এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৩৫228661
  • আরে গানটা সিরিয়াস। ম্যাও টা ভুল করে। ওটা মাও হবে। সারাজীবন স্যাটায়ার লেখার পাপ নেই একটা?
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৩৪228659
  • তবে আপনারা যদি অভিশপ্ত নাইটির গানকে ন্যাকা বলেন আমি মোটেই মানবো না। যদিও অনুপম রায় বা শ্রীজাত লেখেননি, তবুও মানবো না।
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৩৩228657
  • সদা, হুতো, চন্দ্রবিন্দুর নিজস্ব অ্যালবামের গান তো কিছু কম পপুলার না, সিনেমায় ওরকম গান হলে চলতো না ? সিনেমার জন্য মান কমাতে হবে, এটায় ঠিক সহমত হতে পারছিনা।
  • san | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৩৩228658
  • চেয়ারম্যান ম্যাও ? সে আবার কি ?
  • Ekak | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৩২228656
  • ধুর পোষায় না। সর্বভারতীয় ফিল্মেই জায়গা বেশ পুওর। আর যেগুলো ভালো লাগছে সেগুলৌ ভীষণ মিনমিনে।
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৩১228653
  • হ্যাঁ, তাইতো নীল নির্জনে ছিল। তবে গান বোধয় খুব পদের কিছু ছিল না, মনে নেই যদিও, শুনিও নি বোধয়। তারপর ঐ গাছ ন্যাকা সিনেমাটা যেখানে বিদ্যা বালান ছিল, ন্যাকা ন্যাকা লোকজন শান্তিপুরী উচ্চারনে গাছেদের সঙ্গে কথা বলতো, ভালো থেকো, ওখানে কিছু ভালো গান ছিল কি?

    আমার দাবী শুধু সাহিত্য বা অ্যাবসোলিউট সঙ্গীতমূল্য নিয়ে নয়, বাজার ধরা, জনপ্রিয়তা, প্রযোজকের পয়সা ওঠা সব নিয়ে, যেন শিল্পসম্মত হওয়ার তাগিদ বা রিস্ক নেওয়ার অভ্যেসটা ইন্ডাস্ট্রির মধ্যে আসে একটু। আপোসহীন ক্রিয়েটিভরা নিজের কাজ করে যাবে কোনদিকে না তাকিয়েই। কিন্তু ইন্ডাস্ট্রি তার সব ধান্দা অক্ষুন্ন রেখেও একটু পদের হোক, এতটুকু আশা।

    আপামর জনগন গাম্বাট হবেই, কিছু করার নেই। আমি গণিতগাম্বাট আমার পাশের লোকটা হয়তো কাব্যগাম্বাট। কিন্তু সেই গাম্বাটপনা কে কেটার করতে গিয়েও যদি হানি সিং বা ম্যাও ডেকেছে হুলো কে এড়ানো যায়... ভালোই তো। কিন্তু সেসব তো আর ঘাটের কাছে গল্প বলে নদীর জল দিয়ে হবে না। তো এই মধ্যপন্থা।
  • ঈশান | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৩১228654
  • এইটা এমনকি টিনটিনকেও শিখিয়েছিলাম। ছোটোবেলায়। টিনটিন গাইত, "আমাদের বিক্লোগি কাজের নেতিত্তে... :-)
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৩১228655
  • মামু, :D
  • | ২৫ এপ্রিল ২০১৪ ২২:২৯228650
  • জ্জিও অক্ষদা আমাদের।ঃ)))
  • ঈশান | ২৫ এপ্রিল ২০১৪ ২২:২৯228651
  • ধুর। আপনারা ভালো গান শোনেনই নি। নব্বইয়ের শুরুতে মা-লের ঠেকে শুনেছিলাম এই অসাধারণ গানঃ

    আমাদের বিপ্লবী কাজের নেতৃত্বে কেন্দ্রীয় শক্তি বলো কে
    জানি জানি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী লেনিনবাদী -- লিবারেশন
    যুগ যুগ জিও চেয়ারম্যান ম্যাও
    জিন্দাবাদ চারু মজুমদার।

    আজ হ্যাই কোই মাই কা লাল, যে এরকম গান লিখতে পারবে?
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ২২:২৯228652
  • হ্যাঁ, কালের রাখাল। পোটা।
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ২২:২৭228648
  • চোখ ফুলে গেছে ঘুমিয়ে তাই।
  • শ্রী সদা | ২৫ এপ্রিল ২০১৪ ২২:২৭228649
  • হুতোদা, টাকা রোজগারের প্রশ্নে খুবই একমত। তবে বেসিক্যালি সিনিক হয়ে পড়েছি হয়তো, মাঝে মাঝে মনে হয় এই "ভালো দেখতে" বিশ্বজালি সিনেমাগুলো বানিয়ে যাঁরা কালচার করছি HHB বলে কলার তোলেন, তাঁদের কনট্রিবিউশন কি ঐ স্বপন সাহা বা হরনাথ চক্কোত্তির থেকে খুব বেশী?
    যে দর্শকবৃন্দ হারবার্টের মত বিশ্বমানের সিনেমার কদর করেনা তাদের জন্যে ভালো সিনেমা বানানো কি আদৌ সম্ভব ?
  • hu | ২৫ এপ্রিল ২০১৪ ২২:২৫228646
  • হাসতে গেলে চোখ ঢেকে যাচ্ছে কেন!
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ২২:২৫228647
  • তবে আরেকটা সিনেমার কিছু গান শুনেছিলাম, গতিদা শুনিয়েছিল, ফোক বেসড, বেশ ভাল লেগেছিল। কালের রাখাল কি ?
  • hu | ২৫ এপ্রিল ২০১৪ ২২:২৪228645
  • এক যে আছে কন্যার কাছাকাছি সময়েই হয়েছিল পাতালঘর। সেরকমটা আর হল না।
  • hu | ২৫ এপ্রিল ২০১৪ ২২:২৩228644
  • ঃ-)))
    আমিও বিহারী - বাবার দিক থেকে
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ২২:২২228643
  • আমার তো মনে হয়, মিডল অব দ্য রোডের সিনেমাগুলোও আগের থেকে বেটার হয়েছে। বা সংখ্যায় বেশি হচ্ছে। অটোগ্রাফ, বাইশে শ্রাবণ সেরকম ভালো লা লাগলেও ঐ নীল নির্জনে, এক যে আছে ( নাকি ছিল ?) কন্যা, এসবের থেকে তো বেটার।
    আর সেগুলোতে খুব ভাল গান, দাগ কাটা গান তো মনে পড়ছে না। নীল নির্জনে ক্যাকটাস ছিল।
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ২২:১৯228641
  • আচ্ছা ১৮০০ নগাদ কেউ যদি বাংলাদেশ থেকে এদেশে আসে, তারা কী তাইলেও বাঙ্গাল? খুব আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে গেছি। এতদিন বাঙ্গাল হেরিটেজের কথা ভেবে ঋত্বিক দেখে বুক হুহা করাতাম। আজ জানলাম আমরা নাকি আসলে চুঁচড়ো (মতান্তরে বিহারী) আর অহমিয়ার হাইব্রিড।
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ২২:১৯228642
  • হ্যাঁ, এই গানেই।
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ২২:১৭228640
  • এখন ঠিকঠাক শুনতে পাচ্ছিনা, নেট স্লো।
    এই কথাগুলো ঐ গানেই না ?

    ভেজা ফুটপাথে
    কোন রাতে
    পরী নামে
    তার পালক জড়িয়ে যায়
    ফেলে যাওয়া চুইংগামে
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ২২:১৬228639
  • সদা, পহা রোজগার তথা বাজার ধরাটা প্রাইমারী লক্ষ্যগুলোর মধ্যে একটা হলে তো জনগণমন একটু বুঝে চলতেই হবে। না হলে সেশে আমও যাবে, ছালাও যাবে এন কে সলিল কে গান লিখতে নেবেন প্রযোজকেরা। তার থেকে একটু মাঝামাঝি আসাটা একটু এগুনো হলো না?
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ২২:১৫228638
  • সদা, হ্যাঁ, ঐ দুটো লাইন মোক্ষম।

    না, ঐ সিনেমায় বাকি গানগুলো শ্রীজাত। কিন্তু এই গানটার কাছে লাগে না ঃ)
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ২২:১৪228637
  • জানিনা, ঐ ক্যাকটাস, রূপম এদের কিছু ছিল না? বলতেই সেই নীল নির্জনে মনে পড়ে গেল!
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ২২:১৩228635
  • অক্ষদা, হুম। কিন্তু ওভারল স্ট্যান্ডার্ড কি ওর থেকে খুব ভালো ছিল, এই অন্তহীন ইত্যাদির আগে?

    (জোর দিয়ে অবশ্য বলতেও পারিনা, কোন কিছুরই খোঁজ ও রাখিনা তো সেরকম ভাবে)
  • শ্রী সদা | ২৫ এপ্রিল ২০১৪ ২২:১৩228636
  • পাই দি, সিনেমার কেসটা বললাম পরের পোস্টে। রিসেন্টলি গজিয়ে ওঠা এই মাল্টিপ্লেক্স কালচারের গুডি গুডি সিনেমাগুলোর টার্গেট অডিয়েন্সকে রিচ করতে গেলে পাগল বা দশফুট বাই দশফুট বা ঝিলমিল বা কেউ ভালোবেসে জয় নামালে চলবে না, দর্শকের নেওয়ার ক্ষমতার সাথে সাথে টিউন করে ফরমায়েশি গান নামাতে হবে। সুমন, চন্দ্রবিন্দু সকলেই দুঃখজনক ভাবেই এই পথেই হাঁটছে।
  • | ২৫ এপ্রিল ২০১৪ ২২:১২228634
  • ও হ্যাঁ রায়। থ্যাঙ্কু অক্ষদা।

    ইয়েস

    "শ্রাবণ ভাদর মাসে, ভ্রমর বসে কাঁচা বাঁশে
    মন আমার তুমি তুমি করে
    আর না যাইয়ো (?) বাপের বাড়িতে
    ও বধূ .. "

    হেব্বি হিট গান।
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ২২:১০228633
  • সেই জনরার সিনেমার* গান।
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ২২:০৮228632
  • উঁহু হুতো। এগুলো আলাদা জনরা সিনিমার। খোকাবাবু যায় ঠিক মাল্টিপ্লেক্স সিনিমা না। এগুলান ঐ যাকে আপনেরা মিডল অফ দ্য রোড বলেন, আমি ওয়ানাবি বলি (;-)) সেই জনরার গান।
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ২২:০৭228631
  • সদা, সেদিন চৈত্রমাসের কথা জিগালাম, কারণ ওটা সুমন। আর তুই বলছিলি, সুমন চন্দ্রবিন্দুর এর ধারেকাছে কেউ আসে না। কিন্তু সিনেমার সুমন চন্দ্রবিন্দু সেই সুমন ও না, সেই চন্দ্রবিন্দুও না (আমার মতে)।তাদের থেকে বরং সিনেমায় এই অন্যদের কিছু কিছু গান মনে বেশি দাগ কাটে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত