এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ২২ এপ্রিল ২০১৪ ২৩:৩৭227250
  • পরিস্কার -পরিচ্ছন্ন বিছানা-ঘরদোরই ভাল্লাগে। সেইজন্যেই তো আর অ্যাস্ট্রোনট হবো না। তাদের তো শুনেছি নিজের ঘাম-হিসি রিসাইকল করে খেতে হয়। চূড়ান্ত ম্যাগো !
    জন্মানোর আগের অবস্থার মতন। সাধে কি আর পরিষ্কার মানুষরা জন্মাতে চায় না!
  • h | ২২ এপ্রিল ২০১৪ ২৩:৩৩227249
  • হ্যাঁ শাজিয়া ইলমি আজকের পরিস্থিতিতে একদম ইরেসপন্সিবল কমেন্ট করেছেন। তবে রাজনৈতিক পরিভাষার অনেকটাই যে এখন বড় পার্টির এজেন্ডা দ্বারা হাইজ্যাকড সেটাও এটা থেকে বোঝা যায়।
  • a x | ২২ এপ্রিল ২০১৪ ২৩:২৯227248
  • আমিও এখনও এরকম করেই প্রায় ঘুমোই। আগে মানে ছানা হবার আগে পুরো তাই ছিল। এখনও ল্যাপি, বই, পেপার, জামা-কাপড় বিছানায় নিয়ে শোয়া হয়েই থাকে। মাঝে মাঝেই ল্যাপিটা খাটের পাশ দিয়ে বা মাথার ওপর দিয়ে পড়েও যায়। সকালে উঠে দেখা যাবে ভেবে অন্যপাশ ফিরে ঘুমিয়ে পড়ি। তবে যখন পরিষ্কার করি সব তখন কয়েকদিন ঐরকমই পরিষ্কার রাখার খুব বাতিক হয়, তারপর ধীরে ধীরে এনট্রপি বাড়তে থাকে।
  • সায়ন | ২২ এপ্রিল ২০১৪ ২৩:২৮227247
  • একক কাকে ল্যান্ডস্লাইড অ্যাভালাঞ্চ ইত্যাদিতে ট্রেক করার পরামর্শ দিলে?!
  • Arpan | ২২ এপ্রিল ২০১৪ ২৩:১৩227245
  • শাজিয়া ইলমি তো বিজেপির হাতে অস্ত্র তুলে দিলেন।
  • Tim | ২২ এপ্রিল ২০১৪ ২৩:০৯227244
  • আমার তো পায়ের কাছে ল্যাপটপ থাকলে ঘুমের মধ্যে লাথি মেরে দিতে পারি ভেবে ঘুমই হবেনা।
  • pi | ২২ এপ্রিল ২০১৪ ২৩:০১227243
  • তার মানে একদিন মায়ের চাহিদা মতন মেয়ে হয়ে ওঠার সম্ভাবনা আমারো আছে !
  • kc | ২২ এপ্রিল ২০১৪ ২২:৫৯227242
  • নোংরা, অবিন্যস্ত ঘরবাড়ি বিছানা এক্কেরে সুপার ম্যাগো।
  • Ekak | ২২ এপ্রিল ২০১৪ ২২:৫১227241
  • এর সঙ্গে যোগ হবে খালি ও ভর্তি তামাকের প্যাকেট, উল্টানো ছাই। ছুঁড়ে এককোনে পাঠানো ধুতি। ঝুলে নিরানব্বই ভাগ নেবে যাওয়া বেড শীট। একটা দুটো ফাঁকা বাটি ও চামচ, ফাঁকা ও ভর্তি জলের বোতল, নানা সাইজের ও শেপের মেমরি চিপস, পেন, স্টিকি নোটস, প্রচুর পোড়া দেশলাই কাঠি ইত্যাদি ইত্যাদি :)
    আর প্রতিবার মোহর এর বকা :( আসলে মোহর আমার মত জীবনযাপন অপছন্দ করে তা মোটেই নয় একচুয়ালি এটাই ওর হেব্বি পচ্ছন্দ কিন্তু আমার এক্স্ত্রিমিটি কে লেভেল করতে গিয়ে নিজে নাকি এগুলো করার কথা ভাবতেই পারেনা :/ শংসা না গালি কে জানে :|
  • dd | ২২ এপ্রিল ২০১৪ ২২:৪৮227240
  • পাইদি বর্নিত অমনটি স্বর্গীয় বিছনায় এক্কালে আম্মো অবিরল শান্তি ও সুখ উপভোগ করেছি। কিন্তু এখন একেবারে ও সি ডি হয়ে গ্যাছে। নিজের বিছানা তো ১০০% ঝক ঝকে থাকবেই, এমন কি লোকের বাড়ী গিয়ে অপরিষ্কার ঘর দোর দেখলেই হাত নিশপিশ করে। খালি ইচ্ছে হয় দি টান টান করে বিছানা পেতে।আর বালিশে যেনো কোনো টাল্লা না থাকে। পুরো নোয়াপাতি ভুঁড়ির মতন জেগে থাকুক।

    এ ভিন্ন অসম্ভব এংকসাইটি নিউরোসিসে ভুগি। কাল ডিমের ডালনা রাঁধবো সেই চিন্তায় ঘুম হয় না। আরো ম্যানিক ডিপ্রেসন তো আছেই প্লাস মাল্টি পোলার ডিসর্ডার।

    শেষেরটা ডিসাইনার অসুখ। একন্তই আমার নিজস্ব।

    তবে রামপানে সবেতেই উপশম হয়, এটা ফ্যাক্ট।
  • | ২২ এপ্রিল ২০১৪ ২২:২৯227239
  • এদের মানে বুনু আর রোবু। যাঁদের মিশন সম্পর্কে ক্লিয়ার ফান্ডা।
  • | ২২ এপ্রিল ২০১৪ ২২:২৮227238
  • উপভোগ করছি না ঘতনা টা। জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছি যে " History repeats"
  • pi | ২২ এপ্রিল ২০১৪ ২২:২৬227237
  • তবে গুঁজিমুঁজি হয়ে শুয়ে থাকার সুখই আলাদা। পা টা একটু মেললে ল্যাপি লাথি খাবে, অন্য পা মেললে চার্জার, হাতটা একটু সরালে হার্ডড্রাইভ ঘুঁষি খাবে, বপুটা একটু কোঅর্ডিনেট পরিবর্তন করলে চামচে সহ সকালের দুধের কাপটা ঠুং করে কেতরে পড়বে, মাথাটা একটু সরালে বইয়েরা বালিশ হয়ে যাবে, আর জামাকাপড় ইত্যাদিরা তো সত্যি বালিশ হয়েই গেছে ---এর সুখই আলাদা।
  • pi | ২২ এপ্রিল ২০১৪ ২২:২১227235
  • ওঃ !
  • একক | ২২ এপ্রিল ২০১৪ ২২:২১227236
  • সাইটিকা পেইন। নরম সোফায় শুলে আর উঠে আপিস যেতে পারব না :/
  • pi | ২২ এপ্রিল ২০১৪ ২২:১৮227234
  • কেন, তারা কই গেল ? নাকি, সোফাটাই গেল ?
  • একক | ২২ এপ্রিল ২০১৪ ২২:১৬227233
  • হায় সেইসব সোফায় ঘুমুনোর দিন :( ভেউ।
  • pi | ২২ এপ্রিল ২০১৪ ২২:১৫227232
  • *জম্পেশ জম্পুই
  • একক | ২২ এপ্রিল ২০১৪ ২২:১৩227230
  • বাড়িতে থাকলে আমিও খাট টাকেই হাওড়া প্লাটফর্ম হিসেবে ইউস করি :) শোবার সময় কুকুরের মত এদিক ওদিক একটু ঠেলে শোয়া এবং উঠে পরে আবার সেই প্ল্যাটফর্ম !
  • dd | ২২ এপ্রিল ২০১৪ ২২:১৩227231
  • হেজেমনি,হেজিমনি।

    আমার তো কতোদিন লাগলো করেক্ট উচ্চারণটা জানতে। আমি তো সারা যইবন কাটিয়ে দিলাম জেনে যে ওটার উচ্চারন হেগেমনি। লোকে শুনলেও বাধা দেয় নি। আসলে টের পেতো না আমি এয়ার্কি মারছি না সত্যি আকাট।
  • rabaahuta | ২২ এপ্রিল ২০১৪ ২২:১২227228
  • 'কাঞ্চনপুরের বালুর চড়ায় চাঁদের আলোয় নিজেরা মুরগী রেঁধে বেড়ে খেয়ে শুভ শুক্কুরবারের বাজারে রাম সহ দুটো সুখ দুঃখের কথা ' পড়েই আবার একটুখানি প্রাণ হুহু করে উঠলোঃ)

    আসলে ত্রিপুরায় এরকম সময় আমি তো কখনো কাটাইনি, স্কুল শেষ করেই তো বেরিয়ে গেলাম। তো এইসব কিছুর গল্প শুনেছিলাম সবসময়, সব কিছু খুব হাতের কাছেই ছিল, তবু এইসব জায়গায়, এমনভাবে কখনো যাওয়া হয়নি।
  • | ২২ এপ্রিল ২০১৪ ২২:১২227229
  • আসল /নকল সকল দুলালের তালমিছরিদের এক মহামানবের জন্মদিনের শুভেচ্ছা জানাই। নিজেদের মধ্যে কোলাকুলি করে নেবেনঃ)

    ঘটনাচক্রে আজ আবার আর্থ ডে ও ;)
  • pi | ২২ এপ্রিল ২০১৪ ২২:০৮227227
  • আরে আমি তো হাঁটতেই ভালোবাসি না। এঘর থেকে ওঘর দূরের কথা, ঘরের মধ্যেই এখান থেকে ওখানও না। সেজন্য খাটই আমার সংসার, খাটই আমার হাওড়া প্ল্যাটফর্ম।

    তবে চলি চলি চলি নেশা হয়, মানে হতো। সাইকেল চালালে।
  • pi | ২২ এপ্রিল ২০১৪ ২২:০৩227225
  • আরে ঊনকোটি যাওয়া অব্দি একেবারেই হুড়ুমতাল সব ডিসিশন নিয়ে ঘোরা, কিন্তু তার পরেই স্টেপ ফাংশন দিয়ে পরিবর্তন। বন্ধুবরের ও তাঁর বন্ধুর কল্যাণে সব দেখি প্ল্যানড, নিজেরা কুটোটি না নেড়ে। যদিও বন্ধুর বন্ধুর মতে সেটা চূড়ান্ত আনপ্ল্যানড, কারণ ইয়ারদোস্ত নিয়ে কাঞ্চনপুরের বালুর চড়ায় চাঁদের আলোয় নিজেরা মুরগী রেঁধে বেড়ে খেয়ে শুভ শুক্কুরবারের বাজারে রাম সহ দুটো সুখ দুঃখের কথা কওয়া গেল ন যে !

    আর জম্পেশ কম্পুই শীর্ষক ভ্রমণকাহিনী লেখাই যায়। কিন্তু এক তো মর্মপীড়ের ভর নাই। তাই লিখতে গেলেই গেলুম ঘুরলুম দেখলুম খেলুম মার্কা ভ্রমণডায়েরি হয়ে যাচ্ছে বলে ভয় হয়, যদিও জানি ভয়ের কিছুই নেই, সেরকমটি লিখলেও কেউ ক্যাঁক করে ধরবে না, তবু ঐ আর কী। তবে এহ বাহানা। দ্বিতীয় ও আসল কারণ, অসীম ল্যাদের ভর।

    কাটাতে পারলে লিখবো। তদ্দিন ছবিগুলো অ্যালবামে তুলি ঃ)

    ঊনকোটি সুন্দর, বেশ সুন্দর। মানে, ইম্প্রেসিভ। মানে যেখানে তৈরি সিঁড়ি দিয়েই এমাথা ওমাথা করতে গিয়ে হাঁপিয়ে ল্যা ল্যা করতে লাগলুম, সেখানে লোকজন সেই হাজার বছর আগে পাহাড় কেটে কেটে অমনি বিশাল বিশাল সব মূর্তি বানিয়ে রেখেছে, সেসব ভেবেই দারুণ ইম্প্রেসড হয়ে পড়লুম আর কি। আর চল্লিশ ডিগ্রি টেম্পেরেচর না হলে আর বৃষ্টি হয়ে ঝর্ণা নামলে আরো কী জানি কী সুন্দর লাগতো, সেই ভেবে ভেবেও ঃ)
  • blank | ২২ এপ্রিল ২০১৪ ২২:০৩227226
  • এককদাকে ক্স
  • একক | ২২ এপ্রিল ২০১৪ ২২:০০227224
  • ধুর পাহাড়ে ওরকম "হবে " বা "হবেনা " বলে কিছু হয়না। নেহাত শরীরে কোনো বড় সমস্যা না থাকলে মজা পাচ্ছি কিনা সেটাই আসল।
    চলতে মজা থামতে মজা মুখ নীচু করে হাঁপাতে মজা মাথা উঁচু করে গাছের ফাঁক দিয়ে দেখতে মজা এই মজা যতক্ষণ থাকবে পাহাড় চড়া আলাদা কোনো গল্প নয়। মজা না পেলে জিম করা ব্যয়াম বীর ও প্রথম দিন হেঁটে সেকেন্ড ডে হাল ছেড়ে দেবে। ব্যাপারটা বিশাল শক্তি ক্ষমতার নয়। বেসিক ফিটনেস থাকলেই যথেষ্ট। প্রথমে একটু ভ্যালি টাইপের জায়গায় যা। যেমন কাশ্মির লেক্। লাইট মিউসিক দিয়ে শুরু করার মত। চলি চলি চলি চলি নেশা টা ধরে যাবে। সবুজে ঢাকা, ফুল, ঘাস। এরপর আসতে আসতে পাকদন্ডি, পাথুরে রাস্তা, বরফ হয়ে একদম ল্যান্ড স্লায়্ড, অভালানস।
  • এমেম | ২২ এপ্রিল ২০১৪ ২১:৫৮227223
  • তবে ঘন্টা চার খাড়াই না উঠলে তো আবার বোঝা যাবে না।
  • blank | ২২ এপ্রিল ২০১৪ ২১:৫৭227221
  • স্পীড প্রায় হাফ হয়ে যায়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত