এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ২৫ এপ্রিল ২০১৪ ১৩:০৮228361
  • পুরো ফিল্মটা পাওয়া যায়?
  • তাপস | ২৫ এপ্রিল ২০১৪ ১৩:০৭228359
  • ধুর পাগল। আসলে কিছু বিষয়ে সেনসিটিভ। দেবেশ তার মধ্যে আগের দিকে।
  • রোবু | ২৫ এপ্রিল ২০১৪ ১৩:০৬228357
  • তাপসদা খুব ফরম্যাল লোক :-(
    নাকি আমি সিপিয়েম বলে ফর্ম্যালিটি কচ্ছেন :-(
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ১৩:০৬228358
  • সিকি, সভায় গিয়ে একটা গুরুর জন্য মহাগুরুর একটা ধারাবিবরণী নামিয়ে দাও ঃ)
  • kumu | ২৫ এপ্রিল ২০১৪ ১৩:০৪228355
  • সিকি দিল্লী ছাড়া মাত্তর এইখানে গরম পড়ে গেল।
  • তাপস | ২৫ এপ্রিল ২০১৪ ১৩:০৪228356
  • বইমেলায় সুমেরুকে বললাম - এই যে সার্থক এসেছে -, ওকে বেচে দাও, সুমেরু হ্যা হ্যা করে বলল - সার্থককে কী করে বেচবো? যদি সিনিমার কথা জানত - তাইলে কি গুরু আরও খ্যাত হত না? বিজ্ঞাপনে লেখা হত না আমরা কবি - অর্থনীতিবিদ - সিনেমার সাবজেক্টকে গুরু বেচিয়া থাকি !!!

    হায় সুমেরু ! ধিক ধিক !!
  • সিকি | ২৫ এপ্রিল ২০১৪ ১৩:০২228354
  • আজ বিকেলে চুঁচুড়ার মাঠে মহাগুরু মিঠুন চকরবরতির জনসভা। এইমাত্র মাইক ফুঁকে গেল, বিকেল তিনটের সময়ে চুঁজড়োর মাঠে গিয়ে দলে দলে যোগদান করতে বলেছে।
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ১৩:০০228352
  • হ্যাঁ ওটাই।
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ১৩:০০228353
  • এইটা হবে, সরি -
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৫৯228349
  • SYNOPSIS

    The Sound Of Old Rooms filmed over 20 years, traces the life of Sarthak, an Indian man who juggles his desire to be a poet with the practicalities of raising a family. As a college student he had time to drink with friends and discuss his writings; now with work commitments, he struggles to continue his dream. The crumbling home where he was raised and still lives with his nagging but affectionate mother, wife and young son is extremely cramped; he sleeps, as he has since a child, surrounded by books. Sarthak leads us through Kolkata's bars, apartments and alleyways as he tries to understand life and find meaning in his work.
  • তাপস | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৫৯228351
  • খুব ভালো তবে কিনা লিংকটা অন্য ছবির। দুঃখের স্মাইলি।
  • তাপস | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৫৪228346
  • শাহজাদা দারাশুকো তো শ্যামল গাঙ্গুলির লেখা, বোতিন।
  • তাপস | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৫৩228345
  • সার্থককে চিনি। কাঁটাকল। কবিতা লেখে। কিন্তু oke নিয়ে সিনেমা হল?

    বাহ বেশ
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৫২228343
  • জানিনা তো।
  • তাপস | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৫২228344
  • আমার আগের পোস্ট থেকে ভুল বক্তব্য গেছে। আমি তার জন্যে ক্ষমাপ্রার্থী। আমি আসলে দেবেশ রায়ের এতটাই ভক্ত যে, উনি এরকম করেছেন ভাবতে খারাপ লেগেছে। বিশ্বাস করতে চাই না। আর দেবেশ-দীপেনের অত বন্ধুত্ব - ইন ফ্যাক্ট দেবেশ না থাকলে দীপেনকে কেউ সামনে আনতেন কিনা সে নিয়েও আমার সন্দেহ আছে।

    বাংলা সাহিত্যে দেবেশ রায় হলেন দেবেশ রায়। যাঁর কোনো সমান্তরাল হয় না।

    ব্যাস।

    (ব্যক্তিগত)
  • san | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৪৯228342
  • @অক্ষদি
  • san | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৪৮228341
  • এই নামটা আমি রিসেন্টলি কেন শুনেছি ? এঁর কি কোনো কাঁটাকল কানেকশন আছে ? অর্ধেক মনে পড়া ক্ষি অস্বস্তি :-(
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৪৪228338
  • চেনেন*
  • | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৪৪228339
  • শাহাজাদা দারাশিকো।
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৪৪228340
  • আপনারা/তোমরা সার্থক রায়্চৌধুরীকে চেনে? কবতে লেখে? ওকে নিয়ে একটা ডকু সিনিমা হয়েছে। বেসিকালি ওর বন্ধু/কাজিন ক্যামেরা নিয়ে ওকে বছর কয়েক ফলো করে। সার্থক কবতে লেখে, জলে ভেজে, ট্রেনে চাপে আর মাঝে মাঝেই খালি ম্যাগি খায়। ও আর ওর বৌ। বাচ্চাটাকেও মনে হয় ম্যাগি খাওয়ায়। ও আর ফিজিক্স পড়ায়। সার্থক আমাদের স্কুলের বন্ধু ছিল - ছিল মানে স্কুল ছাড়ার পর তো আর দেখি নি। ভয়ংকর দুষ্টু আর মজার ছেলে ছিল। ট্রেইলার দেখে ভারী আনন্দ পেলাম! সিনিমার নাম কক্ষপথ। আজ প্রেসিতে দেখাবে। বিনি পয়সায়।
  • রোবু | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৪৩228337
  • তা দিয়ে লেখকের লেখার গুণমান বিচার হয় না তাপসদা :-)
    যেমন পাঁচটা সিপিয়েম মারতে বলা দিয়ে সুমনের গানের বিচার হয় না :-)
  • তাপস | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৪০228336
  • যদিও দীপেন ব্যনার্জীকর লেখার প্রকাশ নিয়ে উনি ইচ্ছাকৃত ভাবে গা-ছাড়া দিয়েছিলেন, এই অভিযোগ আছে, এবং তার সপক্ষে প্রচুর যুক্তি আছে। ওই জায়গাটা একটু গণ্ডগোলের।
  • সে | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৩৯228335
  • এসে গেছি।
  • তাপস | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৩৮228334
  • সব। আমি দেবেশের লেখার ভক্ত।
  • তাপস | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৩৭228332
  • দেখা যাচ্ছে
  • | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৩৭228333
  • বেশ। আমার ও ভালো লাগে। ছোট গল্প নাকি উপন্যাস?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত