এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৫:৪৩227610
  • কবি? কে কবি? কবি কোথায়?

    আহা! কোবি? কোবি কুন। তাই বল। Köbi Kuhn, আমাদের দেশের ফুটবলের ম্যাঞ্জার।
  • | ২৩ এপ্রিল ২০১৪ ১৫:৪০227609
  • এই দেশ বলতে কবি ভারতবর্ষ বুঝিয়েছেন না বর্তমানে যেখানে থাকেন সেখান কে বুঝিয়েছেন?
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৫:৩৭227608
  • তাছাড়া এই দেশটাকে তো এখন নিজের দেশ বলেই ভাবি, তাই আরো আরো খারাপ লাগে।
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৫:৩৫227607
  • এসব সেগমেন্টেশন করে কী হবে। সব জাতি ধর্ম এতে সামিল। ভুরি ভুরি বাঙালী বিহারি নর্থ ইন্ডিয়ান অসমীয়া হাতে গরম উদাহরণ।
  • | ২৩ এপ্রিল ২০১৪ ১৫:২৩227606
  • তবে এই বিদেশে সন্তানের জন্ম নিয়ে ওদেশের নাগরিকত্ব পাওয়া ব্যপারে দক্ষিনী দের বেশী লালায়িত দেখেছি।
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৫:২২227605
  • এই ম্যালপ্র্যাকটিস গুলো একটা দেশের প্রতি, একটা জাতির প্রতি খুব খারাপ ইম্প্রেশন ফেলে দেয়।
  • রোবু | ২৩ এপ্রিল ২০১৪ ১৫:১৭227603
  • মোস্ট কমন ম্যালপ্র্যাকটিস।
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৫:১৭227604
  • এবার উইপ্রো।
    সেই টেলিফোনে কেঁদেকেটে লাফিয়ে একাকার করা ম্যাঞ্জার, যিনি L পার্মিটে এলেন।
    শুধু এলেন নয়, সঙ্গে নিয়ে এলেন "আন্‌ম্যারেড" সার্টিফিকেট। এখানে এসেই বিয়ে করে সেট হয়ে যাবার নিমিত্ত।
    সমস্ত খোঁজখবর আগে থেকেই নিয়ে এসেছিলেন, যে "আন্‌ম্যারেড্ত্ব" প্রমাণ করতে হয়, এবং একটিবার এখানে এসে বিয়েটি করে ফেলতে পারলে, L পার্মিট রাতারাতি B তে রূপান্তরিত হবে।
    কোম্পানীর পয়সায় প্রথম দু সপ্তায় হোটেল বা গেস্ট হাউসের ব্যব্স্থা ছিলো, যখন লোকে অ্যাপার্টমেন্ট খোঁজে; ইনি তখন বিবাহের জন্যে যেকোনো এজ্‌গ্রুপের পাত্রী খুঁজছিলেন।
    অবশ্য সেই ইচ্ছা সেই ট্রিপে পূর্ণ হয় নি।

    আরেকজন - তিনি ইন্‌ফোসিস্‌ - এখানে সপরিবারে আসার পরেই সন্তানের জন্ম। কিন্তু বিধি বাম। সন্তান জন্মালেও সে নাগরিকত্ব পায় না। তায় মেয়ে সন্তান। ডবল লস।
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৫:০৯227602
  • আরো আছে। L (অ্যাপ্রেন্টিস্‌) পার্মিটে দেশ থেকে ম্যাঞ্জার অবধি নিয়ে আসছে। কারণ তারা B পার্মিটের নর্ম স্যাটিস্ফাই করে না। বলছে, এরা সব "কাজ শিখতে" আসছে।
    দুবছর "কাজ শিখবার" পরে, L টা B তে আপগ্রেড করছে।
    আস্তে আস্তে আসল গল্পটা ধরা পড়ে গেল।
    তখন সরকার ব্যবস্থা নিয়েছে। L পার্মিটের মেয়াদ শেষ হলেই ব্যাক টু প্যাভিলিয়ন। ফের আসতে হলে আবার নতুন করে L নিয়ে এসো।
  • | ২৩ এপ্রিল ২০১৪ ১৫:০৪227601
  • TCS ও ট্যাক্স রিফান্ড ঝেঁপে দিতো।

    মামলা করলো একজন। TCS বড় লেভেলের কেস খেল। আমরা আমাদের সব টাকা ফেরত পেলাম ইন্তারেস্ট সমেত। ২০০৩- ২০০৪ টাকা পেলাম। মাস দুয়েক আগে।
  • তাপস দাশ | ২৩ এপ্রিল ২০১৪ ১৫:০৩227600
  • ব ভটাচার্য মিস করেছে
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৫:০২227599
  • "ইওরোপিয়ানদের দ্বারা এত কিছু হবে না" - ঠিক।

    ইন্‌ফোসিস তো অনসাইট দের সোশাল সিকিওরিটি পয়সা সব মেরেছে, গভর্ণমেন্টকে দেয় নি।
    দুই প্রায় বছরখানেকের করে হেল্থ ইন্‌শিওরেন্সের টাকা।
    কোনো এইচার ছিলো না প্রথমে। এটা ২০০৬ এর কথা বলছি। একটা লোকাল ইস্কুলপাশ মেয়েকে দিয়ে এসব করাতো।
    তারপরে বাধ্য হয় এইচার আনতে। দেশ থেকে। ২০০৭ এ। সেই এইচার এসেই ঘোষনা করল সে খৃষ্টান (সত্যি ই সে ক্যাথলিক), ভেবেছিলো এতে বিশেষ সুবিধা পাবে। উল্টে কমিউনিটি ট্যাক্সে বেশি টাকা কাটতে লাগল।
    সে তখন পরের মাস থেকে লিখিতভাবে কাগজ লিখে জমা দিলো কমিউনিটিতে যে সে আর খৃষ্টান নয়।
    এরপরে প্রতিটি অনসাইট এম্প্লয়ী (যারা দেশ থেকে স্বল্প মেয়াদে এসেছে ও পরে ফিরে যেতে হবে)দের ম্যান্ডেটরী হেল্থ ইন্‌শিওরেন্সের টাকা কেমনে মারতে হয় সেই প্ল্যান বানাতে লাগলো।
    সবচেয়ে সস্তার ইন্‌শুইওরেন্স্‌ কোম্পানী নয় কিন্তু, সবচেয়ে "সুবিধেজনক" কোম্পানী সে খুঁজছিলো। কোম্পানীর এজেন্টরা সেটা বুঝতে পারে নি।
    আমার এক পরিচিত (সেও হেল্থ ইনশিওরেন্স কোম্পানীর লোক, ভারতীয় অরিজিন) তাকে পাঠালাম। সে ফিরে এসে বলল, কি লজ্জা কি লজ্জা, ঐ লোকটি সুবিধেজনক বন্দোবস্ত চাইছে, যাতে ঐ এইচার ছেলেটির হাতে কিছু আসে, সে কিনা এমন একটা ভালো ক্লায়েন্ট ধরিয়ে দিচ্ছে, তার বিনিময়ে - কমিশন নয়( কমিশন হলে তো ট্যাক্স দিতে হবে), হাতে হাতে কিছু ডিল করতে চায়।
    বলা বাহুল্য যে সেই বন্ধুটি এতে অবাক হয়ে যায়, ও পিছিয়ে আসে।
    এমন ঘটনা অনেক।
  • | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৫৯227598
  • আমি হেমা ছাড়া আর কোন মালিনী কে চিনি নে স্যান। সত্যি বলছি। ঃ))
  • | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৫৮227596
  • পাইপলাইনে n+1 লোকের কাজ এনশিওর করে। :-)
    আর আপনি কেমনধারা ম্যাঞ্জার? স্রেফ মড লীডদের সাথে কথা বলেন? এত শ্রেণীসচেতন ম্যাঞ্জার হলে তো মুশকিল!
    প্রত্যেকের কাজ ধরে মাইক্রোম্যানেজ নয়, কিন্তু প্রতিটি সদস্যের সাথে কথা, খোশগল্প চাট্টি হাল্কা জোকস দুয়েকটা সুখ দুঃখের কথা বলতেই হয়।
  • san | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৫৮227597
  • আমি মালিনী ছন্দ জিগ্যেস করলাম, আর এদিকে শুধুই অফসাইট আর অনসাইট বিলিং
    কোথাও শান্তি নেই মা :-(
  • | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৫৩227595
  • কিন্তু TCS এই চুরি টা কে কী ভাবে আটকাবে আর্পন?

    ৮০ আওয়ারের বিলিং র জন্যে যে চুরি ট করলো। ( আমার সাথে ঝামেলা তে করতে পারে নি সেবার)
  • | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৪৯227593
  • না ভাট বকা শেষ। এই বার স্নানে যাই ঃ))
  • Arpan | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৪৯227594
  • তালে বলব প্রসেস খুব কাঁচা। বায়ারের। সেলার তো সবসময় টুপি পরাতে চাইবেই।

    কী করিতে হয়ঃ

    ১। অ্যাকাউন্টে ঢোকানোর আগে ইন্ডিপেন্ডেন্ট ভেন্ডার দিয়ে বিজিসি। পয়সা সেলার বহন করবে।

    ২। আইডি ক্রিয়েট করার সময় রিসোর্সকে এনডিএ ফর্ম ভরতে হয়

    ৩। আইডি পাসওয়ার্ড লাগিয়ে তবে টাইমশিট ভরা যায়

    ৪। ভেনডারের এস্টিমেট ঠিক করে বাজিয়ে দেখা। যাতে চারজন লোকই সত্যি সত্যি দরকার।

    ৫। পাইপলাইনে সবসময় ৪+ লোকের কাজ এনশিওর করা।

    এই ৪ আর ৫ নং পয়েন্টের মাস্টার ছিল আমার চেনা এক আম্রু ম্যানেজার। ইওরোপিয়ানদের দ্বারা এত কিছু হবে না।
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৪৮227592
  • ওরে বাবা কুমু লিখছিলাম তো, দেখিনি। কাজঘন্টা ভালো হয়েছে।
  • তাপস দাশ | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৪৫227591
  • শ্রমসময়ের ইংরেজি কী? এক্ষুনি মনে পড়ছে না
  • pi | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৪৪227590
  • আর কুমুদি, অভিমান না করে চটপট শ্যামলদাকে বলো শনিবার আমাদের গৃহে পদধূলি দিতে ( মানে ধূলি নিয়ে নো টেন্শন, সেটা ঘরেই প্রচুর পাওয়া যাবে, এমনি না পাওয়া গেলেও, খাটের তলা থেকে কি আর পাওয়া যাবে না ? ঃ))।
    কলা আর ছানা অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। মেইল করেছি, দেখো।
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৪২227589
  • এটা Wipro, এর আগে Infosys যে কিভাবে চুরি করত সে বর্ণনা দেবার নয়। চান্স পেলেই চুরি।
    সোশ্যাল সিকিওরিটির টাকা পর্যন্ত ঝেড়েছে। হেল্থ ইন্শিওরেন্সের প্রিমিয়াম। লজ্জায় মাথা কাটা যায়।
    তাও তো ট্রিভিয়াল কাজগুলো দেওয়া হয়।
  • pi | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৪১227587
  • রঞ্জনদা, আজকের প্রোগ্রামটাতে গেলেন ?

    একক, যে ছন্দেই হোক, খাসা হয়েছে !

    আর, আর, আর, কেশীদাকে এবার থেকে পিটপিটেদা বলে ডাকবো।
  • kumu | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৪১227588
  • কাজঘন্টা কারো পছন্দ হল না?তীব্র অভিমান ও আজ বিকালের জন্য গুরু ত্যাগ কারার হুমকির ইমো।
  • | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৩৯227586
  • হ্যাঁ। এই গন্ডোগোল গুলো করে। TCS এ একবার এই নিয়ে আমার অফসোর ম্যানেজারের সাথে আমার তুমুল ঝামেলা হয়েছে। আমার সেবারে ২৬ জনের টিম। অন সাইটে ৪ জন। অফশোরে ২২ জন।

    অফশোরের একটি ছেলে বিয়ে করতে গেছে দু হপ্তার জন্যে। আমাকে জানয় নি। ক্লায়েন্ট ম্যানেজার আশিস বনসল খুব হিসেব রাখে তাও আমাকে জিগেস করে ক্লায়েন্ট শীট অ্যাপ্রুভ করার আগে। সেবারে আমাকে বলও "ব্রতীন, বাকি সব ঠিক আছে। কিন্তু *** তেমন কিছু কাজ করেছে বলে মনে হচ্ছে না লাস্ট দু হপ্তায়। একটু দেখবে?"

    আমি তখন খেয়াল করে দেখি সে নেই। আমি রেগুলার নর্মলি প্রতিটি ছেলের সাথে কথা বলাতাম না। শুধু মডিউল লিড দের সাথে। আমি বললুম অমুক কোথায়? সবাই চুপ। শেষ অনেক চেষ্টায় জানতে পারলুম কেস টা। তাদের বারন করে দেওয়া হয়েছিল যেন অমাকে না জানায়।

    মিটিং শেষে আমি ডায়রেক্ট BRM মেল লিখলাম কপি টু অফশোর ম্যানেজার আর অন-সাঅইট টেস্টিং ম্যানেজার। ( আমি শুধু অটোমেশন ট দেখতাম) যে কে কবে ছুটি নিচ্ছে আমার কাছে তার ভিসিবিলিটি না থাকলে let offshore manager or onsite manager answer to the questions asked by Asish
    ব্যাস গরম গরম মেল চালাচলি। কিন্তু সেবারে BRM আমকেই সাপোর্ট করতে বাধ্য হয়েছিল।
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৩৪227585
  • যে কোম্পানীর কথা বল্লাম, সেটা পয়সা ওয়ালা কোম্পানী। চারজনের জায়গায় একজন ছিলো, তাও শেয়ার্ড রিসোর্স।
    বেচারা ছেলেটা দুটো বছর চাগ্রী করে নিতে চায়, নইলে এম্বিয়ে তে ঢুকতে পারবে না। তার দুবছর ওয়ার্ক এক্স্‌পিরিয়েন্স হতেই সে এম্বিয়ে তে ঢুকে গেছে, এখনো যোগাযোগ আছে।
    যা বলল, সেটা হচ্ছে, ক্লায়েন্ট তো এদের অনসাইট আনতে চায় না, তাই ম্যান আওয়ারের পয়সা টা কম, ক্লায়েন্টও সস্তায় লোক খুঁজছে, তাই এই ব্যবস্থা, যতটা পারা যায় শুষে নাও।
    অনসাইটে আসবার জন্যে একজন ( এই "চারজন"এর কেউ নয়), তার অন্য কাজ, ফোনের মধ্যে সে কি লাফালাফি - তাকে শেষে আনা হলো। কিন্তু কোয়ালিটি খুব পুয়োর, তাই ফেরৎ পাঠানো হলো।
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৩৩227583
  • শুনে ভালো লাগলো রঞ্জন।
  • san | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৩৩227584
  • ম্যামিদি এই শোলোকটার আগেপরে কি ? মালিনী কি সত্যিই কালিদাসের তৈরি ছন্দ ?
  • T | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৩২227582
  • এইতো আমিই আছি, বলো ব। (প্রো গা)
  • একক | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:৩১227580
  • নাহ, তাহলে আগেরটা ভুল বলেছি।

    এই হসন্ত গুলো বাংলায় আনলে তো পাল্টাতে হবে। খটাং খটাং করে দাঁতে লাগবে নইলে :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত