এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ১১:২৮229020
  • সায়ন ৩ঃ০৩ মানে তো এটা। এটার সঙ্গে আমার কী ছিলাম আর কী হয়ে ওঠার মধ্যে কী তফাত? আমি তো ছোট থেকেই এইসব সিন্মাই পছন্দ করি। যদিও অন্যায় অবিচার দেখি নাই, কিন্তু চিত্রমালায় গান দিত তো।

    name: byaang mail: country:

    IP Address : 132.178.210.254 (*) Date:26 Apr 2014 -- 03:03 AM

    মিঠুন আর রোজিনার ছিল মাছ নিয়ে একটা গান। খুব সম্ভবত অন্যায় অবিচার সিন্মা।
  • | ২৬ এপ্রিল ২০১৪ ১১:২৫229019
  • শুধু প্রথম পাতা দেখে লিখছি
    ব্যাঙ তুমি সাঁতার জান তো? স্যুইমিঙ পুলে গিয়ে প্রচন্ড হাত পা ছুঁড়ে দাপিয়ে দাপিয়ে চাদ্দিকে জল ছিটিয়ে ঘন্টাখানেক সাঁতার কেটে এসো। প্রত্যেকটাস্ট্রোকে জোরে জোরে জলের ওপরে হাত পা আছড়াবে।
    দেখো একঘন্টা পরে অনেক শান্ত হবে।

    কুমু ঠিক বলেছে। রেগে থাকার চেয়ে শান্ত থাকা বেশী জরুরী দরকারী।
  • সায়ন | ২৬ এপ্রিল ২০১৪ ১১:১৬229017
  • রেফঃ ব্যাঙদি'র 3:03 AM'এর পোস্ট -
    একটি বিশেষ ব্র্যান্ডের বিজ্ঞাপনের কথা মনে পড়ে গেল, ছোটবেলার আনন্দলোক ইত্যাদির পাতায় থাকতো। আর আজ। বিজ্ঞাপন কী ছিলেন কী হইয়াছেন...
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ১১:১৬229018
  • কুমুদি, কাল রাতে খুব ইচ্ছে করছিল তোমাকে বা মিতাদিকে ফোন করতে। করে কিচ্ছু না বলে চুপ করে বসে থাকতে। মনে হচ্ছিল তোমরা হয়তো বুঝবে। কিন্তু সেরকম কি আর সত্যিই করা যায়! তাই করলুম না। ঃ))
  • kumu | ২৬ এপ্রিল ২০১৪ ১১:১২229015
  • ব্যাং প্লীজ প্লীজ ষন্ত করো নিজেকে।রেগে থাকলে কোন সমাধান পাবে না।উপরন্তু নিজেকে কষ্ট দেয়া হবে।
  • kumu | ২৬ এপ্রিল ২০১৪ ১১:১২229016
  • শান্ত
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ১১:০৫229014
  • না দেখি নি
  • | ২৬ এপ্রিল ২০১৪ ১১:০৩229013
  • আমার ও শালা হেব্বি রাগ হচ্ছে একটি অমেরুদন্ডী প্রাণী র ওপর। যাই হোক!!

    আচ্ছা "দু স্টেট" কেমন হয়েছে রে? দেখেছিস নাকি?
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ১১:০১229012
  • না কমে নি।
  • | ২৬ এপ্রিল ২০১৪ ১০:৫৯229011
  • তোর রাগ কমেছে ?( ভয়ে ভয়ে)
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ১০:৫৮229010
  • পাইয়ের সিনেমা দেখার কথাটা একটু তলিয়ে ভেবে দেখলাম, দেখলুম সেখানেও কেসির সঙ্গে মিল! যে সিন্মাগুলোয় ছোট পোকাটাকে নিয়ে ঢুকতে পারি না, সেগুলো-ই একা দেখি। কিন্তু ছোট পোকারও প্রিয় সিন্মা আর আমারও, কিন্তু ছোট পোকার সময়ের অভাব বলে একা ঢুকে দেখে আসতে পারব না, ছোট পোকার জন্যে খুব খারাপ লাগবে।
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ১০:৫৬229009
  • কাল যখন দে, সে আর অক্ষ আলোচনা করছিল, তখন দেখছিলাম ওদের সবার সব কথার সঙ্গেই নিজেকে আর নিজের আশপাশের অনেককে মেলাতে পারছিলাম, আইডেন্টিফাই করতে পারছিলাম। সব্বার কথাই কী ভীষণ সত্যি। অথচ অমিল থেকে ওদের কথার শুরু। তবু কী মিল, কী মিল!
  • cm | ২৬ এপ্রিল ২০১৪ ১০:৫২229008
  • কেসির ১০ঃ০১ বেশ লাগল, বিশেষ করে "বেশ জানি এতে তাঁদের বেশ ভালোই লাগে", ঐ জন্যই তো করা, একদম ভাববেন না আপনি কিছু পাচ্ছেন না, তাদের ভালো লাগা আপনাকে খুশি করে কিনা?
  • dd | ২৬ এপ্রিল ২০১৪ ১০:৪৬229007
  • ইদিকে লুরুতে ভয়ানক গরোম। ইউজুয়ালি অপ্রিলের শেষের থেকেই হুলিয়ে বৃষ্টি পরতে শুরু করে। এবারে ত্যামন চান্স নেই। আবহায়া দপ্তর এগজিট পোল নিয়ে জানিয়েছে।

    কষ্টো হচ্ছে কিন্তু যখনই ভাবি আরো কতো গরোমে মুনমুন সেন,অর্পিতা ঘোষ ইঃকে বাঁকড়ো/পুরুলিয়া ইঃ তে মিটিন মিছিল করতে হচ্ছে তখন বেশ আরাম বোধ করি।

    নাচো গনতন্ত্র নাচো।
  • dd | ২৬ এপ্রিল ২০১৪ ১০:৪২229006
  • W W Dyer এর ল্যাখা Your erroneous zone পড়ে ফেলুন। শিগগির।
    প্রায় চল্লিশ বছোর আগের ল্যাখা। উনি কয়েছেন সবাইকে, যে বাপু হে। এট্টু স্বার্থপর হও। অন্ততঃ একবারের জন্য বা এক দিনের জন্য নিজেকে ভালোবাসো।

    যেমনটি নিজের সন্তানের জন্য উতলা হয়ে বড্ডো বেশী খচ্চা করে ফ্যালো, তো সেরম নিজের জন্নেও করো। ফাইফ স্টার হোটেলে গিয়ে চপ কাটলিশ খাও। ইঃ। মোট কথা নিজেকেও একটু ভালোবেসো। এইসব কথাবার্ত্তা।

    পড়ুন।।
  • * | ২৬ এপ্রিল ২০১৪ ১০:২৬229004
  • শেষপর্যন্ত সবকিছুইতো নিজের ভালোলাগাকে ভালোবাসা ও তদ্‌জনিত আনন্দ ও গর্ব।
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ১০:১৪229003
  • সেই, কোনটা ভালোবাসা, কোনটা গর্ব, কোনটা আনন্দ এভাবে বোধহয় খোপে খোপে ভাগ করা যায়না। নানা কিছু মিলে মিশে থাকে, আবার নানাসময় নানারকম হয়, নানারকম কেসেও নানারকম হয়। আবার কোন কিছু একতরফাও হয়না। অপরপক্ষের ভেরিয়েবলও বটে। কোনটা কী বাইরে থেকে দেখে সেগুলো তো আরোই বোঝা যায়না।
  • | ২৬ এপ্রিল ২০১৪ ১০:০৩229002
  • আমিও দেখেছি সোসেন। বহুবার ভেবেছি এ বোধহয় খুব যত্ন করে জড়িয়ে রাখা কটা আবরণ,পেঁয়াজের খোলার মত-শেষপর্যন্ত গোল্লা পড়ে থাকবে। থাকেনি। এরকম মানুষও হয়। দেখে অবাক লাগে বইকি!
  • kc | ২৬ এপ্রিল ২০১৪ ১০:০১229001
  • আত্মবিসর্জনের গর্ব হল ভালবাসার মুর্খ বহিঃপ্রকাশ। আমার পুত্রের ম্যাক এ খেতে ভাল লাগে বলে সে না থাকলে আমি ম্যাকে খাইনা। পত্নীদেবীর চাইনিজ ভাল লাগে বলে তিনি না থাকলে আমি চাইনিজ রেস্টুরেন্টে যাইনা। এরকম বেশ কিছু ব্যাপার আছে, যেগুলো আমি পত্নীদেবী, পুত্র, আমার মার জন্য করে থাকি, ভাল লাগে বলেই করি। তাঁরা এসব অদ্ভুতুরেপনার খবর জানেন, এবং বেশ জানি এতে তাঁদের বেশ ভালোই লাগে। কিন্তু তাঁদের মধ্যে এরকম কোনও ট্যাবু নাই। নাই বলে তাঁদের মধ্যে এরকম ত্যাগের কোনও প্রকাশও নাই। কিন্তু তার জন্য আমার মধ্যে কি কোনও চিনচিনে খারাপ লাগা নাই? - আছে। খ্বই আছে। অভিমানও আছে। পুরোটাই মুর্খতা জানি। তবু আছে।
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:৫৭229000
  • তাপসদা, আছো ? থাকলে শিগ্গির মেইল দেখো। জরুরি দরকার।
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:৫৬228999
  • গর্ববোধ না, ভিতরের আনন্দে উৎফুল্ল হয়ে থাকা লোক আমিও দেখেছি।
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:৫৪228998
  • আমারো সেটাই মনে হয়। সবারই গর্ববোধ হয় বা সবসময়ই গর্ববোধ হয় বলে জেনেরালাইজ করতেও চাইনা। আর এটাও মনে হয়, দেখছি বা বিচার করছি তো আমরা। সেটা অনেক সময় আমরা যা দেখতে চাই, সেটাই দেখি।
  • sosen | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:৫২228997
  • এবার কাটি। এত সত্যি কথা একদিনে বলা উচিত নয়
  • sosen | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:৫০228996
  • আমি কোনো গর্ববোধ করিনা। অনেস্টলি। প্রথমে আনন্দ হত, সে তো কবেকার কথা, তারপর এই করেই যাওয়া থেকে ক্ষোভ এলো, তারপর এলো একরকম বিশ্রী ক্ষমতার বোধ, যেটার সঙ্গে নিজেকে প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়। যেটাতে হেরে যেতে চাইনা, মানে মিঠুদির ৯:৪১ হয়ে যেতে চাইনা। কিন্তু হয়েও যাই। মাঝে মাঝেই। দৈত্য তো সবার মধ্যেই ঘুমিয়ে থাকে।
    কিন্তু এরকম কোনো বোধ নেই, এরকম মানুষ-ও আমি দেখেছি, আর সব করেও আনন্দে উত্ফুল্ল থাকেন এমন মানুষদের-ও দেখেছি, গর্বে নয়, ভিতরের আনন্দে। কোনটাই হতে পারিনা বলে ক্ষুদ্র মানুষ, তাদের খুব খুব ঈর্ষা হয়।
  • san | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:৪৩228995
  • এইরে। আমি দিব্যি একা নিজের জন্য পছন্দসই খাবার অর্ডার করে খেতে পারি, একা নিজের জন্য বই জামা আর যা যা লাগবে সবই কিনতে পারি, স্বচ্ছন্দে তিনদিন চিৎপাত হয়ে গপ্পবই পড়তে পারি অন্যকিছু না করে।এসবে কোনো অপরাধবোধ হয় না, আমি কি তবে এলিয়েন ?
  • | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:৪১228994
  • আত্মবিসর্জনের গর্ব তো হামেশাই দেখেছি। তোমার জন্যে এই করেছি বলে লম্বা ফিরিস্তি- যদি মনে হলো, ওরে বাবা,আমার কথা তো শুনছে না,তখন প্রথমে নরমে-গরমে তারপরে অশ্রু বিসর্জন। চোখ হেজে গেছে।
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:৩৯228993
  • কিন্তু অন্যের হিতার্থে নিজের কৃচ্ছসাধনটা অন্তত মা-দিদাদের জেনারেশনে এমনভাবে ছড়িয়ে আছে যে ওদের আর সেটা বাদ্দিয়ে বাঁচাই সম্ভব না মনে হয়।
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:৩৫228992
  • সিনেমা একা দেখি এক ঘটনার পর থেকে। ঐ অন্যদের জন্য অপেক্ষা করতে করতে, কবে তাদের সময় হবে ইত্যাদি, লাস্ট অফ দা মহিকানস চলে গেছিল, আমার আর দেখা হয় নি, সেই দুঃখু থেকে মরিয়া হয়ে একলা চলার সিদ্ধান্ত।

    আর অন্যদের পছন্দে সিন্মা দেখা বা বই পড়া নিয়ে ততটা চাপাচাপি ছিল না। মা নিজেই তো টিভিতে পুরনো বাংলা/হিন্দি সিনেমা, বই ইত্যাদির পোকা ছিল। ভালো ঈংরিজি ছবি এলে বাবা গিয়ে দেখিয়ে আনত। স্কুল থেকেও নিয়ে যেত।

    হয়তো তাই নিজের ইচ্ছেমতন সিনেমা দেখতে বা বই কিনতে কিছু মনে হয় না।

    এগুলো বোধহয় কেস টু কেস ভ্যারি করে।
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:৩৪228991
  • এই গর্বগুলো যাঁরা সত্যি অন্যের জন্য করেন তাঁদের কতদূর হয় বলে আমার সন্দেহ আছে। বরং অন্যদের তাই নিয়ে মনে হওয়াটা অনেক বেশি আছে বলে মনে হয়।
    এই তো এখানেই অনেকে বললেন, তাঁরা ছোটোবেলার অভ্যেসের বশেই হোক, বা অন্য নানাবিধ কণ্ডিশনিং এর জন্য অন্যের জন্য না করে নিজের জন্য কিছু করতেই পারেন না। তাঁরা কি এই গর্বগুলোও অনুভব করেন ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত