এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:৪৭225179
  • সিকি, ঘরে tigboderm বা ঐধরণের মলম নাই?কাল সকালে ডাক্তার দেখিয়ো।
  • Atoz | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:৪৭225180
  • আকা, ধইন্যবাদ। প্রায় মিসিয়ে যাচ্ছিলাম। ঃ-)
    কিন্তু রিমিকে বহুদিন দেখি না এ দিকে! নিয়ে আসুন না! ঃ-)
  • bratin | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:৪৪225178
  • তাও ভালো সিকি মাথার ওপরে কিছু গজায় নি। মহাপুরুষ দের মাথার ওপর জ্যোতিবলয় টাইপস থাকে। ঃ)))
  • Atoz | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:৪১225177
  • আর হ্যাঁ, শোভন সংস্করণ এর কথা যেন ভুলবেন না। ঃ-)
  • rabaahuta | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:৩৫225176
  • হ্যাঁ, শোভন খুবই সম্ভাবনাময় ব্যাপার। শোভনকে উপন্যাস কবিতা সিনেমা সবই হয়। বিশাল মোটরবাইক নিয়ে শোভন লাল ধুলো উড়িয়ে ছুটে চলেছে শহরের কিনার দিয়ে, আর কাব্য এবং পিপিটিতে ডুবে থাকা অশোভন প্ল্যাটিপাস। অথবা অন্যরকম কিছু।

    কিন্তু, এই যাঃ, কি কান্ড, বটতলার বটগাছ বটগাছ নয়? কী লজ্জার ব্যাপার এটা কখনো জানতামই না।
    কিন্তু পাই, বটতলা কিন্তু শহরের প্রান্ত। মোটরস্ট্যান্ড/ওরিয়েন্ট চৌমুনি এই চত্ত্বরটাকে ভরকেন্দ্র বলা বোধয় সঙ্গত হবে। অবশ্য বটতলার থেকে বড়দোয়ালীর দিকে এখন শহর কতটা বেড়েছে তা জানা নেই।

    পুরনো শহর মোটামুটি, বটতলা থেকে দূর্গা চৌমুনি, আর ওদিকে আশ্রম চৌমুনি থেকে ফায়ার ব্রিগেড চৌমুনি হয়ে আখাউড়া বর্ডার, আর অন্যদিকে রাজবাড়ির উত্তর গেট থেকে আস্তাবল মালঞ্চনিবাস নতুন সেক্রেটারিয়েট হয়ে নরসিংগড় এয়ারপোর্ট। আর এইসবের মধ্যবর্তী নেতাজী ইস্কুল, উমাকান্ত স্কুল, এমবিবি কলেজ ইত্যাদি! দূর্গাবাড়িতে বাসন্তীপূজা হয়ে গেল কদিন আগে, ওদিকে ছবি তুলতে মন্দ লাগবে না বোধয়।

    আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার বাবার কাছে কে বা কারা উড়ো চিঠি দিয়ে আমার নামে নালিশ করেছিল। তখন তো আর সাইবার সেল ছিল না, কি করেই বা থাকবে, সাইবার ব্যাপারটাই তো ছিল না। আর আরো পরিতাপের বিষয়, চিঠিতে মোটামুটি সত্যি কথাই লেখা ছিল, যা আবার রাজনৈতিকও নয়ঃ(
  • T | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:২৮225175
  • শোভন তুমি তো টানছিলে ফুটপাথে
    সিসিফাস সম দড়িতে অন্তর্যামী
    হেনকালে কেন বাইকের সাথে জীবন
    বদলালে আর কেসটা খেলাম আমি।
  • sosen | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:২৬225173
  • তোরা খালি হাঁস্মুর্গি নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়িস ক্যানো? নিরিমিষ আলুদ্দমের শোভন, ঘিয়ে ভাজা কচুরির শোভন, আমার গেলাস গেলাস স্মুদির শোভন, এদের এমনি তুচ্ছ করে খালি আমিষ শোভনত্ব,আঁশটে গন্ধ, ছ্যা। আমিষ অল্টার ইগো খোলা পাতায় প্রকাশ করা অতি অশোভন।
  • Ekak | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:২৬225174
  • সিকি কে ভুতে ধরেছে। ভুতে ধরলে ওরম হয়।
  • bratin | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:২৪225172
  • অমি সেই কবে ইংল্যান্ডে কবে রোস্টেড ডাক খেয়েছিলুম বা্কয়েক।

    আহা। সেই থেকেই বুনো হঁসের রোস্ট শুনলেই আমার মন কেমন মেফিস্টোফিলিস মেফ্সিটো ফিলিস হতে যায়। ঃ))
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:১৭225171
  • সকালেও কিছু ছিল না। বেলা বাড়তে হাতে অল্প জ্বলুনি, দেখি ডান হাতের ওপরের দিকে অর্ধবৃত্তাকারে একটা লাল রেখা। বারদুয়েক ডেটল বোরোলিন লাগাবার পরেও এখনও কেমন একটা অদ্ভূত ব্যথা লাগছে, এবং লাল রেখাটা বেশ প্রমিনেন্ট হয়ে গেছে।

    সিপিয়েমের চক্কান্ত কিনা বুঝতে পারছি না।

    (টইতে দিলাম না, খামোকা রাগিয়ে কী লাভ?)
  • শোভন-21 | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:১৩225170
  • এবার শোভন একুশে পড়লো,
    হায়, কোথাও ঘেঁটুপুষ্পেরো নাই কোরক,
    তা হোক,তাহোক,
    শোভন এখন একুশে ভরলো।
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:১১225169
  • নাঃ শোভনকে নিয়ে কিছু একটা করতে হবে।
  • pi | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:১০225168
  • আঃ, এই শোভন কবিতামালা এভাবে ভাটপাতায় হারিয়ে যাবে !

    হুতো, ছবি দেব ঃ)
    তবে ট্রাফিক পুলিশদের দাঁড়ানোর জন্য অম্নি মন্দিরখান সত্যি ভারি মজার। আর হাতে স্টেশনমাস্টারের পতাকার মত একটা স্টপ সাইন ঃ)
    শহরটাকেও আমার খুব মজার লেগেছে। রিক্সা ক'রে ক'রে ঘোরো, এক চৌমুনি থেকে আরেক চৌমুনি, গাঁটে গাঁটে চৌমুনি।
    তবে সবচে মজার হল, শহরের প্রাণ কিম্বা ভরকেন্দ্র বটতলায় অত্ত বড় গাছটা, যার গায়ে আবার বটতলা লেখাও, সেটা মোটেও বটগাছ নয় ঃ)
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:০৯225167
  • তাইলে একটা পলিটিকালও হয়ে যাকঃ

    বাইক শোভন নয়,
    সে ছিল মেয়র
    কত দায়ে ভরা ছিল
    তার শোল্ডার।

    শুধু বেলা বয়ে যায়,
    আজকে শোভন হায়
    একাকী ও অসহায়
    প্লেসহোল্ডার।
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:০৭225166
  • যাঃ পার্টিতে লেট করে ফেল্লাম।
  • T | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:০৫225164
  • অদ্ভুত!
  • aka | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:০৫225165
  • এতজকে বিলেটেড হ্যাবাড্ডে।
  • Tim | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:০৩225163
  • অসা ঃ-))
  • rabaahuta | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:০২225162
  • পাই, একটু আগরতলার গল্প হোক না- বা ছবিতে গল্পও হতে পারেঃ)
  • rabaahuta | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৫৯225161
  • ঘিয়ে ভাজা হাঁস শোভন সুরভিমাখা
    পুরুষ্টু ছিল একজোড়া তার ডানা
    অনেক আয়াসে শোভনের পাকঘরে
    জারিত করেছে সারারাত সূপকার

    ঘৃত মশল্লা যথাযথ পরিমাপ
    এবং আছিল সন্তাপে আদিকবি
    ক্রৌঞ্চ ক্রৌঞ্চ কেঁদে গেল খামোখাই
    বসন্তবায়, অর্ধভোজনে লোভী

    পানীয় এবং প্রাণায়ামে এই দ্বীপ
    তরজায় মাতে রুদ্ধ দুয়ার ঘরে
    আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি
    কিঞ্চিৎ ঋণে পাদপূরণের দায়

    ঘিয়েভাজা তারে বলুক অন্যলোক
    শোভনের চোখে সকলি গরল ভেল
    যেমন গরল সুচারু বোতলে ঢাকা,
    মধ্যরাত্রে নেড়ীদের ডাক খোঁজ।
  • aka | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৫৮225160
  • শোভন সিরিজটা বেশ হয়েছে।
  • Tim | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৫৭225159
  • হ্যাঁ ঐটে হেবি হয়েছে। ঃ-)
  • aka | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৫৩225158
  • আরে এটা তো খ্যাল করি নাই। বিয়াপক।
  • Arpan | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৫২225157
  • বাইকে শোভন না। বাইক শোভন। যেমন জল শোভন। সুপারলাইক।
  • aka | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৫১225156
  • বাইকে শোভন ঘুঘু ধরতে যায় টা হেব্বি হল।
  • Tim | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৪৮225155
  • ঃ-)
  • T | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৪৭225154
  • ও, সেই সার্কিট! প্রায় মিটেছে, আর কিছুদিন লাগবে।
  • Arpan | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৪৬225153
  • এটা আরো সিম্বলিক হল। টিয়ের টা।
  • aka | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৪৫225152
  • শোভন শোভনকে চিনতে পারে নি বলে
    ধুলো উড়িয়ে হন্ডা গেল চলে
  • T | ১৪ এপ্রিল ২০১৪ ২২:৪৪225151
  • আমিও লিখবো,

    হাঁস কেবলি হাঁস অরুচি যখন
    বোশেখের মেঘে দীর্ঘশ্বাস হায়
    এমনদিনে শোভনবেলা হ’লে
    বাইক শোভন ঘুঘু ধরতে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত