এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ১৮:২২226650
  • দেবের সিনেমায় খুনোখুনি থাকেনা। মজা নাই। অবশ্য বাংলা সিনেমাতেই খুনোখুনি বড় কম :/
  • bratin | ২১ এপ্রিল ২০১৪ ১৮:১৯226649
  • আমি দেবেত র এক্টাই সিনেমা দেখেছি তাও মাখখান থেকে।দেব দেখলুম প্রচুর লোক কে কেলিয়ে পাট পাট করে দিচ্ছে। তাতে এই গান টা ছিল
    " খোকাবাবু যায় লাল জুতো পায়"
  • bratin | ২১ এপ্রিল ২০১৪ ১৮:১৫226648
  • আরে কুমু দি আমার পিতাশ্রী ২০ না ২২ বছর পরে হক্ব সিনেমা দেখতে গেল। চাঁ পা। তা এসে বলে দেবের আর কোন কোন সিনেমা আছে ?আমি আর বোন বলি খবর্দার। ভুলেও আর কিছু দেখতে যেও না।
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ১৮:১৪226647
  • আমি শাশ্বত র খানিক ফ্যান মত হইছি প্রলয় দেখার পর। প্রলয়ে বেস্ট অভিনয় করেছে এমন না কিন্তু স্ক্রীন প্রেসেন্স, ডায়ালগ থ্রো পুরো চাম্পি !! !
  • kumu | ২১ এপ্রিল ২০১৪ ১৮:০৭226646
  • আমি দেবের ফ্যান না।বস্তুত আমি সিকিখানা চাঁপা ছাড়া দেবের কোন ফিলিম দেখি নাই।
  • jhiki | ২১ এপ্রিল ২০১৪ ১৮:০৫226645
  • আশ্চর্য্য প্রদীপ আমিও একেবারেই দেখেছি। শেষটা বড্ড প্রেডিক্টেবল, বাকী ভালো লেগেছে।

    জাতিস্মরের গান এবার শুনতে হবে, এতদিন শোনার কোন চেষ্টাও করিনি।
  • h | ২১ এপ্রিল ২০১৪ ১৮:০৪226644
  • এর পরে স্ক্যানার না কিনলে বই কাগজ পড়া যাবে না বলে দিয়েছে ;-)
  • রোবু | ২১ এপ্রিল ২০১৪ ১৭:৪৯226643
  • দিচ্ছি বাপু দিচ্ছি। উফ।
  • ? | ২১ এপ্রিল ২০১৪ ১৭:৪৫226642
  • লোকে মার্কেজ নিয়ে লেখাগুলোর লিং ভাটে দিচ্ছে কেন মার্কেজের টই তে না দিয়ে কে জানে? কেউ জানে? টইটা তো এমনকি ডুবেও নেই।
  • bratin | ২১ এপ্রিল ২০১৪ ১৭:৩৮226641
  • সিকি তখনো টিকিট কাটতো না!!
  • bratin | ২১ এপ্রিল ২০১৪ ১৭:৩৫226640
  • কুমু দি ও দেবের ফ্যান। বেশ বেশ।
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ১৭:১৭226639
  • মোহর কাছে থাকলে একক আরও বিন্দাস :) কেজানে হয়ত মুম্বাই চলে যাবে একদিন।
  • de | ২১ এপ্রিল ২০১৪ ১৭:০৫226637
  • মনে পড়লো - একবার ব্রততীর নির্ঝরের স্বপ্নভঙ্গের আবৃত্তির ব্যাকগ্রাউন্ডে মমোদিদির ভাষণ শুনে হেসে কুটিপাটি হয়েছিলাম!
  • রোবু | ২১ এপ্রিল ২০১৪ ১৭:০৫226638
  • kumu | ২১ এপ্রিল ২০১৪ ১৭:০০226636
  • ইয়েস।একক সর্বদা বিন্দাস। মোহর মুম্বাই থাকায় আরৈ পোয়া বারো।
  • de | ২১ এপ্রিল ২০১৪ ১৬:৫৭226635
  • জাতিস্মরে সবচে' ভালো হয়েছে মেকাপ - প্রসেনজিতের পরবর্তী জন্মের মেকাপ জাস্ট অসাম!

    স্বস্তিকা এতো ন্যাকা কেন - এটা আমার একটা চিরকালীন কোচ্চেন হয়ে রয়ে যাবে!
  • Arpan | ২১ এপ্রিল ২০১৪ ১৬:৫৬226633
  • * হয়েছিল
  • Arpan | ২১ এপ্রিল ২০১৪ ১৬:৫৬226634
  • একবার আমরা দেবদাস দেখেছিলাম রিও কার্নিভালের ব্যাকগ্রাউন্ডে। চূড়ান্ত লীলাময় হয়েছি। ঃ P
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ১৬:৫৩226632
  • পার্ট ওয়ান। মনে হচ্ছে ওটার সঙ্গেই খেতে ভাল্লাগবে। ন্যান্সির গানের পেছনে কবিগান যাচ্ছে কিনা দেখে নিতে হবে একটু।
  • de | ২১ এপ্রিল ২০১৪ ১৬:৫২226631
  • এবার কলকেতা গিয়ে সিডি কিনে নিয়ে এলাম কুমুদি -

    একক ঃ)) - পোচ্ছুর সময় কখনো পেলে করে দেখতে হবে!
  • Tim | ২১ এপ্রিল ২০১৪ ১৬:৫০226630
  • একক এইটা ভালো বলেছে। কত সম্ভাবনা মাথায় আসছে। ;-)
  • Arpan | ২১ এপ্রিল ২০১৪ ১৬:৪৬226628
  • ঃ)))

    কিল বিল কোন পার্টটা?
  • kumu | ২১ এপ্রিল ২০১৪ ১৬:৪৬226629
  • দে জাতিস্মর কোথায় পেলে?
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ১৬:৪৩226627
  • আমার জাতিস্মর দেখে ভাললেগেছে। সাউন্ড অফ করে ব্যাকগ্রাউন্ডে পাল্প ফিকশন মিশিয়ে দেখেছি। জাস্ট ব্যাপক। এরকম স্কুপ আইস্ক্রিরিমের মত মিলিয়ে মিশিয়ে দেখবেন, ভালো লাগবে। কিল বিলের ব্যাকগ্রাউন্ডে জাতিস্মর রেখে দেখার ইচ্ছে আছে আগামী কোনো উইকেন্ডে। জাস্ট গিভ আ ট্রাই :) একসময় তো মানুষ আইসক্রিম ও মিশিয়ে খেত না। খেয়ে দেখতে ক্ষতি কী।
  • de | ২১ এপ্রিল ২০১৪ ১৬:২২226626
  • জাতিস্মরের গানগুলো অবশ্য ভালোই
  • de | ২১ এপ্রিল ২০১৪ ১৬:২১226625
  • লেখা দুটো ভালো লাগলো --

    কোয়েল শুধু হাঁপানি নয় - কথায় কথায় খিলখিলানোও আরেকটা বদভ্যেস!

    তবে ব্ল্যাংকির ব্যাথা লাগবে কোয়েলকে নিয়ে বেশী বল্লে -

    আমি আশ্চর্য্য প্রদীপ, জাতিস্মর আর হনুমান ডট কম দেখলাম - প্রথমটা বাদ্দিয়ে কোনটাই পুরো টানা দেখিনি - ইন্স্টলমেন্টে দেখেছি! তাতেও অত্যাচার মনে হোলো!
  • Arpan | ২১ এপ্রিল ২০১৪ ১৬:০৩226624
  • আম্মো।
  • নেতাই | ২১ এপ্রিল ২০১৪ ১৬:০২226623
  • দুটো লেখাই পড়েছিলাম। তবে চিন্টুবাবুর বলে খেয়াল করি নাই।
  • jhiki | ২১ এপ্রিল ২০১৪ ১৫:৫৫226622
  • হয়ে গেছেঃ)))
  • সায়ন | ২১ এপ্রিল ২০১৪ ১৫:৫৪226619
  • মানে, লক্ষ্য স্থির হচ্ছে না আর কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত