এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ২৩ এপ্রিল ২০১৪ ২২:১৭227819
  • মিত্তি সোসেন :)
    আর অন্য লাইনটা?
  • kumu | ২৩ এপ্রিল ২০১৪ ২২:১৭227820
  • ধুত্তেরি ৪ নং লিখে দিইচি তো।ঐ শোনো তার ঘোর নির্ঘোষ-৫ নং নিয়েই চিন্তা।
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ২২:১৪227818
  • অ্যাঁ? কি কান্ড, না না আমি নিশ্চই কক্ষনো মেঘাতুপাহাড় লিখিনি, একি কথা- অবশ্যই অন্য কেউ হবেঃ(

    কিন্তু গন্ডারের ব্যাপারটা আবার কি?
  • sosen | ২৩ এপ্রিল ২০১৪ ২২:১৩227817
  • ঐ শোনো তার ঘোর নির্ঘোষ, দুলিয়া উঠিলো জটাভার--
  • san | ২৩ এপ্রিল ২০১৪ ২২:০৯227815
  • হুতোদা নিজে নিজের কাছে ক্ষমা চাইল ? :-o

    সাধে কি আর কবিদেরকে গন্ডারেরাও ভয় পায় ?
  • সায়ন | ২৩ এপ্রিল ২০১৪ ২২:০৯227816
  • সারাদিনের এত এত কিছু রিসার্চেবল টপিক কেমন ছাগলে এসে শেষ হচ্ছে!

    ভালো কথা, b'কে অনেক ধন্যবাদ কালবৈশাখী মনে করানোর জন্য। কিন্তু আরও অন্ততপক্ষে একটা স্তবক বাদ গেছে কি? যিনিই জানুন, প্লীজ হারিয়ে যাওয়া লাইনগুলো চাই...

    ---------------------------

    মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিলো কে
    ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিলো কে
    কানন আনন পান্ডুর করি
    জলস্থলের নিঃশ্বাস হরি
    আলয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিলো কে?

    আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ
    নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিস্পন্দ?
    মরুৎ পাথারে বারুদের ঘ্রাণ
    এখনি ব্যাকুলি তুলিয়াছে প্রাণ?
    পশিয়াছে কানে দূর গগনের বজ্রঘোষণ ছন্দ?

    হেরি যে হোথায় আকাশ কটাহে ধূম্র মেঘের ঘটা
    ও যেন কাহার বিশাল মুন্ডে ভীমকুন্ডল জটা
    অথবা ও কি রে সচল অচল
    ভেদিয়া কোন সে অসীম অতল
    ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছিঁড়িয়া রশ্মিচ্ছটা

    ????????????? দুলিয়া উঠিল জটাভার
    শুরু হয়ে গেছে গুরু গুরু রব, নাসা গর্জন ঝঞ্ঝার
    পিঙ্গল হল গলতলদেশ
    ধূলিধুসরিত উন্মাদ বেশ
    দিবসে ভাগে টানিয়া খুলিছে বেণীবন্ধন সন্ধ্যার।

    অঙ্কুশ কার ঝলসিয়া ওঠে দিক হতে দিক্‌ অন্তে
    দিগ্‌-বারণেরা বেদনা অধীর বিদারিছে নভ দন্তে
    বাজে ঘন ঘন রণদুন্দুভী
    ঝড়ে সে আওয়াজ কভু যায় ডুবি
    ????????????????????

    বঙ্কিম নীল অসির ফলকে দেহ হল কার ভিন্ন
    অনাবৃষ্টির অসুরের বাধা কে করিলো নিশ্চিহ্ন
    নেমে আসে যেন বাঁধ ভাঙা জল
    ম্লান হয়ে আসে মেঘকজ্জল
    আলোকের মুখে কালো যবনিকা এতখনে হল ছিন্ন।

    হেরো, ফিরে চলে সে রণবাহিনী বাজায়ে বিজয় শঙ্খ
    আকাশের নীল নির্মল হল, ধৌত ধরার পঙ্ক
    বায়ু বহে পুন মৃদু উচ্ছ্বাসে
    নদী উথলিছে কুলু কুলু ভাসে
    আলো ঝলমল বিটপীর দল নিঃশ্বসে নিঃশংক।

    নববর্ষের পুণ্য বাসরে কালবৈশাখী আসে
    হোক সে ভীষণ, ভয় ভুলে যাই অদ্ভুত উল্লাসে
    ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি
    দুয়ার জানালা উঠে ঝনঝনি
    আকাশ ভাঙিয়া পড়ে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে

    চৈত্রের চিতা ভস্ম উড়ায়ে জুড়াইয়া জ্বালা পৃথ্বীর
    তৃণ অঙ্কুরে সঞ্চারী রস, মধু ভরি বুকে মৃত্তির
    সে আসিছে আজ কালবৈশাখে
    শুনি টংকার তাহার পিনাকে
    চমকিয়া উঠি, তবু জয় জয় তার সেই শুভ কীর্তির।

    এত যে ভীষণ তবু তারে হেরি ধরার ধরে না হর্ষ
    ওরি মাঝে আছে কালপুরুষের সুগভীর পরামর্শ
    নীল-অঞ্জন-গিরি-নিভ কায়া
    নিশীথ নীরব ঘনঘোর ছায়া
    ওরি মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ।

    (স্বগতঃ অথচ Ode To The Western Wind কেমন নেটে পাওয়া যায়...)
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ২২:০৫227814
  • কতবার আর সরি বলবো, ছাগল কে ছগল লিখেছি। তা হোক।

    সকলেই যার যার ধান্দা
    নিয়ে আছে ব্যাস্ত সমস্ত
    রথ দেখে আর বেচে বান্দা
    কলাফল, ছাগলের গোস্ত
    (বাণিজ্যে, অনেকেই দক্ষ)
    উত্তরে হাওয়া মৃদু মন্দ
    পূর্বেও কতিপয় দোস্তো
    মেঘাতুপাহাড়ে, মধু গন্ধে,
    হ্যাশ টেনে থেকে যায় চোস্ত
    (পপিক্ষেত, কবিদের মোক্ষ)।

    পপিক্ষেত বললেই কীট্স কীট্স মনে হয়, আফিম পোস্ত এইসবে ব্যাপারটা ঠিক আসে না কিনা, তাই। আর মেঘাতুপাহাড়টা কার থেকে যেন ঝেড়ে দিলাম, ক্ষমা কইরেন।
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ২২:০৩227812
  • অভ্যুত্থান, সরি সরি
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ২২:০৩227813
  • আরেকটা কি যেন কবিতা ছিল, মোহন্ত ঘুমের ঘোরে রাধেশ্যাম বলছে, শহর গ্রাম এইসব নিয়ে।
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ২২:০২227811
  • এঃ ফ্যালিক দিগন্তচিত্র এরপর বলবে ইলুমিনাটি ছগল অভ্য়্ত্থানে মদত দিচ্ছে।

    প্পনের পোস্টটা দেখতে পেলাম এইমাত্রঃ)
  • | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৫০227809
  • টিমি আবার অসভ্য কথা কয়েচেঃ))
  • Ekak | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৫০227810
  • কীরকম একটা ফ্যালিক দিগন্তচিত্র গড়ে উত্চে ধীরে ধীরে ....
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৪৭227808
  • যুঝিতেছে কোন দুই মহাবল দ্যুলোকের দূর প্রান্তে-
    এইরকম কি?
  • b | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৪৬227807
  • অষ্টরম্ভা ইন্টু তিন। ও ছাগল খাক।
  • Tim | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৪৪227806
  • পাই পঁচিশ কলা নিয়েই হিমসিম খাচ্ছে। চৌষট্টি হলে যে কি করতো...
  • প্যাঁচাজজ | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৪৩227805
  • কলাগুলো চটকে দলা পাকিয়ে ছানার উপর গড়িয়ে ছোটো ছোটো বল বানিয়ে এনাইটির বাচ্চাদের দিয়ে দেওয়া হোক গোলাযুদ্ধ খেলার জন্য। কলার খোসাগুলো এনাইটির টিচার্সরুমের দরজার বাইরে ছড়িয়ে রাখা হোক।
  • | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৪১227802
  • কলাসমেত ছাগলটা মশামেসোকে খাওয়াবে? :-O
    বেচারা মশামেসো! কে জানে কলার বিপাক চলাকালীন ঠিক কোন স্টেজে সেটি মশামেসোকে খাওয়াবে এরা!
  • Tim | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৪১227803
  • হুতেন্দ্রবাবুটা ভালো দিয়েছে। ঃ-))
  • | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৪১227804
  • ধুর অরন্য দা VOC টাই বোঝে নি। আরে বাবা কত গুলো কলা নষ্ট হয়ে যাচ্ছিল। তার থেকে এই সমস্যার সূত্রপাত ঃ))
  • aranya | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৪০227801
  • এই যে হুতো নির্লজ্জ ভাবে নিজের প্রোপাগন্ডা করে যাচ্চে - কবতে থেকে পড়াশুনো - এ আর চোকে দেখা যায় না
    আবার বাবু উপাধিও চাইচে
  • aranya | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৩৮227799
  • কলা না খাইয়ে কাবাব-টাবাব খাওয়ালে হয় না -আফটার অল মশা মেসো খুবই পছন্দের লোক
  • | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৩৮227800
  • একজ্যাক্টলি!! ঃ))
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৩৬227796
  • উফ আমি সব মিস করে যাই। কুমুদিকে বি হ্যা ম্যা অ্যা। কিন্তু ক'পাতা আগে যেন শ্যামলদা আর আগরতলার কি একটা কথা পড়লাম? কি মুশকিল সবাই আগরতলা যাচ্ছে নাকি?

    আর অরণ্যদা, আমি কি পড়াশুনো করিনি নাকি? আর দুটো পাশ দিলে লোকে নির্ঘাৎ হুতেন্দ্রবাবু বলে ডাকতো।
  • aranya | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৩৬227797
  • ঘুমিয়ে আছে সেই গোবুই, এই শ্যামলের অন্তরে

    - শুধু দেখনের চোখ চাই :-)
  • | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৩৬227798
  • ধুর একক কিস্যু বুঝচে না।

    ১। পাই ২৫ ট কলা সেই ছাগল টাকে খাওয়াবে
    ২। তারপরে কলা সমেত ছাগল টি মশা মেসো কে খাওয়াবে।

    ( বোধহয় মশা মেসো কলা খান না। তাই এই বিচিত্র রকম ব্যবস্থা)
  • kumu | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৩৪227793
  • গোবু হল কাল্পনিক চরিত্র।টিমিকেও থাংকু।
  • | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৩৪227794
  • একিরে! এত্ত করে কলার বড়া শেখালাম আর এ চলল ছগল ধরতে! পঁচিশটি কলা ও ছাগলের সন্ধানে একটি চরিত্র!
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৩৪227795
  • উফ তুমুল তুমুল টিম কাপাইল্যা কাপাইল্যা (এইটা আগরতলার ভাষায় উল্লাস মানে কাপাইয়া লা মানে কাঁপিয়ে দাও বস- এইরকম)
  • Ekak | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৩৩227792
  • কোনো চাপ না নিয়ে মশা মেসো কে খাইয়ে দেওয়ার কথা তো আগেই বলেছিলুম :) পাই রিস্ক নিচ্ছেনা। :D
  • kumu | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৩২227789
  • থ্যাংকু অরণ্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত