এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | 34.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১২:১২659586
  • অরন্য, আয়ান রান্ড এর বেজায় ভক্ত candidate, পরোপকার সম্পর্কে রাজনৈতিক একটা অপিনিয়ন আছে, আপনার থেকে আলাদা। নেবেন না?
  • sm | 53.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১২:১৭659587
  • একী সাহেব রে ভাই! এতক্ষণ ধরে এই কাঁচা ঢপ গুলো শুনে গেল?টোটাল সিজো কেস।
  • potke | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১২:২৩659588
  • সদা,ডেটা আমার কাছেই আছে। প্রথম সারির কোং, স্যাম্পল সেট আমার ছাত্র। শুরু করেছিলাম তিন বছর আগে।৮০ টা স্যাম্পল, সবাই স্যামসাং,অ্যামাজন,ফ্লিপকার্ট,তোর কোং ইত্যাদিতে আছে। বুঝতে চেয়েছিলাম এরা কি ভাবে--সর্ট অফ এক্ষিট ইন্টার্ভিউ। ১/৮০ যে কোড/এল্গো র বাইরে কিছু ভাবে।

    আর একটা স্পষ্ট কথা বলে দিয়ে যাই। আমাকে জব ইন্টার্ভিউ তে পার্সোনাল/অন্যান্য/রাজনীতি নিয়ে প্রশ্ন করলে প্রশ্নকর্তার নাম-ঠিকুজি যোগাড় করে HR কে কম্প্লেন করব, ছাত্রদের তাই বলি।
  • শ্রী সদা | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১২:৪১659589
  • পটকেদা, ক্ক। আমাকে সৌভাগ্যবশতঃ কখনো এরকম ইন্টারভিউ ফেস করতে হয়নি, কোলকাতা বা লুরু কোথাও ই। এরকম প্রশ্ন পেলে আমি কমপ্লেন তো করতাম ই, নিতান্ত গেরোয় না পড়লে ঐ কোং এ জয়েন ই করতাম না।
    এই স্বাধীন চিন্তা, আউট অফ দ্য বক্স থিংকিং ইত্যাদি নিয়ে বক্কা দিতে গিয়ে এক বৃহৎ সার্ভিস কোং এর ইন্টারভিউতে ছাঁটাই হয়ে গেছিলাম। কোম্পানীটার নাম বলা এই টই এর ক্ষেত্রে একটু বেশিই আয়রনিক্যাল হয়ে যাবে, জীবনের প্রথম ইন্টারভিউ, ফাইনাল রাউন্ডে ১০০ জন মতো বসেছিল, আমি আর এক বন্ধু বাদে প্রায় সবাই সিলেক্টেড। আমি বলেছিলাম আপনাদের আরেন্ডি তে জয়েন করতে চাই কারণ টেকনিক্যাল চ্যালেঞ্জ ভালো লাগে, আমার বন্ধু বলেছিল ভবিষ্যতে হায়ার স্টাডির প্ল্যান আছে।
    এখন ঐ ইন্টারভিউয়ার ভদ্রলোককে উঠতে বসতে ধন্যবাদ জানাই ঃ)
  • শ্রী সদা | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১২:৪৪659590
  • @s
    "বাট ইফ এনিওয়ান ট্রাই টু স্ক্রু ইউ ওর ফ্যামিলি কালেক্ট ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড কিক দেম হার্ড।" - ROFL
  • aranya | 83.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১২:৪৮659591
  • এসসি, আমি এখনও পর্যন্ত ইন্টারভিউ-তে কাউকে সামাজিক/রাজনৈতিক প্রশ্ন করি নি। পার্সোনাল প্রশ্ন বলতে হবি নিয়ে জিজ্ঞেস করেছি কখনো-সখনো, সেটাও হয়ত HR অ্যাপ্রুভ্ড নয়, কে জানে।
    আমার থেকে আলাদা মত হলে কোন সমস্যা নেই। কিন্তু কারুর ভক্ত হলে, বা কোন রাজনৈতিক দল বা মতবাদের সমর্থক হলে, সেই ভক্তি/সমর্থন-এর বাইরে গিয়ে চিন্তা করতে পারে কিনা, সেটা দেখতে চাইব।
  • ranjan roy | 229.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৩:০৭659592
  • আমার দুই বাচ্চা বন্ধু, (একজন এনজিও,আর একজন নাটকের দলের) ছত্তিশগড় পুলিশে রিক্রুট হয়ে বস্তার জোনে সার্ভিস করে এসেছে।
    ওদের রিক্রুটমেন্টের সময় আই জি প্রশ্ন করেছিলেন-- বস্তারে নকশাল সমস্যার কারণ কী? তুমি কী ভাবে এর সমাধান ভাবছ?

    --- পুলিশ অ্যাকশন শর্টটার্ম ব্যাপার। আসল কারণ হল উন্নয়নের অভাবজনিত আর্থ-সামাজিক বৈষম্য। তাই স্থায়ী সমাধান হিসেবে এলাকার আর্থ-সামাজিক উন্নয়্ন ও বেকার সমস্যার সমাধানই ভাবি।

    বোর্ড বেজায় খুশি। চাকরি হয়ে গেল, দুজনেরই।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৩:১১659593
  • আইবিএমের ক্ষেত্রে আইআরএল সম্পূর্ণ আলাদা, আইবিএম গ্লোবাল সার্ভিসের ইন্টারভিউতে যদি বলেন আইবিএম রিসার্চে যেতে চাই, তাইলে নেবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কারণ আইআরএলের রিক্রুটমেন্ট আলাদা। এরকম অনেক কোম্পানিরই নিয়ম। যেমন আমাদের ইন্টারভিউতে কেউ যদি লং টার্ম অনসাইট চায়, আর সেটাই প্রায়োরিটি হয় - নিতে পারবো না। সেটা বিইউ দিতে পারে, তাদের রিক্রুটমেন্ট আলাদা। বিইউকে কেউ যদি বলে রিসার্চে যেতে চাই, ওরা নিতে পারবে না, কারণ রিসার্চকে বলে দেওয়া আছে তারা কোথায় যেতে পারবে।

    এর সাথে আগের তর্কের সম্পর্ক নেই।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৩:২৪659594
  • পোটকেস্যারের নিয়মে ঐ আগে দেওয়া বিজনেস ইনসাইডারের লিংকের অন্তত চারটে প্রশ্নে কমপ্লেন হবে ঃ-)
  • শ্রী সদা | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৩:২৫659596
  • নাঃ কেসটা ঠিক ওরকম ছিল না। টেকনিক্যাল ইন্টারভিউতে বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন (ল্যান এর ফুল ফর্ম কী, ম্যালক আর ক্যালক এর ডিফারেন্স কী, হেডার ফাইল কি বস্তু) ইত্যাদির সন্তোষজনক উত্তর দেওয়ার পর জিগিয়েছিল - আমাদের কোম্পানী সম্পর্কে আর জানতে চাও ?
    আমি ঃ ইয়ে স্যার, গতকাল রাত্তিরে নেটে খুঁজে খুঁজে আপনাদের কোং সম্পর্কে গাঁতাচ্ছিলাম - দেখলাম আপনাদের গোতা দেশে খান পাঁচেক আরেন্ডি আছে। আমার প্রশ্ন হল ঐ গুলো কী করে জয়েন করা যায়, এই ধরুন কয়েক বছর এক্সপিরিয়েন্সের পরেই না হয় অ্যাপ্লাই করবো। আমার আউট অফ দ্য বক্স কাজকর্ম বেশ ভালো লাগে, ইনোভেশন খুব ভালো জিনিস ইত্যাদি ....
    ইন্টারভিউআর ঃ (অপ্রস্তুতে) না, মানে, দেখো ওদিকে তো তুমি এখন যেতে পারবে না, অনেক উচ্চবংশের ব্যপার ইত্যাদি ইত্যাদি।
    আচ্ছা, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ।

    তারপর রেজাল্টটা দেখে দুয়ে দুয়ে চার করতে তেমন সমস্যা হয়নি। যারা পেয়েছিল তাদের বড় অংশ ঐ টেকনিক্যাল কোশ্চেনগুলো ও ঠিকঠাক আন্সার দেওয়ার জায়গায় ছিলনা।
  • sm | 53.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৩:২৬659597
  • রঞ্জন বাবু, আপনার পোস্টে তো ডাইরেক্ট পারসোনাল কিছু জিগ্গেস করা হয় নি।ক্যানডিডেট কে কেউ জিগায় নি তুমি কি নকশাল আন্দোলন সমর্থন কর, বা করলে কিরকম ভাবে আন্দোলন করবে বা ঐরকম কিছু?তাকে একটা স্ট্র্যাটেজি মূলক প্রশ্ন জিগানো হয়েছে। কারণ সে ভবিষ্যতে পুলিশের কাজ করবে।ফেয়ার এনাফ।
    কিন্তু যেই প্রশ্ন করা হলো, হোক কলরবের সমর্থক ছিলে কিনা বা তোমার ভূমিকা কি ছিল; অমনি বড় বেশি পারসোনাল হয়ে গেল।আর তার বেসিসে রিক্রুটমেন্ট হলে, সেটা ডিসক্রিমিনেশন হয়ে গেল।
  • potke | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৩:৩১659598
  • অবশ্য আজকাল আর অবাক হইনা। এত বেশী ব্যাক্তিগত প্রশ্ন অ্যাকাডেমিক জবের ইন্টারভিউ তে জিগানো হয়!!
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৩:৩৮659599
  • এক্ষেত্রে দুইয়ে দুইয়ে চার হয় না দুইয়ে তিনে পাঁচ হয় বলতে পারবো না, তবে আয়রনিক্যাল হলেও রিসার্চ রিক্রুটমেন্ট আলাদা, অর্গ আলাদা, লোক আলাদা এমনকি এইচারও আলাদা। বিইউ কি চায়, কি জিগ্গেস করে সে খবর রাখি না, তবে এটুকু জানি যে অর্গ আলাদা বলে তাদের কোনো সে নেই।

    নামও নিতেই পারেন, কোনো কিছুই তো বাকি নেই।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৩:৪৭659601
  • @এসএম - সেটাও তো বলা হল যে তুমি কাকে ভোট দাও মার্কা কোশ্চেন করে না। অনেক ঘুরিয়ে একটা প্রশ্ন করে, উদাহরণগুলো লিংকে আছে।

    এক একটা সময় মনে হচ্ছে বড্ড শত্রুনিকেশ করতেই হবে টাইপ হয়ে যাচ্ছে।
  • potke | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৩:৪৭659600
  • কমপ্লেন হলে হবে। দেখুন স্যার দেশ-বিদেশ মিলিয়ে ইন্টার্ভিউ তো কম দিলাম না, এখন নিয়েও থাকি, ইন্টার্নাল-এক্স্টার্নাল মিলিয়ে। নিজে তো করিনা, অন্য কেউ করলে প্রতিবাদ করি, ওয়াক আউট ও করেছি।

    টাই-ব্রেক করার অনেক পধ্বতি আছে, সেগুলো আপনিও জানেন। রিসার্চ নিয়ে একটু-আধটু আইডিয়া আছে -ঃ)

    সদার মতই গ্রে-শেডেড ইভ্যালুয়েশন নিয়ে আপত্তি হ্যাস।
  • শ্রী সদা | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৩:৪৯659603
  • হ্যাঁ অর্গ, বি ইউ আলাদা সেটা জানি। আমি নিজেই গান্ডুমি করেছিলাম, কোং বা ব্যক্তিবিশেষকে দোষারোপ করছি না। আমার পয়েন্টটা হল যে আউট অফ বক্স থিংকিং, স্বাধীন চিন্তা ইত্যাদি দেখাতে গেলে অনেকসময় উল্টো ফল হয়।
    এর সাথেও আগের তর্কের তেমন সম্পর্ক নেই।
  • potke | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৩:৪৯659602
  • সদা, অবফাসকেট করতে শেখ, উত্তেজনার বশে অভিয়াস হয়ে যাচ্ছিস। নট গুড।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৩:৫১659604
  • মানে আপনি কমপ্লেন করবেন, অথচ এরা বলছে কর্পোগুলো নাকি ওরকমই চায়! মানে ঐ লিন্কের লোকগুলো আর কি।
  • potke | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৩:৫২659605
  • আর সেসিটিভিটি,এমপ্যাথি এসব দেখতে হলে ইস্ট-কোস্টের বেশীর ভাগ ম্যাথ ডিপে নতুন করে রিক্রুট করতে হবে ঃ), লুরুতেও।।।
  • শ্রী সদা | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৩:৫৭659607
  • সেটাই তো ব্যপার, আমি বুঝছি না যে এরকম ইনসেন্সিটিভ মহাপাতক হয়েও কী করে কর্পোতে টিঁকে আছি।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৩:৫৮659608
  • সেটা তো ডিপেন্ড করছে রিক্রুটার কি চাইছে তার ওপর, তাই না? রিক্রুটার উইন্ডোজ ডেভেলপার চায়, আপনি ওপেন সোর্স নিয়ে চাট্টি লেকচার দিলেন, উইন্ডোজকে গালি দিলেন...অমন একবার আমার হয়েছিলো সোলারিসের বেশি প্রশংসা করে ফেলায়।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৪:০০659609
  • টিঁকে না থাকার কি আছে? এই দেখুন না, এখানে মেজরিটির মতে ব্রেনওয়াশড "স্যামপেল" হয়েও করে খাচ্ছি, এই অংশটুকু বাদ দিয়ে বাকি খুব একটা বদনাম আছে বলেও শুনিনি।
  • potke | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৪:০২659610
  • কর্পো গুলো অনেক সময় অনেক কিছু চায় যেটার শেল্ফ-লাইফ খুব ছোটো, যদি এই হেচ-আর পলিসি সাস্টেন করে বেশ কিছু দিন নিজের পসিশন রি-ইভ্যালুয়েট করা যাবে।

    আপনার বায়াস যদি আপনার অর্গের রিক্রুটমেন্টে পুশ করেন তার দায় আপনাকে দিতে হবে। আপনার কাছে ডেটা আছে যেটা আপনার ইন্ফারেন্স সাপোর্ট করে উইথ এট লিস্ট ৭০% কনফিডেন্স?
  • শ্রী সদা | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৪:০৫659611
  • পটকেদার পোস্টের সাথে জুড়ি - যেখানে আমার বা পটকেদার মতো লোকজনের প্রত্যক্ষ অভিজ্ঞতায় প্রথম সারির প্রোডাক্ট আর অ্যান্ড ডি কোং গুলো কলরবী/নীরবী/পদ্মফুল/ঘাসফুল নিয়ে মাথা ঘামাচ্ছেনা।
  • Arpan | 125.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৪:০৯659612
  • তুমি কী করে ওয়ার্ক লাইফ ব্যালান্স মেন্টেন করো সেটা উদাহরণ সহ ব্যাখ্যা কর।

    - প্রশ্নটা খুবই কমন। কিন্তু ইহা কি ব্যক্তিগত প্রশ্ন?
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৪:২৮659613
  • হ্যাঁ, একদম উদাহরণ আছে। একদল "নির্বিরোধী", আরেকদল কমপ্যাশন ইঃ সফটস্কিল রাখনেওয়ালা (এদের মধ্যে লাল-নীল-গোলাপী সবই আছে)। অ্যানেকডোটাল এভিডেন্স বলে উল্লেখ করিনি।

    কিন্তু এইবার এটা বাড়াবাড়ি হয়ে যাবে।
  • kc | 204.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৪:৫৭659614
  • হ্যাঁগা, এসব কি ইন্টার্ভিউএর কোচ্চেন? মনে চাগরীর ইন্টারভিউ? এযে পাত্রী পছন্দ করার কোচ্চেন যে গো। আমাদেরতো সেট অব কোচ্চেন মোটামুটি দেওয়াই থাকে, উত্তর শুনে শুনে ১, ২, ৩,৪,৫ নম্বরের ঘরে ঢ্যাঁরা দিয়ে দিতে হয়। নাক খোঁটে কিনা, ফেসবুক করে কিন, কী রঙের চাড্ডি পড়ে এসবতো হেইচার আর বিজিসিতে হয়।

    তোমাদের তো দেখি বড়ই কমপ্লেক্স ব্যাপর স্যাপার। অবশ্য হবে নাই বা কেন? সফো বলে কতা সব।
  • শ্রী সদা | 126.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৫:০৬659615
  • বেশ। ধরুন আপনি কমপ্যাশনেট হোককলরব বা হোক ক্যালানো দেখে রিক্রুট করলেন। স্বচ্ছ চিন্তা, সকলের তরে সকলে আমরা - ইঃ।
    এইবার ধরুন কোং এ লে অফ শুরু হল, আপাতভাবে র‌্যান্ডম লোকজন ছাঁটাই হচ্ছে। এক কলরবী ছাঁটাই হতেই বাকী করলরবীরা ম্যানেজার বা ডিরেক্টরকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করলো, আপিসের ভেতরেই, সাথে পোস্টার, বাজনা ইত্যাদি .... যদুপুরে যেমনটি হয়েছিল।
    এবার আপনার বা এইচ আর এর স্ট্যান্ডপয়েন্ট কী হবে ? মানে আদৌ ব্যপারটাকে এই অব্দি নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে তো ?
    আর দ্বিতীয়ত, এমেন্সিদের অফার লেটারে কিন্তু কলরবীদের জন্যে আপত্তিকর এরকম অনেক ক্লজ থাকে। তো সেগুলো সাইন করেই এই কলরবীরা ঢুকবে তো, নকি আলাদা ব্যবস্থা ?
    এই দুটো প্রশ্ন আপনার প্রথম কমেন্টের দিনেই করেছিলাম, বোধয় চোখ এড়িয়ে গেছে। উত্তর না পাওয়া অব্দি ফুসকুড়ি বড় জ্বালাচ্ছে।
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৬:০৪659616
  • ৯৭ সালে যাদবপুরেরই কিছু ছেলে হঠাত করে চালু করা অরিজিনাল ডকুমেন্ট জমা রাখার নিয়মের বিরুদ্ধে জিজি২ ক্যাম্পাসে মিছিল করে ফেলেছিলো গোটা ইউজি আইএলপি ব্যাচটাকে নিয়ে। ফলতঃ ঐ ব্যাচের জন্যে নিয়মটা পিছিয়ে যায় - বা অন্য কিছু নিয়ম হয়, এখন আর মনে নেই। তা সেই ব্যাচের লোকজন তো এখোনো আছে বলেই জানি।

    এটা গেল এগজাম্পল। বাকি কোথায় কে কি করবে সে তো আর আমায় জানিয়ে রাখেনি। এই যেমন আমার অফার লেটারেও তেমন কিছু পেলাম না, কখগ কোড অফ কনডাক্ট নিয়ে হ্যাজানো ছাড়া - তারাও আবার ভ্যালুজ, ইন্টেগ্রিটি ইঃ বলছে!
  • LB | 47.*.*.* | ২২ মার্চ ২০১৫ ১৬:০৮659618
  • কোন এক কোম্পানিতে ছাঁটাই নিয়ে বেশ হইচই হয়েছে বলেই খবর। ওরকম মিছিল টিছিল, এমনকি কোর্ট। তবে এই এপিসোডটা নিয়ে বেশ কিছু ভালো লেখার লিংক এখানেই পেয়েছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন