এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১৩ জুলাই ২০১২ ০১:৫০22950
  • আমি বলি না। আমি আসতে চাই এখনো।
  • Qy | ১৩ জুলাই ২০১২ ০১:৪৯22949
  • পুলিশেরাও হয়তো কারুর ভাই বা দাদা। বা পিসেমশাই বা শালা বা মামা।
    আলি সাহেব বলতেন আফগানিস্তান নাকি কাকা মামা শালার দেশ, এখন নিজ ভূমে ঘুরতে এলেও তাই বলতেন।
  • I | ১৩ জুলাই ২০১২ ০১:৪৭22948
  • এখন কেউ পুলিশ ডাকে না। দিদির ভায়েদের ডাকে। এ-ও হয়তো দিদির কোনো ভাই। পঃ বঙ্গে সবাই হয় দাদা নয়তো ভাই। আকা যে আসবো না বলে ঠিকই বলে।
  • Qy | ১৩ জুলাই ২০১২ ০১:৪৫22947
  • আমি ঝামেলার চোটে ভেবেছিলাম কিং লীয়ার ! ঃ-)
  • a x | ১৩ জুলাই ২০১২ ০১:৪৪22946
  • রাত বারোটায় ছেলেকে এডওয়ার্ড লিয়ার পড়ে শোনাচ্ছে! প্রতিবেশী পুলিশ ডাকেনি?!
  • Qy | ১৩ জুলাই ২০১২ ০১:৩৮22945
  • রাত্রিবেলা খাটের নিচে ডামাবানুর ভয় হয় কারুর? সেই যে আরণ্যক এ ছিলো, খাটিয়ার নিচে ডামাবানু দেখা দিতো, কিন্তু যেই না সকাল হতো, একটা সাদা কুকুরের রূপ ধরে চলে যেতো?
  • Qy | ১৩ জুলাই ২০১২ ০১:৩৬22944
  • আচ্ছা ঘুমোতে ঘুমোতে কারুর পড়ে যাবার ভয় হয়? মানে স্বপ্নে দেখছেন অনেক উঁচু থেকে পড়ে যাচ্ছেন, এরকম ভয়?
  • ekak | ১৩ জুলাই ২০১২ ০১:৩০22943
  • মুভি তে শুনেছি. আফিম খাচ্ছে লম্বা পাইপ দিয়ে লোকজন আর এক বুড়ো বসে বাজিয়ে চলেছে |
  • Blank | ১৩ জুলাই ২০১২ ০১:২৭22942
  • ব্যাপক মজার তো। পারকাশান। রাভনহাত্তা স্ট্রিং ইন্স্ট্রুমেন্ট।
    চীনের লিউট টাইপ ইন্স্ট্রুমেন্ট স্যানজিয়াং শুনেছো কেউ? বড় সুন্দর। সাপের চামড়া দিয়ে বানায়।
  • ekak | ১৩ জুলাই ২০১২ ০১:১৯22939
  • সাউথ পারকাশন আমার ভারী প্রিয়। বিক্কু, সিলভা এদের জন্যে জান কুরবান।
  • Blank | ১৩ জুলাই ২০১২ ০১:১৯22940
  • কি যন্তর? রাজস্থানি ফেমাস যন্তর হলো রাভনহাত্তা, খুব ভালো লাগে শুনতে।
  • Abhyu | ১৩ জুলাই ২০১২ ০১:১৭22938
  • আমিও ওখানেই প্রথম শুনি, পরে আমার বউ একটা চারটে সিডির সেট কিনেছিল সাউথ ইন্ডিয়ান ক্লাসিকাল মিউসিকের, সেখানে আবার শুনি। বড় ভালো ছিলো সেটটা। আর এই যন্তরটা রাজস্থানী লোকগীতিতেও চলে।
  • ekak | ১৩ জুলাই ২০১২ ০১:০৮22937
  • মুর্শিং পেত্থম শুনেছিলুম বড়বাবুর "গুগাবাবা" তে। সেই ভুতের নাচের সময় - খন্জিরা আর ঘাতাম এর সঙ্গে পালা দিয়ে ওয়াঞান ওয়াঞান আওআজ। খাসা জিনিস। সাউথ এ khub চলে।
  • Abhyu | ১৩ জুলাই ২০১২ ০০:৪৫22936
  • এটাও চলবে
  • aka | ১৩ জুলাই ২০১২ ০০:৪৪22935
  • বিগাই ও কিছু না কদিন বাদে অভ্যেস হয়ে যাবে। কিন্তু সিমেন্টের দেয়াল ভেদ করে শব্দ গেল। আম্রিগায় সবই কাঠের দেয়াল, বোস্টনে আমার প্রতিবেশির সমস্তরকম শব্দই পেতাম। উনিও নিশ্চয়ই আমার সমস্ত শব্দই পেতেন। এইভাবে শব্দ দেওয়া নেওয়া করে আমাদের বন্ধুত্বপূর্ণ সহবস্থান ছিল।

    লোকটি মহা খেঁচো টাইপ।
  • Abhyu | ১৩ জুলাই ২০১২ ০০:৪৩22934
  • শাস্ত্রীয় সংগীত বোলে তো মুরসিং। আর কোনো আপত্তি থাকবে না।
    http://trumpet.sdsu.edu/M151/Music_of_India3.html
  • I | ১৩ জুলাই ২০১২ ০০:৪০22932
  • আকা, যেমন?
    না রে ভাই, ফ্ল্যাটে থাকা বেশ চাপের দেখতে পাচ্ছি। আগে কোনোদিন এমনি অভিজ্ঞতা হয় নাই তো !
    এই দোতলা বাড়িটা আসলে আমাদের কমপ্লেক্সের ঠিক বাইরে। আমরা আবার কপালগুণে কমপ্লেক্সের শেষতম ফ্ল্যাটের দোতলায় থাকি। মনে হয় এই কমপ্ল্ক্সে নিয়ে ভেতরের বাসিন্দাদের সঙ্গে বাইরের বাসিন্দাদের কিছু কমপ্লেক্সিটি আছে।
  • Blank | ১৩ জুলাই ২০১২ ০০:৪০22933
  • রাতে দুটো রাম খেয়ে কোড করতে বসলে মালকোষ শুধু
  • aka | ১৩ জুলাই ২০১২ ০০:৩৫22931
  • ওনাকে একটু শাস্ত্রীয় সংগীত শোনাতে পারো। কোনো রাতের রাগা। পছন্দ না হলে অন্য অপশন বলতে পারি।
  • Blank | ১৩ জুলাই ২০১২ ০০:৩৪22929
  • তোমার পাশের বাড়ির লোক কি এডওয়ার্ড লীয়ার শুনতে চায় না?
  • Blank | ১৩ জুলাই ২০১২ ০০:৩৪22930
  • তোমার পাশের বাড়ির লোক কি এডওয়ার্ড লীয়ার শুনতে চায় না?
  • I | ১৩ জুলাই ২০১২ ০০:৩০22928
  • ছেলেকে এডওয়ার্ড লীয়ার পড়ে শোনাচ্ছিলাম। পাশের বাড়ির লোক বল্লো-বারোটা বাজে, আপনি মনে মনে পড়ুন না!
    ঃ-(
  • Blank | ১৩ জুলাই ২০১২ ০০:২৪22927
  • না, নর্মালি বাংলা পিডিএফ মানে স্ক্যানড ইমেজ। স্ক্যানড ইমেজের কোয়ালিটি ডিগ্রেড করে এতে। যদি স্ক্যানড ইমেজ না হয়, তো কোনো চাপ নেই।
  • Zzzz | ১২ জুলাই ২০১২ ২২:৪২22926
  • কোশ্নো। বাঙলা পিডিএফ-কে ইপাব-এ কনভার্ট করলে কি নুকে পড়া যাবে?
  • Blank | ১২ জুলাই ২০১২ ২২:১৯22925
  • ফ্ল্যাশ কাজ করাবার জন্য অনেক ব্রাউজার আছে আই-প্যাডে। কিন্তু ইউ টিউবে অ্যাপে কি লিমিটেশান? সাবস্ক্রিবশান লিস্টে প্রবলেম আছে একটা। আর কি?
  • | ১২ জুলাই ২০১২ ২১:৫৭22924
  • আমার প্রতিভা তো জানো না। আগে বাসে যেতে যেতে রেগুলার ঘুমোতাম। এমন কি ঝুলতে ঝুলতে ও। কতবার লোকের মাথা ঠুকে দিয়েছি ঘুমের ঘোরে। ঃ)
  • aranya | ১২ জুলাই ২০১২ ২১:৫৫22923
  • সীটে বসে শিরদাঁড়া খাড়া রেখে ঘুমোতে পারে একমাত্র পরশুরামের গপ্পের বড়বাবু।
  • | ১২ জুলাই ২০১২ ২১:৫৪22922
  • এই টা বেটার ঃ))
  • aranya | ১২ জুলাই ২০১২ ২১:৫৩22921
  • মোরা কাজ করব না ভাই করব না
    আপিসে করব গুরু, তবু ধরা পড়ব না।

    - প্রেরণায় দাদু
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত