এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৩৯225450
  • আমাকে কিছু বললেই আমি ব্ল্যাকমেইল করব।
  • দেব | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৩৭225449
  • যেটা লিখতে যাচ্ছিলাম অর্পন লিখে দিয়েছে। এই ধরনের লেখা আমি আপনি বুঝব (কারণ আমরা অলরেডিই ওই 'সাইডে')। পাবলিক দেবতার অসন্মান হয়েছে বলে চটবে। একটুও সামনে এগোবো না।

    আর হিস্ট্রি হিসেবে ট্রিট ইন জেনেরাল নয়, এই পার্টিকুলার লেখাটার স্টাইলটার কথা বলছি।

    আর যারা ভাগা পাচ্ছে না তাদের রাম খাওয়ানো অব্যাহত খুব সত্যি। কিন্তু মাক্কালী তাতে ভয় নেই। তুমিই যখন পাওয়ারে তো রামনামটা ছেড়ে কাজ করে দেখাও। নাহলে ব্যবসা গোটাও। সেটা ২০০৪ এ ক্যাটেগরিকালি প্রুভেন। ভারতবাসী নিজের স্বার্থ খুউউউব ভাল বোঝে। আর বিজেপির টপ ব্রাসও সেটা জানে। হাতে রইল অপোজিসন। সে আপাতত ঝাড়ে।
  • Ekak | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৩৬225448
  • এইচ
    আমি তিনটে পঞ্চাশ এবং চারটে তেতাল্লিশে দুবার এই বিষয়ে মন্তব্য করেছি। মাঝখানে তোমার কোনো প্রশ্ন নেই। পাঁচটা আটে প্রশ্ন করেছ তাও আমাকে সরাসরি না ( আমাকেই প্রশ্ন করতে হবে তার কোনো মানে নেই )। তারপর এই তোমার পাসপোর্ট চাওয়া পোস্ট দেখে উত্তর দিলুম। সেখানেও ওই বিষয়ে মন্তব্য করবনা জানিয়েছি।

    "আমি জাস্ট জানতে চেয়েছি, অসার কেন, তাতে গভীরতা ইত্যাদি বাণী ছাড়া কিসু পাই নি।".........এটা তোমার শোভন ভুল করছে :) :) ঘটনা আদৌ এরকম না। যাগ্গে।
  • h | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৩৪225447
  • ধুস আমি অক্ষর কথার আদ্য পান্ত কিসু বুঝলাম না। অগভীর ব্যাপার। টেডটকযোগ্য না।
  • h | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৩২225446
  • আদৌ না। আমাদের দেশে প্রিন্টি আইকোনোগ্রাফি নিয়ে পায়োনীয়ারিং কাজ ক্রিস্তোফার পিনি র। এছাড়া মুসলিম সোশাল ফিল্ম্স অ্যান্ড ইমেজেস এইনিয়ে দুবাই ফিল ফেস্টিভাল এর পক্ষ থেকে একতি অসামান্য বই বেরিয়েছিল, সেটার দুই লেখক ই ভারতীয়। নাম দেখে বলতে পারবো কাল। খুব ই ভালো বই।
  • a x | ১৬ এপ্রিল ২০১৪ ০০:২৭225445
  • ধুর এই তর্কটার মানে বুঝছিনা। এই লেখা দিয়ে সুকুমারী রাইট এক্স্ট্রীমদের কাউন্টার করছেন বা করতে চেয়েছেন এই দাবীটারই কোনো মানে নেই। সুকুমারীর লেখার ব্যাপ্তি তো কম না, সেই লেখা বাদ দিয়ে এই কাগজের এক কোণায় একটা অনুলেখন দিয়ে কাউন্টার হতে যাবে কেন বুঝছিনা।
  • - | ১৬ এপ্রিল ২০১৪ ০০:২৪225444
  • আমাদের দেশের সব ব্যাপারেই সিরিয়াস পড়াশোনাওলা বইই কি বিদেশীদের ল্যাখা?
  • h | ১৬ এপ্রিল ২০১৪ ০০:২১225443
  • একক বিজেপি কে লেজিটিমাইজ করেছে এটা কোথায় বললাম মাইরি। আমার মাথা খারাপ হলেও শোভনের হয় নি, ফর ফাকস সেক? আমি জাস্ট জানতে চেয়েছি, অসার কেন, তাতে গভীরতা ইত্যাদি বাণী ছাড়া কিসু পাই নি।

    রামের চরিত্র টাকে অ্যাটাক করেছেন, কারণ রাম একটা আদর্শ হিন্দু প্রোতোটাইপ। তাকে ভালোমানুষ নির্বোধ অর্থে, বলেছেন এর আগের কমেন্টেটর রা। কিন্তু রামের মাস্কুলিনিটি বৃদ্ধি নিশ্চয়ি বেড়েছে আদবানীর আমল থেকে। স্ত্রী থাকবে কিন্তু সে জীবনে প্রধান হবে না, কাz হভে ধর্ম পালন ও শত্রু নিধন, এই ওয়ারিয়র লজিক জনমানসে নিয়ে যেতে বিজেপির আইকোনোগ্রাফি বা রেটোরিক দুটো ই ইনস্ট্রুমেন্টাল।

    আমাদের দেশের পপুলার আইকোনোগ্রাফি নিয়ে সিরিয়াস পড়াশুনো করতে চাইলে বা ছবি দেখতে চাইলে ক্রিস্টোফার পিনি র বই দেখতে পারিশ।
  • h | ১৬ এপ্রিল ২০১৪ ০০:১৫225442
  • অর্পন যেটা বলেছে (IP Address : 52.107.175.146 (*) Date:15 Apr 2014 -- 04:24 PM
    সেটার একটা মানে হয়, তবে সেটা পরিসরের সমস্যা হতে পারে।

    তাছাড়া পোলিটিকাল ডিবেট একটা কন্টিনিউয়াম হিসেবেই দেখা উচিত। আলাদা করে দেখা উচিত না। প্রতিটি শব্দের একটা কারেন্সি আছে, সেই কারেন্সী জেনেই সেট ব্যবহৃত। তুলনাটা লোকে জানে।
  • Arpan | ১৬ এপ্রিল ২০১৪ ০০:০৬225441
  • সুকুমারী ভটাচার্যের প্রবন্ধ এইজন্যই সাদামাটা লেগেছে কারণটা একটাই। ধরা যাক শরিয়তি আইনের সমালোচনা করে আমি একটি লেখা লিখছি। সেখানে আগাগোড়া মহম্মদ কেমন ব্যক্তি ছিলেন, জীবনচর্যায় কী কী অসঙ্গতি ছিল, অমুক অমুক জিনিস সাজিয়ে বললাম এইজন্য শরিয়তি আইন খারাপ। এখন কোনটাই ঐতিহাসিক বা পৌরাণিক ভাবে হয়ত অসত্য নয়, কিন্তু তাতে প্রবন্ধ ভালো লাগবে তারও গ্রান্টি নেই। আর যা নিয়ে লিখেছেন সে তো বহুচর্চিত।

    তার মানে এই নয় যারা এইটুকু লিখছেন তারা প্রবন্ধের ইন্টেন্টের বিষয়ে প্রশ্ন তুলে বিজেপিকে লেজিটিমাইজ করছেন। সেটি হনুর ফার ফেচেড যুদ্ধপ্রস্তাবনা বৈকি অন্য কিছু নয়।

    (ব্যস যা বলার ছিল বলা হয়ে গেছে)
  • Ekak | ১৫ এপ্রিল ২০১৪ ২৩:৫৯225440
  • যখন "না " বলেছি তখন এটা ভেবেই বলেছি যে যারা যারা এই এপ্রছে প্রশ্ন করবেন বা ভাবছেন একক উত্তর না দিয়ে কাটার রাস্তা খুঁজছে সবাইকেই একসঙ্গে "না "। প্রবন্ধ কেন অসার লেগেছে সেটা একক কে এড্রেস করে জিজ্ঞেস করাই যেত। তাহলে যা মনে করি গুছিয়ে লেখার চেষ্টা করতুম। পাসপোর্ট দেখতে চাওয়া টা জানতে চাওয়া নয় :))) যে যা পারেন ভেবে নিন। দোস কাইন্দ অফ জ্যানাগান স্পেসিফিকালি ইন্ক্লুদেদ :)
  • h | ১৫ এপ্রিল ২০১৪ ২৩:৪৯225439
  • এককের রাগী রাগী পোস্ট মিনিংলেস, কারণ কোন সার নেই। সার থাকতে পারতো, যদি সুকুমারী ভট্টাচার্য্যর প্রবন্ধ কেন অসার সেটা জানা যেত। শুধু 'সমস্যা অনেক গভীরে', 'এই দিয়ে বিজেপি কে কিসু করা যাবেনা' এই জাতীয় (প্যারাফ্রেজড) বক্তব্যের কার্যকারন বোঝানোর পরিশ্রম করত।

    আমার বক্তব্য খুব পরিষ্কার। সুকুমারি ভট্টাচার্য্য রাম রাজ্য কে অ্যাটাক করেছেন, কারণ রামরাজ্যের গান্ধী ব্যবহৃত রেটোরিকের অন্য মানে বিজেপি করেছে। এবং এটাও মনে করার কারণ নেই, এবারে সুদুই অর্থনীতি, এবার রাম নেই। কারণ অর্থনীতি তে যাঁদের পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না, তাঁদের রাম খাওয়ানো অব্যাহত। লিটেরালি হলে রাগ করতাম না অবিশ্যি।

    সুতোরাং গোঁসা না করে বাংলায় নিজের বক্তব্যের গভীরতা প্রমাণ করুন। আমার কাছে করার দরকার নেই, জ্যানাগান এর কাছে করুন।
  • h | ১৫ এপ্রিল ২০১৪ ২৩:৩৮225438
  • *হিস্টরিকাল টেক্স্ট হিসেবে
  • h | ১৫ এপ্রিল ২০১৪ ২৩:৩৭225437
  • মিথোলোজিকাল টেক্স্ট কে সুকুমারি ভট্টাচার্জ টেক্স্ট হিসেবে ট্রিট করেছেন এই দাবী আজব লাগলো।

    বরণচ ওনার যুক্তি কে এই ভাবে দেখা উচিত। যে হিস্টরিকাল ভ্যালু তো নেই ই, এমনকি মিথোলোজিকাল টেক্স্ট কে খুঁটিয়ে পড়লেও রাম এর কার্যক্রম গর্ব করার মত কিসু না, এবং পশ্চাদপদ সামাজিক ধ্যান ধারণা কে একটা ভবিষ্যতের সামাজিক ফাব্রিক এর রেফারেন্স হিসেবে দেখা বিপজ্জনক।
  • দেব | ১৫ এপ্রিল ২০১৪ ২৩:২২225436
  • রামরাজ্য লেখাটা পোষালো না। উনি ভুল কিছু লেখেননি কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। মিথোলজিকাল টেক্সটকে সিরিয়াস হিস্টরি হিসেবে ট্রিট করলে বিপদ আছে, সেটা সমালোচনা বা বাজে দিকগুলো তুলে ধরা হলেও। এতে জিনিসটা স্বীৃ্কতি পেয়ে যায় যে যেন এগুলো সব সত্যিই ঘটেছিল।

    আর রামরাজ্য কথাটা তো একটা প্রবাদ। আমি কোথাও দেখিনি যে বিজেপি লিটারালি অরিজিনাল রামের ফরম্যাটে শাসন চালাবে বলে দাবী করছে। এটা হাওয়ার সাথে লড়াই হল। বিজেপির গপ্পোটা মোটামুটি এই, বর্ণহিন্দুদের (বাঙ্গালী বামুনকে এরা তার মধ্যে ধরবে না) হাতে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার সম্পুর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আর বাকি সবকটা গ্রুপ সমঝে চলবে তার বদলে কিছু ভাগ পাবে। এর সাথে এই মুহূর্তে ছোটোখাটো কয়েকটা জিনিশ আছে - ধর্মান্তরিকরণ ব্যান, গরু খাওয়া ব্যান, ৩৭০ তুলে দেওয়া ইত্যাদি। রামটা স্রেফ একটা ফোড়ন। অবশ্য এটাকেও কাউন্টার করা গেলে ভাল।
  • - | ১৫ এপ্রিল ২০১৪ ২৩:১৬225434
  • আমার যেহেতু তেমন পড়াশোনা নেই এই ব্যাপারে, তবু সত্যিই জানতে চাই, "এই আমার পুরুষ/নারী দেহ কিন্তু মেয়েদের/ছেলেদের মত ভাবতে ভাল লাগে" টাইপের সমস্যাটা অল্টার ইগোর সমস্যা কিনা। কেউ যদি আলোকপাত করেন।
  • - | ১৫ এপ্রিল ২০১৪ ২৩:১১225433
  • বড় হওয়া আর বুড়ো হওয়া ব্যাপারে সেই কব্বে থেকেই জানি, "যেদিন তুমি বিয়ে করতে পারো বলে মনে করবে সেদিন তুমি বড় হবে আর যেদিনই তুমি বিয়ে করবে সেদিনই তুমি বুড়ো হয়ে যাবে"।
  • san | ১৫ এপ্রিল ২০১৪ ২২:৪৭225431
  • ও ইন্দোদাদা, আমি ময়ূরের পোস্ট দেখেছিলাম পরে। কিন্তু বলা হয় নি।
  • aranya | ১৫ এপ্রিল ২০১৪ ২২:৪৫225430
  • 'পুলিশের গুলিতে মারা-যাওয়া সেই কুড়ি বছরের ছেলেটি যেন হাজার বছর ধরে পথ হাঁটছে, এ ভাবেই শুরু হয় ছবিটা। কুড়ি বছর বয়স নিয়ে হাজার বছর ধরে সে দারিদ্র মালিন্য আর মৃত্যুর ভিড় ঠেলে চলেছে, হাজার বছর ধরে দেখছে দারিদ্র বঞ্চনা আর শোষণের ইতিহাস। এ ভাবে ইতিহাসকে দেখার চোখ খুলে দিয়েছিল সে সময়টা। আমরা তো রঙিন চশমা পরে আমাদের দেশের ইতিহাসকে দেখি, কত কর্কশ রুক্ষ কদর্য সে ইতিহাস, যেখানে অতীত-বর্তমান একাকার, তার দরজাটা যেন খুলে দিয়েছিল সত্তর দশক, আমার ছবির নাম দিয়েছিলাম তাই ‘কলকাতা ৭১’।
    - মৃণাল সেন
  • I | ১৫ এপ্রিল ২০১৪ ২২:৪২225429
  • হনু, এক ভদ্রলোকের ছবি দেখাবো। শান্তিনিকেতনের এক ভেজা দুপুরে গাইতে শুনেছিলাম। বোলো তো, ইনি কে !
  • I | ১৫ এপ্রিল ২০১৪ ২২:৪১225428
  • হনু, নদীভরা ঢেউ ভবাপাগলার গান। ভবার অনেক গান তো বাউলরা গেয়ে বেড়ায়। যদিও ভবা কালীসাধক।
  • . | ১৫ এপ্রিল ২০১৪ ২২:২৪225427
  • ...এই হাসিখেলা
  • Ekak | ১৫ এপ্রিল ২০১৪ ২১:৫৫225425
  • "name: h mail: country:

    IP Address : 213.132.214.156 (*) Date:15 Apr 2014 -- 06:16 PM

    তো এককের গভীরের তর্ক একটু হোক।

    আমি জদ্দূর অগভীর ভাবে বুঝি, সুকুমারী ভট্টাচার্য্য অ্যাটাক করছেন, অনেকদিন ধরেই করছেন, সেটা হল তিনটে মেন জিনিশ

    ক - মিথোলোজি থেকে তুলে আনা উদাহরণ দিয়ে গল্পের রাজনইতিক ব্যবহার কে কমব্যাট করছেন, সেই মিথোলোজির কোট দিয়ে। একক কি সংস্কৃত জানে, নইলে এটা করা সম্ভব না।
    খ - ভারতীয় বামপন্থীদের সম্পর্কে হিন্দুত্ত্ববাদী দের অভিযোগ হল, তাঁদের স্কলারশিপ মেনলি ওয়েস্টার্ন পোলিটিকাল থিয়োরীর ডেরিভেটিভ। অ্যাজ ইফ ন্যাশনালিজম এর বিজেপীয় আইডিয়া পস্চ্চিমের ডেরিভেটিভ না। এটাকে কমব্যাট করছেন ট্র্যাডিশনাল টেক্সটে ব্যুতপত্তি রেখে। সংস্কৃতে, পালিতে মধ্যযুগীয় বাংলায় ইত্যাদি। এটাই ডিডি দা ইয়ার্কি মেরে করে থাকেন। তবে সেটায় বাম ডান নেই, মেনলি সেক্রেড টেক্সট ও তার ট্র্যাডিশনাল উইসডম সম্পর্কে একটা তাচ্ছিল্য দিয়ে করেন, তো যে যার লেভেলে করেন, কিন্তু দর্শন টা র ভিত্তি ব্যুতপত্তি। সেটা এককের কতটা আছে? সংস্কৃত বা পালি তে।
    (পদ্ধতিগত ভাবে এর দুটো পাল্টা আছে, গিভেন দ্যাট স্কলারশিপ ইজ মেইনলি আ ওয়ার অফ টেক্স্ট, সেটা হল তামিল বা ফার্সী বা ইত্যাদি ভাষার টেক্সট পড়ে, লোকে এনশেন্ট বা মেডিয়েভাল আর্বান কালচারের মধ্যে ইনক্লুশন দেখাতে না পারলেও, সেকুলার আইডিওলোজির একটা ট্রেস দেখাচ্ছেন, এটা সুকুমারী বেশি করেন নি। এটা করেছেন দাউদ আলি, মুজফ্ফর আলম, এবং বেশ কিছু তামিল গবেষক রা।, এটার কোন পাল্টা এককের কাছে আসে?)

    গ - তিন আধুনিক নারীবাদী বা অস্পৃশ্যতাবিরোধী বা বর্ণাশ্রম বিরোধী যে ধারণা তাকে জাস্টিফাই করছেন, এবং হিন্দু স্বর্ণযুগ তথা মিথোলোজিকাল যুগ গুলি যে খুব সুখকর কিসু না, মেডিয়েভাল অন্ধকার ও এনশেন্ট স্বর্ণযুগ এর যে বেসলেস পিরিয়ডিক স্ট্রাকচার, যেটা কিনা কলোনিয়াল হিস্টরিওগ্রাফির পার্ট সেটাকে চ্যালেন্জ করছেন।

    তো এই অগভীর কম্ব্যাট গুলির থেকে এককের তার্কিক অবস্থান কি গভীরতা আছে, তার প্রমাণ দাবী করছি।"

    @ এইচ
    --------------------- একটি প্রবন্ধের সার বিচার হয় সেই প্রবন্ধ টা দিয়ে। সেটার জন্যে এই সার্টিফিকেট গুলো জুড়ে থাকলে বেশি নম্বর দিতে হয় সেরকম জানা ছিলনা। মানে উনি যদি গভীর তর্ক করতে পারেন ও এবং পেরেও অগভীর রুগীর পথ্যর মত প্রবন্ধ খাড়া করেন তাহলে সেটাকে অগভীর বলা যাবেনা। কারণ ওনার উপরুক্ত কাজ গুলো করা আছে। এই এপ্রোচের পরে কিছুই বলার নেই। ইভেন প্রবন্ধটা কেন ভেগ মনে হয়েছে সে নিয়েও কিছু বলবনা। সংস্কৃত পালি জন্ক্গ্খা কোনো ভাষাতেই কোনরূপ পারদর্শিতার শো দেবার প্রয়োজন অনুভব করছিনা। নিশ্চিন্তে "নেই " ধরে নিতে পারেন। প্রমান নেই। কাজেই অবস্থান ক্লিআর করার দায় ও আমার নেই :)
  • Abhyu | ১৫ এপ্রিল ২০১৪ ২১:২৯225424
  • ঈশানদা 08:51 PM পোস্টটা খুব ভালো লাগল।
  • pi | ১৫ এপ্রিল ২০১৪ ২১:২৮225423
  • এরপর তালাক বলার সাথে তালাক বলার কত ঘণ্টা আগে শেষ খাওয়া হয়েছিল, তার কোরিলেশন বের করার গবেষণাও হবে নিগ্ঘাত।
  • রাহুল গান্ধী | ১৫ এপ্রিল ২০১৪ ২১:২৭225422
  • After hearing the news of Narendra Modi meeting Ranjnikant.... I have decided to meet Chota Bheem
  • সিকি | ১৫ এপ্রিল ২০১৪ ২১:২৪225421
  • থ্যাংকু সবাইকে। পড়ে ফেললাম।

    ঐ ব্লু মাউন্টেনের বেশ কাছেই ছিলাম, কিন্তু দেখা হল নি। হালার ছাঃচাঃ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত