এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৬ এপ্রিল ২০১৪ ২০:০৭229110
  • এবাবা! :-((
  • এমেম | ২৬ এপ্রিল ২০১৪ ২০:০৫229108
  • এটাও মিলল না স্যান। সিনেমা একাই যাই।
  • ঐশিক | ২৬ এপ্রিল ২০১৪ ২০:০৫229109
  • অপ্পন দার এই পশ্ন টা আমারও, তিতীয় বিশ্বে থাকি বলে কি কিসুই পাব না ?
  • এমেম | ২৬ এপ্রিল ২০১৪ ২০:০৩229107
  • সম্পর্ক নেই? বানলা লিটিল ম্যাগের পাঠক সংখ্যা বাড়ে নি। কোনো কোনো পত্রিকা উঠে গেছে। মৃতদেহে হাত লেখাটি মনে করো অক্ষ। তা আমার যদি মনে হয় অতকিছু পড়তে গেলে নিজেলে কষ্ট দেওয়া হবে তো কষ্ট করলাম না।
  • Arpan | ২৬ এপ্রিল ২০১৪ ২০:০০229106
  • নির্ভরযোগ্য টার্ম পলিসির সন্ধান দিতে পারবেন কেউ? ভারতে।

    এক সহকর্মী চলে গেল কাল, ২০১৩-এর শেষদিকে ক্যান্সার ধরা পড়ল, খুব লড়ল মাস চারেক। ছোট দুটি বাচ্চা, ছোটটির বয়স বোধহয় বছর তিনেক। ঃ((
  • san | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:৫৯229105
  • কিন্তু মা দিব্যি বন্ধুবান্ধব কলিগদের সঙ্গে খেতেও যায় সিনেমাও দেখে। একা একা করতে পারেনা, কী মুশকিল। বলে ' কেমন একটা লাগে'।
  • | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:৫৮229104
  • আমি একবার দেখিতো ব্যপারটা কেমন বলে ফেশিয়াল করিয়ে এলাম --- তারপর সেক্ষি ছিছিক্কার আর ধিক্কার। :-)
  • এমেম | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:৫৭229102
  • সমস্যা কি খাওয়ার ব্যাপারেই বেশি হয়? কেন? আমাদের কোনও বাড়িতেই হয়নি।
  • | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:৫৭229103
  • নব্বইয়ের দশকে যখন মোটামুটি বিউটি পার্লার চালু হয়েই গেছে অলি গলিতে, তখন পার্লার যাওয়া কিছু করতে -- ছিল ঘোরতর পাপকাজ।
  • a x | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:৫৫229101
  • এর সাথে লিটল ম্যাগের সম্পর্ক কী?
  • এমেম | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:৫৩229100
  • ঐ জন্য আমি বাংলা লিটল ম্যাগ পড়িনি। অপরাধ বোধও হয়নি। আর অনেক পুরাতন আসবাবপত্র দিয়ে দিয়েছি বাড়ি খালি করব বলে। এমন আরো কত আছে।
  • san | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:৫২229099
  • আমার মাকে আমি কখনই যুক্তিটা বোঝাতে পারিনি, তুমি নিজের জন্য পাঁজা পাঁজা বই তো কিনছই, শাড়িও এক আধখানা হলেও কিনছ, এমনকি এমনকি ল্যাপিও কিনছ, তাহলে ভাল খাবার একার জন্য কিনতে সমস্যাটা কি ? এমন তো না, কিছুই কিনছ না। কি জানি কেন কনভিন্স করানো যায়না। খাওয়াদাওয়া কি খুব পাপকাজ ? ঃ-)
  • a x | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:৪৯229098
  • ডিডি, কল্লোলদা, বা অন্য কেউ যদি জানেন - সুশীতল রায়চৌধুরীর লেখা একটা বই ছিল - ছদ্মনামে লেখা - অমিত রায় নামে - বইটার নাম কেউ বলতে পারবেন?
  • b | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:৪৮229097
  • বাঙালী প্রাদেশিকতা। খেয়াল করুন কমরেডঃ যে সকল বড় স্টেশনে ওভার বিরিজ নাইঃ
    ১। মাদ্রাজ সেন্ট্রাল
    ২। পুরী
    ৩। বোম্বে ভিটি
    ৪। ...
    ৫।

    বেসিকালি সব টার্মিনাস স্টেশন।
  • kk | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:৪৭229096
  • কী কোইন্সিডেন্স ! ডিডি আজই ডক্টর ডায়ারের বইয়ের কথা বললেন আর আমিও কালই ওঁর লেখা একটা বই কিনেছি। তাওইজমের ওপরে।
  • a x | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:৪৪229095
  • আরে বাবা, নিজের যা লেখার লেখ না! আমি তো মাঝে মাঝেই যা যা লেখার আছে একনাগাড়ে লিখে দি - কেউ তাতে কি উত্তর দিল দেখার আগেই আবার কেটেও পড়ি।
  • san | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:৪১229094
  • না না নীরবতা কি ? সবে লিখতে যাচ্ছিলাম যাক আমি এলিয়েন নই ঃ-)
  • kiki | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:৪০229093
  • আমি আসলেই লোকজন কেমন নীরবতা পালন করতে শুরু করে। ঃ(
  • kiki | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:৩৬229091
  • দুর বাবা! মানে মানে মানে................

    গেলাম।
  • kiki | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:৩৬229092
  • আমি কি নিয়ে বলবো? মনে কি নিয়ে কথা হচ্ছে?

    যাগ্গে, আমি বেঁচে আছি।
  • | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:২৯229090
  • আমারও নিজের জন্য নিজের পছন্দের কিছু করতে কোনও অপরাধবোধ হয় না। দিব্বি করে ফেলি।

    আর এই রাস্তায় দাঁড়িয়ে খাওয়া নিয়ে এক্কেবারে এক এক্সপ্রেশান আমার মায়েরও
  • a x | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:১৮229089
  • একদম রিলেট করতে পারছি কুমু, ব্যাং, সোসেন, হু, মিঠু যা যা বলেছে ঐ ত্যাগ, গর্ব ইত্যাদি নিয়ে। কালকেই মা বলছি কোনোদিনও রাস্তায় দাঁড়িয়ে খাবার কথা ভাবতেও পারিনি। সেরকম মনে হলে কিনে এনে সবার সাথে বাড়িতে খেয়েছে। লোকে কিরকম রাস্তায় দাঁড়িয়ে খায়, তার সাথে একটা যাঁরা খায় তাঁদের প্রতি অশ্রদ্ধাজনিত মুখভঙ্গী ঃ-))

    রোহিণীর অন্যদিকের ঠাকুমাও একদম এরকম, ইনফ্যাক্ট আরো বেশি, কিছুতেই আজ অবধি কি খেতে ভালোবাসেন মুখ দিয়ে বার করতে পারিনি। কোথায় বাইরে খেতে যেতে ভয়ানক আপত্তি। নিজের জন্য একটা পয়সা খরচ করবেন না। অথচ অনেক বয়সে এসে, আবার ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে একদম অন্যধরণের কাজ যা ওনার প্রজন্মের লোক সাধারণত ভাবতে পারে না, তাই করেন। কিন্তু তাও অটো চড়তেও বুক ফেটে যায়, ভাঙ্গা পা নিয়ে ৪৫ নম্বর বাসে করে কাজে যান। এমন কিন্তু না যে পয়সা খরচ করতে হাত সরে না, সবসময় অন্য লোককে কিছু দিচ্চ্ছেন বা করছেন, কিন্তু নিজের জন্য করা মানেই অপচয়।

    আমি কিন্তু দিব্যি পারি, নিজের জন্য কিনতে ও খেতে। ইচ্ছে হলেই করে ফেলি। একা একা রাস্তায় দাঁড়িয়ে খেয়েওছি কত, কলেজ/ইউনি বেলায়। হ্যাঁ আলো/জল নষ্ট হচ্ছে দেখলে খারাপ লাগে। ভাত এখনও ফেলতে হলে খুব খুব খারাপ লাগবে। কিন্তু যেটা ইচ্ছে হয়, সেটা করে তেমন অপরাধবোধও হয়না। শুধু নিজের জন্য কোনো সময় পাইনা। টানা সাতদিন কেউ নেই, যা খুশি করছি এরকম আবার কবে আসবে সুপর্ণা?
  • a x | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:১০229088
  • এবং স্বামী অগ্নিবেশ ঐ সরকার ও মাওবাদীদের মধ্যে সমঝোতা করানোর কমিটিতে ছিলেন, যার পরেই আজাদ খুন হয়। সিভিল সোসাইটি যখন বারবার এই পিস টকের কথা বলে তখন এই ইকোয়েশনগুলোও মাথায় রাখলে ভালো, যতবার পিস টকের কথা হয়েছে, সরকার সেটাকে ব্যবহার করেছে - অন্ধ্র মডেলে তো প্রায় সাফই করে দিয়েছিল।
  • pinaki | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:০৮229087
  • এটাও সেই রণজয়ের। ঃ-)
  • pinaki | ২৬ এপ্রিল ২০১৪ ১৯:০৭229086
  • এটা ব্যাপক।

  • Ekak | ২৬ এপ্রিল ২০১৪ ১৮:২৪229085
  • তবে হ্যা, মাচ বেটার প্রজেক্ট দ্যান চারপাশে হেগে ছড়িয়ে সেলোফেনে মুরে যা বিক্কিরি হচ্ছে। পরিচালক এরকম প্রজেক্ট আরও নিন এই আশা।
  • Ekak | ২৬ এপ্রিল ২০১৪ ১৮:২০229084
  • বাকিটা ব্যক্তিগত যদি একটু অন্য রকমের ফিল্ম করতে শহুরে পরিচালকদের উত্সাহ দেয় তাহলে ভালো। কিছু জায়গায় মিউসিক ভালো লেগেছে। গান ভালো লাগেনি। আর ঋত্তিক আমার খুব পছন্দের অভিনেতা হওয়া সত্ত্বেও কিছু জায়গায় ম্যানারিস্ম আক্রান্ত লেগেছে। যেন দুর্গ পুজোর সময় ক্যামেরা নিয়ে দর্শকদের গ্রাম দেখাতে বেড়িয়েছে। আশ্চর্যভাবে যতক্ষণ আরবান সেটাপ ততক্কন একদম ঠিকঠাক। রুরালে ঢুকতেই শহুরে পাকামো গুলো শুরু হয়। হতে পারে ইচ্ছে করেই। টার্গেট অডিয়েন্স সাইকোলজি মাথায় রেখে। কিছু জায়গায় ক্যামেরা দারুন।
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ১৮:১২229083
  • থ্যাঙ্কু, থ্যাঙ্কু !
  • pinaki | ২৬ এপ্রিল ২০১৪ ১৮:১০229082
  • এই নে।

  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ১৮:০৮229081
  • লিং দাও। আমি পাচ্ছিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত