এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৫৯227341
  • রজতশুভ্র বড়িখোরদের গল্প কেউ পড়েছ? রোমহর্ষক।
  • Sibu | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৫৮227339
  • তাই তো। ও পিপি, তুই একবার সাপের বিষ ট্রাই করবি নাকি?
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৫৭227338
  • সারা গুরুতে এক এটজই বোধ হয় খায় নি। চা-ও কি খাও এটজ?
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৫৫227337
  • হ্যাঁ হ্যাশও জানি। গতবছর একজন নিয়ে এল।
  • ঈশান | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৫৪227335
  • হ্যাঁজা খেয়ে নেশা হয়না, পিপি কি এলিয়েন?
  • aka | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৫৪227336
  • পিপি ইন্হেল করে নি।
  • pipi | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৫৩227334
  • আমি খেইছি তো শিবুদা! ভাঙের শরবৎ। আর মারিজুয়ানা বেশ কয়েকবার ট্রাই করেও কিচ্ছুটি নেশা হয় নি তাই রাগের চোটে বন্ধ করে দিয়েছি। একবার তো হাইট কেস হয়েছিল। পার্টিতে গিয়ে গন্ধে গন্ধে একজনকে পাকড়াও করেছি - তার কছেই নাকি আসলি স্টক। তা সে আমায় যত্ন করে একটা সিগ্গি বানিয়ে দিলে। সে টেনে কিছু হল না। তাকে গিয়ে ধরলাম আবার - কি জিনিস দিলে, কিসুই তো বুঝলাম না! সে আবার একখানা দিলে। আমিও সেটি শেষ করে রেগেমেগে ফের তার কাছে গেলাম - কি আলবাল জিনিস দিচ্ছে, গিয়ে ক্যাঁক করে ধরব এই ভেবে। অ মা! গিয়ে দেখি সে নিজেই সোফায় ঠ্যাং ছড়িয়ে কাৎ হয়ে গেছে! তারপরেও এদিক সেদিক তিন চারবার ট্রাই মেরেছি - কিছুই তো হয় না! ধুত!
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৫২227333
  • সহৃদয় সরল সাঁতারু স্বভাবকবি
    ঃ-)
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৪৯227332
  • সংস্কৃতির লোকেদের আবার অন্য চাপ। তাঁরা এক্সপোজার পান না, সমঝদার পাননা, সেই আবার কলকাতা। কিন্তু সেখানে তো সেখানকার মত হিসেব নিকেশ রাজনীতি পরিমন্ডল লবি ট্যালেন্টপুল সব আছে, এঁরা ওখানে পারবেন কেন। তো মোটিভেশনটা কি হবে? বাইরে গেলে কল্কে পাওয়া কঠিন, বাইরে না গেলে সেই বদ্ধ জলা। এইসব সাত পাঁচ।
  • aka | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৪৬227329
  • হ্যাশ হল গুলির মতন দেখতে আঠালো, দেশলাই কাঠি দিয়ে আগুন ধরিয়ে গুঁড়ো করে, সেই গুঁড়ো সিগ্রেটের মধ্যে পুরে খেতে হয়। (হেইচ হেইচ বি)
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৪৬227330
  • হিউলেটস মিক্সচারে একটুখানি আফিম মেশানো থাকত, তাতে কার কী ক্ষতি হয়েছিল। নামী ও প্রবীণ ডাক্তাররা হা হুতাশ করেন।
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৪৬227331
  • হিউলেটস মিক্সচারে একটুখানি আফিম মেশানো থাকত, তাতে কার কী ক্ষতি হয়েছিল। নামী ও প্রবীণ ডাক্তাররা হা হুতাশ করেন।
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৪৫227327
  • যোগাযোগ ব্যবস্থা ভালো হতে থাকাটা হয়তো এই জিনিসগুলো কিছুটা কাটাতে পারে। গ্রামের মানুষ আগরতলা যেতে চান, বেশীরভাগ অল্পবয়সীরা ত্রিপুরাতেই আর ফেরে না।

    আগরতলার একটা বড় রকম অধঃপতনও হয়েছে মনে হয়... সাংস্কৃতিক বা সামাজিক কর্মকান্ডে, যা গল্প শুনি তার সঙ্গে ছোটবেলার দেখার খুব অমিল। আর অনেক টাকা ভেসে বেড়ায় শহরে, সহজ এবং অনৈতিক। তিনদিকে সীমান্ত, ব্যাবসা বাণিজ্যে মনোপলি... সেটা বোধয় ভারসাম্যটা একটু বিগড়ে দেয়। ভলান্টারী, সামাজিক দায়বদ্ধতামূলক কাজকর্ম হয়, কিন্তু সেগুলোতে আমাদের প্রজন্মের লোকেদের জড়ানোর কথা খুব একটা শুনতে পাইনা।

    ওষুধের কোম্পানীগুলো ডাক্তারদের ছুটির দিনগুলো এনগেজ করে রাখে নানান রকম আমোদে। দুটো পেশাতেই বন্ধুবান্ধব আছে... খুব একটা হয়তো চিন্তা ভাবনার সময়ও কেউ পান না, কে জানে। এগুলো সবজায়গাতেই হয়, কিন্তু এত ছোট জায়গায় হিসেব গুলো অন্যরকম হয়ে যায়। বড় জায়গায় যাঁরা নিজের মত থাকতে চান থাকতে পারেন, ছোট জায়গায় প্রতিযোগীতার পেশায় স্রোতের বাইরে থাকতে চাওয়ার চাপ কি বেশী?

    যদিও এসব বলতে গেলে মনে হয়, দূর থেকে, মানায় না।
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৪৫227328
  • হিউলেটস মিক্সচারে একটুখানি আফিম মেশানো থাকত তাতে কার কী ক্ষতি হয়েছিল। নামী ও প্রবীন ডাক্তাররা হা হুতাশ করেন।
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৪২227326
  • কিন্তু ড্রাগ এডিক্ট তো আলাদা বোধ হয়। সেগুলো বড়ি। নট পাতা।
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৪০227325
  • দেখলাম। আরে এ তো বিশাল ব্যাপার। টাইপো কেটে 'হায়' লিখেও আপনাদের সন্তুষ্ট করতে পারেন নি।
  • Sibu | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৩৭227324
  • ব্ল্যাংকি ঠিক ফান্ডা দিয়েছে। উইকি চেক করলাম। দেখতে আলাদা বলে আমি ভাবতাম গাঁজা আর ভাং আলাদা জিনিষ।
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৩৩227323
  • এটুজিঃ)
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৩২227321
  • হুতো, টেলিপ্যাথি হয়ে গেল ঃ-)
  • Blank | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৩০227319
  • আফিম আলাদা গাছ। ওপিয়াম পপি র আঠা। পোস্ত হলো এই গাছের দানা।
    বাকি এক ই গাছের প্রোডাক্ট। মারিজুয়ানা। শুকনো পাতা হলো গাঁজা। ভাঙ হলো প্রসেসড। জিনিসটা বেটে বেটে বানায়। হ্যাশ ও তাই।
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ০২:২৮227318
  • অমিতাভ সেন যিনি ভায়োলিন বাজান?
  • Sibu | ২৩ এপ্রিল ২০১৪ ০২:২৬227317
  • সিদ্ধি আর ভাঙ বোধহয় একই জিনিষ। বাকীগুলো আলাদা আলাদা।

    জেনে কি হবে? খাওয়ার মতলব নাকি?
  • pipi | ২৩ এপ্রিল ২০১৪ ০২:২৩227316
  • সিদ্ধি, ভাঙ, গাঁজা, আফিম - এগুলো কি সবই এক? নইলে তফাৎ কি? অন্ধজনে কেউ একটু আলোকপাত করেন।
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৪ ০২:২১227315
  • শিবুদা, আমিতাভ সেনের সঙ্গে আজকাল আর আপনার দেখাসাক্ষাৎ হয় না? সাগরসৈকতে রঙীন ছাতার নিচে বসে দু'জনে দুপাত্তর কারণসুধা আর ভাজা চিংড়ি---এখন আর হয় না?
    ঃ-)
  • pi | ২৩ এপ্রিল ২০১৪ ০২:২০227314
  • হ্যাঁ, এখানে দেখলাম অনেক সরকারি স্বাস্থ্য কেন্দ্র, খুব বেশি দূরে দূরেও নয়। এমনকি জাম্পুইতেও অত উপরে একাধিক কেন্দ্র আছে। কিন্তু মুশকিল যেটা শুনলাম, সেটা হল ডাক্তার, নার্সের অভাব। এমনকি আদিবাসী ডাক্তার হলেও তাঁরা নাকি আগরতলায় চলে জেতে চান, স্থানীয় এলাকায় কেউই থাকতে চান না। আবার তার সাথে দেখি কোলকাতামুখিনতা। হুতো যা কইলো। এদিলে কোলকাতা যাওয়া মানেই একটা বড় খরচের ধাক্কা। এই সমস্যার সমাধান কী, জানিনা। ছোট জায়গাগুলো বড় শহরের মত 'ডেভেলপ' করা ? ধন্দ লাগে।

    আরো একটা কথা শুনলাম। ঠিক ভুল জানিনা। এখানকার ডাক্তাররা নাকি কোন ভলান্টারি প্রোগ্রামে সেভাবে থাকতে চান না, সবাই যে যাঁর প্র্যাক্টিস বা চাকরি নিয়েই আছেন। ঐ শ্রমজীবী, হেল্থ মুভমেন্ট নিয়ে কহা হচ্ছিল, তো শুনছিলাম, ওসব অনেক দূরের কথা, ফ্রি ক্যাম্প ট্যাম্পের জন্যও নাকি কেউ উৎসাহ দেখান না। অবশ্য পঃবঙ্গ বা কোলকাতাতেও বা কজন দেখান জানিনা, মোট জনসংখ্যা অনেক বেশি বলে হয়তো নজরে আসে।
  • Sibu | ২৩ এপ্রিল ২০১৪ ০২:১৮227313
  • নাঃ, কবিতা লেখা আসে না। তাচ্চেয়ে গাঁজা ঢের ভাল। আজকাল আর ফ্রী সাপ্লাই পাই না। পেলে কি আর মন ফুরফুর একটা সমস্যা হত?
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৪ ০২:১৬227312
  • অনেককাল আগে একটা অসাধারণ কার্টুন ধরণের ছবি দেখেছিলাম, গলা ধরে কলা খাওয়া। দুই বাঁদর গলা জড়াজড়ি করে যাচ্ছে, একজনের ডানহাত চলে গেছে আরেকজনের ডানকাঁধের উপর দিয়ে, সেখানে একটা কলা। এক কামড় খাচ্ছে এই বাঁদর পরের কামড় খাচ্ছে ঐ বাঁদর।
    ঃ-)
  • aranya | ২৩ এপ্রিল ২০১৪ ০২:১৫227311
  • মাখিয়েচি মনে হচ্চে। ব্রেনের ক্ষমতা অনেকটাই জিন-গত নয় - নাকি ভুল জানতাম?
    আমি অবিশ্যি বায়োলজিতে খুবই কাঁচা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত