এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৯ এপ্রিল ২০১৪ ১১:২০226201
  • আহাহা, উচ্ছেসেদ্দ! উল্‌স।
  • kumu | ১৯ এপ্রিল ২০১৪ ১১:১৮226199
  • খাইদাই হবে না গো দমু।তিনি তো দেরাদুনে।আর আমার তো সুগারহেতু ৯০% খাদ্যই বাদ।
    উচ্ছেসেদ্দ,লাউসুক্তো এইসব।
  • bratin | ১৯ এপ্রিল ২০১৪ ১১:১৫226198
  • বাজারের আপডেট
    ------------------------

    ১। তরমুজ ১৫ থেকে কমে ১২ হয়ে আবার পনেরো।
    আঙুর ৮০
    গোলাপখাস ৮০

    ২। মাছ ওয়ালা এক পিস মাছের ব্যাগ উপহার দিল। দু দিকেই চিংড়ি র ছবি।

    ৩। কিন্তু হৃদয় বিদারক ঘটনা টি হল অল্প পরিচিত এক মৎস ব্যবসায়ী " ও মহায় ও মহায় খুব ভালো বোয়াল মাছ আছে"

    কী অকমান ভাবুন !! ঃ(((
  • | ১৯ এপ্রিল ২০১৪ ১১:১০226196
  • * বেটার লেখা।

    কুমু, কনগ্রা।
    তা ম্যা অ্যাতে খাইদাই কী হবে?
  • | ১৯ এপ্রিল ২০১৪ ১১:১০226197
  • * বেটার লেখা।

    কুমু, কনগ্রা।
    তা ম্যা অ্যাতে খাইদাই কী হবে?
  • | ১৯ এপ্রিল ২০১৪ ১১:০৯226195
  • হুঁ একক না তাপস কে যেন বলেছেন দেখলাম, শাহবাগের গল্পটা ঠিক পোষাল না। মানে ঐ আর কি, মন্দ নয়, বেশ লচপচে আবেগ টাবেগ আছে ..... তবে শাহবাগের একবছর পরে আরো বেটা লেখা আশা করেছিলাম।
  • kumu | ১৯ এপ্রিল ২০১৪ ১১:০৮226194
  • মাঝেমধ্যে আছি গো ছোটাই।আর তোমার কি ভুল হতে পারে?
    কুমুদি সক্কালবেলাই শ্যামলদাকে ফোনিয়েছে-
    "আজ তো তোমার ম্যা অ্যা।কনগ্রা"।
    কুড়ি সেকেন্ডের নীরবতা,ঘটনা বোঝার চেষ্টা,
    "আচ্ছা।থ্যাংক ইউ"।
  • i | ১৯ এপ্রিল ২০১৪ ১০:৩৭226193
  • কুমুদি আছেন?
    আজ কেবলিদি আর গোবুদার শুভদিন কি না কনফার্ম করবেন প্লীজ? আমার গোলায়ে যেতেসে।
  • san | ১৯ এপ্রিল ২০১৪ ১০:৩৪226192
  • কিন্তু দুঃখের বিষয় আমি রাস্তায়, মিনিময় পোস্টপোনড।
  • san | ১৯ এপ্রিল ২০১৪ ১০:৩২226191
  • মন্তব্য করা নিয়ে কিছু বলিনি। না পড়ার গব্ব নিয়ে বললাম :-)
  • ঈশান | ১৯ এপ্রিল ২০১৪ ১০:২৯226190
  • ওহো এই লেখাটা নিয়ে মন্তব্য করতে গেলে নবনীতা দেবসেনের রচনাসমগ্র পড়ার দরকার ছিল? তাহলে আমি দুঃখিত।
  • san | ১৯ এপ্রিল ২০১৪ ১০:২৪226189
  • ঈশানের লাস্ট লাইনটাই আসল। গোল্লাবিষয়ক।
  • ঈশান | ১৯ এপ্রিল ২০১৪ ১০:২১226188
  • না, এইটা পড়ে বোঝা যাচ্ছেনা। কিন্তু লেখাটা আমি আগে পড়েছি। কোথায় পড়লাম কে জানে। আমি তো নবনীতা দেবসেনে একেবারেই গোল্লা।
  • | ১৯ এপ্রিল ২০১৪ ১০:১৬226187
  • কোনটা পুরো লেখা? কী করে পড়লে? কেমন খোপ কাটা কাটা টুকরো টুকরো লেখা তো।

    তবে নবনীতার এই কথাটা সত্যি। মেয়েদের লেখা নিয়ে মন্তব্য করার ব্যপারে পুরুষদের বিশেষতঃ যাদের একটু লেখালেখির দিকে নামডাক হয়ে যায়, তাদের বেশ রিজার্ভেশান আছে। বড়সড় কাগজপত্র বাদ দিলেও ছোটখাট ব্লগ ফোরামগুলোতেও এই ট্রেন্ড দিব্বি দেখা যায়।
  • ঈশান | ১৯ এপ্রিল ২০১৪ ১০:১১226186
  • নবনীতা দেবসেনের এই লেখাটি আমি আগে বড়েছি, এবং আমার বাড়িয়ে লেখা মনে হয়েছে। যৌনতা নিয়ে লেখার জন্য উৎপলকুমার বসুর চাকরি গিয়েছিল (আপনি মেয়েদের কলেজে পড়ানোর অনুপযুক্ত)। হাংরিদের কী হয়েছিল, সেও সক্কলেই জানেন। প্রথমবার লিখতে গেলে এগুলো হবেই। মেয়েদের জন্য আলাদা কিছু নয়। এখন সঙ্গীতা বা তিলোত্তমা, আমার পছন্দের না হলেও, খুব এক্সপ্লিসিট লেখা লেখেন, কিন্তু সে নিয়ে নতুন করে আর হট্টগোল হয়না। চোখে সয়ে গেছে।

    এইসব। আরো চাট্টি লেখা যেত। কিন্তু একদিনে এত মিনিময় করা যাবেনা।
  • | ১৯ এপ্রিল ২০১৪ ১০:০৪226185
  • কালকে আমি আরেকবার সীতায়ন পড়ে ফেললাম এবং প্রচন্ড খচেমচে গেলাম।
  • san | ১৯ এপ্রিল ২০১৪ ০৯:৫৯226184
  • http://forum.banglalibrary.org/viewtopic.php?id=2840

    কবে একটা কথা হচ্ছিল না - মেয়েদের মধ্যে কোনো সন্দীপন উঠে এলেন না ?
  • | ১৯ এপ্রিল ২০১৪ ০৯:৫৪226183
  • আমি এখনও পর্যন্ত বাংলায় মার্কেজ পড়ি নি, পুরোটাই ইংরাজীতে। আর একবার ইংরাজীতে পড়ে ফেলার পর আর বাংলায় চেষ্টা করে দেখার উৎসাহ নাই। ইংরাজী লাইনগুলো মাথার ভেতরে নকশা বুনে ফেলেছে তো।

    তবে বাংলায় অনুবাদ হওয়া প্রয়োজন। বাংলাদেশের জি এইচ হাবীব অনেকগুলো মার্কেজ অনুবাদ করেছেন, বইপড়ুয়া গ্রুপে লোকজন ওঁকে বেশ সম্মান করে দেখি (উনিও মেম্বার)। কিন্তু অনুবাদের মান কেমন জানি না।

    মার্কেজের ইংরাজী অনুবাদও খেয়াল করে দেখবে, সবগুলো অনুবাদ মোটেও সুবিধের নয়।
  • kumu | ১৯ এপ্রিল ২০১৪ ০৯:৪১226182
  • ব্রতীন,নতুন খবর কিছু নাই।
  • | ১৯ এপ্রিল ২০১৪ ০৯:২৪226181
  • আরে কুমু দি যে, খবর কী?
  • kumu | ১৯ এপ্রিল ২০১৪ ০৯:২১226180
  • আকা,ছেলেদের ছবি দিও।আর রিমির।আর তোমার।
  • | ১৯ এপ্রিল ২০১৪ ০৯:০৩226179
  • বেশ বেশ। ঃ))

    রিমি কে বহুদিন এই পাড়ায় দেখি না।তার খবর কী?
  • aka | ১৯ এপ্রিল ২০১৪ ০৮:৫২226178
  • কুমুদি, ইমন হামা দেয়। ধরে দাঁড়ায়, ধরে ধরে হাঁটে, মাঝে মাঝে হাত ছেড়ে দাঁড়ায় তারপরে যখন বোঝে থপ করে বসে।
  • | ১৯ এপ্রিল ২০১৪ ০৮:৩৭226177
  • একক, ইহুদিরা তো দীর্ঘদিন ধরে সারা পৃথিবী জুড়ে ছড়িয়েছিটিয়ে আছে। নিজেদের ভাষাটি কি ভাবে ধরে রেখেছে তোমার মনে হয়?
  • kumu | ১৯ এপ্রিল ২০১৪ ০৮:২৮226176
  • আকা, ইমন এত বড় হয়ে গেল?হাঁটতে পারে?
  • kumu | ১৯ এপ্রিল ২০১৪ ০৮:২৬226175
  • এজেড ৫ ১৫ একদম ঠিক।সিরিয়াল (নবতম সংযোজন গৌরীদান)ছাড়াও আছে অসহ্য কিছু রিয়ালিটি শো, পেছনে পড়ে যায় শক্তির ভুত(এই বানানেই) মার্কা বিজ্ঞাপন এবং আটচালা সংস্কৃতির খবর কাগজ।
    আমার সিরিয়াসলি মনে হয় গুরুর লেখকরা যদি লেখালেখিতে আরেকটু সময় দিতেন তবে কিছু ভাল কাজ হত।
    ডিঃ গুরুর বাইরেও অবশ্যই অনেক অনেক প্রতিশ্রুতিবান লেখক আছেন।
  • aka | ১৯ এপ্রিল ২০১৪ ০৮:০৪226174
  • ওয়ান লাইন থিওরি এই টিভি মানুষকে পড়তে ভুলতে শেখাচ্ছে। তাতে খুব একটা আপত্তি নেই,মানে পড়তেই হবে এটারও কোন মানে নেই।
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৪ ০৭:৩৯226173
  • একক,
    বিদেশ-প্রবাসী বা ভিনরাজ্যপ্রবাসী বাঙালিদের ছেলেপিলেরা সিরিয়াস বাংলা শিখতে যাবে কোন্‌ দুঃখে? তাদের প্রতিদিনের ব্যবহারে, পড়াশোনায়, বন্ধুবান্ধবের সঙ্গে তর্কেবিতর্কে বা গল্পগাছায় বাংলা কোথায়? বাড়ীতে হয়তো বাপমায়ের সঙ্গে বা আত্মীয়স্বজনদের সঙ্গে মৌখিক বাংলা কিছু ব্যবহার করে। তাদের কাছে বাংলা বাড়তি বোঝা তো বটেই। ঐ ভাষার সঙ্গে ওদের আদানপ্রদানের কোনো প্রয়োজন তো নেই এক যদি না কোনো কারণে বাংলায় ফেরৎ যায়। ভাষা সবসময়েই কালচার ভিত্তিক, সংস্কৃতির মধ্যে মানুষ না হলে জোর করে ভাষা শেখানো অনেক সময় হাস্যকর হয়ে দাঁড়ায় অথবা বিরক্তিকর।
    তাদের কথা না। বাংলায় লেখা সাহিত্যের কথা বলছিলাম সেসব যাদের সরাসরি প্রভাবিত করে অর্থাৎ যেসব শিশু কিশোর/রী তরুণ/ণী রা বা প্রৌঢ়/ঢ়া বৃদ্ধ/দ্ধা রা বাংলাতেই আছেন, নিত্য বাংলা বলেন, বাংলায় গান করেন, মাইকে বাংলা শোনেন, টিভিতে বাংলা শোনেন, খবরকাগজে বাংলা পড়েন, বাংলায় ঝগড়া করেন, তর্ক করেন, ভালোবাসার কথাও বলেন---তাদের জন্য। নিত্য নিত্য নন স্টপ বাংলা সিরিয়াল গিলতে গিলতে রোবোট হয়ে দাড়াচ্ছে মানুষ, ভালো সাহিত্য অর্থাৎ শক্তিশালী লেখা যেগুলো ভাবতে শেখাবে, গড্ডলিকাপ্রবাহের বাইরে কিছু আছে সেটা দেখতে শেখাবে, সেগুলো তাদের কাছে কোনো না কোনোভাবে ঠেলে দেওয়া। তারপরে বাকী তো তাদের নিজেদের হাতে। নিজের নিজের মন অনুযায়ী কোনোটা নেবে কোনোটা ফেলে দেবে। এইটুকুই।
  • aka | ১৯ এপ্রিল ২০১৪ ০৭:০৪226172
  • ম, তাও যদি বাবা বলে মান্যিগন্যি করত। ভাবে তো নিজের সমবয়সী। ঃ(
  • Bhagidaar | ১৯ এপ্রিল ২০১৪ ০৬:০৭226171
  • এতজ আর একক আরেকটু লিখলে পারত তো! ধুস!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত