এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস | ২৫ এপ্রিল ২০১৪ ১০:৫৩228300
  • ঝিলডাঙার কন্যা খুব পুরনো উপন্যাস নয় কিন্তু। তখন যথেষ্ট ভাবে ই দুনিয়া ক্রিয়াশীল হয়ে উঠেছে। হুমায়ুন এ দেশে বহুল পঠিত তখন।
    ইন ফ্যাক্ট প্রচেত গুপ্তর ঔপন্যাসিক সেলফ খুব বেশি পুরনো নয়।
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ১০:৫১228299
  • কিন্তু পূজাবার্ষিকীতে তো হূ আ নিয়মিত বেরোত।
  • d | ২৫ এপ্রিল ২০১৪ ১০:৫০228298
  • ভাটগাছ।
    আসলে নেট, ব্লগ, ইবুক পূর্ববর্তী যুগে হু আ এত সহজলভ্য ছিলেন না তো। প্রচেত বোধয় ভেবেছিলেন কেউ তেমন বুঝতে পারবে না।
  • পাঠক | ২৫ এপ্রিল ২০১৪ ১০:৪২228297
  • আমি বলে লোক-জনের কঠোর দৃষ্টিপাতের মুখে পড়েছিলাম। সেই থেকে আর বলি নে। গাছের কাছে গিয়ে বলে আসি। ভাট পাতা কি গাছ?
  • kumu | ২৫ এপ্রিল ২০১৪ ১০:৩৮228296
  • প্রচেত ও হুমায়ুনের স্টাইল একদম এক।
  • d | ২৫ এপ্রিল ২০১৪ ১০:৩৭228294
  • প্রচেত হুবহু হুময়ুন আহমেদকে নকল করেন।
  • d | ২৫ এপ্রিল ২০১৪ ১০:৩৭228295
  • প্রচেত হুবহু হুময়ুন আহমেদকে নকল করেন।
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ১০:৩৫228293
  • না না অনেক কাল মাঝে ঐ টইতে যাইইনি, মাক্কালী! এই কদিন গোপন দলিলের আশায় খুবই উদগ্রীব ছিলাম। শেষে দেখি হাতে রইল "বেশ করেছি"।
  • ইনফো | ২৫ এপ্রিল ২০১৪ ১০:২৯228292
  • ক্ষেত্র গুপ্ত বাংলা সাহিত্যের প্রথিতযশা ব্যক্তিত্ব ছিলেন।

    পূষণ গুপ্ত - ঐ জ্যেষ্ঠ পুত্র, একদা আজকালের সাংবাদিক ছিলেন, পরে সুভাষ চক্রবর্তীর স্নেহধন্য। সোনার বাংলা খবরের কাগজের সম্পাদক ছিলেন। পরে তৃণমূল ঘনিষ্ঠ - ভোট প্রচারেও যান। তত্পরে ৩৬৫ দিন কাগজের সম্পাদক। যে দায়িত্ব পালন করে চলেছেন।

    প্রচেত গুপ্ত - ক্ষেত্র গুপ্তের কনিষ্ঠ পুত্র। আজকালের সাংবাদিক ও ঔপন্যাসিক। তাঁর ঝিলডাঙার কন্যা উপন্যাস বহু বিক্রীত।

    মধ্যম পুত্র - সম্ভবত প্রসুন গুপ্ত। অর্থনীতির অধ্যাপক ছিলেন। ক্যান্সারে মারা গেছেন - কিছুদিন আগে।
  • d | ২৫ এপ্রিল ২০১৪ ১০:২৪228291
  • তবেঈ বোঝো নেওয়া যাচ্ছে ন তবুও থেকে থেকেই দেখে চলেছ। তবে সত্যিই নেওয়া অসম্ভবের খাতায় চলী যচ্ছে।
  • aranya | ২৫ এপ্রিল ২০১৪ ১০:২৩228290
  • নওলাখা-র আর্টিকল-টা পড়লাম। ভাল লেখা। মাওয়িস্ট এরিয়ায় ডাক্তার-দের কাজ করতে দেওয়া হচ্ছে না - জানতাম না।
    যুদ্ধ যদি হতেই হয়, করাপ্ট পলিটিশিয়ান, বিজনেস ম্যান ইঃ-র সাথে মাওবাদীদের লড়াই হলে তাও একরকম হত। কিন্তু তা তো হয় না। সিকিওরিটি ফোর্স, প্যারা মিলিটারি-কে মাওবাদী-দের বিরুদ্ধে ইউজ করা হচ্ছে, তাদেরও চাকরী - লড়তেই হবে। অবশ্য অত্যাচার করাটা চাকরি-র পার্ট হওয়ার কথা না, ওটা বোধহয় স্পেশাল ট্রেনিং দেওয়া হয়
    যাক গে
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ১০:১৯228289
  • হীরক রাণীর টই, দ। থেকে থেকেই মনে হয় আর নেওয়া যাচ্ছেনা বিভিন্ন কারণে। কখনও দেখি কেউ চক্ষু কর্তন করিয়াছেন কেহ বা, কখনও কর্ণ কিম্বা নাসিকা।
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ১০:০৩228288
  • এদিকে এই লেখাটা পড়ছিলাম। অরণ্যদা, টিম ও অন্যান্যদের জন্যেও রইলো। আমি লেখকের সাথে সম্পূর্ণ সহমত, তা নয়, তবে এটা অপরপক্ষের যুক্তি বটে, যে এটা যুদ্ধ, যুদ্ধে একে অপরকে হত্যা চলবে।

    http://mrzine.monthlyreview.org/2014/nd230414.html
  • d | ২৫ এপ্রিল ২০১৪ ০৯:৫৮228287
  • কী নেওয়া যাছে অক্ষ? মৃত্যু, হত্যা, যুদ্ধ, দুর্নীতি? না গাধাটেপনা, ন্যাকাপনা ঈঃ?
  • aranya | ২৫ এপ্রিল ২০১৪ ০৯:৫২228286
  • না না, শুঁটকির মেনু সততই প্রাসঙ্গিক
  • kumu | ২৫ এপ্রিল ২০১৪ ০৯:৫১228284
  • সরি আগের পোস্ট ভাবা,নেট চলে যাওয়া ও টাইপানোর মধ্যে প্রসঙ্গ পালটে গেছে।
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ০৯:৫১228285
  • কুমুদি,ঃ))

    এদিকে কলাসমস্যার অভূতপূর্ব সমাধান হয়ে গেছে।
  • kumu | ২৫ এপ্রিল ২০১৪ ০৯:৪৯228283
  • ছানাকলা বড়াঝোল পাইজিনি রান্ধে,
    কাজঘন্টা লম্বা বলি শোভনেরা কান্দে।
    হুইস্কি, শুঁটকির মেনু,পান্তা ও মুড়ি,
    এত পাতা ব্যাকলগে নাই কোন কুড়ি!!
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ০৯:৪৭228282
  • এইটা বলেছে। কোন শর্তের কথা বলেছে কিনা জানিনা।
    Contrary to the common perception, our party wishes to achieve genuine peace.
  • Tim | ২৫ এপ্রিল ২০১৪ ০৯:৪১228280
  • শর্তসাপেক্ষ শান্তি চাইলে লাভ নেই। কয়েকটা দাবি মানলে শান্তি স্থাপন করে আলোচনায় আসবো, এরকম ধরে রাখলে কোনদিন এ যুদ্ধ থামবে না।
  • aranya | ২৫ এপ্রিল ২০১৪ ০৯:৪১228281
  • সাধারণ মধ্যবিত্ত, গরিব ঘর থেকে আসা মানুষ সব - ভোটকর্মী হোক বা আর্মি, আর মাওবাদীরা তো আরও গরিব ঘরের, কিসের শত্রুতা
    অলীক বিপ্লবের স্বপ্নে উলু খাগড়া-রা মরছে
  • sosen | ২৫ এপ্রিল ২০১৪ ০৯:৪০228279
  • কুমুদির ২৫ এপ্রিল ১২:০৮ এর ৪। কুমুদি, ভাগীদার কিছুদিন একটু ব্যস্ত থাকবে। এদিকপানে আসতে পারবে না, তার হয়ে আমি জানিয়ে গেলুম।
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ০৯:২৭228277
  • এদিকে মাওবাদীরা ম্যানিফ্স্টো বার করছে, যে তারা শান্তি চায় ! অদ্ভুত !
  • kc | ২৫ এপ্রিল ২০১৪ ০৯:২৭228278
  • আমারও মাঝে মাঝে অক্ষদির মত মনে হয়।
    আর নেওয়া যাচ্ছেনা {ঃ-/
  • aranya | ২৫ এপ্রিল ২০১৪ ০৯:১৯228276
  • আবার মাওবাদী অ্যাটাক - ৮ জনের মৃত্যু - ভোটকর্মী, জওয়ান, এই নিয়ে বোধ্হয় ৪র্থ বার, এই ভোটপর্বে
    অর্থহীন যুদ্ধ, প্রাণের অপচয় -চলছে কত বছর ধরে
  • Tim | ২৫ এপ্রিল ২০১৪ ০৯:০৫228275
  • ব্যাকলগ কেটে গেলে ঘুম পায় খুব
    তাক করে মাছরাঙা জলে দেয় ডুব
    মার্কারে পার্কারে কত কাটাকুটি
    কেউ হেসে বার্গার কেউ পুড়ে রুটি
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ০৮:৫৬228274
  • ব্যাকলগ কেটে গেলে অফিসের ডাক
    গুরুভার কাঁধে নেয় ফকিরের কাগ
    কচুবনে উঁকি দেয় অচেনা রতন
    ঘ্যাঁক করে তেড়ে আসে কেঁদো কেঁদো বাঘ।
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ০৮:৫৩228273
  • কলি, দেখেছিলাম তো! শুনে হাঁ হয়ে গেছিলামও! ;-)
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ০৮:৪৮228272
  • আর নেওয়া যাচ্ছেনা {:-\
  • সিকি | ২৫ এপ্রিল ২০১৪ ০৮:৩০228271
  • ব্যাকলগ কাটিয়ে উঠলম, এইটুকুই শুধু জানিয়ে গেলাম। এবার বেরোই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত