এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:২৯228093
  • আর ছাতুকে কে খারাপ বলে রে!! ঝাল আচার দিয়ে ছাতু মাখা খেয়েছ কোনদিন? কিম্বা আম-ঘন দুধ-চিনি দিয়ে ছাতু গোলা? হুঃ না খেয়েই খালি বোলচাল দিচ্ছে!
    বরং এই বরবটি - এ হচ্ছে অন্যতম অখদ্যে খাবার!
  • pipi | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:২৬228089
  • এককের উপমাগুলো সত্যি.... উপমাহীন! খাবার সময় আমার অন্তত অলফ্যাকটরি আর টেস্টবাডস ছাড়া আর কিছু অ্যাকটিভ থাকে নাঃ-)
  • Ekak | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:২২228088
  • আরে তোমার মনে হয়েছে তুমি বললে কিন্তু আমি নিজেও তো খাই। "চটকে " খাই না। ওটা খারাপ লাগে। আবার ধরো হালকা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁটা দিয়ে ঘন্টা মুসুর ডাল। অবিকল ব্লাড দিসেন্ত্রি। কিন্তু খাই। কিম্বা ধরো শুক্ত বাসী হয়ে খানিক ঘেঁটে গেলে পুরো বেড়ালের বমি। পাপোসে এক হাত ফেলে রাখো। লোকে চমকে উটবে। পিত্জা তে নাকের ইত্যাদি ইত্যাদি এসব তো সর্বদাই মনে হচ্ছে। খাচ্চিও :)
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:২১228085
  • হ্যাঁ স্যান, ওভাবেও ভালোই হয়। এমনকি শুকনো শুকনো করে আলু বরবটির সঙ্গে তরকারিও করে ফেলা যায়।
    তবে মৌমাছির তরকারি কেমন হবে সে জানি না। ভালোই হবার কথা। চিংড়ির মতন হলে। ঃ-)
  • ঈশান | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:২১228086
  • নাঃ যুবসমাজ যখন একেবারেই ভোগে গেছে, আমিও খেয়ে দেয়ে আসি। ফার্স্ট বিট দেম, দেন জয়েন দেম। :-)
  • এমেম | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:২১228087
  • মিঠু কি আমাকে ক্ষমা করেছিলে? না করলে আজ করে দাও।
  • kk | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:২০228084
  • আমি ঐ ছোটছোট ঢ্যাঁড়শের ওপর নুন, লঙ্কাগুঁড়ো আর একটু বেসন ছড়িয়ে তেল স্প্রে করে ব্রয়েল করি। খুব ক্রিস্পি হয়, ভাজার মতই।
  • এমেম | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:১৯228083
  • যা উপমা দিলে একক!
  • san | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:১৮228081
  • এতোজ আমরা বেসনের গোলা বানাইনা, নুন আর বেসন ছিটিয়ে লংকাকুচি মিশিয়ে ছোট্টো ছোট্টো টুকরো ঢ্যাঁড়শ ভেজে ফেলি :-)
  • kk | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:১৮228082
  • এ কী কান্ড ! আমি তো অক্ষদা'কে এও লিখতে যাচ্ছিলাম যে 'দেখো, কই পাই তো কিছুটি বললো না, কেমন লক্ষ্মী মেয়ে'।
  • pi | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:১৭228078
  • আর হ্যাঁ, হ্যাঁ, এই সুযোগে আমিও কলিদির কাছে একটু অভিমান করে নিলুম।
  • | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:১৭228079
  • মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:১৭228080
  • কেকে, ডুমো ডুমো।ঃ-)
  • Ekak | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:১৬228076
  • মৌমাছি ছাঁকা তেলে ভাজলে তো টেস্ট থাকবেনা তাই না ? খাইনি কখনো। বালিতে ভাজা খেয়েছি।
  • ঈশান | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:১৬228077
  • বোঝো। একককে উত্তর দিচ্ছিলাম। মাঝে তেরোটা পোস্ট। যুবসমাজ একেবারেই ভোগে গেছে। সারাদিন শুধু ভাট ভাট ভাট।
  • san | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:১৫228073
  • ম্যামিদি এই লাইনদুটোর মানে কি হল একসঙ্গে ?
  • ঈশান | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:১৫228074
  • কেন খারাপ বললে কী হবে? এই তো আমি বললাম, বাঙালদের শুঁটকি, আর বিহারিদের ছাতু -- পৃথিবীর সবচেয়ে অখাদ্য। প্রস্তরযুগের মানুষদের খাওয়া উচিত। মাথায় কি আকাশ ভেঙে পড়ল?

    তরুণ প্রজন্মের এই দুর্দশা আর চোখে দেখা যায়না। ইদিকে অ্যাপলিটিকাল, উদিকে পলিটিকালি কারেক্ট। সব ভিতুড্ডিম। ছি ছি।
  • pi | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:১৫228075
  • কালকের ছানা-কলার পরে আমার কনফি বেড়ে গেছে। রান্না মানে যা কিছুর সাথে যা কিছু মেশানো চলে। একেকখানি নতুন নতুন রেসিপি হয়ে যাবে, এই যা।
  • এমেম | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:১৪228072
  • তবে মালিনী ছন্দের সূত্রেও ভোগী লোকের কথা আছে। ন ন ম য য ভাগ মনে রাখার জন্য

    ননমযযযুতেয়ং মালিনী ভোগীলোকৈ:
  • kk | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:১৩228070
  • ঢ্যাঁড়শ কি মৌমাছি?
  • san | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:১৩228071
  • এঃ যেকোনো চটকানো খাদ্যবস্তু দেখলেই ক্যামন একটা লাগে। শিন্নি। দেখতেই এতো খারাপ, খাওয়ার ইচ্ছেই হয়না।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:১২228069
  • বেসনের গোলায় ডুবিয়ে ঢ্যাঁড়শের ছোটো ছোটো চাক ছাঁকা তেলে ভেজে তুল্লে---ভারী চমৎকার হয়।
  • san | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:১১228068
  • ঈশানের লাইফে সমস্যা কী ??? আমরা খুশিমনে খাওয়াদাওয়ার গল্প কচ্ছি তাতেও দোষ, নস্টালজি করলে বলবে আপনারা বড়ো বিষণ্ণ !! কী রিকোয়ারমেন্ট ঠিক্করে বলেন্না ক্যানো ?
  • Ekak | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:১০228067
  • "খারাপ " কোথায় বোল্লুম আর এতে রেসিস্ট এর কী হলো :) যার যেমন খাদ্যাভ্যাস। আর কার্ড রাইস ইত্যাদি আমিও খাই। রসম ভাত চটকানো খুবেকটা ভালোবেসে খাইনা।
  • ঈশান | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:০৮228066
  • আপনারা বড়ো হ্যাহ্যা কচ্ছেন। ন্যান এবার অভ্যেসমতো একটু বিষাদবিধুর হোন।

  • এমেম | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:০৭228065
  • সেম হিয়ার। ঢ্যাঁড়স সেদ্ধ ভালো লাগে।
  • san | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:০৬228064
  • :-)
  • এমেম | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:০৫228063
  • তোমরা আইসক্রীম খাবে আর আমি কিনা বসে বসে ছিঁড়ে যাওয়া পাতায় নিজের হাতের লেখা পড়ব!
  • pipi | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:০৪228062
  • ঠিক ম্যামিদি। আমার তো বাপু পিণ্ডি দিব্যি লাগে। আর ঐ কার্ড রাইস, সাম্বার রাইসও চেটেপুটেই খেয়ে থাকি। তা আমার ঢ্যাঁড়স সেদ্ধও ভাল লাগেঃ)

    বাইদ্যোয়ে, খাস টেনেসির আড়ৎ থেকে দুইখানি মুনসাইনের বোতল বাগিয়েছি - আপেল পাই আর সাদার্ন সুইট টি ফ্লেভার! আহা স্বাদের কি বাহার! রোজ রাত্তিরে ঘুমটাও হচ্ছে খাসা! ঠিক করেছি তাড়ি ভিন্ন আর কিছু ছোঁব নাঃ)
  • আগের লাইন | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:০৩228061
  • সরসিজমনুবিদ্ধা শৈবলেনাপি রম্যং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত