এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস দাশ | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:৩৪229290
  • ওই জন্যেই অনন্যা টাইপ। অর বাইরে বেরোতে পারবে বলে মনে হয় না।
  • Tim | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:৩২229289
  • কাল পেত্থমবার ব্যালে দেখে এলাম। চাইকোভ্‌স্কির সোয়ান লেক। কোন নামী দল নয়, তবু কি পারফর্ম করলো! টেকনিকালিটির কিসুই বুঝিনা, তবে অপূর্ব অভিজ্ঞতা।
    সবথেকে ভালো লাগছিলো মিউজিক অ্যারেন্ঞ্জমেন্ট। সামনে একটা জায়গায় বসে সারসার চেলো ভায়োলিন ফ্লুট আর ড্রাম। আর হার্প। একের পর এক সিনে কেমন করে মুড তৈরী হচ্ছে, ভায়োলিনের ছড়গুলো উঠছে নামছে একসাথে, ড্রামার তাল ঠুকে সেটা ড্যাম্প করছে, একটা উইন্ড শাইমের মত জিনিস ঘন্টার মত করে বাজাচ্ছে একজন, এরই মধ্যে পায়ের আঙুলে ভর করে ব্যালেরিনারা পাক খেয়ে যাচ্ছে, পেশল চেহারার প্রায় রাবারের ফ্লেক্সিবিলিটির একজন শিল্পী সারা স্টেজ জুড়ে বৃত্তাকারে ঘুরে নেচে যাচ্ছে, কালো পালকের ড্রেস পরা জাদুকর। এরপর এলো সাদা হাঁসের দল, পোষাক আর হাতের এক অদ্ভুৎ ভঙ্গীতে সত্যিই হাঁসের মত লাগছিলো। আমার আবার ব্যালের আন পয়েন্তে (মনে হয় ভুল উচ্চারণ হলো) বাদে কিছুরই নাম জানা নেই। ইউটিউবে দেখলাম কিরোভ থিয়েটারের করা পুরো ব্যালেটাই আছে রেকর্ডেড। সেটা, বলা বাহুল্য আরো অনেকটাই ভালো, তফাৎ বোঝা যায়। তবে আমাদের মত নভিস দের জন্য গতকালেরটাও খুব ইউনিক অভিজ্ঞতা।

    পুঃ শোভন মনে করিয়ে দিয়েছে যে আলো কম থাকায় এবং ফোকাসের গোলমালে সে হার্প বাদিকা বাদে আর কাউকে ভালো দেখতে পায়নি। ক্ষি উদাস, ক্ষি করুণ ইত্যাদি।
  • তাপস দাশ | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:৩১229287
  • এখন গা ঝেড়ে দিতে চাইলে হবে! আমায় আঁতেল বলতেই পারে না। ঐসব দোষ আমার আগে ছিল। এখন আর তত নেই। স্যান।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:৩১229288
  • অনন্যা কে মন্দ লাগে না। তবে সব এক্সপ্রেশন মুখে। শাড়ি - টি শার্ট -জীনস যাই পড়ুক বিভঙ্গ পাল্টায় না।
  • তাপস দাশ | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:৩০229285
  • আরে সে জানি। খিল্লি মোড। একক
  • এমেম | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:৩০229286
  • অনন্যাকে খুবই পোষায়। মেঘে ঢাকা তারাতে খুবই ভালো লেগেছে। খুবই।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:২৮229284
  • তাপস
    আমার ফেবু উপস্থিতি নেই বললেই চলে। রিকো পাঠালে নিয়ে নিতুম তবে তা নৈলেও ভাট পাতা তো আছেই .
    আর রিসেন্ট কিছু ঘটনায় এইসব ওয়াল -ফ্রেন্ডলিস্ট-রিকো নিয়ে জনতার সেন্সিসিতিভিতি দেখে হালকা ডিসক্লেইমার মোড এ আছি। আর কিছু না :)
  • san | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:২৬229283
  • আমাকে ক্যানো আঁতেল বলবে, আমি কি লিটল ম্যাগ করি না সাবটাইটেল ওয়ালা পূর্ব ইওরোপের ফিলিম দেখি ? হ্যাঁ ? আপনাকেই বলেছে !
  • jhiki | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:২৫229282
  • শ্রাবন্তী হল গয়নার বাক্সের ছোট রাসমণি(?)।
  • jhiki | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:২৩229281
  • আমাদের সেই কাল্চারাল গুঁতো গতকাল হয়ে গেল।

    কিন্তু এখানে আমি ছাড়া আরও গুরুর পাঠক আছে। ন্যাড়াদার গানের টইটা থেকে ঝেঁপে একটা প্রোগ্রাম নামালো।
  • san | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:২২229279
  • শ্রাবন্তীই বা কে আর সুবর্ণলতাই বা কে ? আপনারা পাশে রেফারেন্স হিসেবে ফিলিমের নামটুকু লেখেন না ক্যানো ক্যানো ক্যানো?
  • তাপস দাশ | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:২২229280
  • শ্রাবন্তী কি কথা বলতে না-পারা সেই মেয়েটা? মানে পাগ্লুতে ছিল?
  • তাপস দাশ | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:২১229278
  • হ্যা ঠিক ল্যাপটপ। ফাটাই দিসিল পুরো। দেখলেন তো স্যান - অর্পণ আপনাকে আঁতেল বলল !
  • san | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:২০229277
  • ওটার নাম ল্যাপটপ।
  • Arpan | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:১৯229275
  • কী আঁতেল! এই যদি সুবর্ণলতা বলত লোকে তালে ভুরু কুঁচকে ভাবত নির্ঘাত সুবর্ণরেখা বলতে গিয়ে ছড়িয়েছে।
  • jhiki | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:১৯229276
  • আরে অনন্যা আবহমানেও তো ছিল। আমার পোষায় না। তাচ্চেয়ে শ্রাবন্তী ভালো, মিষ্টি মুখ, মিষ্টি হাসি।
  • তাপস দাশ | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:১৮229273
  • আমি তো বাজারে একটা অনন্যার কথাই জানতুম। ওই কৌশিকের সিনেমায় (নাম ভুলে গেলাম) কী এক্ট করেছিল - মাইরি !!
  • san | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:১৮229274
  • বা আবহমান লিখে দিলেও হত।
  • Arpan | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:১৭229272
  • উফ, হাউজিঙের গুটিকয়েক বং পরিবার রবীন্দ্রজয়ন্তী করবে। করবে মানে করেই ছাড়বে। প্রতিভা কম পড়ে নাই। কিন্তু সে পালন বাকি অবংসমাজকে নিয়ে ইনক্লুসিভ হবে নাকি সির্ফ আমাগো রবীন্দ্রনাথ সেই নিয়ে মতান্তর ও মনান্তর। (নববর্ষ থেকে) চলছে ও (২৫ শে বৈশাখের কাছাকাছি উইকেন্ড অব্দি) চলবে।

    রোব্বারের দুপুরটাও এরা বাদ দেবে না। আর অন্য কোন জাতির তো এই কালচারাল হেজিমনিও নাই। ঃ(
  • san | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:১৬229271
  • রোব্বার দুপুরে অ্যাতো খাটান কেন ? উইকি খুলে বুঝতে হল অনন্যা কে। ব্র্যাকেটে মে-ঢা-তা লিখে দিতে কি হয় ?
  • তাপস দাশ | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:১০229270
  • সিরিয়াস কথা যদি শোনেন তো বলি - অনন্যাকে খেয়াল করুন। অর একটা ক্যারেকতার আছে। মানে অভিনয়ের। হয়ত একটু টাইপ - কিন্তু চমত্কার
  • jhiki | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:০৮229269
  • বিবি ১০ তারও দশ যুগ আগের!!
  • Arpan | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:০৭229268
  • বিবি ফোন তো হরপ্পাযুগে লোকের হাতে হাতে ঘুরত।
  • jhiki | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:০৫229265
  • নন আইটি বাক্সবাদককে শিখিয়ে দেওয়া হোক যে বিবি ১০ ফোনে কেমনে ক্রোমে আবাপ পড়ব????
  • Arpan | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:০৫229266
  • অপরাজিতা ঘোশ দাশকে আরো বাজে দেখতে। বাব্য দেখে এই আমার উপলব্ধি।
  • san | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:০৫229267
  • আমিও ফোনে আবাপ গুরু সবই পড়তে পারছি।
  • Arpan | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:০৩229264
  • ফোনে ক্রোম দিয়ে তো আবাপ আর গুরু দুইই পড়া যাচ্ছে। অবশ্য প্রলেতারিয়েতের অ্যান্ড্রয়েড ফোন।
  • kumu | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:০২229262
  • ইয়েস ঝিকি। আমারো তাই হচ্চে।পাওলি ?হুঁঃ।
  • তাপস দাশ | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:০২229263
  • কাকে আবাজ দিলো? লিটল ম্যাগ না লিটল ম্যাগ ওয়ালা? না নায়িকা? যাগ্গে যাকে হোক দিল - আমায় তো আর দেয়নি। আমার কী!
  • jhiki | ২৭ এপ্রিল ২০১৪ ১৬:০১229261
  • পাওলি চরম ম্যাগো। হেট স্টোরি একটু দেখার চেষ্টা করেছিলাম। বাপরে বাপ!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত