এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 555 | ১৪ এপ্রিল ২০১৪ ০০:৪৪224910
  • "আপনার মিনিময় ধারণা যে অনুপস্থিত ব্যাক্তিদের উল্লেখ করে তাঁদের সম্পর্কে কটু মন্তব্য করা -"
    - এই নিয়েও গুরুতে একদা কিছু মিনিময় হয়েছে। এই অনুপস্থিত ব্যক্তিকে নিয়ে আলোচনা ইত্যাদি। তো, আমি যে মতে সাবস্ক্রাইব করি, পাবলিক ডোমেনে কিছু কাজ করলে তার সমালোচনা করার জন্য সেই ব্যক্তি বা সংস্থাকে সামনে এনে দাঁড় না করালে তাদের সম্পর্কে কিছু বলা যাবে না - এটা অবাস্তব। মমতা, রাহুল, মোদী, বুদ্ধ বা মুলায়ম গুরু করেন না বলে তাদের নিয়ে গুরুতে সমালোচনা করা যাবে না - এটা হাস্যকর। কাহলিম্যালা একটি পাবলিক ডোমেনের কাজ। তার সঞ্চালন প্রক্রিয়া বা লাইব্রেরিয়ানের সমালোচনা করাও পাবলিক ডোমেনে হতেই পারে। এটা ন্যাশনাল লাইব্রেরি ব্যবহারের বিবিধ অসুবিধার সমালোচনা বা সেখানে যারা বই এনে দেন তাদের ল্যাদ বা সময় নষ্ট করার সিস্টেমের সমালোচনার চেয়ে কেন আলাদা বুঝলাম না। হ্যাঁ সমালোচনা, গাল দেওয়া, কটু মন্তব্য করা তাচ্ছিল্য বা রিডিকিউল করা সবই আমি এক ব্র্যাকেটেই রাখি, অনলাইন মিনিময়ের বাজারে ভদ্রতা, সুগারকোট ও মাখন বিহীন। এটা আমার দোষ বা স্টাইল। লেখার ও বাদানুবাদের। এনিবডি ইজ ওয়েলকাম টু হেট ইট।

    ব্যক্তিগত উদ্যোগে শান্তনুবাবুর যাওয়া-আসা ও আপনার কথা বলা বিষয়ে আমার মতামতের কোনো প্রশ্ন থাকার কথা নয়। সকলেরই বয়স আঠারো পেরিয়েছে। ওনাকে এ ব্যপারে বলার কারণ একটাই, বিভিন্ন স্কুল কলেজের লাইব্রেরীর বইপত্রের ক্যাটালগিং ও সফটয়্যার বানানোয় ওঁর অভিজ্ঞতা উনি একদা আমায় জানিয়েছিলেন। আর লিম্যা সম্বন্ধে ওঁর দূর্বলতা ও ভালোবাসা কিছু জানা ছিল। বাকি পরিচয় প্রয়োজন উদ্যোগ, অর্থনীতি বা ইনভলভমেন্ট ওঁর আর আপনাদের ব্যপার। মিডলম্যানশীপের কোনো সদিচ্ছে নেই।

    "আপনি, অন্য অনেকের মতই চান, যে "আমি যখন মাথা দিয়েছি, ব্যাপারটা আমার মত করেই হবে "। "
    - স্পষ্টই জানাই একেবারেই চাই না। জীবনে কোনো লাইব্রেরি ম্যানেজমেন্ট বা রিয়েলিটি-ওয়ার্ল্ড পার্ফর্মেন্সের সাথে যুক্ত থাকিনি। ভার্চুয়াল ফোরামে কাজ করি আর কীবোর্ডে চোয়ালচর্চা। কে কার লাইব্রেরী কিভাবে চালাবে, আদৌ কোনো ক্যাটালগ বানাবার দরকার আছে না বইপত্রের র‌্যাকগুলোর ছবি দিলেই যথেষ্ট হয় - এসব নিয়ে কিছু দুর্বল মুহূর্তে কিছু সাজেশন দিয়ে ফেলা ছাড়া কোনোই বক্তব্য নেই। সে তো গুরু সম্বন্ধেও কত সাজেশনই দিয়ে এসেছি। ব্যপারটা আমার মতো করেই হতে হবে এরকম কোনো দাবি থেকে একেবারেই নয়। তবে কি জানেন একটা ফীডব্যাক সিস্টেম থাকলে ভালো লাগে। যে কথাটা আপনি আজ লিখেছেন, "আমি প্রাথমিক ভাবে বাইরের কাউকে দিয়ে করিয়ে নেওয়ার কথা যখন ভেবেছিলাম, এবং হাতে ক্যাটালগিং না করার কথা যখন ভেবেছিলাম, তখন আপনার উপর চাপ অতিরিক্ত চাপের কথা ভেবেই বাইরের কেউ ভেবেছিলাম। " বা কাল লিখেছেন, "আমি চেয়েছি, মানে আমিই চেয়েছি, আপনার সঙ্গে কথার পর, যে ক্যাটালগিংটা হাতে না করতে। আমিই সেই মোতাবেক প্রস্তাব দিয়েছি। কারণ আপনার সঙ্গে কথার পর আমার মনে হয়েছিল, যে ক্যাটালগ হাতে বানিয়ে তারপর স্ক্যান করা ইত্যাদি একটু বেশি পরমুখাপেক্ষিতা হবে। ' - এগুলো তো বেসিকালি একটা সাজেশনের ফীডব্যাক। পজিটিভ বা নেগেটিভ। সেটা যথাসময়ে কমিউনিকেট হওয়াটাই ভালো বলে মনে হয়। যে সাজেশন দিচ্ছে তার ভালো বা খারাপ লাগার কথা ভেবে নয়, জাস্ট এফেক্টিভ ফীডব্যাক সিস্টেম হিসেবে। ধরুন আমাদের সোভিয়েত ব্লগে নানান সময়ে নানান সাজেশন পড়ে। ফেসবুকের পেজে ও গ্রুপেও। সেগুলো খুব তাড়াতাড়ি রিপ্লাই না দিলে, পজিটিভ বা নেগেটিভ, কী হতে পারে বলে মনে হয়? ধরুন কেউ বলল, ওমুকের কাছে বেশ কিছু বই থাকতে পারে। এবার ধরুন ওমুককে আমি চিনিনা, বা ওমুক আমার ফেসবুক বন্ধুদের মধ্যে নেই। এবার আমি তো ওমুককে হঠাৎ করে জিজ্ঞেস করতে পারি না, শুনলুম আপনার কাছে অনেক সোভিয়েত বই আছে, আমায় লিস্ট দেবেন একটা? তো, সাজেশনটার একটা নেগেটিভ ফীডব্যাক হল আমার দিক থেকে। এবার যদি সেটা আমি সুদীর্ঘকাল কমিউনিকেট না করে চেপে বসে থাকি, যিনি সাজেশনটা দিলেন তার কেমন লাগবে ইত্যাদি ভেবে, তো, ফল কী হতে পারে? মনে হয়, দীর্ঘদিন বাদে যদি আবার আমি দীর্ঘশ্বাস ফেলি, পাবলিকলি, কেউ আমারে সোভিয়েত বই দেয় না, এখনো কত বই পাওয়া বাকি - তখন তার দিক থেকে একটা ভেন্ট আউট আসবেই যে, আমি তো বলেইছিলুম ওমুকের কাছে বই থাকতে পারে। ওরা তো যোগাযোগই করল না। এবার এই সাজেশনের নেগেটিভ ফীডব্যাকটা (ওমুক কে তো চিনতাম না, কিভাবে জিগেস করব ইত্যাদি) যদি আমি এতকাল পরে পেশ করি, তার সাথে কি এইগুলো জুড়ে দেওয়া যায় - যারা সাজেশন দেন "উত্সাহ নিয়ে, অ্যাপ্যারেন্টলি তাঁরা খুব ভালো হলেও, সবসময়েই তাঁদের মনে হতে থাকে, আমার কথা মত কাজ হলো না। তাই ভুল হল। বা ল্যাদ হলো। " বা "আপনি, অন্য অনেকের মতই চান, যে "আমি যখন সাজেশন দিয়েছি, ব্যাপারটা আমার মত করেই হবে " ? মনে হয় পারি না, তাই না? কারণ এই দীর্ঘ সময় পরে শুভানুধ্যায়ীটির র ভেন্ট আউটের দরুণ তার সম্পর্কে যে ফলস পারশেপশনগুলো আমি করলাম, তার জন্য বেশ কিছুটা দায় এই ফীডব্যাক সিস্টেমের কমিউনিকেশনের অভাবেরও, আমার তরফ থেকে। নয়?

    আর হ্যাঁ, খারাপই লাগল শুনে যে, একেবারে পার্টিকুলারলি আমার দেওয়া একটা সাজেশনের ফলশ্রুতি হিসেবেই একট রাজ্যস্তরের রেজিস্ট্রেশন করা লাইব্রেরীর ক্যাটালগিং সিস্টেম থমকে আছে। তাও স্রেফ ভলান্টারি সাহায্যের প্রস্তাব দেওয়ার বিনিময়ে আমার "কী মনে হতে পারে" এই স্পেকুলেশনের ব্যাকগ্রাউণ্ডে। সাজেশনটুকু উইথড্র করা বা গ্রো আপ বলা ছাড়া কোনো উপায় দেখছি না। বেসিকালি এতটা ইম্পর্ট্যান্ট কেউ নই যে আমার কথা বা প্রস্তাবকে এতখানি গুরুত্ব দিতে হবে।

    এরা সব পাড়ার ছেলেদের কাছে খোরাক, এদের লাইব্রেরি বেআইনি জমিতে প্রতিষ্ঠিত - ইত্যাদি যে কোনো নেগেটিভ প্রচারের উদ্দেশ্যে নয়, সেটা বোঝা কঠিন হবে ভাবিনি। একটা সো কলড প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ রেজিস্টার্ড কাজ সম্বন্ধে মিনিমাম লোকাল লেভেলেও সমীহ ও অ্যাওয়ারনেস জাগাতে না পারলে কিভাবে সেই কাজ সম্বন্ধে সামগ্রিকভাবে রাজ্যস্তরের লিম্যা প্রকাশক ও অ্যাকটিভিস্টদের ইনভলভমেন্টের সম্ভাবনা আশা করা যেতে পারে সে সম্পর্কে খানিক সিরিয়াস ভাবনা চিন্তা প্রয়োজন বলে মনে হয়। যে লাইব্রেরীর জমি, অবস্থান, সিকিউরিটি ও স্থায়িত্বই অনিশ্চিত সেখানে জনতা দলে দলে লিম্যা ডোনেট করছেন না কেন এই অভিযোগের খুব প্রাসঙ্গিকতা আছে কি?
  • Abhyu | ১৪ এপ্রিল ২০১৪ ০০:৩৬224908
  • কাছাকাছির মধ্যে আইকিয়া থাকলে যেতে পারো - ওদের সফ্ট টয় অতি অতি সুন্দর।
  • aranya | ১৪ এপ্রিল ২০১৪ ০০:৩৩224907
  • ম্যামি, আমার তো কোন পরামর্শ কন্ডিসেন্ডিং মনে হয় নি। মেডিটেশন সিরিয়াসলি করার ইচ্ছে আছে, যোগব্যায়াম-ও
  • kk | ১৪ এপ্রিল ২০১৪ ০০:১৯224906
  • রিভারসাইড।
  • Abhyu | ১৪ এপ্রিল ২০১৪ ০০:১৭224905
  • কেকে, ক্যালিফোর্নিয়ার কোথায় যাবে?
  • h | ১৪ এপ্রিল ২০১৪ ০০:১৫224903
  • আজ সন্ধের পরে শোভন আর কোথাও যায় নি। কারণ আজ বিয়ার খাওয়া হয়েছিল।
  • kk | ১৪ এপ্রিল ২০১৪ ০০:১৫224904
  • আচ্ছা, আচ্ছা।
  • a x | ১৪ এপ্রিল ২০১৪ ০০:১৪224902
  • স্টাফড অ্যানিমাল, হ্যান্ড-আই কো-অর্ডিনেশনের খেলনা - দোকানে বয়স অনুযায়ী আইল পাবে।
  • kk | ১৪ এপ্রিল ২০১৪ ০০:০৭224900
  • অক্ষদাকেও থ্যাংকু। খুব উপকার হলো তোমাদের সাজেশনে।
  • kk | ১৪ এপ্রিল ২০১৪ ০০:০৭224901
  • ওঃ থ্যাংকু থ্যাংকু মিঠু। খেলনার মধ্যে বড় টেডি বা কোনো স্টাফড অ্যানিমাল ঠিক হবেনা?
  • | ১৪ এপ্রিল ২০১৪ ০০:০০224898
  • কলি, বার্থডে কার্ড আর একটা বয়স উপযোগী খেলনা দিতে পারো। খেলনা তো সর্বত্রই পাওয়া যায়। আর ঐ কেনার ঝামেলায় না যেতে চাইলে বার্থডে কার্ডের সঙ্গে বেবিজরাস বা টয়জরাস ২৫ $এর গিফটকার্ড দিতে পারো।
  • a x | ১৪ এপ্রিল ২০১৪ ০০:০০224899
  • কলি, carters.com-এ যাও। ওখানে অনেক কিছু পেয়ে যাবে। হাতে কদিন সময় আছে, সেই বুঝে ক্যালিফোর্নিয়ার বন্ধু বাড়ি শিপিং দিয়ে দাও।

    সময় কম হলে Toys R Us আছে তোমাদের ওখানে? সেখানে বয়স অনুযায়ী খেলনা পেয়ে যাবে।
  • kk | ১৩ এপ্রিল ২০১৪ ২৩:৪৫224897
  • আচ্ছা, যাঁরা অ্যামেরিকায় থাকেন বা থেকেছেন আমায় একটা পরামর্শ দিন তো। আমি কদিন পরে ক্যালিফোর্নিয়ায় আমার এক এক কাজিনের বাড়ি যাবো। তো সেই কাজিনের ঘনিষ্ঠ এক বন্ধুর বাচ্চার এক বছরের জন্মদিনে আমারও নেমন্তন্ন হয়েছে। তাকে আমি চিনিনা, কিন্তু তখন ওখানে থাকবো বলেই বন্ধুটি অবভিয়াসলি বলেছে "তাকেও নিয়ে আসিস"। তো এই বাচ্চাটিকে কী গিফট দেওয়া যায়? বা গিফট কার্ড দিলে ন্যুনতম কত টাকার দেওয়া উচিত? আমি এখানে কোনো ভারতীয় অ্যাসোশিয়েশনে কখনো থাকিনি। তাই রীতিনীতি ঠিক জানিনা আর কী (নেহাতই গেঁয়ো মানুষ)। আপনাদের সাহায্য পেলে বড়ই উপকার হয়।
  • এমেম | ১৩ এপ্রিল ২০১৪ ২৩:৪৪224895
  • *বও।
  • এমেম | ১৩ এপ্রিল ২০১৪ ২৩:৪৪224896
  • কিন্তু ধীরে ধীরে ধীরে বঅ যতটাই সুন্দর গেয়েছেন, দখিন হাওয়া জাগো জাগো ততটাই খারাপ।
  • এমেম | ১৩ এপ্রিল ২০১৪ ২৩:২৮224894
  • রোবু,

    দেবব্রত বিশ্বাসের দুটো গান মেলানো আমার কাছেও আছে।
  • Bhagidaar | ১৩ এপ্রিল ২০১৪ ২৩:২৭224892
  • দেখলাম অভ্যু। থেঙ্কু, শুনে নেব।
    আর আগের মেইল এ চাওয়া গানগুলো ও পাঠিয়ে দেব। তবে ঠিকই, একটু সময় লাগবে। আমার রিপ করা নেই সব।
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৪ ২৩:২৭224893
  • ভদ্রলোক বাঁচতে জানতেন।
  • এমেম | ১৩ এপ্রিল ২০১৪ ২৩:২৫224891
  • ও তাও বুঝি জানো না। রবি ঠাকুরের কাছে সারাটা গ্রীষ্মকাল ছিল এক্সটেন্ডেড বসন্ত।
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৪ ২৩:১৮224890
  • ওগো বধূ সুন্দরী তুমি মধুমঞ্জরী গানটা খুঁজলাম, ইউটিউবে পেলাম না। শুধু সিনেমাটাই আসছে।
  • এমেম | ১৩ এপ্রিল ২০১৪ ২৩:১৭224889
  • বসন্ত বাহার বাংলা ছবি আইএমডিবিতে উল্লেখও করে নি। গানগুলো আছে। ছবিটা দেখেছিলাম।
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৪ ২৩:১৬224888
  • ডাক্তার, এই নাও
  • Ekak | ১৩ এপ্রিল ২০১৪ ২৩:১৫224887
  • আমার অমন হয় না :/
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৪ ২৩:১৩224886
  • ভাগি তোমাকে জিমেলে একটা টোকা দিয়েছি।
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৪ ২৩:০৯224885
  • ভাগীর বসন্তের টই খুলছে না কারণ ম্যামিদি ওখানে সন্ধ্যা মুখার্জ্জী দিয়েছেন :)

    আমার আবার উল্টো কেস, রাত আটটায় শুয়ে পড়তাম আর ভোর/রাতে উঠতাম। আস্তে আস্তে আলো ফুটত, পাখি ডাকত, আমার জানলার ধারের গন্ধরাজ গাছটায় একটা গিরিগিটি এসে বসত।

    এ বছর শুনলাম গাছটায় অনেক অনেক ফুল ফুটেছে। শুনে ভারি ভালো লাগল।
  • Ekak | ১৩ এপ্রিল ২০১৪ ২৩:০৬224884
  • কোকিলের গলা ভাঙ্গে। মজবুত গলা দাঁড়কাকের। ঘন্টাখানেক ভেন্গালেও ভাঙ্গেনা।
  • Ekak | ১৩ এপ্রিল ২০১৪ ২৩:০৩224883
  • না, দেখতে পেলেও। নেপাল ভুটান দু জায়গাতেই প্রকৃতি পাল্টায় দ্রুত। বিশেষত ভুটানে তো প্রতিটা ঋতু ঘিরে উত্সব লেগে থাকত। কিন্তু তাও বসন্ত হেমন্ত বর্ষা তার বর্ণনা গান পদ্য এই উদযাপন টা অনুভব করতে পারিনা।
  • pi | ১৩ এপ্রিল ২০১৪ ২৩:০০224882
  • তা আর শুনিনি ! বম্বেতে আমাদের হোস্টেলের ঘরের পাশেই আবার তিনি থাকতেন। এবং আরো উপদ্রব হল, রাত তিনটের পর থেকে তাঁর ডাকা পেত। তবে যদ্দুর জানি, রেগেমেগে নয়, তাঁর গলা ভেঙ্গেছিল মাত্রাতিরিক্ত রেওয়াজের ফলে।
  • Bhagidaar | ১৩ এপ্রিল ২০১৪ ২২:৫৭224880
  • উত্তরপাড়ায় আমাদের বাড়ির পেছনে বড় বড় গাছ ছিল। বসন্ত প্রথমে অনুভব করতাম পাশের বস্তির ছেলেদের কচি নিমপাতা চুরির সময় থেকে। তারপর এসে জুটত একটি কোকিল। ডেকে ডেকে মাথা খারাপ করে দিত। আমি চিরকাল রাত্তির জেগে পড়াশুনা করতাম, আর সবসময়েই তো বসন্তের পরে গরমকালেই যাবতীয় পরীক্ষা থাকত। ভোর ভোর সবে একটু শুতে গেছি, কোকিল ব্যাটা ডেকে ঘুম ভাঙিয়ে দিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত