ্যতা নিয়ে যদিও কিছু প্রশ্ন থেকে যায়। তবে মার্ক্সবাবু যেহেতু সেক্সি অর্থনীতি নিয়েই বলেছেন, লোকশিক্ষে বা ভলান্টারিজম নিয়ে তেমন নয়, তাই সে প্রশ্নের উত্তরও খুব অজানা নয়। অন্তত ভলান্টারি লোকশিক্ষার তরফে বিশেষ থিওরাইজেশনের অভাব তো দেখাই যাচ্ছে।
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৪ ১৯:১১224245
  • আর থ্রেডিং কন্যাকে বলবেন এন আর আই অনেকরকম হয়। ব্যাকগ্রাউণ্ড চেকের জন্যে যেন হবু বরের সোস্যাল সিকিউরিটি নাম্বার চেয়ে নেয়। (বাকিটা পরে)
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৪ ১৯:০৯224244
  • কুমুদি যখন পরের বার দাঁত তোলাবেন তখন ডাক্তারকে বলবেন একটা দেড় মিলিমিটার ব্যাসের বল ঐ গর্তে রেখে দিতে। তাহলে আর সেলাই না করলেও চলবে, আর ওখানে দাঁত গজাতেও পারবে না। ঐ রকম বল আমেরিকা থেকে আনাতে বলবেন, না থাকলে সেই ডাক্তারের কাছে যাবেনই না, তা সে যতই ভালো হোক।
  • h | ১১ এপ্রিল ২০১৪ ১৯:০৩224243
  • তৃতীয় প্যারাগ্রাফ থেকেই দেখা যাচ্ছে 'সেক্সি' জিনিস গুলো আচমকা 'সত্যিকারের' হয়ে গেল। সেক্সি কেন রয়ে গেল না, আমরা এ বিষয়ে আরো একটি প্যারা আশা করছি ;-)

    সেক্সি - আই আই এম (গোছের) = সত্যিকারের (লোকশিক্ষে)

    ফর্মুলাটা কি এই?

    ;-)
  • pi | ১১ এপ্রিল ২০১৪ ১৮:১৮224242
  • এই তৃতীয় প্যারার কথাগুলোই তো সেদিন বলেছিলাম !
  • ~ | ১১ এপ্রিল ২০১৪ ১৮:০৫224241
  • দেখুন এই কাজটা আগে নানা সংগঠনের তরফ থেকে হত। ধরুন আজ কমল চক্রবর্তীকে নিয়ে বানানো ডলুমেন্টরি রিলিজ হবে। একটা সভাঘর ভাড়া নেওয়া হল। কমলবাবু সহ কিছু বক্তা এলেন, যারা কমলবাবুর লেখালেখির মূল্যায়ন ও ব্যক্তি কমলবাবু সম্পর্কে বক্তব্য রাখবেন। জনা পাঁচেক বক্তা কুড়ি মিনিট করে, কমলবাবু নিজে, দশ মিনিট, বাকি অনুষ্ঠান, সম্মাননা দশ মিনিট। দু ঘন্টার অনুষ্ঠান। মাঝে চা বিস্কুট, প্রেস, ক্যামেরা ফটো, পরের দিন দু-তিনটি কাগজে নিউজ, সভাঘরে ইম্মেডিয়েট কিছু ডিভিডি বিক্রি। গল্প শেষ। কিছু পত্রিকা তাদের বিশেষ সংখ্যা বা বিশেষ ক্রোড়পত্র প্রকাশের সময় এখনো এটা করে থাকে।

    এটা পুরোটা ভিডিও ক্যামেরায় রেকর্ড করে পরে ইউটিউবে দেবেন কিনা আপনার ব্যপার। (এতদিন দেওয়া হত না বলে বেশ কিছু মূল্যবান বলে ফেলা কথা বার্তা জাস্ট এখনো কেউ জানে না, সে আলাদা ব্যপার)। টেডেক্স এই পুরোনো মদটাকে কিছু নতুন বোতোলে ঢেলেছে। টেডেক্সে রেজিস্ট্রেশন করুন বক্তা হিসেবে। টাকা দিয়ে সাবস্ক্রাইব করুন বা বহুল প্রচার করে সেই টাকা পুষিয়ে দিয়ে টেড সাপোর্টার হিসেবে পদাধিকার পেয়ে রেজিস্টারড হোন। অনুষ্ঠানের খরচা উঠে গেল লোকেশন বাছা হল আই আই এম গোছের সেক্সি জায়গা। পার্টিসিপেশন ফি ও অ্যাডভার্টাইসিং ফি ও সেক্সি হয়ে গেল। যে টীমটা গোটা জিনিসটা সংগঠন করল তাদের চাপ কমে গেল। এবার কিছু সেক্সি টকার ধরা হল, যাদের বক্তব্য শোনার জন্য মিডিয়া হামলে পড়বে। নিন সফল টেড টক। অতঃপর যথাবিহিত ইউটিউব তো রইলই।

    ব্র্যান্ডেড নামে না ভুলে এহেন বক্তৃতা ও সাক্ষাৎকার সমূহ নিজের উদ্যোগে ও গুরুগম্ভীর সংগঠনের প্ল্যাটফর্মে সংগঠন করুন। সাহিত্যিক ও সামাজিক আলোচনা সভা করুন। যথাবিহিত রেকর্ডিংপূর্বক ইউটিউ চ্যানেল বা নিজের ওয়েবপেজ ব্লগপেজ এ রাখুন। কনটেন্ট ভালো ও আকর্ষক হলে, রিচ হলে ইন্টারেস্টিং হলে লোকে এবিপি আনন্দ ছেড়ে হামলে পড়ে দেখবে অনলাইন বা ডাউনলোড করে। ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্যে বিভিন্ন বন্ধুবান্ধব নিয়ে ছড়িয়ে পড়ুন সঠিক মিডিয়া হাইপ বিহীন লোকেদের কাছে, রেগুলার বেসিসে সেগুলো রাজ্য ও দেশের নানা প্রান্ত থেকে আপনার সাইটে বা ফোরামে আপলোড হতে থাকলে দেখবেন লোকে সকালে বিকালে পাতা রিফ্রেশ করে চলেছে। পলিটিশিয়ানদের ভাট বাদে কিছু সত্যিকারের ইমপর্ট্যান্ট কন্টেন্ট ক্রিয়েট করে যান। দরকার একটা শুধু HD ভিডিও রেকর্ডার। সেটা তো আজকাল ভালো ফোনেও থাকে। পরে এই ভিডিও কনটেন্তের প্রতি দেশ বিদেশের টিভি চ্যানেল ও বিভিন্ন ইউনিভার্সিটির অডিটেরিয়াম গুলো ইন্টারেস্টেড হলে অবাক হবেন না।

    জনতা আজকাল লেখক ও গবেষকদের কাজের প্রচারের জন্য সম্ভাব্য সমস্ত মিডিয়াকে কাজে লাগানোর কথা না বলে প্রকাশক ও প্রোডিউসারদের মুনাফার জন্য অপ্রার্থিব দামের বই ও সিডি ডিভিডি কেনার আবেদন জানাচ্ছে দেখলেও ভালো লাগে। তবু যদি সেই মুনাফার কিছুটাও ক্রিয়েটারদের হাতে পৌঁছনোর কোনো ইতিহাস থাকতো।

    অবশ্য ৫-৭ বছর ধরে ক্রমাগত করে চলা অভিযোগের উত্তরে লোকে যখন ল্যাদের সেন্টিমেন্ট দেখান আলস্যের জাস্টিফিকেশনে হ্যা হ্যা করে হাসেন তখন আর কিসেই বা খারাপ লাগার থাকতে পারে।
  • de | ১১ এপ্রিল ২০১৪ ১৭:১৭224240
  • আমার এক বন্ধুর দাদা ইলেকট্রনিক্সের প্রফেসর ক্যালকাটা ইউনির - তার সঙ্গে সেদিন গপ্পো হোলো- দুয়েকটা শেয়ার করি-

    এক স্টুডেন্ট কনসার্ভেশন অব এনার্জি প্রিন্সিপল লিখেছে -

    The total amount of energy is constant, unless otherwise stated

    আরেক ভাইভাতে কোচ্চেন - মোটর কয় প্রকার?

    উত্তর - দুই প্রকার, এসি, ডিসি।

    প্রফেসার আশাণ্বিত হয়ে জিগালেন - তা মাথার ওপর এই পাখাটা কোন মোটর?

    কেন স্যার, ডিসি!

    সে কি, কেন?

    নাহলে তো একবার এদিকে আরেকবার অন্যদিকে ঘুরতো! (ইন ফ্যাক্ট, আমার বসার ঘরের ফ্যানটা কয়েকদিন ধরে ওভাবেই ঘুরছে, তখন এই ছানার কথা মনে হোলো)।

    আরেক ছানা - তাকে জিগানো হয়েচে, ওহমের ল বলো।

    কোন ল স্যার?

    ওহমের কটা ল তুমি জানো?

    দুটো -

    কি কি?

    when there is a voltage, there is a current

    আর?

    that current is proportional to this voltage!

    এই শেষটা সেই প্রফেসর দাদার বলার গুণে এতো সুন্দর শুনতে হয়েছিলো!
  • সিকি | ১১ এপ্রিল ২০১৪ ১৬:৫৩224239
  • বৈকাল চারটে বেজে দুই মিনিটের পোস্ট পড়ে গভীর আনন্দিত হয়ে আমি হনুকে ছত্তিরিশখানা এফসি দিলাম।
  • U | ১১ এপ্রিল ২০১৪ ১৬:৩১224238
  • বরং স্পোকেন ইংলিশ এর ক্লাস করানো যেতে পারে। মোদ্দা যা বলতে চেয়েছেন What I mean is that if there’s rape, then there should be punishment. But on the other hand, as per Islam, if two people go to a hotel and have sex with consent, even that should be banned. They should be punished. অবৈধ সম্পর্ক সমর্থন করছেন না। অন্ততঃ ইসলামে বৈধ সম্পর্কের বাইরে এমনকি কনসেনসুয়াল সেক্সের ক্ষেত্রেও মৃত্যুদন্ডের বিধান আছে - এইটে ই বলতে চেয়েছেন। বাকিটা ইংরিজিতে ছড়িয়েছেন বলেই মনে হল স্চ এর লিং পড়ে। ন্যান এবার যথেষ্ট ট্রিভিয়ালাইজ করতে পারলাম কিনা বুঝে নিন। পলিটিশিয়ানদের কথায় রেপ, সেক্স শব্দগুলো থাকলেই সেনসেশনালাইজ করার বিরুদ্ধেও টেড টক দরকার।
  • sch | ১১ এপ্রিল ২০১৪ ১৬:০৮224237
  • সিকি আয়েশা টাকিয়া মানে সেই টারজান দ্য ওয়ান্ডার কারের আয়েশা তাকিয়া তো। তাহলে তো তাকিয়াদেবী সেখানে যা যা করেছেন সবই ইসলামের বিরুদ্ধে - ইসলাম খঁতরে মে হ্যায়

    সর্ষের মধ্যে ভুত। শিগগির উনি তালাক দেওয়ান ওনার ছেলের বৌ কে
  • h | ১১ এপ্রিল ২০১৪ ১৬:০৭224235
  • ঃ-))))))))))))))))))))))))))))))))))))
  • de | ১১ এপ্রিল ২০১৪ ১৬:০৭224236
  • ফ্রাকটালে আর খাড়ায়েচে কি করে? সবই গড়ায়েচে!
  • h | ১১ এপ্রিল ২০১৪ ১৬:০৬224234
  • ঃ-))
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৬:০৩224231
  • সে নহি নহি আমি
  • sch | ১১ এপ্রিল ২০১৪ ১৬:০৩224232
  • আহা মুলায়েম তো গুরুর পাতা থেকে তুলে কথা বলছে

    " Even as he faces flak over his comment defending rapists, Samajwadi Party chief Mulayam Singh Yadav has refused to back down. "What have I said? What is incorrect in my statement?" he asked, proceeding to say that there is a debate the world over on death penalty.
    "There should be no capital punishment. The innocent should not be punished," he said."

    ভাবা যায় মুলায়েমও গুরু পড়েন!!!!
  • quark | ১১ এপ্রিল ২০১৪ ১৬:০৩224233
  • খেয়েচে!
  • h | ১১ এপ্রিল ২০১৪ ১৬:০২224230
  • অবস্থান না, প্লেস হোল্ডার ও না। বাইক হল একটি পাগান বিশ্বাস, যার ফেস আছে। আমলাতান্ত্রিক আধুনিকতার মুখহীন অবয়বে যে আসলে একটি হাজার চুরাশি সিক্কা। আর শোভন হল ভগীরথ, যে একটি পাগান বিশ্বাসের ধারাকে এই ধরায় বয়ে আনছে। আর আমি হলাম এদের সম্মিলিত পোস্ট টেকনোক্রাটিক কালের ছায়াছবি একটি টেড টক। তিনজন মিলে আমরা আস্তে আস্তে আমরা ইনটারনেটের ফ্র্যাকটালের মধ্যে ঢুকে যাচ্ছি। সেখানে একজন, কেবল মাত্র একজন খাড়ায়েছে।
  • সিকি | ১১ এপ্রিল ২০১৪ ১৫:৪৮224228
  • এই আবু আজম লোকটি আয়েশা টাকিয়ার শ্বশুর। এর ছেলে মুম্বাইয়ের কোন একটা ক্ষেত্র থেকে সপার হয়ে ভোটে দাঁড়িয়েছে। সে এখন বাবার বক্তব্য না পারছে গিলতে, না পারছে ওগরাতে।
  • sch | ১১ এপ্রিল ২০১৪ ১৫:৪১224227
  • দূর আসল লিঙ্কটা দিন যেখানে ফুল ইন্টারভিঊটা আছে

    "In a bizarre and grotesque statement, the state Samajwadi Party (SP) chief Abu Azmi said women who were raped should also be punished. The statement came after this reporter questioned Azmi about SP chief Mulayam Singh Yadav’s comments on rape."

    http://www.mid-day.com/articles/shocking-women-having-sex-should-be-hanged-says-abu-azmi/15222050

    আশা করি এবার মুল্যায়েমের ইম্প্যাক্ট ফ্যাক্টরটা বুঝতে পারছেন - চাইলে পুরো ইন্টারভিউটা পড়ে নেবেন
  • সে | ১১ এপ্রিল ২০১৪ ১৫:৩৮224226
  • নেতাইকে থেঙ্কু।
  • Ekak | ১১ এপ্রিল ২০১৪ ১৫:৩৭224225
  • আর দেখুন এস্সিএইচ, ফেস্লেস আন্দোলনের প্রতি আমার কোনো প্রীতি নাই। একটা মিনিমাম আন্দোলন মানেও একশোটা নেম এন্ড ফেস আমার সামনে বারবার এসে পাগল করে তুলবে। যেই মুহুর্তে ফেস নেই নেম নেই অমনি একটা গোটা থিওরি। আমি সেই থিওরির জাবর কেটে সুখে নিদ্রামগ্ন। ইনফ্যাক্ট এই লক্ষ মানুষের মিছিলেও আমি কিছু খুঁজে পাইনা। দুটো লোক লোক যদি ঘুম ভাঙিয়ে কড়া নেড়ে বলত যা কচ্ছ ভুল কচ্ছ তবে অন্বেক বেটার হত। একেকটা মিছিল যেন একটা চলমান চীস ব্লক। ইউ জাস্ট নিড আ নাইফ কল্ড এন্টিথিসিস। খেল খতম। পাল্টা ধাক্কা খাওয়ার চান্স নেই। কনসায়েন্স এর কাছে কবুল। ঘুমুতে যাও। কোথাও কোনো ভীয়লেনস নেই। ধুর্ধুর।
  • sch | ১১ এপ্রিল ২০১৪ ১৫:৩২224223
  • একক একবারও বলি নি ওগুলো বদলানো হবে না - করতেই হবে - কিন্তু সেটা লং টার্ম। আগে অক্সিজেন জোগানোর জন্যে কিছু শর্ট টার্ম ব্যবস্থা তো নিতে হবে
  • নেতাই | ১১ এপ্রিল ২০১৪ ১৫:২৯224221
  • সরি।
    *সে দির জন্য
  • Ekak | ১১ এপ্রিল ২০১৪ ১৫:২৯224222
  • আপনার মডেলে আপনি একটা পাবলিক সেক্টর কে বদলে দেখান। সোজা কথা সোজা ভাবে বুঝে নেব :) স্ট্রাটেজি-ওয়ার্ক কালচার -ফোকাস এসব না বদলালে ওসব টপ লেভেল ম্যানেজার বদলে বড়জোর এক-দুটো কোয়ার্টারের রেসাল্ট সামান্য বদলায়। তারপর যে কে সেই। সেই লোক চাপে পরে ট্রান্সফার হয়। আপিসের পিওন রা গপ্প করে অমুক বড়বাবু খুব কড়া ছিলেন। এবং আরও বেশি ভুতের কেত্তন চলতে থাকে কারণ ততদিনে করাপ্তেদ ইউনিয়ন ম্যাল্প্রাক্তিস কে পলিটিকাল রাইট বলে লেজিতিমায়স করে ফেলে। দেখেই বলছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত