এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৪৮228544
  • সিনেমা-র গান লেখা খুবই অর্থবহ ব্যাপার, মানে অর্থ বহমান হয় - এইটা একটা ভাল ব্যাপার, সঙ্গীতকারের পক্ষে, হুতো ট্রাই করতে পার।
    শ্রীজাত একটা চাকরি-ও করে বা করত, একটা গান লিখে তার এক মাসের মাইনের চেয়ে বেশী উপার্জন হয় - এই খবর ঘোড়ার মুখে শুনলাম।
  • রোবু | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৪৭228538
  • কলামন্দিরের ঐ অনুষ্ঠানে আমি ছিলাম হুতোদা :-)
    'ইলিয়াসের কোনো নতুন নভেলে' :-)
  • | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৪৭228539
  • না সেটা রক্তকরবী না বলেই মনে হচ্ছে। যাকগে, বাড়ি গিয়ে খুঁজে দেখবো। দেওর-ভাসুর-ননদ সকলের নতুন বাড়ি তো আবার চিনিও নাঃ(
  • Arpan | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৪৬228536
  • দেশে রিমোটঅলা সিলিং ফ্যান বেরিয়েছে। শোভন চমকে চোদ্দ।
  • Tim | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৪৬228537
  • ঃ-)
  • lcm | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৪৪228535
  • চম্বলের পর নাইটি - এর মধ্যে কি বাংলা সিনেমায় অভিশপ্ত কিছু হয়েছে কি?
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৪৩228533
  • এইজন্যেই আমি স্মাইলি পছন্দ করি না, লিংটা ঘেঁটে দিল।

    http://www.imdb.com/title/tt3221900/
  • lcm | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৪৩228534
  • এই তো এই গত সপ্তাহে শুনলাম/দেখলাম বাংলা সিনেমার গান - এ তুমি কেমন তুমি। সিনেমাটা অবশ্য পুরো দেখা হল না, ঘুম পেয়ে গেল, ঘুমিয়ে ঘুমিয়ে দেখলাম -।
  • aranya | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৪২228532
  • দিদি যেন কি একটা লিখেছিলেন - রক্তের, রক্তস্নানের, রক্তকরবী -র এইরম কিছু, রক্তকরবী দেখে মনে পড়ল
  • তাপস দাশ | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৪১228530
  • মদনের নাম না-করে খেলাম। বাড়ির কান ওয়ালা দেওয়ালের ফোন শুনতে শুনতে।
  • Ekak | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৪১228531
  • অনুপম কে নিয়ে হুতোর রোষ কষায়িত দৃষ্টির সামনে কাঁপতে কাঁপতে বলে যাই বাংলা সিনেমায় কিছু নতুন ধরনের গান দিয়েছে একথা সত্য। এবার সে গান কেমন সে কথা আলাদা :)। তবে শ্রীজাত গান লেখায় আমি শ্রীজাতর কবিতার পাঠক হিসেবে খুব খুশি হয়েছি। লিরিসিস্ট হিসেবে অবশেষে একটা জায়গা করে নেবার এলেম আছে মনে হয়। হিন্দি শিক্ছিল তো। লিখল কিছু ?
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৪০228529
  • তাপসদা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি আর মদ্য পাবেনঃ)

    সদা, এটা নিয়ে আমার খুব তর্ক নেই - মানে আমার কোন মতামতই নেই বিশেষ। কিন্তু কমার্শিয়াল সিনেমার গানটা তো আলাদা ধারা। সেখানে তো বহুযুগ কেউ খুব একটা নজর দেয়নি। সুমনের সেদিন চৈত্রমাস মাথায় রেখেও বলছি।

    অরণ্যদা, http://www.imdb.com/title/tt3221900/ঃ)
  • তাপস দাশ | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৩৯228528
  • আরে তুমি যেটা বলছ সেটা বোধহয় রক্তকরবী থেকে প্রকাশিত 'বিবাহবার্ষিকী শোকমিছিল' এর শেষে ছিল। রাইখস্ট্যগে লাল পতাকা ওড়ার স্বপ্ন র কথা ছিল।
  • aka | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৩৮228527
  • যাঃ খেয়েই ফেললেন?
  • রোবু | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৩৬228526
  • সুযোগ পেয়েই এককদা জানে ভি দো ইয়ারোর ডায়ালগ দিয়ে দিল :-)
  • | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৩৫228524
  • ইমানুলের লেখা কথা জানি না। আমি যেটার কথা বলছি সেটাতে দীপেনের বিখ্যাত দুচারটি গপ্পো ও ছিলো।
    ব্যক্তি দীপেন, তাঁর শারীরিক প্রতিবন্ধকতা, জীবনভাবনা লেখালেখি সব নিয়ে একটা চমৎকার সংখ্যা। পত্রিকার নাম টা অবধি মনে পড়ছে না।
  • Ekak | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৩৫228525
  • হ্যা, একে মাল দার তায় মজুত দার হলে লোকে বলবে কী !
  • শ্রী সদা | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৩৪228522
  • অনুপম রায় কে আমার একজন অত্যন্ত মধ্যমানের শিল্পী বলে মনে হয়। নাগরিক বাংলা গান এ সুমন আর চন্দ্রবিন্দু যে লেভেল সেট করে গেছে পরের কেউ এখনো অব্দি তার ধারেকাছে আসতে পারেনি।
  • তাপস দাশ | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৩৪228523
  • বীরসা দাশগুপ্ত নামে একজন পরিচলকও আছে। যে কিনা দূরদর্শন খ্যাত চৈতালি দাশগুপ্তের পুত্র।
  • তাপস দাশ | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৩৩228520
  • রবাহূত র ব্যাঙ্ক একাউন্টের খোঁজ কেউ জানেন ? থাকলে আমায় জানান। জরুরি দরকার আছে। মজুত সম্পর্কিত প্রয়োজন - যা সামাজিকও বটে !
  • aranya | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৩৩228521
  • 'অভিশপ্ত নাইটি' নামে সত্যিই কোন সিনেমা আছে?
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৩১228519
  • হ্যাঁ, মজুত করা ভালো কথা নয়।
  • তাপস দাশ | ২৫ এপ্রিল ২০১৪ ২০:৩০228518
  • দুত্তোর খেয়েই ফেললাম।
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ২০:২৯228517
  • একক একবার অনুপম রায় ব্যাশিং করেছিল, তাই এককের দিকে আজ একটা রোষকষায়িত দৃষ্টি দিলাম।
    অনুপম রায়, শ্রীজাত এরা আসাতে বাংলা সিনেমার গানের লিরিকের একটা আপলিফ্ট ঘটেছে বলে মনে করি (আরে বাংলাটা আমি জানি, ক্ন্তু দন্ত্যন না মূর্ধণ্য এ নিরন্তর সংশয়ে হায়)। সাংঘাতিক কাব্যিক কিনা বা আমি খুব আপ্লুত কিনা সে তর্কযোগ্য, কিন্তু যা হচ্ছিল তার থেকে তো অনেক অন্যরকম।

    এই প্রসঙ্গে অভিশপ্ত নাইটির গানের লাইন শুনুন, আপনারা তো এসব শোনেন নাঃ

    শরীর শরীর শরীর খেলায়
    তোমার ছলায় আমার কলায়
    মন আজ অদৃশ্য

    হাপুস হুপুস শব্দ
    চারিদিক নিস্তব্ধ
    এমনি আমার রহস্য

    ইত্যাদি। আমি আজকাল দিবারাত্রি নতুন বাংলা সিনেমার গান শুনছি।

    কিন্তু সোহাগ খালি বলে, বাবা, স্যাড রেলিঙের গানটা শুনছো না? মানে হলো গিয়ে ভেসে যায় আদরের নৌকো।
  • তাপস দাশ | ২৫ এপ্রিল ২০১৪ ২০:২৮228514
  • সেই সংখ্যাটা কারা করেছিল মনে নেই। তবে ইমানুলকে খুব মনে পড়ে। কলকাতা উনিভে ও দীপেনকে নিয়ে গবেষণা করেছিল। জানি না - সেটা কোথাও প্রকাশ পেয়েছে কি না।
  • শ্রী সদা | ২৫ এপ্রিল ২০১৪ ২০:২৮228515
  • কিংবা কোলকাতার ৪২ ডিগ্রী গরমে রাম খান। ফ্যাট হবেনা।
  • lcm | ২৫ এপ্রিল ২০১৪ ২০:২৮228516
  • খাবেন না, স্রেফ কুলকুচি করুন - কাফি
  • Tim | ২৫ এপ্রিল ২০১৪ ২০:২৭228512
  • সদা তো মমির নাম করে খেতে বলেছে। ফ্যাট মমি গায়ে লাগবে, তাপসবাবুর অসুবিধে নেই।
  • Tim | ২৫ এপ্রিল ২০১৪ ২০:২৭228513
  • ভদকা খান, বা লিকার

    অবশ্য কিসুই না খেতে পারেন। নেশা হবার হলে এমনিই হবে।
  • aka | ২৫ এপ্রিল ২০১৪ ২০:২৪228510
  • খব্র্দার এই সদার কথা শুনবেন না। বিয়ার বর্জন করুন। ওতে ফ্যাট বেশি মাল কম। আধ, পুরো, কোয়ার্টার, ত্রৈরাশিক কোনোটাই খাবেন না। টান মেরে ফেলে দিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত