এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৩ এপ্রিল ২০১৪ ০৯:১২227370
  • রঙ্গন চক্রবর্তীর এই লেখাটা ভাল লাগল -
    'আমার লেখার নাম কবীর সুমন লাল সেলাম। কেন? কবীর তো তৃণমূলের এমপি হয়েছিলেন। প্রাতিষ্ঠানিক লালের সঙ্গে তাঁর বিরোধ তো সর্বজনবিদিত। তবে বলি, এই লাল কোনও এক পার্টির লাল নয়। ১৯৮৩ সালে আমাদের অনেকের জীবন শূন্য করে এক জন মানুষ বিদায় নিয়েছিলেন, আমাদের শিক্ষক, জীবনের কমরেড, অধ্যাপক রণজয় কার্লেকর। কী আশ্চর্য, এখনও প্রতি দিন তাঁর কথা ভাবি। মনে আছে, তাঁর মরদেহ লাল কাপড়েই ঢাকতে হয়েছিল, কারণ আর কোনও রং তাঁকে মানায় না। এই লাল পোলিশ রেজিস্ট্যান্সের লাল, এই লাল নগুয়েন ভ্যান ত্রয়ের লাল, এই লাল নিকারাগুয়ার লাল। এই লাল তরাই আর সোনি সুরির লাল। এই লালে একটা স্বপ্নের দম্ভ আছে, একটা যুক্তিসম্মত ক্রোধ আছে, জীবন আর রাজনীতির নানান ঘোটালায় এই লাল বার বার ম্লান হয়, চে গুয়েভারার লাল রঙেও হয়তো খুঁজে পাওয়া যায় নানা অসঙ্গতি। নানান তকমায় বারবার নানান সুবিধাবাদ, হিংস্র তোলাবাজি এই রংকে ছিনতাই করে নিজেদের পতাকায় মাখায়, তবু এই লাল থেকে যায়। এই লাল আলোর ডার্ক রুমে সমাজ বদলের কোনও পরিস্কার ছবি এখনও ফুটে ওঠেনি। জানি না সেই ভাবে ক্ষমতা বদলের কোনও পথ আছে কি না! না কি নানান ভাবে রক্ত ঝরে চলবেই? তবু যখনই রক্ত ঝরে তখনই সুর বাজে। নানান প‌্রান্তিক সুর, সমকামিতার, অরণ্যবাসিন্দার, তৃতীয় লিঙ্গের, নারীর, সাম্য ছড়িয়ে পড়ে বিভিন্নতার উচ্চারণে। আমরা চোখ বন্ধ করে সূর্যের দিকে তাকাই, সে ছাড়া আমাদের আর কে-ই বা আছে, সেই তো এত কোটি বছর ধরে খোলা বাজারে একচেটিয়া মালিকানা সত্ত্বেও রোদের দাম বাড়ায়নি। যাদের চোখে এখনও চামড়া আছে, তারা সেই ঝিল্লির মধ্যে দিয়ে দেখে লাল রং। আমাদের রক্তের ভিতরে চলে তার উদযাপন, সেই অনুষ্ঠানে নিত্য গান গেয়ে যান, আমাদের কবীর সুমন।'
  • a x | ২৩ এপ্রিল ২০১৪ ০৯:১০227368
  • আর পিপি যে কি বলে! এদেশে গুছিয়ে কল্কে কিনতে পাওয়া যায়। বং বলে ঃ-) কতরকম মজাদার সুন্দর দেখতে হয়। কিছু কিছু আবার বকযন্ত্রের মতই দেখতে।
  • | ২৩ এপ্রিল ২০১৪ ০৯:১০227369
  • গাঁজা অবধি জানতুম।

    কিন্তু হ্যাঁজা টা কমন আসে নি উহা কি গাঁজার ছোট পিসে ?
  • aranya | ২৩ এপ্রিল ২০১৪ ০৯:০৮227367
  • সোসেন, বুদ্ধি, চিন্তাশক্তি ইঃ কতটা জন্মগত আর কতটা পরিবেশের প্রভাব - এট্টু বলবে
  • a x | ২৩ এপ্রিল ২০১৪ ০৯:০৬227366
  • আকা - ড্রাগ মানে কোকেইন আর সিন্থেটিক অ্যামফেটামাইন গ্রুপ - মোস্টলি মেথ্যামফিটামাইন। সবচেয়ে ডেঞ্জারাস জিনিস।

    এদেশে গত ৭-৮ বছরে হঠাৎ করে মেথ অ্যাডিক্ট ভরে গেছে। রাস্তার মোড়ে মোড়ে ভিক্ষা চায় এইশহরে। দেখলে পরিষ্কার বোঝা যায় মেথ অ্যাডিক্ট। গাঁজা ইত্যাদি তো রিক্রিয়েশনাল। কিন্তু মেথ একবার নিলেই নেশা হবার সম্ভাবনা। আর কিছুদিনের মধ্যেই ফোঁপরা করে দেয়। ২০ বছর বয়স বেড়ে যায়, দাঁত পড়ে যায়, চামড়া কুঁচকে যায়। বেশ বাজে।
  • sosen | ২৩ এপ্রিল ২০১৪ ০৯:০০227365
  • কিন্তু কগ্নি আমেরিকান কোংপানি না ভারতীয় কোংপানি তার কোনো সুরাহা হোলো?
    আর হুস্কি কিম্বা গাঁজা ক্রয়্ক্ষমতা প্রোগা কিনা, তার কোনো ব্যাখ্যা পাই?
  • dd | ২৩ এপ্রিল ২০১৪ ০৮:৫০227363
  • অ্যাকচুয়ালী নেশা হচ্ছে ভরপুর জীবন।

    কিসুটি দেখতে হবে না। দেখবেন ক্যানো? খামোখা?

    আপুনি নিজে নিজেই লাল নীল বেগুনী রুপুলী চামচিকা হয়ে উড়ে যান শরবণ থেকে খান্ডববনে। বৈকুন্ঠ থেকে কোন্নোগড়।

    খচ্চা নেই।
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৪ ০৭:১৮227362
  • জীবন এক ভরপুর নেশা। চারিদিকে চেয়ে দেখুন, ফিরফিরে গোলাপী ঝিকমিকে কমলা ঝিলমিলে বেগুনী চিকমিকে সবুজ উড়ছে উড়ছে উড়ছে। আর নেশা নেশা নেশা নীল, সমুদ্র হয়ে ঝাঁপিয়ে পড়ছে।
  • cm | ২৩ এপ্রিল ২০১৪ ০৬:৫০227361
  • ঠিক কথা, নেশা করতে জানতে হয়, আর গুণী লোকের মাধ্যম লাগেনা। ক্যাবলাবাবুকে গপ্পো মনে করবেন না।
  • aka | ২৩ এপ্রিল ২০১৪ ০৬:৩৩227360
  • এত নেশার কথা কইলেন, গুলিটা কি বস্তু বলেন তো, আমি জানি না। আফিমের গুলি?
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৪ ০৫:২১227359
  • রবাহুতো, চলে গেলেন? বলেন কী?
    দেখুন এরকম করলে কিন্তু "হ্যাদে রে গুরুচবাসী কার মুখ চাও/ বাহু পসারিয়া হুতোচাঁদেরে ফিরাও" এই কীর্তন গাইতে শুরু করবে লোকে। তখন?
    ঃ-)
  • pipi | ২৩ এপ্রিল ২০১৪ ০৫:১১227358
  • আর মামুকে বলি, ব্যানাবনে মুক্তো তো এমনিতেই রোজ কত ছড়াও। নাহয় আমার জন্য আজ দুটি এক্সট্রা ছড়ালেঃ)
  • pipi | ২৩ এপ্রিল ২০১৪ ০৫:০৯227357
  • এদেশে আবার কল্কে পাওয়া যায় নাকি? আর দমে টানতে হয় সে জানি। তবে টেনে কল্কে ফাটিয়ে দেব, লাংসের অমন জোর নেই বাপুঃ)
  • Ekak | ২৩ এপ্রিল ২০১৪ ০৪:৫৮227356
  • আর যাঁরা তামাক খাওয়ায় অভ্যস্ত নন ( ওই মুখ দিয়ে টেনে নাক দিয়ে হুস হুস করে ছাড়া নয়, ইনহেল ) তাঁদের হটাত খানিক "গাঁজা খেলে " নেশা হয়না। সেক্ষেত্রে কোনো ক্যারিয়ার অয়েল ইউস করে দেখতে পারেন। যেমন মেন্থল। ক্যানাবিনল মেনথলের সঙ্গে মিশে থাকলে ট্রাকিয়া তে চট করে ধরে নেয়। ইভেন আফটার দ্যাট নিজে না করলে "নেশা " হবেনা। বড়জোর অতিরিক্ত খেলে হালকা মাথা ফাথা ঝিম হবে। সেটা নেশা না।
    আর সঙ্গী সাথী টা একটা ম্যাটার। অনেকের ক্ষেত্রেই। ঠিকঠাক পার্টনার না থাকলে আমার মদ খেয়ে বিন্দুমাত্র নেশা হয়না। একা খেলে আলাদা কথা। পার্টনার ঠিক না হলে মাথা এক্সট্রা কনশাস থাকে। আবার সঙ্গে তাল্লি পাবলিক থাকলেও তাই। কখন লুরকে যাবে মাথায় জল ঢালতে হবে এইসব ভেবে নিজের নেশাটাই আর হয়। নেশা তো পেট খারাপ না যে হবে। এক একরকম যোগ। করতে হয়।
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৪ ০৪:৫৩227355
  • একদম ঠিক, একক। এ এক একলব্য সাধনা।
    (লিখেই দেখি কত্তগুলো "এক" লাইন দুটোতে ঃ-))
  • Ekak | ২৩ এপ্রিল ২০১৪ ০৪:৪৬227354
  • কোনো নেশাই হয় না, করতে হয়।
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৪ ০৪:১৫227353
  • এমেম, চা কফি তো জলবৎ।
    কিন্তু আফিম আমি নেশা করার জন্য কিনতে চাইনি সেই নত্তুন বয়সের কালে, জমিয়ে রাখতে চাইছিলুম পরম লগনের জন্য। সে যে শ্যামসমান। ঃ-)
  • ঈশান | ২৩ এপ্রিল ২০১৪ ০৩:২৯227352
  • পিপির উপাখ্যান শুনে বুঝলাম, নাদানদের বনে মুক্তো ছড়ানো হচ্ছে। আন্না। যারা সিরিয়াস তাদের জ্ঞানদানই ভালো।
  • Sibu | ২৩ এপ্রিল ২০১৪ ০৩:১৯227351
  • ধুতরোর ফুল দেখেছি এখানে। ফলও দেখেছি। কিন্তু দেখতে একরকম হলেও কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট এক কিনা জানি না। ঃ-(
  • Blank | ২৩ এপ্রিল ২০১৪ ০৩:১৬227350
  • কিন্তু ধুতরো কি আম্রিকায় মেলে !!!
  • aka | ২৩ এপ্রিল ২০১৪ ০৩:১৫227349
  • সবকিছুর মতনই যেকোন নেশাতেই পরিমিতিই হল আসল।
  • Sibu | ২৩ এপ্রিল ২০১৪ ০৩:১২227348
  • তুই চুমু খেয়েছিলি বলে বোলতা মরে গেছল? নাঃ, আমার বয়েসে এসব ইমেজ নিয়ে ভাবনা চিন্তা করা মানায় না। বরং একটা তুলসীর মালা ...

    সাপের বিষের আগে একটা ইন্টারমিডিয়েট স্টেপ আছে। যদি কলকেতে গাঁজা খাস তো তার মধ্যে দুটো শুকনো ধুতরোর বীজ সেজে নিতে পারিস। নেশা হবার চান্স খুব হাই। ও খেয়ে আমি একবার প্রায় অজ্ঞান হয়ে গেছিলাম।
  • Blank | ২৩ এপ্রিল ২০১৪ ০৩:১১227346
  • ইনহেল মানে উদুম টান দিতে হয়। যাতে একদম ভেতর অব্দি ধোঁয়া যায়। পরের বার কল্কেতে বানিয়ে খেও।
  • aka | ২৩ এপ্রিল ২০১৪ ০৩:১১227347
  • আরে ধোঁয়া কি বুক অবধি গিয়েছিল? নাকি গলার আগেই ফুৎ?
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ০৩:০৯227345
  • শান্ত মনে শুদ্ধচিত্তের সাধন ঠিক বলেছ। হ্যাশ যেমন, বানানোর সময়ে কথা বলতে নেই। বারান্দায় একা বসে বানাতে হয়।
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ০৩:০৬227344
  • স্প্যাজমো প্রক্সিভনের কবিতা সারা বিশ্বে সমাদৃত। কোয়ালিটি জিনিস প্রোপাগান্ডার অপেক্ষা রাখে না।
  • pipi | ২৩ এপ্রিল ২০১৪ ০৩:০৫227343
  • মারিজুয়ানা আবার ইনহেল করতে হয় নাকি? আমি তো জানতুম সে শুধু কোক এর জন্য! তা এখানে তো যারা খাই সবাই ঐ টেনেই খায়, ইনহেল তো করে না!
    শিবুদা, একবার একটা বোলতাকে চুমু খেয়েছিলাম। সেটা অমনি পটাং করে মরে গিয়েছিল। সাপের বিষে কিছু হবে কি? আচ্ছা পেলে ট্রাই মেরে দেখব খন।
  • Blank | ২৩ এপ্রিল ২০১৪ ০৩:০১227342
  • ধুর পিপি ইনহেল করেনি। এই জন্য কল্কে তে খেতে হয়। ইনহেল হবেই।
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ০২:৫৯227340
  • আর আপনারা যদি নিতান্ত কুচুটে পরশ্রীকাতর না হতেন, তাহলে এই নেশা ভাঙের আলোচনায় অবশ্যই আমার 'স্প্যাজমো প্রক্সিভন কিংবা ব্রুফেন' শীর্ষক প্রাসঙ্গিক কবিতাটির উল্লেখ ও প্রচার করতেন।
    কিন্তু গুরুর লোকেদের কাছে আমি এই সামান্য স্বীকৃতি আশা করিনা। অভিমান করে আজকের মত আমি গুরু থেকে বিদায় নিলাম।

    বিদায়

    বিদায়

    বিদায়।

    যাওয়ার আগে পিপিকে বলে যাই, এত হুড়োহুড়ি করে নেশা হয় না। শান্ত মনে শুদ্ধচিত্তের সাধন এইসব। হ্যাশ টেনে অবশ্য আমারো নেশা হয়নি, তবে সে হয়তো ভেজাল ছিল আরকি, পার্কসার্কাসের মাল কোন গ্যারান্টি নাই। কিন্তু তাবলে আমি বিশ্বাস হারাইনি। তাছাড়া সে নিতান্তই ব্যাতিক্রম। বাকী সবেতেই সর্বদা আমার যথাবিহিত নেশা হয়েছে।

    যাগ্গে। আপনাদের সঙ্গে আর কথা বলবো না। বিদায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত