এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৫ এপ্রিল ২০১৪ ০৯:৫০225240
  • ইন্দ্রানী দি, ভালো লাগলো।
  • সিকি | ১৫ এপ্রিল ২০১৪ ০৯:৪৬225239
  • দিল্লির সমস্ত বইয়ের দোকানে বারুবাবুর বই সেশ।ফ্লিপকার্টেও সেশ। মনুদা এ মাসেই না ছুছাইড করে ফেলে।

    আজ নাকি আরেকটি বই প্রকাশিত হতে চলেছে।
  • 00 | ১৫ এপ্রিল ২০১৪ ০৯:৩৯225238
  • @ ছোটাই -- বিশ্বাস টুকুই তো মস্তো ভরসা --- কিছুই হারায় না। ছিলেন, আছেন, থাকবেন --আমদের আশে পাশে -- আমাদের আত্ম্জন'রা।
    সবাই কে নতুন বছরের শুভে্ছ।
  • Arpan | ১৫ এপ্রিল ২০১৪ ০৯:৩১225236
  • * ভালো থেকো।
  • Arpan | ১৫ এপ্রিল ২০১৪ ০৯:৩১225237
  • আহ ছোটাইদি। ব্লু মাউন্টেনের কী তীব্র সুখ আর দহন। ভা
  • san | ১৫ এপ্রিল ২০১৪ ০৯:১১225235
  • সক্কাল সক্কাল ছোটাইদির লেখা পড়ে কেমন মনখারাপ-মনভালো হয়ে গেল !
  • kumu | ১৫ এপ্রিল ২০১৪ ০৮:৫৯225234
  • ছোটাই মস্তানের লেখা পড়ে উলুতপুলুত হয়ে গেলাম।
    শোভন সিরিজ অতি চমৎকার হইল।
  • bratin | ১৫ এপ্রিল ২০১৪ ০৮:২৩225233
  • অর্পনের " গীতিকবিতা" গোলা হয়েছে ঃ))
  • kk | ১৫ এপ্রিল ২০১৪ ০৮:২২225232
  • সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানালাম।

    ছোটাইদিদির লেখা পড়লাম। বড় ভালো লেখেন। কিন্তু পড়লে এত্ত মনখারাপ হয়ে যায়!
  • bratin | ১৫ এপ্রিল ২০১৪ ০৮:২১225231
  • আমার ধারণা ছিল পৃথিবীর ইতিহাসে সব থেকে বাজে কবি হলাম গিয়ে আমি।

    কিন্তু এ কী হেরিনু আজ এই সুন্দর সকালে
    একের পর এক বাজেব কবিতা পড়ে আমার মনে পড়ে মেকলে!! ঃ))
  • sosen | ১৫ এপ্রিল ২০১৪ ০৮:১৫225230
  • এত ভালো কেন লেখ ছোটাইদি! কেন এরম মনে করাও, ঐ ভরভর্তি কড়াই উথলানো দুধ, ঐ হারিয়ে যাওয়া ভালোজ্যেঠু,চন্দ্রামাসি,না থাকা ভালোবাসার দৈন্য, ভালো লাগে না যে। কিছুই মঙ্গলমত হয়না যে।
  • Atoz | ১৫ এপ্রিল ২০১৪ ০৮:১২225229
  • বন্ধু শোভন, হাতে গোলাপের তোড়া
    শত্রু শোভনে লুকানো ছুরির ধার-
    চেনা নদীজলে শোভনেরা ভাসে ডোবে
    শোভনেরা খোঁজে অচেনা সে পারাবার।

    শোভনে শোভনে যুদ্ধ যুদ্ধ খেলা
    শেষ হয়ে গেলে পড়ে থাকে একা বাইক
    সিগ্ন্যালে পাখা মেলছে তখনই গান
    মোড়ে মোড়ে মাইক সেও তো বেশ অমায়িক।
  • Bhagidaar | ১৫ এপ্রিল ২০১৪ ০৮:০৩225228
  • ক্ষী মুশকিল!
  • lcm | ১৫ এপ্রিল ২০১৪ ০৮:০২225227
  • সবাই শোভনকে নিয়ে লিখছে,
    আমি কি চুপ করে থাকতে পারি?

    শোভনকে আমি জানি না,
    শোভনও আমাকে জানে না,

    কিন্তু সবাই জানে শোভনের আছে বাইক
    ঠিক যেমন ফেসবুকের আছে লাইক।
  • h | ১৫ এপ্রিল ২০১৪ ০৮:০০225226
  • একে বলে স্বপ্নের বা শোভনের এলিট অ্যাপ্রোপ্রিয়েশন। কোথায় একটা মানুষ নিয়ে ছুটে চলা একটা বাইক, নিয়ম/সংসার/কোলাহল/গদ্য/পদ্য সমস্ত পিছনে ফেলে, কোথায় নিগড়ে বাঁধা ক্লাসিকাল ডান্স।
  • lcm | ১৫ এপ্রিল ২০১৪ ০৭:৫৮225225
  • ছোটাইয়ের লেখাটা পড়লাম, দারুণ লাগল। পোসাম নামক প্রাণীটির উল্লেখ পেলাম, ওদের নাকি সাপে কামড়ালে কিচ্ছুটি হয় না, দারুণ ইমিউনিটি।
  • Bhagidaar | ১৫ এপ্রিল ২০১৪ ০৭:৫৬225224
  • যাদের শোভন নেই তাদের জন্য রইলো

  • Abhyu | ১৫ এপ্রিল ২০১৪ ০৭:৫৫225223
  • শুভ নববর্ষ। সবাইকে। শোভনকে।
  • h | ১৫ এপ্রিল ২০১৪ ০৭:৩৯225221
  • আর্কাইভাল/ভলান্টারিজম সংক্রান্ত ডিবেটের সময়ে, এত কবিতা লিখে দিল ভাটে, এইবার আর্কাইভাল না হলে চাপ হবে। কবিদের। শোভনের না। তার বাইক আছে।
  • Atoz | ১৫ এপ্রিল ২০১৪ ০৭:২৩225220
  • হনু, কী কান্ড? শোভনের হাঁস রোস্ট?
    ঃ-)
  • h | ১৫ এপ্রিল ২০১৪ ০৭:২০225219
  • তাপস, এই সব লিংক গুলোর জন্য অনেক ধন্যবাদ। সত্যি কেন খারাপ লাগে, বোঝা যায় না।
  • h | ১৫ এপ্রিল ২০১৪ ০৭:১৮225218
  • বাবা এরা তো দেখছি কান্ড বাধিয়েছে।
  • riddhi | ১৫ এপ্রিল ২০১৪ ০৬:৫১225217
  • আমি মোটামুটি দু একদিন আগে করি। ট্যাক্স টা। কিন্তু আজকে হল না, কালকে করতেই হবেঃ((
    ১৫ তারিখ রাত বারোটা না বিকেল ৫ টা ডেডলাইন থাকে?
  • এমেম | ১৫ এপ্রিল ২০১৪ ০২:৫৪225216
  • ভাষাটা ভুল লিখলাম Hegemony and Socialist Strategy বইয়ের চাপ্টার ওয়ান।
  • এমেম | ১৫ এপ্রিল ২০১৪ ০২:২৯225215
  • থ্যাঙ্ক ইউ তাপস।
  • এমেম | ১৫ এপ্রিল ২০১৪ ০২:২৮225214
  • Hegemony: the Genealogy o Concept চাপ্টার ওয়ান পড়া শুরু করলাম।
  • bhagidaar | ১৫ এপ্রিল ২০১৪ ০২:২৪225213
  • আম্রিগাবাসীরা, ট্যাক্স ফাইল করেছেন তো সবাই?
  • এমেম | ১৫ এপ্রিল ২০১৪ ০২:২২225212
  • শোভনেরা বাড়ি ফেরে, ক্লান্ত হাতে দেরাজেতে চাবি রেখে রিক্ত বিছানায়

    এ তো রীতিমত কবিতা।
  • Arpan | ১৫ এপ্রিল ২০১৪ ০১:৫০225211
  • শোভনের আত্মার কাছে উঁকি মেরে ফিরে যাবো - কখন যে আলো জ্বলে, কখন ইঞ্জিন
    চালু হয়ে পিষে দেয় শোভন আমাকে....
    চারিদিকে ঝড় ওঠে, বৃষ্টিতে ধাতব ট্যাঙ্কে শীতলতা আরো বোধ হয়
    পাড়ার মোড়ের কাছে শব্দ ওড়ে, ঝাপসা জমায়েতে
    কারা যেন ডেকে ওঠে সুশীল, শোভন - বাইট বাইট কোড লিখে
    শোভনেরা বাড়ি ফেরে, ক্লান্ত হাতে দেরাজেতে চাবি রেখে রিক্ত বিছানায়
    শোভন ইমেল ছাড়ে, মেঘলা ঘোরের বেশে কারা লিখে যায়
    অব কি বার, এবার? কীভাবে বছর ঘোরে, বছরে বছর আসে, আমি
    তোমারই আত্মার কাছে উঁকি মেরে ফিরে যাই - কখন যে আলো জ্বলে, কখন ইঞ্জিন
    পিষে দিয়ে চলে যায় শোভন আমাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত