এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০০:০৮228720
  • কিন্তু লোকে তো একসময় পয়সা দিয়েই সুমন, চন্দ্রবিন্দু কিনেছে। সেই সংখ্যাটা কি নেহাত কম ? ( এখন পপুলারিটি কমে যাওয়া নিয়ে বলছি না)। সেইটুকু বাজার ধরতে পারলেও তো অনেক। আর সেই বাজার টাও যে প্রিএক্সিস্ট করতো, তাও নয়। এটা অনেকটাই ওদের বানানো। অডিয়েন্স তৈরি করা। সেটাই বা সিনেমার, সিনেমার গানের ক্ষেত্রে হবেনা, এটা ভাবা হচ্ছে কেন ?
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০০:০৩228718
  • ত্রিপুরা চলে এসো, ছানা বড়া খাইয়ে দেবো ঃ)
  • rabaahuta | ২৬ এপ্রিল ২০১৪ ০০:০৩228719
  • বাজার নেই মানে... এই যেমন বাকীটা ব্যাক্তিগত নিয়ে পড়ছিলাম, হলগুলো ছবিটা দেখাতে চাইছিল না, ব্যাবসা হচ্ছিল না এইসব (আমি অবশ্য দেখিনি, সমালোচনাও পড়িনি, কি নিয়ে তাও জানিনা)। তো যুদ্ধ বিগ্রহ করে বাজারে ঢোকা, তৈরী বাজার ছিল না।
    তৈরী বাজার তার মত চলবে, মধ্যপন্থায়, আর নতুন কিছু করলে একটু ঠেলাঠেলি মারপিট করে ঢুকতে হবে।
    সংখ্যাগুরু লোকজন তো বিনোদন চায়। বাংলাদেশের বাঙালীদের সঙ্গেও মেলামেশা আছে, সবাই যে খুব সংস্কৃতি মনস্ক বা ভাষা সচেতন তা বলতে পারি না- আবার গুরুচন্ডা৯ তো পবঙ্গের বাঙালীদের তৈরীঃ)
    বিনোদন চায় বলে বিনোদন দিতেই হবে তার যেমন মানে নেই, কিন্তু কিছু মানুষ বিনোদন দেবেই, সেখানে ঢুকে আপনি যদি বেশী মানুষের কাছে পৌঁছতে চান, তাহলে রাগ করে লাভ নেই, লোকে পয়সা দিয়ে যা কিনতে চাইছে, অন্তত প্রিটেন্ড করতে হবে আপনি তাই বেচছেন। ধারে কাছে তো থাকতেই হবে।
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০০:০২228717
  • হেমলক সোসাইটি ভালো !!! পুরোটাও দেখতে পারিনি।
  • | ২৬ এপ্রিল ২০১৪ ০০:০১228716
  • শূলে চড়ানো জিনিসটা কেমন?
  • | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৫৯228715
  • কিন্তু ব্যতিক্রমী ছবি তো হচ্ছে এবং সেগুলো নাম কিনছে।

    বাইশে শ্রাবণে র গল্প অভিনবত্ব আ্ছে। বলার কায়দা ভালো।

    বা হেমলক সোসাইটি।

    মাঝে তো এই এক্সিপেরিমেন্টশন টাই হতো না তেমন।
  • | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৫৭228714
  • ( কিন্তু পাই নেমতন্নোর ব্যাপারে উচ্চবাচ্চা করছে না)

    ঃ((
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৫৫228712
  • কিন্তু কুমুদির কী হইলো ?
  • | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৫৫228713
  • ওসব ছাড়ো। মুগুরে গুরু র লোকেদের কত % ডিস্কাউন্ট সেটা বলো দেখি ঃ))
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৫৪228710
  • হ্যাঁ, নইলে যথেষ্টই বাজার আছে।
  • ঈশান | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৫৪228711
  • বাংলার বড়ো বাজার আছে। থিয়োরিটিকালি। এপারে ১০ কোটি ওপারে দশ কোটি। এছাড়া ত্রিপুরা, আসাম, ঝাড়খন্ড। সব মিলিয়ে সংখ্যায় পঁচিশ কোটি তো হবেই। ফরাসী সিনেমার বাজারের চেয়ে বেশি ই হবে, কম না।

    কিন্তু ওই আরকি, শেষমেশ এক জায়গাতেই এসে দাঁড়ায়। এপারের বাঙালি ধোর, ভাষা ***য়ে কী হবে, ভেবে বিমলানন্দ লাভ করবে।
  • | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৫২228708
  • ঠিক অ ই কারণএ আমি গোটা দশেক র বেশী গান বা পদ্য লিখি নি ঃ)))
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৫২228709
  • এঃ প্লাস্টিকের মুগুর। মুগুরের ব্যাবসাটা তো শুরু করি, কাঠের মুগুর, লোহার মুগুর, কাঁটা লাগানো মুগুর, জনপ্রিয় মুগুর, কাল্ট মুগুর, তাক লেগে যাবে দেখে।

    সদা, আমিও তো তাই বলছি, কাল্ট জিনিস বেচে পেট চালানো মুশকিল। তার জন্যে বাজারের ওপর নির্ভর করলে চলবে না।
    অথবা, বাজার তৈরী করতে হবে, নিজেদেরই, সেই বাজার এখনো নেই।

    অনুপম ইত্যাদিদের বাজার তৈরী হয়ে গেছে, সেটা ম্যাও ডেকেছে হুলোর থেকে ভালো জিনিস বেচে বল আমার ধারনা, আর এটা এক পা এগনো হলো বলে আমার মনে হয় চিন্তা ভাবনা বিষয়ে উৎসাহিত করার দিকে, নতুন কিছু শোনার দিকে, একটুখানি বেশী যত্ন নিয়ে বানানো গানের দিকে। আপনারা বলবেন আমাকে আমার মত থাকতে দাও নিয়ে কি আর ভাববো, হ্যাঁ আপনি হয়তো কিছু ভাববেননা, কিন্তু আপনারা খোকাবাবু যায় বা ম্যাও ডেকেছে হুলোর খদ্দের কখনোই ছিলেননা।

    যারা ইংরেজীতে গাইছে তাদের নিয়ে অবশ্য আমার কোন বক্তব্য নাই, আমি শুধু বাংলা গান নিয়ে উৎসুকঃ)
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৫১228707
  • বাজার নেই বলতে ? অচেনা অজানা অভিনেতা অভিনেত্রী, একটু অফবিট টপিক, ট্রিটমেন্ট হলে বাজার নেই বলছিস ?
  • শ্রী সদা | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৫০228704
  • সেইসময়ের হতাশা আর সেই শ্রোতাদের এই সময়ের হতাশা এক নয় ~ তো এই সময়ের হতাশা (সেটা যাই হোক না কেন) কে জায়গা দেওয়ার মতো শিল্প কি এখন হচ্ছে? কে বা কারা করছে ? জানতে চাই ঃ)
  • ঈশান | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৫০228705
  • যে পঞ্চাশটার বেশি গান লিখেছে, তার গান খানিকটা প্রেডিক্টেবল হবে। হবেই, এমন না, কিন্তু এমনকি রবিবাবুরও হতে দেখেছি। :-)
  • | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৫০228706
  • হারবার্ট কি গ্যাংস অফ ওয়াসিপুরের সঙ্গে কোনোভাবেই তুলনীয়? বিষয়বস্তুর দিক থেকেও? আর বাংলা সিনেমার বড় বাজার নেই কেন সেতো অন্য প্রশ্ন
  • সে | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৪৭228703
  • হ্যাঁঃ এবার ফিরে এসেছি।
  • Ekak | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৪৪228702
  • আর রাজনৈতিক হতাশা একটা ব্যাপার। সেইসময়ের হতাশা আর সেই শ্রোতাদের এই সময়ের হতাশা এক নয়।
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৪১228701
  • হ্যাঁ হুতোর একটা প্লাস্টিকের মুগুর আছে, তাই নিয়েই ওকে একটু খেলাধুলো করতে দেওয়া হয়।
  • byaang | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৪০228698
  • কুমুদি
  • শ্রী সদা | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৪০228699
  • হুতোদা, সমস্যা হল বাংলা গান বা সিনেমার বাজারটা এতটাই ছোটো যে কাল্ট জিনিসপত্তর বেচে পেট চালানো মুশকিল। সিনেমার কথাই ধরা যাক, অনুরাগ কাশ্যপ এক দল প্রায় নাম না জানা অভিনেতা-অভিনেত্রী নিয়ে (মনোজ বাজপেয়ী বাদে) গ্যাংস অফ ওয়াসিপুর নামিয়ে দিলেন, অসাধারণ সিনেমা, চেন্নাই এক্সপ্রেসের মত মাস হিস্টিরিয়া না থাকলেও গোটা ভারতে ব্যবসা করে টাকা উঠে এল। এদিকে হারবার্টের নাম পাবলিক জানতেই পারলো না।
    রিসেন্টলি কোলকাতায় কিছু রক ব্যান্ড ফর্ম করছে যারা শুরু থেকেই ইংলিশে গাইছে, এই বাজারের লিমিটেশনটাকে অতিক্রম করার জন্য।
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৪০228700
  • হ্যাঁ এক্স্যাক্টলি, অসম্ভব প্রেডিক্টেবল।
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৩৯228697
  • কেন কী হল কুমু?
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:৩৩228696
  • ওঃ তা ভালো কুমুদি। আমি ভাবছি একটা মুগুরের ব্যাবসা করবো। গুরুর লোকেদের জন্য ডিসকাউন্টের সুবন্দোবস্তও থাকবে। মুগুর বিষয়ে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, এই অক্ষদা দমদি এঁরা জানেন।
    গান নিয়েও বলতে পারেন, এই ধরুন অপছন্দের হাড়জ্বালানো গান নিয়ে কথা বলতে বলতে মেজাজটা বেশ আরো গরম হয়ে গেল। গান খুব ভালো জিনিস।
  • kumu | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:২৮228695
  • হুতোর ৭ ৩০এর ইচ্ছে আমারো হচ্চে।
    ব্যাং, কী হল?
    গান নিয়ে কিছু কইব না ভয় নাই।আমি এখন যে অবস্থায় আছি তাতে ওসব গানটান বিলাসিতা।
  • তাপস দাশ | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:২৬228694
  • উরেঃ ত্তারা !!!! খী বন্ননা !!!!
  • Ekak | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:২৫228692
  • খুব সোজা কথায় চন্দ্রবিন্দু সেক্সুয়ালি আনইনভাইটিং হয়ে যায় অল্প সময়ের পরেই। আরে তুমি জানো ও লোকটা কাঁধে হাত রাখার পর জামার মাঝের বোতাম টা বরাবর দুবার ওপর নীচ আঙ্গুল ওঠাবে নাবাবে। সেই হাত এর পরে ছাত লিখবে। ফুলসজ্জার পারফরম্যান্স এ বার খেয়ে এক নাটক রোজ চালানো। এক অনুভূতি কে একই নার্ভ ছুয়ে বোঝানো। সেক্সুয়ালি সো আন ইনভাইটিং :(
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:২৫228693
  • আর হ্যাঁ, কাল্ট জিনিসপত্র তো থাকবেই। সব কিছু সবাইকে বুঝতে হবে বা তার্ফ করতে হবে তা তো নয়। কিন্তু তারা তো বাণিজ্য করবে না, তারা কতিপয় ভক্ত সমঝদার এদের জোরে থাকবে, বাজারকে উপেক্ষা করে।

    তারপরেও যদি বাণিজ্য করে বা করতে চায় বা করতে পারে সে অধিকন্তু।
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:২৩228691
  • ফসিলস আর অনুপমকে এক জায়গায় রাখাটা ঠিক হবেনা। ফসিলস ও কিছুটা কাল্ট। অনুপম বরং অনেক বেশি মেইনস্ট্রীম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত