এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৪২225150
  • অসা হয়েছে। শুধু অসুব্যরকমের সিম্বলিক এই যা !
  • robu | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৪১225149
  • সার্কিট ইঃ।
  • san | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৩৯225148
  • হ্যাঁ এরে কয় কবিতা।
  • T | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৩৭225147
  • অ্যাঁ, কি ঝামেলা?
  • Tim | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৩৬225144
  • নাহ স্যানের খুব খিদে পেয়েছে...

    বুনো হাঁস ওড়ে শোভন আকাশে আজ
    হাঁস আর হাঁস, শোভন সুরভিমাখা
    ঘিয়ে ভাজা ডানা, ঝলসে খাওয়ার সুখ
    শোভন দেখেছে শোভনের নতমুখ
    বসন্ত এলে এমনি শোভন নেশা
    রাম্পাখী ফেলে পাঁঠার টুকরো খুঁজি
    ওপিয়াম যাবে অল্প পানীয় চেয়ে
    শোভনের আছে সামান্য রাম, পুঁজি
    এমনি করেই একলা বোশেখ দিনে
    শোভন ফিরেছে সদ্য হেঁটেই একা
    বুনো হাঁস ওড়ে শোভন ছাদের কাছে
    ঘিয়ে ভাজা হাঁস, শোভন সুরভিমাখা
  • robu | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৩৬225145
  • টি, সব ঝামেলি মিটলো?
  • pi | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৩৬225146
  • হুতোদের শহরের ট্রাফিক পুলিশদের আমার ভারি পছন্দ হইছে ঃ)

    আর একটা সাপ্তাহিক সংবাদপত্রও, নাম, দিন যায় দিন চলে যায় ঃ)
  • T | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৩৫225143
  • যা তা! এইবার টিমদা...
  • san | ১৪ এপ্রিল ২০১৪ ২২:২৬225142
  • যাক এটায় তবু বুনো হাঁসের রোস্ট হবে হবে এরকম একটা ইঙ্গিত আছে !
  • Tim | ১৪ এপ্রিল ২০১৪ ২২:২৫225141
  • এইত্তো এইত্তো!
  • rabaahuta | ১৪ এপ্রিল ২০১৪ ২২:২২225139
  • যৎপরোনাস্তি উস্কিত হয়েছি।

    কিন্তু...

    অল্প লুকিয়ে শোভনের হাতটান
    ঘুমঘোরে তার বেজে যায় টেলিফোন
    তুণীরে কেবলি বানানভুলের ঢেলা
    শব্দভেদীরা গিয়েছে চৈত্রসেলে

    শোভন এখন ডাঁটাচচ্চড়ি মেখে
    বইপাড়া ঘুরে খুঁজে আনে ছিনে যোঁক
    আজ সেই ভুঁড়ি এলায়ে পড়েছে এত
    পাজামার গিঁট দুপুরের পর ঢিলে

    শোভন বিমল নবীন সবাই মিলে
    ট্যাক্স ফাইল করে স্টক কিনে নেয় যত
    জুতোর দোকানে ডীল খুঁজে দাঁও প্যাঁচ
    পয়জারে তার গ্রীষ্মদিনের ধাঁধা

    শোভনের লাল মোটর্বাইকে ধুলো
    শোভনের গায়ে হেঁটে যায় কীটপোকা
    বুনো হাঁস ওড়ে ছায়া ফেলে খুব দ্রুত
    আমার শোভন ভ্যাবাচ্যাকা টেলিফোনে।
  • Ekak | ১৪ এপ্রিল ২০১৪ ২২:২২225140
  • বাহ, খাসা হয়েছে। এবার বাইকের শোভন নিয়ে একটা হোক।
  • Arpan | ১৪ এপ্রিল ২০১৪ ২২:২০225138
  • শোভনের অসাম লেগেছে।
  • aranya | ১৪ এপ্রিল ২০১৪ ২২:১৭225137
  • মারহাব্বা টিম, জম্পেশ কবতে, ওয়েটিং ফর আ ফিটিং হুতো রেসপন্স :-)
  • Tim | ১৪ এপ্রিল ২০১৪ ২২:১৪225136
  • শোভনের কবিতা এরকমই হয়। শোভন বললো।
  • san | ১৪ এপ্রিল ২০১৪ ২২:০৯225135
  • এ ক্যামন কবিতা ? সেক পাঁচের নাম আছে কিন্তু ওপিয়াম বিবিকিউ নলবন কিছুরি কোনো উল্লেখ নেই
  • Tim | ১৪ এপ্রিল ২০১৪ ২১:৫৮225134
  • হুতোদাকে একটু উস্কে দিতে...এখন মর্মপীড় ভরসা ঃ-)
  • Tim | ১৪ এপ্রিল ২০১৪ ২১:৫৭225133
  • শোভন তোমার বাইকের পথে পথে
    সুন্দর জামা সুললিত সানগ্লাস
    শোভন বেঁধেছে কোমরের কাছে চাবি
    মাদুরদহ, শোভ্ন তোমার শ্বাস
    সেক্টর পাঁচ বোলপুর হলো যবে
    শোভন তোমার বাইকের চাকা গোল
    হাঁটু আর হাতে হেলমেটে ঠোকাঠুকি
    শোভন খেলেছে শোভনের সাথে দোল
    বসন্ত এলে শোভনের সাথে আড়ি
    বাইকে বাইকে পাড়ার মাইকে গান
    বসন্ত এলে বাইকে শোভন ভোর
    অল্প লুকিয়ে আড়ালে শোভন টান
  • pi | ১৪ এপ্রিল ২০১৪ ২১:৪৯225132
  • "Crusader or Conspirator? Coalgate and Other Truths"
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৪ ২১:৪৪225130
  • রোবু, বুঝলাম তো, কিন্তু বইটার নাম কী?
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৪ ২১:৪৪225131
  • আমি বরং এর পর থেকে জনৈকা শোভনার গল্প করব। পঃকাঃ থাকা যাবে, গৃহশান্তি ইঃ-ও বজায় থাগবে।
  • robu | ১৪ এপ্রিল ২০১৪ ২১:৩৯225129
  • পরাখ বাবুর বইতে হীরকরানীর বিরুদ্ধেও অভিযোগ আছে। কয়লা মন্ত্রী থাকা অবস্থায়। বুঝলে সিকি?
  • san | ১৪ এপ্রিল ২০১৪ ২১:৩৭225128
  • এই দিনের কথা ভেবেই কবি বলে গেছেন তাঁর চোখে তো সকলই শোভন !
  • a x | ১৪ এপ্রিল ২০১৪ ২১:৩২225127
  • rabaahuta | ১৪ এপ্রিল ২০১৪ ২১:২৬225126
  • বাংলা নববর্ষে কি সবার এককপি ব্যক্তিগত শোভন পাওনা হলো?

    শোভন সিরিজ লেখার মত কবি নেই, এমনিতে সিরিজ শুনলেই আমার বিনয় মনে পড়ে, কিন্তু সেসব নিতান্ত অশৈরণ চিন্তা।

    আর এই যে লিটিল ম্যাগাজিন, ডিজিটাল আরকাইভ, ভলান্টারিজম এইসব নিয়ে ঝগড়াঝাটিটা চলছে সেটা অতি ইন্টারেস্টিং, কিন্তু ভাটে থাকলে পড়া মুশকিল। কিন্তু টই খুলে কি আর এইসব তরুণ বা প্রৌঢ় তুর্কীরা লিখবেন, মনে তো হয় না। মীমাংসা হয়ে যাওয়ার পর কেউ টইতে টুকে দিলে লোকশিক্ষে হতো, কিন্তু এমন ভলান্টিয়ার আর কই।

    আগরতলায় একটা চালু রসিকতা ছিল, একজন জিজ্ঞেস করেব, বইনপুত মন্টু, হ্যা কি আর বাচবো? অপরপক্ষ বলবে মনয় না। এইসবই অর্থহীন কথাবার্তা, প্রায় অশোভনও বলা চলে। কাল এগারো ঘন্টা গাড়ি চালিয়ে কেমন একটা দার্শনিক নির্লিপ্তি এসেছে, খুব আশায় আছি এই ঝিমঝিমে ভাব্টা থাকতে থাকতে যদি এক্টু পদ্য পায়।

    সবই মর্মপীড়ের কৃপা, দেখা যাক।
  • শোভন | ১৪ এপ্রিল ২০১৪ ২১:২৫225125
  • বিষম খাচ্ছি যে !
  • a x | ১৪ এপ্রিল ২০১৪ ২১:২৩225124
  • শত শত শোভন!
  • Tim | ১৪ এপ্রিল ২০১৪ ২১:১৯225123
  • এরপর একদিন শোভন ভাট হবে।
  • সায়ন | ১৪ এপ্রিল ২০১৪ ২১:১০225122
  • লুরুতেও শোভন! দিকে দিকে এত শোভন গজিয়ে উঠছে কোদ্দিয়ে!
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৪ ২১:০৪225121
  • সময় কোথায়? নামিয়েচি বললাম তো। পড়ে ফেলেচি তো বলি নি?

    সমনের সপ্তাহে কলকাতা যাওয়া আসা আছে। তখন অনেকটা সময় পাওয়া যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত