এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৫৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০২ এপ্রিল ২০১৭ ২১:০৬711763
  • এসব নভিস কথা বার্তা শুনলে হাসি পায়।এখনো জনতা এবিপি রিপোর্টে বিশ্বাস রাখে।তার পর খবরটা হলো প মেদিনীপুর কে নিয়ে। সেটা লিশ্চয় পুরো পচ্শিম বঙ্গ নয়।
    একটু আলিমুদ্দিন বা জেলা অফিস গুলোতে খোঁজ নিলেই তো জানা যেতো বিজেপি তে কারা ভিড়ছে।
  • T | ০২ এপ্রিল ২০১৭ ২১:২০711764
  • একদিন আমাদের ক্লাশে পণ্ডিত মহাশয়ের কাছে সে নায়েগ্রা জলপ্রপাতের গল্প করিয়াছিল। তাহাতে সে বলে যে, নায়েগ্রা দশ মাইল উঁচু ও একশত মাইল চওড়া ! একজন ছাত্র বলিল, "সে কি করে হবে ? এভারেস্ট সবচেয়ে উঁচু পাহাড়, সে-ই মোটে পাঁচ মাইল। " সবজান্তা তাকে বাধা দিয়া বলিল, "তোমরা তো আজকাল খবর রাখ না !"
  • sm | ০২ এপ্রিল ২০১৭ ২১:২৪711765
  • ভাইটি,হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট পড়তে শেখো।
    এসব নভিস মার্কা রাজনীতির কথা বার্তা কেলাশ নাইনে চলে।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০২ এপ্রিল ২০১৭ ২১:২৯711766
  • টি এর কোডিং নাই? সেসব ছেড়ে টুইডলডাম আর টুইডলডি নিয়ে পড়লা কেনে? সেই ধোপার পোষ্য আর জল খাওয়ার গপ্পো জানো না?
  • T | ০২ এপ্রিল ২০১৭ ২১:৩৩711767
  • আছে কোডিং আছে, কত্তাদের সামনে জবাবদিহি রয়েচে কালকেই :) কিন্তু এরই মাঝে মাটন কারির কথা মনে পড়ে যাচ্চে। উলস্‌ যদি পেতাম,
  • PT | ০২ এপ্রিল ২০১৭ ২১:৩৫711768
  • হ্যাঃ! হ্যাঃ!! হ্যাঃ!!!
  • j | ০৩ এপ্রিল ২০১৭ ০৮:৪৭711769
  • যাক... মুখোশ খুলে মিশন - সংঘরা এবার আরেসেসের হয়ে নেমেই পড়ল

    http://www.anandabazar.com/state/rss-planned-to-form-a-apolitical-platform-in-west-bengal-1.591189?ref=state-ft-stry

    "৫ এপ্রিল রামনবমীর দিন জেলায় জেলায় বিজেপি যে শোভাযাত্রার পরিকল্পনা নিয়েছে, সেখানেও ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।"
  • pi | ০৩ এপ্রিল ২০১৭ ১২:৫৮711772
  • এর থেকেও খারাপ মন্তন্য পড়েছে দেখলাম ফেবুতে। মমতার কুমারীত্ব ও বিবিশ প্রণয় সম্পর্ক নিয়ে খুব বাজে লেভেলের আক্রমণ। কী হয় এগুলো করে, নিজেদের আরো ক্ষতি করা ছাড়া ?
  • PT | ০৩ এপ্রিল ২০১৭ ১৩:৩৩711773
  • রাজনীতিহীন রাজানৈতিক বক্তব্য বন্ধ হোক।
  • PM | ০৩ এপ্রিল ২০১৭ ১৩:৪৩711774
  • পারকিন্সন্স এর জন্য ভদ্রলোকের ব্রেন সেল আর কাজ করছে না মনে হয় ঃ( দলের উচিত ওনাকে পাবলিক মিটিঙে না ডাকা-- আর চিকিৎসা করানো
  • sm | ০৩ এপ্রিল ২০১৭ ১৩:৪৯711775
  • চলে এলেন পার্কিনসন্স বিশেষজ্ঞ!পরিষ্কার ভাষণ ও গালাগাল দুটোই দেওয়া যায়;ব্রেন সেল নষ্ট হলেও।যত্ত সব রাবিশ কথা বার্তা।।
  • j | ০৪ এপ্রিল ২০১৭ ০৮:৩৮711777
  • রেসিস্ট কমেন্ট করা লোকজন আবার অন্যের ব্রেন সেল বিচার করছে !

    যুগের হাওয়া
  • sm | ০৪ এপ্রিল ২০১৭ ০৯:৫৭711778
  • কোনটা রেসিস্ট কমেন্ট যদি বুঝিয়ে দেন ;তো ভালো হয়। নয়তো ধরবো হাওয়ায় ভাসানো কথা।
  • PT | ০৬ এপ্রিল ২০১৭ ০৬:৩২711779
  • "মানসিক অবসাদের নিরিখে পশ্চিমবঙ্গে রোগীর সংখ্যা জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ৷ মোট জনসংখ্যার ৪। ৩৩% মানুষ অবসাদে ডুবে রয়েছেন বাংলায়৷ অর্থাত্, বর্তমানে প্রতি ২৩ জনের মধ্যে একজন অবসাদের শিকার এ রাজ্যে, যার সংখ্যাটা ৪০ লাখ ছুঁইছুঁই৷ ...... অবসাদের বিচারে আর পাঁচটা রাজ্যকে পিছনে ফেলে ক্রমেই মনখারাপ লাগায় তলিয়ে যাচ্ছে এ রাজ্য৷ বিশেষজ্ঞরা মনে করছেন, বুনিয়াদি শিক্ষাদীক্ষা, মনোবিকাশ ও মনের বিস্তারের দিক থেকে বাঙালি আর পাঁচটা রাজ্যের চেয়ে এগিয়ে থাকার পরও প্রান্তির ঝুলি তাদের না -ভরে ওঠাটাই মূল কারণ৷ .......‘বাংলার মানুষ, বিশেষত নবীন প্রজন্ম তুলনায় বেশি শিক্ষিত৷ অথচ বেকারত্ব এখানে দীর্ঘ দিনের সমস্যা৷ বহু দশক যাবত্ মানুষের প্রত্যাশা আর প্রান্তির ভারসাম্য নেই৷ ফলে অবসাদ থাবা চওড়া করবে, তা আর বিচিত্র কী !’"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=30826&boxid=155323740
  • sm | ০৬ এপ্রিল ২০১৭ ০৮:৫৯711781
  • একেই বলে নিউজ না ভিউস বুজতে না পারার সমিস্যে।
    আমেরিকা ও প ইউরোপে বেকার সমস্যা এতো কম হওয়া সত্বেও ;তরুণ প্রজন্মের মধ্যে লাখ লাখ অবসাদ গ্রস্ত পাওয়া যায় কেন?
    তাদের সংখ্যাই বা বাড়ছে কেমনে?
  • Du | ০৬ এপ্রিল ২০১৭ ০৯:০৮711783
  • মদের দোকান বাঁচাতে হাইওয়েকে এমনি রাস্তায় বদলে দিল পব সরকার। মদ মাটি মানুষের সরকার।
  • dc | ০৬ এপ্রিল ২০১৭ ০৯:১৯711784
  • সমর্থন জানালাম। আশা করি তামিল নাড়ুতেও শিগগিরি এই পদক্ষেপ নেওয়া হবে (পেপারে এরকমই পড়ছি)। এই খাওয়াদাওয়ার পেছনে হঠাত সবাই মিলে পড়েছে কেন কে জানে। এ বলছে গোরুর মাংস খাওয়া যাবে না তো ও বলছে বারে বসে মদ খাওয়া যাবেনা, অসহ্য হয়ে উঠছে।
  • Du | ০৬ এপ্রিল ২০১৭ ০৯:৫২711785
  • কোর্ট তো শুধু হাইওয়ের পাশ থেকে সরাতে বলেছে।
  • dc | ০৬ এপ্রিল ২০১৭ ১০:১৫711786
  • সেটাও একটা ভুলভাল ডিসিশনা, কারন বহু হাইওয়ে শহরের ভেতর দিয়েও যায়, আর শহরের ভেতর হাইওয়ের আধ কিলোমিতার অবধি মদ বিক্রি করা জাবেনা এতা উদ্ভত আবদার। তাছাড়া এইভাবে রাজ্য সরকার বা সুপ্রিম কোর্ট একেকটা ব্ল্যাংকেট ব্যান চাপিয়ে দিচ্ছে খাদ্য আর পানিয়ের ওপর, এটা ভীষনভাবে ইনডিভিজুয়াল রাইটসের বিরুদ্ধে।
  • dc | ০৬ এপ্রিল ২০১৭ ১০:২৫711787
  • আমি মাইরি এটাই বুঝতে পারছিনা যে আধ কিলোমিটার দূরে অবধি এমনকি রেস্তোরাঁ আর বারে বসেও মদ গিলতে পারবো না কেন। সরকার, কোর্ট সবাই মিলে একসাথে কি জুলুমবাজি শুরু করেছে বুঝছি না। ওদিকে কাল আবার পড়ছিলাম কোন মসজিদ থেকে ফতোয়া দিয়েছে সারা দেশে বিফ নিষিদ্ধ করতে হবে। যাকলা!
  • PT | ০৬ এপ্রিল ২০১৭ ১০:৩৯711788
  • গরু, মদ, রামনবমী, ঘেঁটু পূজো, মন্দির, মসজিদ, হিজাব ইত্যাদি নিয়ে ছোট-শিং-লম্বা-কান-কেটে-খাওয়া-যায় যাদের, তাদের ব্যস্ত রাখা প্রয়োজন। নাহলে যদি এই সব ফালতু খবর নিয়ে তারা মাথা ঘামাতে থাকে তাহলে কখন কি হয় বলা মুশকিল।
    57 billionaires control 70% of India’s wealth … India is second most unequal economy after Russia
    http://blogs.timesofindia.indiatimes.com/the-interviews-blog/57-billionaires-control-70-of-indias-wealth-india-is-second-most-unequal-economy-after-russia/
  • PM | ০৬ এপ্রিল ২০১৭ ২২:৪৪711790
  • এ সব ই নৈরাজ্যের তুরীয় অব্স্থায় পৌছনোর এককেক ধাপ --- এও বোঝেন না ঃ)
  • PT | ০৭ এপ্রিল ২০১৭ ১৩:২৬711791
  • বাঙালিয়ানা বনাম অবাঙালিয়ানা? পব-তে এরকম অরাজনৈতিক সব্বোনেশে কথা শেষ কবে শুনেছি?
  • PT | ০৭ এপ্রিল ২০১৭ ১৩:২৭711792
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন