এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ১৩ এপ্রিল ২০১৪ ১৭:৩৯224790
  • ব্যাঙের সাথে লড়াইএ আজ অব্দি কেউ জেতেনি। কাজেই ব্যাঙের ভার্শন না শোনা অব্দি দ-দির এই গল্প বিশ্বাস করছি না।
  • | ১৩ এপ্রিল ২০১৪ ১৬:২৭224789
  • এরপরে চম্মার দোকানে ব্যাঙ নিজের দুইহাত ব্যাগের মধ্যে ভরে দাঁড়িয়ে রইল, পাছে ইনারশিয়ায় দোকানের সমস্ত চম্মা, শোকেস ভেঙে ফ্যালে!!

    এরপরে ব্যাঙালোরের দুর্ধর্ষ দুশমনেদের গপ্পো শুনতে শুনতে গেলাম চান্নং ট্যাঙ্কির কাছে একটা আনন্দ বইঘর হয়েছে সেইখানে। তো এখানে আবার আমাদের মধ্যে মারামারি লেগে গেল। এমনই জোদ্দার মারামার৪ই যে আমি বিলিঙের জন্য গেলেও কাউন্টারের ফক্কর ভদ্দরলোক বললেন না না আপনারা আগে মারামারির মীমাংসা করে নিন, নাইলে আবার বিলিঙের মাঝখানে লেগে যাবে ..... আর গেলও লেগে। তবে এইবারের লড়াইটা আমিই জিতলাম।

    পরে অবশ্য ভদ্দরলোকের দিকে কটমট করে তাকিয়ে বললাম বিলিং করবেন না চলে যাব। ভদ্রলোক কাঁচুমাচু হয়ে তাড়াতাড়ি না না সেকি কথা, বলে করে দিলেন। ভাব দেখে মনে হল ভয় পাচ্ছেন যে বেরোবার আগে না ওনাকেই .....

    যাগ্গে ভবিষ্যতে আরো মারামারি হলে আপনাদের জানিয়ে যাব।
  • | ১৩ এপ্রিল ২০১৪ ১৬:২১224788
  • কালকে আমাতে ব্যাঙেতে মোলাকাত হইল। তা সিসি১ এ খানিক গপ্‌সপ করে আমরা একটা রিকশা চেপে ৪ নংট্যাঙ্কের দিকে রওনা দিলাম। এঃ সল্লেকের রিকশাগুলো কেমন পিছিয়ে পড়া টাইপ, কোনও উন্নয়ন, পরিবর্তন কিস্যু হয় নাই, ফালে স্ট্যাক ওভারফ্লো কন্ডিশানে গেলাম সারারাস্তা। তো, চান্নং ট্যাঙ্কির কাছাকাছি গিয়ে আমাদের মধ্যে মারপিট লেগে গেল। হ্যাঁ সত্যি বলছি, বিশ্বাস করুন, আমরা একে অপরকে কনুই মারতে মারতে, রিকশাকে টাল খাওয়াতে ন্খাওয়াতে গন্তব্যে পৌঁছালাম। তো, এই একটু এগিয়ে বসার পজিশানাল অ্যাডভান্টেজের কারণে এই লড়াইটা ব্যাং জিতে গেল।
  • | ১৩ এপ্রিল ২০১৪ ১৬:০৯224786
  • হোমমেকিং খুব চালু তো দেখি আজকাল।

    হনু, বাকী অংশ আমার দিব্বি মনে আছে, তুমি চিন্তা কোরো না।

    এইবারে দেখি পয়লা বৈশাখ উপলক্ষ্যে ঘর সাজানোর জন্য প্লাস্টিকের ফুলের গোছা নিয়ে বাড়ী বাড়ী ব্বিক্কিরি করতে আসছে।
  • pi | ১৩ এপ্রিল ২০১৪ ১৬:০৯224787
  • householdও ঠিক যাচ্ছে না।
  • pi | ১৩ এপ্রিল ২০১৪ ১৬:০৫224785
  • সংসার এর একটা ঠিকঠাক ইন্জিরি কী হবে ? domestic life পছন্দ হচ্ছে না। সংসার, সংসার করা, সংসার পাতা ...
  • | ১৩ এপ্রিল ২০১৪ ১৫:৫৪224784
  • ওখানে ক্যাম্পাসে কি অল্প গাছপালা? তোমাদের বাড়ির আশেপাশে পার্ক, ট্রেইল ইত্যাদি আছে?
  • Tim | ১৩ এপ্রিল ২০১৪ ১৫:৪৭224783
  • মামী, গাছপালা শীত একটু এগোতেই সব ন্যাড়াপোড়া হয়ে যায়, একেবারে ধূ ধূ। এখন গরম পড়লে একটু একটু করে পাতা বেরোবে। আরো দক্ষিণে এখন ফুল ফুটচে, পপি টিউলিপ। আগেরবার দেখেছিলাম বেড়াতে গিয়ে। বাকি সব ফুল মলে চড়াদামে বিক্রি হচ্ছে, গাছের দোকানও আছে কিছু, তবে কম। চেনা গাছ খুব বেশি তেমন দেখিনা, তবে সে আমার চেনার সীমাবদ্ধতাও হতে পারে।
  • | ১৩ এপ্রিল ২০১৪ ১৫:৪৩224782
  • তিমি, ওখানে কি দোকানে দোকানে ফুল,ফলগাছের মেলা বসে? শীতের দেশের চেনা গাছেদের দেখতে পাও? সাদা,ফিকে-গাঢ় গোলাপি ফুল?
  • | ১৩ এপ্রিল ২০১৪ ১৫:৪০224781
  • কেসি,আর বলেন কেন?টবভর্তি চারাগাছ সব বাইরে, এদিকে প্রভূত ঝড়বৃষ্টি- বৃষ্টির শব্দে ধড়মড়িয়ে উঠে তাদের সেবা শেষ করলাম। এখন এই ঊষালগ্নে চেষ্টা করে আর ঘুমোতে ইচ্ছে করলো নাঃ)
  • I | ১৩ এপ্রিল ২০১৪ ১৫:৩৩224780
  • বসন্তকে অবহেলা কোরো না। জোভির‌্যাক্স খেয়ো। ৮০০ করে দিনে ৫ বার। ৭ দিন।
    আর নিম ডাল ব্যাভার কোরো, হ্যাঁ!
  • Tim | ১৩ এপ্রিল ২০১৪ ১৫:৩০224779
  • হ্যাঁ আমাদের বসন্ত এসেচে অবশেষে। কালকেও অবশ্য মাইনাস দুই ছিলো, মাঝেমাঝেই হাওয়া বইছে, তবে সন্দেহ নাই।
  • kc | ১৩ এপ্রিল ২০১৪ ১৫:২৫224777
  • মামী ঘুমায়না ক্যান?
  • | ১৩ এপ্রিল ২০১৪ ১৫:২৫224778
  • ভালো আছি তিমি। সাতসকালে গাছের চিন্তায় ঘুম ভেঙে গেলোঃ(
    তুমি কেমন? তোমাদের বসন্ত এলো?
  • Tim | ১৩ এপ্রিল ২০১৪ ১৫:২১224776
  • মোনাও আছে হয়ত, ক্রমশ প্রকাশ্য ;-)

    কেমন আছো মামী? অনেকদিন পর দেখলাম। ঃ)
  • kc | ১৩ এপ্রিল ২০১৪ ১৫:১৮224775
  • প্পনের মিড লাইফ ক্রাইসিস শুরু হবার সিগনাল দিচ্ছে মনে হয়।
  • | ১৩ এপ্রিল ২০১৪ ১৫:১৭224774
  • মোনা ডার্লিং ই যা নেই!
  • Tim | ১৩ এপ্রিল ২০১৪ ১৫:১৩224773
  • একটা শরতের গানে অভ্যু অভ্যু এমেম। আরেকটায় বোধয় এমেম অভ্যু এমেম। ম্যাট্রিক্সের কিছু করতে চাইছে নাকি?
  • Tim | ১৩ এপ্রিল ২০১৪ ১৫:১২224772
  • পেগ, পুল, তাস। এতো পুরো ডন হয়ে গেছে।
  • Arpan | ১৩ এপ্রিল ২০১৪ ১৫:০৮224771
  • রোবুর শ্রদ্ধা কী জিনিস জানি না। তবে এমন শ্রদ্ধা আমার পছন্দ।

  • Arpan | ১৩ এপ্রিল ২০১৪ ১৫:০২224770
  • বোতিনের এক পেগ? স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিক্যান্ট।
  • তাপস দাশ | ১৩ এপ্রিল ২০১৪ ১৪:৫৮224769
  • আপনার মিনিময় ধারণা যে অনুপস্থিত ব্যাক্তিদের উল্লেখ করে তাঁদের সম্পর্কে কটু মন্তব্য করা - সেটা আমি বুঝিনি। আমার ধারণা অন্য অনেকেই হয়ত বোঝেননি। অনেকে বা সবাই বুঝলেও আমি বুঝব না যদিও।
    সুগার কোটিং না বুঝতে পারার দায় গ্রহণ করলাম।
    শান্তনুবাবুর সঙ্গে আমার কথা হয়েছে, তিনি ব্যাক্তিগত উত্সাহে যেতেই পারেন। সে নিয়ে তাঁর সঙ্গে আমার (পল্টুর নয়) কথা হয়েছে। আমি পরে ওনাকে ফোন করেছিলাম। উনি ফোনে আপনার রেফারেন্সই দিয়েছিলেন। তারপরই এখানে পোস্ট করি। ব্যক্তিগত উদ্যোগে তাঁর যাওয়া-আসা বিষয়ে আপনি-নিরপেক্ষ ভাবেই আমি কথা বলে নিতে পারি। যদি আপনার না আপত্তি থাকে। কারণ উনি তো আপনার পরিচিত। সেই জন্যে আশংকা হয় যে, উনি আবার লাইব্রেরি সম্পর্কে আপনার মত কিছু ধারণা নিয়ে যদি চলে যান। বা পূর্বধারণা নিয়ে লাইব্রেরি গিয়ে পৌঁছন।

    কার আইডেন্টিটি সংকট রয়েছে, কে অন্যদের সম্পর্কে তাচ্ছিল্য প্রকাশ করছেন, কে সুগার কোটিং দিচ্ছেন, কে ন্যুনতম ভদ্রতা করছেন না, সেটা শুরু করা ঠিক সমীচীন বোধ করছি না সোমনাথবাবু। প্লিজ। কাল থেকে ৩ বার এ নিয়ে এই ধরনের বক্তব্য এভয়েড করলাম।

    আমি প্রাথমিক ভাবে বাইরের কাউকে দিয়ে করিয়ে নেওয়ার কথা যখন ভেবেছিলাম, এবং হাতে ক্যাটালগিং না করার কথা যখন ভেবেছিলাম, তখন আপনার উপর চাপ অতিরিক্ত চাপের কথা ভেবেই বাইরের কেউ ভেবেছিলাম। কাল, আপনার (মিনিময়্যোগ্য, তাই কটূক্তি সহ -সম্ভবত এরকমই আপনার পারসেপশন) পোস্ট পড়ার পর আপনাকে এই প্রজেক্ট থেকে বাইরে রাখতে হেয়েছি। কারণ আপনি, অন্য অনেকের মতই চান, যে "আমি যখন মাথা দিয়েছি, ব্যাপারটা আমার মত করেই হবে "।

    আপনার বন্ধুদের তালিক দেওয়ার দরকার নেই। আবার কষ্ট করে অতদূর যাবেন কেন ?

    তার চেয়ে আপনার বন্ধুদের সাবধান করে দিন, এরা সব পাড়ার ছেলেদের কাছে খোরাক, এদের লাইব্রেরি বেআইনি জমিতে প্রতিষ্ঠিত - ইত্যাদি। সহজ হবে মনে হয়।
  • bratin | ১৩ এপ্রিল ২০১৪ ১৪:৩৫224768
  • এক পেগ অ্যান্টিকুইটি ব্লু পান করে ঘন্টা খানেক সুইমিং পুলে কাটালাম। এই খেতে বসছি।

    " এই তো জীবন
    যাক না যে দিজে যেতে চায় মন"

    ঃ))
  • Bhagidaar | ১৩ এপ্রিল ২০১৪ ১৪:১৪224767
  • এমেম আমি সপ্তাহের বেশিটা সময়ই ভাটপাতায় নজর রাখতে পারিনা। আমি রোবুর শ্রদ্ধার ব্যাপারে কিছু জানিনা।
  • :-) | ১৩ এপ্রিল ২০১৪ ১৪:০৬224766
  • তাপস দাশ Date:12 Apr 2014 -- 02:36 PM

    "কেন কেউ এই লাইব্রেরিতে পত্রিকা দিলেন না, এটা অভিযোগ আকারে পেশ করলে মিনিময় হবে? তাহলে করলুম। "

    এর সাথে যদি লিখে দিতেন মিনিময়কারী বা তাদের বন্ধুদের হেল্প লাইব্রেরী নেবে না, তাহলে মিনিময় বা হেল্পের ভলান্টারিজমের মধ্যে যেকোনো একটাকেই চুস করা যেত।

    যাকগে, শান্তনুবাবু ঠিক আমার বন্ধু নন, বাবার চেয়ে একটু ছোটো মূলত প্রাক্তন নকু ও আমার সামান্যই পরিচিত। লিটিল ম্যাগাজিনে উৎসাহী, যে পরিচয়টা আমার সঙ্গে পরিচিত হবার কারণে খুবই গৌণ হয়ে পড়ল অবশ্য। তো, যদি বলেন, আমার বন্ধুদের যথাসম্ভব একটা লিস্ট বানিয়ে দিয়ে আসতে পারি। "বাইরের কাউকে" দিয়ে করিয়ে নেওয়ার ক্ষেত্রে সিলেকশন ক্রাইটেরিয়া হিসেবে "সোমনাথের বন্ধু"দের যদি একান্তই বাদ রাখতে চান। হ্যাঁ উনি লাইব্রেরি পৌঁছে কাউকে না পেয়ে একটা হ্যান্ডবিল থেকে নাম্বার পেয়েই ফোন করেছিলেন শুনলাম।

    "কারণ সোমনাথ যে ভাবে লাইব্রেরি ও তার সঙ্গে যুক্ত লোকজনকে তাচ্ছিল্য করেছেন, তাতে এই মুহূর্তে ওনার হেল্প লাইব্রেরি নিতে চাইছে না। " - এইটা ঠিক এইভাবেই কালকে লিখে দিলে বুঝতে সুবিধে হত আসলে। "আবারও ধন্যবাদ, আপনি কাউকে পাঠানোর উদ্যোগ নিয়েছেন বা ভেবেছেন বলে।
    কিন্তু থাক। অত মহৎ কিছু হচ্ছে না। হবেও না। পাড়ায় পাড়ায় এরম লাইব্রেরি অনেক আছে।
    তার ক্যাটালগিং এমন কিছু বড় ব্যাপার না, যে আপনি আবার কষ্ট করবেন !' - এই সুগার কোটিং টা ঠিক ধরতে পারিনি।

    আর "হয়ত ল্যাদ কাটিয়ে ওঠার মতো আইডেনটিটি ক্রাইসিস ও নেই। " - এই বাক্যবন্ধটির জন্যেও ধন্যবাদ। গত কয়েকদিন কেউ কেউ এপাতায় আলস্যের অভিযোগ শুনলে ক্ষেপে যাচ্ছিলেন। তারা অন্তত জেনে খুশি হবেন যে তাদের ল্যাদ নেই বলে অন্তত আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে।
  • pi | ১৩ এপ্রিল ২০১৪ ১৪:০৫224765
  • অনেক অনেক থ্যাঙ্কু, কুমুদি !! মেইল করেছি।
  • kumu | ১৩ এপ্রিল ২০১৪ ১৪:০৪224764
  • স্যান মঞ্জুষা চলে যাও।পরপর অনেক এম্পোরিয়াম ঢাকাই /অন্য কিছু পছন্দ হবেই।
  • kumu | ১৩ এপ্রিল ২০১৪ ১৩:৫৯224763
  • পাই আমি করে দিতে পারি টাইপ।
  • এমেম | ১৩ এপ্রিল ২০১৪ ১৩:২১224762
  • ভাগীদারের দেখছি আমার সম্বন্ধে খুবই 'উচ্চ' ধারণা। তারচেয়ে আপনি 'রোবুর শ্রদ্ধা' বিষয়ে একটু আলোকিত করুন না কেন?
  • এমেম | ১৩ এপ্রিল ২০১৪ ১৩:১৮224761
  • কী আশ্চর্য! বাড়ি কেনা কন্ডেসেন্ডিং হবে কেন? বাকিগুলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত