এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৪ ০১:১৬228241
  • সায়ন সায়নকেই সম্বোধন করছে!!!! এই কি সেই মার্কেজের সবুজ প্রাসাদ? ঃ-)
  • Arpan | ২৫ এপ্রিল ২০১৪ ০১:১৫228239
  • কাকড়াঝোর
  • bratin | ২৫ এপ্রিল ২০১৪ ০১:১৪228237
  • অ্যাই পিপি মুড়ি খেকো দের মধ্যে হুগলী জেলাও আছে। নিজের জেলা
    কে ভুলে যেও নি।
  • সায়ন | ২৫ এপ্রিল ২০১৪ ০১:১৪228238
  • সায়ন, যা বলেছো। গ্রীন লেবেলটা গিলবি'জ টা-ই তো? একবার চাঁদা তুলে ফুলবটল কিনে ফ্যাসাদে পড়ে গেছিলাম। ছেলেপুলে ভোর রাতে সব সুটকেস গুছোতে লেগেছে। এদিকে বাড়িওয়ালা ঘুম থেকে উঠে এসে বলে পিছনের ড্রেনে যা যা পড়ে আছে জল না ঢাললে কাল আমাদের একদিন কি তার একদিন। এসবের মাঝে আরেকজন লেবু কাটবে বলে কিচেন নাইফ নিয়ে বেরোতেই বাড়িওলার সে কী পাঁইপাঁই দৌড়। ......কিন্তু বাংলার মুখ দেখি নাই :( :(

    কুমুদি' না না খাচ্ছি কই। আর ও আমার গলা দিয়ে নামবেও না :)
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৪ ০১:১৩228236
  • আকা, ঐ জোক খুবই জেন্ডার বায়াসড জোক। ওরা দুইজন যদি মহিলা ম্যাথামেটিশিয়ান আর ইঞ্জিনিয়ার হতেন? আর খাটে থাকতেন চরণদাস চোর? তবে কী হতো?
    ঃ-)
  • এমেম | ২৫ এপ্রিল ২০১৪ ০১:০৯228235
  • আর এই কাকড়াঝোড়ে এসে আমার বয়শূন্য ডয়শূন্য জ্ঞান ফেল মারে। অন্যরা জানলে বলেন।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৪ ০১:০৮228234
  • মুড়ি আর চিঁড়ে কী করে বানায় এই রহস্য আমার রয়েই গেল। খই বানাতে দেখেছি, তাওয়ায় বালি গরম করে ধান ছড়িয়ে খই ফোটায়, ঝট করে সেগুলো কালেক্ট করে নেয়, খুব ডাইনামিক ব্যাপার, নইলে খই পুড়ে যায়।
    কিন্তু মুড়ি আর চিঁড়ে বানায় কী করে?
  • এমেম | ২৫ এপ্রিল ২০১৪ ০১:০৫228233
  • মুড়ি খাওয়া হয়েছিল বটে কাকড়াঝোরের জঙ্গলে। বিদ্যুত নেই, বাথরুম আছে জল নেই বাইরে কুয়ো। পৌছে সবাই 'ফ্রেশ' হয়ে নিল দিব্যি আর তারপর থালায় করে মুড়ি চানাচুর পেয়াজ ইত্যানি, যা কিনা নিয়ে আসা হয়েছিল মুকুটমনিপুর থেকে। (এক্সকার্শনের গপ্পো)।
  • Arpan | ২৫ এপ্রিল ২০১৪ ০১:০৪228231
  • বড়ি দিয়ে লাউঘন্ট, নারকেল দিয়ে ছোলার ডাল, পাঁচমেশালি নিরামিষ তরকারি, দই দিয়ে রুইমাছ, আমপোড়ামাখা।

    আজকের মেনু ছিল।
  • pipi | ২৫ এপ্রিল ২০১৪ ০১:০৪228232
  • ধোর! মুড়ি খেতে জানে হল বাঁকড়ো-বীরভূম আর বদ্ধমানের লোকেরা। বাপরে! চারটি বছরে আমার হাড় মুড়মুড়া করে ছেড়ে দিয়েছিল!
    এদিকে আমার মা নাকি বাঙাল কিন্তু মুড়ির কাঙাল। যেখানে যাবে এক পোঁটলা মুড়ি বেঁধে সঙ্গে নিয়ে যাবে!!! বলে বলেও অভ্যাস বদলানো যায় নিঃ-)
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৪ ০১:০৩228230
  • আমাদের এক বন্ধুর ছিল ডাইভার্জিং সিরিজে আসক্তি। তার সব সিরিজ কেবল ডাইভার্জ করে যেত, সে যে কী যন্ত্রণা!
    এদিকে সে বলতো ডাইভার্জিং সিরিজ থেকে নাকি অনেক কিছু জানা যায়, শ্রীনিবাস রামানুজন ও নাকি ভক্ত ছিলেন ঐ সিরিজের।
    ঃ-)
  • Sibu | ২৫ এপ্রিল ২০১৪ ০১:০২228229
  • আকা ঃ-))
  • kumu | ২৫ এপ্রিল ২০১৪ ০১:০১228228
  • মিঠু,কী জানি!।না দেখলে বলা মুষ্কিল।র‌্যান্সিড তেলের?
    অর্পণ সায়ন খবর্দার খেও না।
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫৯228227
  • সায়নঃ)
    তখন হুইস্কি মানেই গ্রীন লেবেল, আর একটা বিয়ার পাওয়া যেত যার নাম ছিল ওয়াজীর।
    আর বাংলা আমাদের জীবনানন্দ, সে তো ছিলইঃ)
  • aka | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫৮228225
  • যাদের এখনও প্যারেন্টের গাইডেন্স লাগে। ঃ)
  • Arpan | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫৮228226
  • কুমুদি, আমি খাইনি কখনো। বাবা-মা মাঝে মাঝে স্মৃতি বিচরণ করে।

    ভাবছি কখনো একবার টেস্ট করে দেখব।
  • Sibu | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫৭228224
  • কার প্যারেন্টের গাইডেন্স?
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫৫228222
  • মুড়ি খাওয়া অনিয়ে কেয়ার একট দারুন ডায়্লগ আছে।

    গল্প ট বালি। আমরা, পিসী রা বড় দি রা,বড় দা সবাই মিলে ভাইজাগ বেড়াতে গেছি। বড় দি নারকেল মুড়ি চনাচুর ছোলাভাজা আরো কী সব নিয়ে গেছে। তো হোটেলের বিছানায় সেদিনের খবরের কাগজ পেতে সবে মুড়ি মাখা হচ্ছে।

    এমন সময় কেয়ার প্রবেশঃ

    "তোমরা এখানেও মুড়ি খাবে " ঃ))
  • Arpan | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫৫228223
  • আকা ঃ)))

    একেই ক্রান্তদর্শী কবি বলেছেন, গভীরে যাও।
  • সায়ন | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫৪228221
  • আর মুড়ির চাইতে চালভাজা এনি ডে বেটার। তবে ছোলাসেদ্ধ আলুচ্চপ দিয়ে মুড়ি (একটু লালচে, ফ্যাটফ্যাটে সাদাগুলো নয়) অন্য জিনিস। একটু জল ঢাললে তো কথাই নেই :)
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫৩228216
  • আমাদের এই মুড়মুড়া তে প্রচন্ড গন্ধ। উহা কিসের কুমু?
  • aka | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫৩228217
  • ইনফাইনাইট সিরিজ নিয়ে ম্যাথামেটিশিয়ান আর ইঞ্জিনিয়ারের জোকটা শুনেছেন? ধরে নিচ্ছি শোনেন নি, নইলে বলার চান্স পাব না।

    একটি ঘরে খাটে একজন সুন্দরী মহিলা। কি অবস্থায় আছেন প্যারেন্টাল গাইডেন্স জনিতা কারনে উহ্য রাখলাম। ঘরে একজন ম্যাথামেটিশিয়ান আর একজন ইঞ্জিনিয়ারকে ঢুকিয়ে বলা হল খাটে যাও। কণ্ডিশন হল প্রথমে অর্ধেক দুরত্ব যাবে, তারপরে বাকিটার অর্ধেক, বাকিটার অর্ধেক ইত্যাদি। ম্যাথামেটিশিয়ান কণ্ডিশন শুনেই মাথা নাড়তে নাড়তে চলে গেল। আধঘন্টা বাদে পরিতৃপ্ত মুখ নিয়ে ইঞ্জিনিয়ার বেড়ল। তখন ম্যাথামেটিশিয়ান খুব হেসে জিগ্যেস করল, কি ভায়া এতক্ষণে বুঝলে ওটা ইনফাইনাইট সিরিজ? ইঞ্জিনিয়ার বলল না হে অনেকক্ষণ বুঝেছি কিন্তু ১৫ মিনিটেই আমি এমন দূরত্বে পৌঁছলাম যে বাকি ১৫ মিনিট বেশ ভালই কাটল।
  • Sibu | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫৩228218
  • হ্যাঁ, জেনোর প্যারাডক্স। ইনফাইনিট সিরিজের সামটা কনভার্জ করে। কিন্তু হঠাৎ করে লোকে লিমিটের কথা ভাবে না বলে চমকে যায়। ঃ-)
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫৩228219
  • যাঃ, শিয়ালদা বাজারে নোনাইলিশের ডিম পাওয়া যায় আর আমি কখনো নামই শুনিনি? গভীর আপসোস।

    তবে বৈঠকখানা বাজারে শুঁটকীর দোকানে 'এখানে আগরতলার বিখ্যাত শিদল পাওয়া যায়' বোর্ড দেখে আগরতলাবাসী হিসেবে গর্বে বুক ভরে গেছিল।
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫৩228220
  • আমি তো স্যুটকেশে করে আমাদের উত্তরপাড়ার স্পেশাল মুড়ি নিয়ে যেতুম। ফুরোলে অগত্যা বাংলাদেশী মুড়ি। তবে সেও ভালোই ছিল। মুড়ি ছাড়া আমাদের একদিনও চলে না।
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫২228213
  • শিবুদাঃ))
  • kumu | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫২228214
  • অর্পণ দয়া করে ঐ ভয়ংকর জিনিস খেও না কখনো।
    মিঠু সিআর পার্ক থেকে মুড়ি আনি তো মাঝে মধ্যে।
  • সায়ন | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫২228215
  • গ্রীন লেবেল নীট খেতে ধক লাগে। হুতেন্দ্রকে গ্রীন সেলাম :)
  • Sibu | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫১228209
  • নদীর ইলিশ দিয়ে শুঁটকি করে না?
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫১228210
  • হ্যাঁ শিবুদা, জেনোর প্যারাডক্স বলে মনে হয়। ঐ টুকু দূরত্বের অর্ধেক, তার অর্ধেক, তার অর্ধেক---কিছুতেই শেষ হয় না। ঃ-)
    কিন্তু অভ্যু এসে এক্ষুণি বলবে,না না, এই তো এর উত্তর হলো R। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত