এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:১৬228900
  • এইবার আইসব্যাগ নিয়ে গান শুনতে হবে।
    যেমন কথা, তেমনি সুর সঙ্গে টুটু ড্যান্স ব্যালে ড্রেস পরিহিতা কোয়েল- লিথাল কম্বো।
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:১৫228899
  • পাই দেখলাম টইটা। ওটা নয়।
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:১৩228898
  • ওম শান্তি ওম আমি দেখেছি তো। তবে কোন একটা জন্মের সময় খানিকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম।
  • Blank | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:১০228897
  • তাও তো ইউটিউবে দেব দা, জিৎ দার অ্যাকশান সিন গুলো থাকেনা। সেসব যদি দেখাতে পারতুম। অহো, কি জিনিস।
  • Blank | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:০৬228894
  • এই ন্যান, একটা ভালোবাSআর গান শোনেন
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:০৬228895
  • না না, পায়ের ধুলো ঃ)
  • Blank | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:০৬228896
  • ওম শান্তি ওম দিতে পারবুনি বলে দিলুম
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:০৫228893
  • তবে ক্যাওড়া গান বোলে তো
    অনুসন্ধানের বল হরি বোল হরি বোল ফেঁসে গেল কালিরামের ঢোল

    আর মিঠুনের এক টানেতে যেমন তেমন দুই টানেতে রুগি

    এই দুটোর উপর কথা হবে না।
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:০৪228892
  • দেখা হলে তোর কাছ থেকে একটা জিনিস নেব।
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:০৩228889
  • আরে এই কে সে আমি একবার দিয়েছিলুম না ! এই নিয়ে কোথায় যেন বিশাল থ্রেড ও হয়ে গেছিল, ফেবুর কোন কম বোধহয়।
  • Blank | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:০৩228890
  • ওম শান্তি ওম কি প্রশ্ন আছে ??
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:০৩228891
  • মিঠুন আর রোজিনার ছিল মাছ নিয়ে একটা গান। খুব সম্ভবত অন্যায় অবিচার সিন্মা।
  • a x | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:০১228885
  • ঐ একই হল। লম্বা মত কেউ একটা ছিল আর কি।
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:০১228886
  • অনুসন্ধান
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:০১228887
  • তবে আমি জানতাম, আজকে দিনটা এমনিই যাবে। আজ ঘণ্টা দেড়েক যে সিনিমাটি দেখে ফেলেছিলাম, তারপর এমনিই যাবার কথা।
    তবে সিনিমাটি পুরো কেউ দেখে থাকলে একটু জানাবেন। কারণ আছে জানতে চাওয়ার।
    ওম শান্তি ওম।
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:০১228888
  • ফুলকলি তো অমিতাভ রাখী
  • pipi | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:০০228884
  • নাহ! ঐ কেসে কেসে গান আমি আমার ব্র্যাণ্ড সং বানাবোঃ-)))
  • a x | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৫৯228883
  • এটাতে মনে হয় মিঠুনদা ছিল।
  • Blank | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৫৮228882
  • গান নয়, এই সিনিমা টা দেখুন - অন্তত যারা আইটি গাই তারা দেখুন

  • pipi | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৫৭228881
  • কোন গান শুনতে হবে, অ্যাঁ ব্যাংদি?
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৫৬228880
  • আঃ, অক্ষদা কী গান মনে করালে ! এদিকে এটা ছোটবেলায় শুনলেই আমার কেন জানিনা ফুলকলিকে ফুলকপি মনে হত। কলি মানেও বোধহয় তখন জানিনা। আর খুবই চিন্তায় পড়ে যেতাম, একটা ফুলকপি কীকরে ঠিকানা বাতলাবে, এই ভেবে।
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৫৫228879
  • পাই লিরিকের টইটা একবার তুলবি? দেখতাম ওটাই কিনা?
  • Blank | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৫৪228878
  • ফাইটার
    রোবু কই !! রোবু জেগে থাকলে আরো সন্ধান দিতো।
  • | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৫৩228877
  • উরি বাবা! কিসে কিসে? এইটা কোন সিনেমা?
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৫১228876
  • কাল সকালে উঠে প্রথম কাজ হবে এগুলো চালিয়ে শোনা।
    নাঃ, টই হলেই ভালো হত। সময়ে দুঃসময়ে এসব গান বড় কাজ আসে, টই খুললেই চালিয়ে ফেলা যেত।
  • a x | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৫০228875
  • সেই প্রচীন কাল থেকে ভেসে এল - ফুলকলি রে ফুলকলি, বলত এটা কোন গলি।
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৪৯228874
  • খুঁজে দেখবো তো !

    তবে পাতা উল্টিয়ে গিয়ে y এর পোস্টের প্রথম পয়েন্টে একটু দ্বিমত হলাম।
    ---
    বাংলা সিনেমার গানের শ্রোতারা একেবারে মেইনস্ট্রীম সিনেমার, একটা বিশাল লিস্ট দিতে পারেন, যেগুলো আঁতেলরা শোনেননি স্রেফ মেইনস্ট্রীম বাংলা সিনেমার গান বলে নাক কুঁচকেই। সেগুলো ও নাকি গান হিসেবে যথেষ্ট ভালো ছিল। এই সাথী ইত্যাদি সিনেমার পরে জিৎ দেবের উঠে আসার সময়কালেই বাংলা সিনেমার মেইনস্ট্রীম গানে এই সব ভালো কাজ হয়েছে। মেলডি ও লিরিকে।
    ----

    আমি তো যাকিছু শুনেছি, তা ভীষণভাবে এখনকার ( বা সামান্য একটু পিছনের) মেনস্ট্রীম হিন্দি গানের কপি পেস্ট মনে হয়েছে। লিরিক সুর গাওয়া সবেতেই। এমনকি নায়ক নায়িকাদের পোশাক আশাক হাবভাব লোকেশন এসবেতেও ! আইটেম গান তো বটেই !

    যদিও ওভার অল মেলডি, লিরিক তার আগের বাংলা মেইনস্ট্রীম গানের ঐ গুরুদক্ষিণা মার্কা গ্যাদগ্যাদে প্যাচপ্যাচে এলিমেন্টের থেকে অনেক ভালো, অনেক স্মার্ট, কিন্তু আদতে তাকে আর বাংলা বলে মনেই হয়না। হিন্দি সিনিমা বাংলায় ডাব করে দেখছি বলে মনে হয়। সেটা কেমনজানি আরো পীড়াদায়ক লাগে।

    এর বাইরেও হয়তো 'বাংলা' ভাল গান থাকবে, y সেরকম কিছু শোনালে ভাল হয়।
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৪৮228873
  • ব্ল্যাংকির একটা খাওয়া পাওনা হল।
  • Blank | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৪৬228872
  • আপনারা এই গানটা নিয়ে কিছু বলছেন্নাতো !!

  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৪৫228871
  • ইয়ার্কি হচ্ছে বলে বকুনি দিলে না আমায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত