এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ১২ এপ্রিল ২০১৪ ০১:০৫224310
  • ভুল বলেছি দেউলটি রুপনারায়ান এর ধারে।
  • Atoz | ১২ এপ্রিল ২০১৪ ০১:০১224308
  • তাই চেনা চেনা লাগে, ঐ লাইনে মেদিনীপুরের দিকে যেতাম একসময় আর কাঁসাই নদীর কাছের স্টেশনটায় এসে মন মেদুর হয়ে যেত।
    থ্যাংকু ভাগীরাজ, থ্যাংকু ব্রতীন। ঃ-)
  • Bhagidaar | ১২ এপ্রিল ২০১৪ ০১:০১224309
  • যে দেবানান্দাপুরে শরতবাবুর জন্ম তা হুগলিতে.। দেউলটি হাওড়া জেলায়, সেখানে শুধু ওনার একটা বাড়ি আছে।
  • bratin | ১২ এপ্রিল ২০১৪ ০০:৫৮224307
  • কোলাঘাটের আগের স্টেশন। এর আশেপাশেই দেবানন্দপুরে শরৎ চন্দ্রের জন্ম
  • Bhagidaar | ১২ এপ্রিল ২০১৪ ০০:৫৫224306
  • দেউলটি সাউথ ইস্টার্ন লাইনে, বাগনান, ঘোরাঘাটা তারপর দেউলটি, তারপর কোলাঘাট, মেচেদা। দেউলটি দামোদরের ধারে। শরত্চন্দের বাড়ি আছে সামতা বেড়ে।
  • bratin | ১২ এপ্রিল ২০১৪ ০০:৫৪224305
  • জন্মদিনের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা এটুজেড।

    অনেক বড় লেখিকা হও।তার থেকেও বড় মাপের মানুষ। চিরকাল এমন মাটির কাছাকাছি থেকো।
  • kumu | ১২ এপ্রিল ২০১৪ ০০:৪৭224304
  • তাকে রাখলে?আচ্ছা ঠিকাছে।লেখালেখি তো ল্যাপিতে।
    ভাগীরাজা রেশমী বস্ত্রদান কচ্ছেন?কবে?আমার জন্য একখান ভাল দেখে রাখবেন,কিরিম কালার।
  • Atoz | ১২ এপ্রিল ২০১৪ ০০:৪৪224303
  • ব্রতীন,
    দেউলটি কোথায়? কেমন চেনা চেনা লাগে নামটা। মনে হয় কোনো লাইনে রেলভ্রমণের সময় দেখেছি।
  • Atoz | ১২ এপ্রিল ২০১৪ ০০:৪২224302
  • থ্যাংকু কুমুদি। পায়েস খেলাম, সোনালী কলম তাকে রাখলাম আর ফুলগুলো ফুলদানিতে।
    আর তোমাকে হাম্মি দিলাম, চারবার। ঃ-)
  • Atoz | ১২ এপ্রিল ২০১৪ ০০:৩৯224301
  • হ্যাঁ ভাগীরাজ, বুইলাম। ঃ-)

    ভাবুন তো পুরানো আমলে মানুষের কী অসুবিধাই না হতো, তখন তো না ছিল নথিপত্র না ছিল কিছু, কে যে কবে জন্মেছে তা জানার একমাত্র উপায় ছিল জন্মছক বা কোষ্ঠী(তাও যদি সেটা করানো হতো)। কী কনফিউশন কী কনফিউশন!
  • bratin | ১২ এপ্রিল ২০১৪ ০০:৩৮224300
  • ঃ)) তাও ভালো সর্ষের ফুল দেখো নি ঃ))
  • kumu | ১২ এপ্রিল ২০১৪ ০০:৩৫224299
  • এজেড জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা,একসাজি টগর কামিনী গন্ধরাজ বকুল বেলফুল,একজামবাটি পায়েস আর একটা সোনালী কলম।
  • Bhagidaar | ১২ এপ্রিল ২০১৪ ০০:৩৪224298
  • অতজের কথা এতক্ষণে বুঝলাম। আরে আমাকে আপনার জন্মদিনের খবর দিয়েছিলেন ছোটাইদি। তিনি কাল দুপুর নাগাদ এসে লিখলেন আম কাঁঠালের (কোড নেম) জন্মদিন আগামী কাল। তা আজ দুপুরবেলা হয়ে গেল, তাও জন্মদিন এলোনা, অবশ্য অস্ট্রেলিয়া এতটাই এগিয়ে, এরম কিছু হবে আশা করেছিলাম তাই ডেট নিয়ে যে দ্বন্দ আছে তা প্রথমেই বলে দিলাম।

    এইবার বুইলেন তো!
  • Atoz | ১২ এপ্রিল ২০১৪ ০০:২৯224297
  • আর নাতি, কী আর কবো? চারিদিকে শুধু গোলাপী দেখি হ্যাডকের মত। ঃ-)
  • bratin | ১২ এপ্রিল ২০১৪ ০০:২৮224296
  • পূজনীয়া দিদিমা,

    আমি নিশ্চিত তোমার চোখে "ন্যাবা" হয়েছে।

    অতএব পত্রপাঠ ভালো ডাক্তার দেখাও

    ইতি
    স্নেহের
    নাতি ব্রতীন

    ঃ))
  • Atoz | ১২ এপ্রিল ২০১৪ ০০:২০224295
  • হনুর কিউল শুনে মনে পড়ে গেল শরদিন্দুর গপ্পো, একজন ভুত দেখার চশমা বানিয়েছিল, সবুজ পাথর কেটে বানিয়েছিল। সেই চশমা চোখে দিয়ে শয়ে শয়ে ভুত বসে আছে দেখা যেত। খুল্লেই আবার কিছু নেই। কিউল স্টেশনেই মনে হয় একটা কিছু হেস্তনেস্ত হয়ে যায়।
    ঃ-)
  • Atoz | ১২ এপ্রিল ২০১৪ ০০:১২224294
  • স্তেঁহভাজনেষুঁ ব্রতীন,
    তোমার চিঠি সঁরক্ষণ করিয়াঁ রাখিলামঁ।

    তোমার তো তপ্তকঞ্চনবর্ণ জানিতাম, তা কিঁঞ্চিত কালো হইলে অসুবিধা নাই, ভালো করিয়া ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মাখিলেই আবার তপ্তকাঞ্চন। ঃ-)

    কুশল হৌক।

    এই যে সেই চিঠিঁঃ

    ///name: bratin mail: country:

    IP Address : 122.79.37.106 (*) Date:11 Apr 2014 -- 08:22 AM

    স্নেহের atoz,

    মস্ত আছি। শুধু মাঝে ধানবাদ আর দুর্গাপুর গিয়ে
    আমার "সোনার বর্ণ" কিঁঞ্চিত কালো হয়ে গেছে। এছাড়া আগামী রবিবার আমরা ৬ পিস বিদ্যামন্দিরের বন্ধু দেউলটি তে রাত্রি যাপনের প্ল্যান করেছি। গঙ্গা র ধারে নিরালা রিসোর্টে।
    সেখানে ল্রায় পূর্ণ পূর্ণিমা
    একটি ছেলে গান শোনাবে বলে ভয় দেখিয়েছে।

    কত শত চিকেন মাটন কে হজমযোগ্য করে তোলা একটি পরম বন্ধু গত মঙ্গল বার এক দুষ্টু ডেন্টিস্টের চক্রান্তে ধরাধাম থেকে বিদায় নিয়েছে। মন টা তাই বড়ি ভারাক্রান্ত।

    আশা করি তোমাদের সব কুশল।

    ইতি
    আঃ
    ব্রতীন দা
    ///

    তোমাদিগের কুশল কামনা করি।

    ইতি-
    আং
    দিদিমা
    ঃ-)
  • Atoz | ১২ এপ্রিল ২০১৪ ০০:০৩224291
  • থ্যাংকু বড়াই, থ্যাংকু সে।
  • | ১২ এপ্রিল ২০১৪ ০০:০৩224292
  • সংরক্ষিত প্রজাতি যত সংরক্ষক/ সংগ্রাহকের কাছাকাছি থাকে ততই ভালো না?
  • ~ | ১১ এপ্রিল ২০১৪ ২৩:৫৭224290
  • কেন কানাডায় নেই একটাও?
  • π | ১১ এপ্রিল ২০১৪ ২৩:৫৪224289
  • পুজো ইস্পেশাল ০৯ এর লেখা কারো একটা অনিচ্ছাকৃত ভুলে উড়ে গেছিল। লেখাগুলো সব রাখা আছে। ওমনাথ বা কেউ একজন ভলান্টিয়ারি করলেই লেখাগুলো আবার তুলে দেওয়া যায়।
  • ঈশান | ১১ এপ্রিল ২০১৪ ২৩:৫৩224288
  • আরে দোর। উড়ে যাওয়া নিয়ে গাল দিতে কে বারণ করেছে। বড়ো সাইট থাকলে কিছু গোলমাল হবেই, লোকে চাট্টি গালও দেবে। ও ঠিক আছে। খালি ওর সঙ্গে গুজব কনস্পিরেসি এইসব যোগ না করলেই হল। করলেই ল্যাবেঞ্চুষ দেওয়া হবে। :-)
  • একক | ১১ এপ্রিল ২০১৪ ২৩:৫০224287
  • গুরুর ওয়েব পেজে এ "কনভার্ট টু পিডিএফ " অপশন দেওয়া যাবে ? রেঞ্জ বলে দিলে পুরো মাল সেভ এস। করা যায় এটা ?
    ওপেন নলেজের আরেকটা দিক মাল নিজ দায়িত্বে রাখতে শেখা ইফ অফ পার্সোনাল ইন্টারেস্ট। যার যেটা মনেহবে সেভ এস করে রেখে দিলেই হলো। গুরু কতৃ নিজের যা ইচ্ছে রাখবে।
  • ~ | ১১ এপ্রিল ২০১৪ ২৩:৩৭224286
  • হ্যাঁ হানুর কথার মানে দাঁড়ায় "গুরুচন্ডালি দুদুভাতু। কর্তৃপক্ষকে ল্যাবেঞ্চুস দেওয়া হোক"।
    আর নিক এ খিস্তি দিলে সাইবার ক্রাইম হবে অথচ কবিতা লিখলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি হবে না এ দাবিও সুচিন্তিত, বোঝাই যাচ্ছে।
  • | ১১ এপ্রিল ২০১৪ ২৩:২৮224285
  • সোমনাথ, তোমার বাড়ির কাছাকাছি কোনো চিড়িয়াখানা থাকলে জানিও। সৈকত কে সেখানে সংরক্ষণের জন্যে পাঠাতে চাই। কোলকাতা চিড়িয়াখানা আছে জানি, কিন্তু তোমার যাবতীয় প্রোজেক্ট সামলে অতদূর উজিয়ে যাতায়াতের জন্যে কষ্ট দিতে চাইনা।
  • h | ১১ এপ্রিল ২০১৪ ২৩:২৬224284
  • ওকে। শোভন কাল গড়িয়া যাবে।
  • h | ১১ এপ্রিল ২০১৪ ২৩:২৫224283
  • করোনা খাওয়ার মত গরম পড়েছে। অথচ খেলাম কিং ফিশার। ঘোর কলিতে টেড টক ছাড়া ভালো বিয়ার ও পাওয়া যায় না।
  • h | ১১ এপ্রিল ২০১৪ ২৩:২৪224282
  • রবীন্দ্রনাথ গোরা লিখেছিলেন ন বার, বিসর্জন লিখেছিলেন এক ডজন বার বা রাজর্ষি ধরলে আরো বেশি বার। রোগশয্যার অধিকাংশ কবিতায় কেটে লেখা ছিল, সংশোধনের অযোগ্য। আমরা কি এমন ভাটিয়েছি, যেটা রাখতে হবে?
  • h | ১১ এপ্রিল ২০১৪ ২৩:২১224281
  • বাই দ্য ওয়ে আমি একবার হারিয়ে গিয়ে কিউল চলে গেছিলাম। এবং সেখান থেকে বিপ্লব ও বীরভূমের জন্য মন খারাপ করায় বোলপুর ফিরে আসতে গিয়ে আবার পাটনা চলে গেসলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত