এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ১১ এপ্রিল ২০১৪ ২৩:২০224280
  • নিক দিয়ে লেখা পোস্ট কখনো আই পি আর এ পড়ে? ভাগ্যিস আমার নিউক্লিয়ার বোম এর পাতন প্রণালীটা বলে দেই নি।
  • h | ১১ এপ্রিল ২০১৪ ২৩:১৮224279
  • যা সালা। এটা গভীর অভিযোগ হয়ে গেল। এই যে পোস্ট এটা কি আমার ইনটেলেকচুয়াল প্রপার্টি নাকি? ধুর।

    আরে বাবা এত রেগে যাস কেন, বাড়িতে কখনো ফাইল হারায় না? আমি নিজেও অনেকবার হারিয়ে গেছি। এটা বড় কথা কিসু না। এলেম থাকলে লোকে আবার লিখে নেবে।
  • সে | ১১ এপ্রিল ২০১৪ ২৩:১২224278
  • হ্যাবা এতজ।
  • I | ১১ এপ্রিল ২০১৪ ২৩:০৫224277
  • এতজ, আগাম শুভ জন্মদিন। প্রচুর লেখো।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৪ ২৩:০১224276
  • থ্যাংকু পাই। একটু আগাম হয়ে গেল আরকি। একদিন আগেই। ঃ-)
    তবে ভারতে তো আর ঘন্টাখানেক বাদেই। ঃ-)
  • π | ১১ এপ্রিল ২০১৪ ২২:৫৮224274
  • এতজকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
  • ঈশান | ১১ এপ্রিল ২০১৪ ২২:৫৮224275
  • হ্যাঁ রে ভাই, দায়ী। মেনে নিলাম তো।
  • bhagidaar | ১১ এপ্রিল ২০১৪ ২২:৫৬224273
  • না আমি তো নিউস রেসিপিয়েন্ট, আমি amriga
  • π | ১১ এপ্রিল ২০১৪ ২২:৫৩224272
  • পুরো ঝড়ে দেশে, বজ্রের দেশে, বিদ্যুতের দেশে এসে পড়েছি। আর হাওয়ার দেশ। এত্ত হাওয়া, এত্ত হাওয়া যে সত্যি সত্যি উড়ে যাবার উপক্রম। শেষমেশ কোনোক্রমে একজায়গায় দাঁড়িয়ে রইলুম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, এমাথা ওমাথা ফুঁড়ে বিদ্যুত চিরে যাচ্ছে, আর ওদিকে এক কোণে মেঘের ফাঁক দিয়ে চাঁদ বেরোচ্ছে। সে কী অদ্ভুত আলো ! সে ছবি অবশ্য তুলতে পারিনি। অবাক হয়ে গিয়ে।



  • ~ | ১১ এপ্রিল ২০১৪ ২২:৫১224271
  • হাস্যরস প্রদর্শনের জন্য ধন্যবাদ। যদিও ল্যবেঞ্চুসে এটা ঢাকা পড়ল না যে প্রায় একবছরের ইউসার ডেটা ও তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্রিয়েটিভ রাইটিং, একটি গোটা পুজোসংখ্যার সমস্ত লেখা গল্প কবিতা প্রবন্ধ সব - গুরুচন্ডালি কর্তৃপক্ষ তথা সৈকত বন্দ্যোপাধ্যায় ড্যামেজ করেছেন, ওমনাথ নয়। সেই সমস্ত ক্রিয়েটিভ মেটেরিয়ালের পার্মানেন্ট লসের জন্য গুরুচন্ডালি কর্তৃপক্ষ তথা সৈকত বন্দ্যোপাধ্যায় দায়ি, ওমনাথ নয়।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৪ ২২:৪৭224270
  • ভাগীদার অস্ট্রেলিয়া থেকে নাকি? ঃ-)
    যাক সে কথা, অনেক ধন্যবাদ। ভালো আছেন? প্রিয় প্রজাদের কিছু রেশমী চাদর দিলেন? ঃ-)
  • bhagidaar | ১১ এপ্রিল ২০১৪ ২২:৪৫224269
  • এতজ কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজি তো জন্মদিন নাকি আগামী কাল? অস্ত্রেলিয়াবাসী ভাটুরে যদি অমৃগাবাসী ভাটুরেকে জন্মদিন কবে জানায়, দিন একটু আধটু ভুল হইতে পারে।
    যাগ্গে জন্মদিনের কথায় ফিরে আসি।ইন্টারেস্টিং কলম আপনার।তার থেকে আরো অনেক অনেক লেখা বেরোক!
  • byaang | ১১ এপ্রিল ২০১৪ ২২:২৯224268
  • এসসির বোঝা ইশানের ঘাড়ে চাপালুম বলে দুঃখপ্রকাশ করছি। করাই উচিৎ
  • byaang | ১১ এপ্রিল ২০১৪ ২২:২৭224267
  • ওঃ সত্যি সত্যি দুঃখিত। ঃ(((
  • ঈশান | ১১ এপ্রিল ২০১৪ ২২:২৪224266
  • ভাটে আমি কোনো লিং টিং দিই নাই তো। :-)
  • byaang | ১১ এপ্রিল ২০১৪ ২২:২০224265
  • অবিশ্যি টইয়ে আগেই অক্ষ এই লিংটা দিয়েছে। তবে কিনা ভাটে কেন শুধু লেখাটার লিং থাকে, তাই ভিডিওটার লিংটাও দিয়ে দিলাম।
  • ঈশান | ১১ এপ্রিল ২০১৪ ২১:৩৫224262
  • না আউটলুক না। পুনঃ প্রকাশ। অন্য সাইটে। টইতে পাই দিয়েছে।
  • SC | ১১ এপ্রিল ২০১৪ ২১:৩৫224263
  • তেহেলকা তে মেজরিটি শেয়ার মনেহয় আমাদের দিদির দলের সেই বিখ্যাত এম পি কে ডি সিঙ্গের।
  • SC | ১১ এপ্রিল ২০১৪ ২১:৩৩224261
  • আউটলুক এর সাইট হ্যাক হয়েছে?
  • ঈশান | ১১ এপ্রিল ২০১৪ ২১:৩২224260
  • এইটা পুনঃ প্রকাশ করার জন্যই তো সাইট হ্যাক হয়েছে বলছে।
  • SC | ১১ এপ্রিল ২০১৪ ২১:৩১224258
  • সিসিটিভি ফুটেজ নিয়ে কদিন আগে অনেক মারপিট হলো।
    অনেকে বলছেন সিসিটিভি ফুটেজ মহিলার বক্তব্যকে সমর্থন করছে না।
    আবার উল্টে অনেকে বলছেন সিসিটিভি ফুটেজ পাবলিক করছ কেন।
    আমাদের মনু (মানে যে চুপ করে থাকে সে নয়,অন্যজন) এইটা লিখেছে বলে লোকে ওকে অনেক খিস্তি করছে:
    http://www.outlookindia.com/article.aspx?289993
  • ঈশান | ১১ এপ্রিল ২০১৪ ২১:৩১224259
  • কে জানে কে চালাচ্ছে। অতো ভিতরের খবর আর কে দেবে।
  • babu | ১১ এপ্রিল ২০১৪ ২১:২৭224257
  • !! এখন কে/কারা চালাচ্ছে?
    ফলো করা হয়নি অনেকদিন।
  • ঈশান | ১১ এপ্রিল ২০১৪ ২১:২৬224256
  • ওইতো পাই লিখেছে টইতে। তথাকথিত "তরুণপন্থী" একটি আর্টিকল ছাপার জন্য একটি ওয়েবসাইট হ্যাকও হয়েছে বলে শোনা যাচ্ছে।
  • ঈশান | ১১ এপ্রিল ২০১৪ ২১:২৩224255
  • তেহেলকা এখন মোদিপন্থী প্রবন্ধ ছাপছে। :-)
  • π | ১১ এপ্রিল ২০১৪ ২১:০৭224254
  • বেল চেয়ে সুপ্রীম কোর্টে গেছেন।
  • babu | ১১ এপ্রিল ২০১৪ ২১:০৩224253
  • এসব বলতে গিয়ে আবার থিংক ফেস্ট, তরুন দা এসব মনে পড়ে গেল। অতটা 'সেক্সি' না হলেও চলবে। আচ্ছা তরুনদার কি খবর? বেঁচে বর্তে আছে? অনেকদিন সাড়াশব্দ নেই, ফাঁসী টাসী হয়ে গেল নাকি?
  • Ekak | ১১ এপ্রিল ২০১৪ ২০:৫৯224251
  • কিছু বাঙালি, কিশোর বয়েস। কিছু কলকাতার। কথা হচ্ছিল। বাংলা ভাষা ক্রমশ ইংরিজি কর্ডে বাঁধা মৈথিলি টাইপ হয়ে যাচ্ছে আবার।
  • babu | ১১ এপ্রিল ২০১৪ ২০:৫৯224252
  • সেল্ফি চলবে না। সেল্ফ-প্প্রোমোটিং ব্যপার, অডিয়েন্স আর্বিট, এসবে পাবলিক সরে যাবে। নিজ উদ্যোগে ইউটিউব ভিডিও, সিরিয়াস কন্টেন্ট নিয়ে, খুব একটা চলেছে জানা আছে? আম পাবলিক এখন সেয়ানা, জানে পাড়ার ভোলুদাও সেল্ফি ছাড়তে পারে..
    টেডেক্স মডেল অনেক বেটার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত