এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ২৬ এপ্রিল ২০১৪ ১৮:০৭229080
  • ইউটিউব
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ১৮:০৪229079
  • কোথা থেকে দেখলে ?
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ১৮:০১229077
  • তবে ঐ রিপোর্ট থেকে এই অংশটাও থাক।
    In the Google transparency report, you’ll find a large number of requests from specific governments around the world, including India. US is number one and India is number two. Over the last three to four years, the number of requests has been increasing every year.
  • pinaki | ২৬ এপ্রিল ২০১৪ ১৮:০১229078
  • বাকিটা ব্যক্তিগত দেখলাম। আহামরি কিছু লাগল না। কিন্তু যেটা ভাল্লাগলো সেটা হল সিনেমায় সাধারণ লোকজনকে দেখানোর চেষ্টা। বাংলা সিনেমাকে মধ্যবিত্ত আর উচ্চবিত্তের ড্রয়িংরুমের বাইরে আনতে হবে। সেই চেষ্টাটা তো কেউ কেউ শুরু করেছে। সেটাই ভালো।
  • সায়ন | ২৬ এপ্রিল ২০১৪ ১৭:৫০229076
  • অ্যাসিড ফুরায়ে যায় নি নির্ঘাত জল ছিল না। আর জাম্প স্টার্টার কিনে রাখো। গাড়িতেই রেখো। আপদে বিপদে কাজে আসে।
  • | ২৬ এপ্রিল ২০১৪ ১৭:৩৬229075
  • হুঁ নেটের ব্যবহার বাড়া এবং তজ্জনিত কারণে কারণে বহুকিছুর প্রকৃত অবস্থা অনেক বেশী লোকের নজরে আসা নিয়ে আমিও আশাবাদী। আর ৫-৭ বছরের মধ্যেই ছবিটা বেশ অন্যরকম হবে।
  • | ২৬ এপ্রিল ২০১৪ ১৭:২২229074
  • ফুরায় নি বোধহয় শুকায়ে গেছে। মানে ভেতরে কিছু আছে কিনা সে তারাই দেখবেখনে। আমি ক্লিপ খুলে বের করে দেখলাম সব শুকনা।

    হাতের ব্যথা ভেউ ভেউ সে দুস্কের কথা আর কি বলি!! হতচ্ছাড়া দুরন্ত কাল ২ নং পেলাটফর্মে ধুকলো বলে নেমে ইস্টিশানের বাইরে যেতে ওভারব্রীজ চড়তে হল। একটা ১৭ কেজির স্যুটকেশ হাতে করে তুলতে হল ভেউ ভেউ, এদিকে পিঠে কাঁধে হাতেও আরো খান তিনেক ছিল। আজ সকাল থেকে এমনিই ডানহাতে বেদম ব্যথা। ঐটুকুতে আর কীই বা এমন বাড়বে ভেবে করে ফেললাম।

    হাওড়াই বোধহয় একমাত্র স্টেশান যেখানে একদম ১ থেকে ২৪ অবধি সব পেলাটফর্মে সিঁড়ি না চড়েই যাওয়া যায়। আর সর্বত্রই ১ নঙে না দিলেই ওভারব্রীজের চক্কর।
  • Ranjan Roy | ২৬ এপ্রিল ২০১৪ ১৭:১১229073
  • রাণা আলমের সঙ্গে একটু কথা বলার ইচ্ছে।

    আমার ফোন ৮৫৮৩০৪১৩৯৫ এবং ই-মেল আইডি [email protected]
  • Tim | ২৬ এপ্রিল ২০১৪ ১৭:০১229072
  • অ্যাসিড ফুরায় কেং করে? আর মেকানিক ডেকে আনা যেত না?
    (হুচি জিগ্যেস করছে তোমার না হাতে কিসব ব্যথা হয়? সেসব নিয়ে এগুলো করছো?)
  • | ২৬ এপ্রিল ২০১৪ ১৬:৫১229071
  • হইত না, তার অ্যাসিড ইত্যাদিও ফুরায়ে গেছে।
  • Tim | ২৬ এপ্রিল ২০১৪ ১৬:৪৯229070
  • জাম্প স্টার্টার নাই? কাউকে একজনকে বললেই তো সে গাড়ি এনে চার্জ করে দিয়ে যেত।
  • | ২৬ এপ্রিল ২০১৪ ১৬:৪৮229069
  • উঃ ৮ নয় ৬ সপ্তা
  • | ২৬ এপ্রিল ২০১৪ ১৬:৪৭229068
  • একটু প্রোগা করে যাই।
    ৮ সপ্তা চলে নি বলে গাড়ীর ব্যটারি বিলকুল ডাউন হয়ে গেছে। প্রাণের কোনও চিহ্নই নাই তাতে। অতঃপর স্প্যানার ও প্লায়ার্স নিয়ে হাঁইয়ো হাঁইয়ো করে তাকে খুললাম, বের করলাম ও বেশ দূরে একজায়গায় দিয়ে এলাম।
    নিজের ক্ষমতায় নিজেই মুগ্ধ হয়ে গেছি। ;-p
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ১৬:৪৬229067
  • মাঝে মাঝেই মনে হয়, একটা প্ল্যাটফর্ম তৈরি করা ভীষণ দরকার, যেখানে মানুষ বলতে পারবে, অ্যাপ্রোচ করতে পারবে। আর যার একটা ভিসিবিলিটি আছে, যেটা একরকম করে প্রেশার তৈরি করতে পারবে।

    আর আমি এখনো নেট নিয়ে আশাবাদী। ক'দিন আগে এই লেখাটা পড়ছিলাম। ব্যবহারকারীর সংখ্যা, ও ভবিষ্যতের প্রোজেক্টেড সংখ্যাগুলো দেখছিলাম।
    http://indianexpress.com/article/opinion/columns/this-election-internet-will-impact-urban-india-next-polls-it-wont-be-urban-india-but-india/
    বিশেষ করে মোবাইল নেট।
    সেদিন এখানে কেউ কেউ বলছিলেন, সুন্দরবনের মানুষের জন্য এই নেটে লেখালেখি কোন প্রভাব ফেলে না বা ফেলবে না, আমি সেটার ব্যাপারেও ভিন্নমত পোষণ করি, অন্তত কিছু বছরের মধ্যে ছবিটা অনেক বদলাবে। বদলাচ্ছে।
  • Tim | ২৬ এপ্রিল ২০১৪ ১৬:৪১229066
  • হ্যাঁ রানার লেখাটা খুব দরকারি মনে হলো। লিখলামও। যেটা সবথেকে অসুবিধের, এই কথাগুলো নির্ভয়ে বলার মত কোন জায়গা তৈরী হতে পারছেনা। এদিক ওদিক রানার মতই অনেকের কাছে শুনতে পাই, নিরাপত্তার জন্য চুরি রিপোর্ট করা যায়না, বা সেসব নিয়ে বেশিদূর এগোনো যায়না।
    বিরোধী দলগুলো এইসব ইস্যুতে কথা বলেনা কেন বুঝিনা। বা বললেও এমন মিউ মিউ করে বলে কেন যাতে কোন কাজের কাজ হবার নয়?
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ১৬:৩২229065
  • ওদিকে আমি রাণার লেখায় মন্তব্য করতে পারছিনা। এই যে, ড্রপাঅউটের হার এত কমানো হয়েছে বলে সব সুশোভিত পরিসংখ্যান, তার পিছনের আসল ছবি গুলো সত্যি এভাবে বের করে আনা দরকার।
  • san | ২৬ এপ্রিল ২০১৪ ১৬:১৯229064
  • গানগুলো আমারো ভাল্লেগেছে।
  • Ekak | ২৬ এপ্রিল ২০১৪ ১৬:১৮229063
  • স্যান
    বই পড়া, গান শোনা এগুলো একদম কোর্ নিড। আবার কোনটা পড়ে বা শুনে শেয়ার করতে ইচ্ছে জাগে। রেকগনিশন থ্রু শেয়ার টা থেকেই যায়। আলাদা করে নিজেকে ভালোবাসি বলে বই পড়ি এমন্না।
  • hu | ২৬ এপ্রিল ২০১৪ ১৬:১৫229061
  • আমার কিন্তু মাঝে মাঝেই সিন ফ্রিজ করে ফুটনোট জুড়ে দেওয়াটা বেশ বাজে লাগল। কবিগানের আসরে গান থামিয়ে কুশল হাজরা ব্যাখ্যা করছে বিরহ কি। ডকুফিল্ম তো নয়! আর প্রেমের কথা বললে নায়ক-নায়িকাদের কাউকেই সেভাবে বিশ্বস্ত প্রেমে পড়ার অভিনয় করতে দেখলাম না। মেকাপের জন্য জাতীয় পুরস্কার এসেছে। তবু অ্যান্টনির উইগ বড় দৃষ্টিকটু লাগল। কুশল হাজরার মেকাপ যদিও বেশ ভালো। গান - বিশেষ করে পুরোনো গানগুলো বেশ ভালো লেগেছে। শ্রীকান্ত আচার্যের গায়কী পছন্দ হয়না বলে অ্যান্টনির গানগুলো ততটা নয়। তবে অন্য কিছু গান - 'হলে যদি হলে সখা অধিষ্ঠান', 'চিন্তা নাই চিন্তামনির বিরহ', 'আগে যদি সখী জানিতেম' - খুব ভালো লেগেছে।
  • jhiki | ২৬ এপ্রিল ২০১৪ ১৬:১৫229062
  • যে একা থাকে তার একা একা কিছু করতেই মন চায়্না; যে সবার সাথে থাকে, সে নিজের জন্য একটু সময় বের করতে পারলে কোনটা ছেড়ে কোনটা করব ভেবে দিশাহারা হয়েই সময়্টা কাটিয়ে দেয় - এটাই তো জীবন কালীদা ঃ))
  • Ekak | ২৬ এপ্রিল ২০১৪ ১৬:০৭229060
  • আলটিমেটলি তো নিজেকেই। কিন্তু একটা রিফ্লেক্টর লাগে। আয়না তেও তো নিজেকেই দেখি। কিন্তু আয়না মিথ্যে না।
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ১৬:০৪229059
  • কিন্তু আল্টিমেটলি তো সেই নিজেকেই ভালোবাসা। অন্যকে ভালোবেসা বা অন্যের জন্য কিছু করা তো সেই নিজের ভালোলাগবে বলেই। সেটা নিজেকে ভালোবাসাই হল। রিটার্নটতো নিজেরই জন্য।
  • বলরাম হাড়ি | ২৬ এপ্রিল ২০১৪ ১৬:০৩229057
  • ভালো ঝকঝকে মেইনস্ট্রিম সিনেমা। বহু দিন বাদে ঠিকঠাক নিখাদ প্রেমের সিনেমা দেখলাম। আগেকার দিনের মতো পরিষ্কার গল্প বলা। কোনও পাকামি নেই। প্রসেনজিৎ আশ্চর্য রকমের ভালো। তুখোড় ক্যামেরা। ব্রিলিয়ান্ট গান।
  • san | ২৬ এপ্রিল ২০১৪ ১৬:০৩229058
  • নিজের জন্য বই কিনে পড়া আর নিজের জন্যে ভালোমন্দ রেঁধে / কিনে খাওয়ার মধ্যে তফাৎ ই বা কি ? যে একটা দিব্যি করব আর আরেকটায় লজ্জা পাব খামোখা ?
  • san | ২৬ এপ্রিল ২০১৪ ১৬:০১229056
  • একক, নিজের পছন্দের বই পড়ে গান শুনে সিনেমা দেখে কি রিটার্ন ? এগুলো ও তো নিজেকে আনন্দে রাখার জন্যই করা, না কি ?
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ১৫:৫৮229055
  • খারিজ দেখিনি।
    কিন্তু সিনেমার ডায়লগগুলো সেভাবে দাগ কাটেনা বা টেনে রাখেনা, এটা অনেকগুলো সিনেমা দেখতে গিয়েই মনে হল। সমসময়ের দলিল হিসেবে হয়্তো ভালো।
  • kumu | ২৬ এপ্রিল ২০১৪ ১৫:৫৬229053
  • ব্যাং ১১ঃ ১৬ কেন?এমন করা যায় না কেন বা করলে না কেন?
  • Blank | ২৬ এপ্রিল ২০১৪ ১৫:৫৬229054
  • হতি পারে, আমার ঘ্যানঘ্যানে লেগেছে
  • Ekak | ২৬ এপ্রিল ২০১৪ ১৫:৫৫229052
  • কিন্তু নিজেকে ভালোবেসে কী হবা ? হওয়াত ইস দ্য রিটার্ন ? আমরা তো ভালোবাসি রিটার্নের জন্যে। সে রিটার্ন কখনো খুশি খুশি মুখ, কখনো উজ্জ্বল চোখ। ইভেন দ্য লিস্ট কাইন্দ অফ শেয়ারিং গিভস আ ফিলিং অফ রিকগনিশন। কলকে অবধি ভালো করে সাজলে বন্ধু যদি বলে আজ নেশা টা জমেছে তাহলে কলকে সাজা সার্থক হয়। নইলে নিজের জন্যে সিগারেট এই মশলা পোরা যথেষ্ট। কেও খেলে দু তিন পদ রান্না করা পোষায়, নিজের রান্না সর্বদাই সব একসঙ্গে ফুটিয়ে ঘ্যান্ট। এটা গর্বের বলে মনে হয়না। বহুকাল একাই খেয়েছি একাই ঘুরেছি আনন্দ ও প্রচুর নেওয়া হলো। বাট দেয়ার ইস সামথিং কল্ড সার্ভিস অফ লাভ। নিজেকে নিজে সার্ভিস টা দিয়ে কুনো রিটার্ন নাই বলে উত্সাহ নাই। অবশ্য তার জন্যে খারাপ লাগাও নাই। আবার উদ্যোগ ও নাই।
  • cb | ২৬ এপ্রিল ২০১৪ ১৫:৫৩229051
  • এই ধরুন, খারিজ, একদিন প্রতিদিন

    অন্যদের কথা বলতে পারব না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত