এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৯ এপ্রিল ২০১৪ ০০:৪৯229591
  • জ্ঞানী বুড়োরা আর বুড়ীরা মিলে তাই প্ল্যান করেছিল। শ্রুতি আর স্মৃতির দ্বারা গান গপ্পো কবিতা সিনেমা নাটক মহাকাব্য সব রেখে দিয়েছিল, ছোটোগুলোকে শেখাতো আর বলতো," বাছারা এসব হলো মন্ত্র তন্ত্র, ভালো করে শেখ, ভুলিস না, রোজ গাইবি। যদি ভুলিস, তাইলে বুঝতেই পারছিস --ভূমিকম্প জলোছ্বাস অগ্ন্যুৎপাত--- সে যাক, বংশানুক্রমে এইসব মনে করে রাখ।"
  • lcm | ২৯ এপ্রিল ২০১৪ ০০:৪৭229589
  • কুমু কইয়া দিসে। ভগ্ন হাঁটু/হৃদয়/দশা... মারাত্মক।
  • kumu | ২৯ এপ্রিল ২০১৪ ০০:৪৩229588
  • ভাঙা হাঁটু ছাড়া আর সবি উড়েপুড়ে যায়।আনলেস কেসির মত গোছানো লোকের জিনিস হয়।
    আগে খুব গুছিয়ে রাখতাম সবকিছু।এখন আর ভাল্লাগে না।মনে হয় মেরে তো এনিচি প্রায়---
  • lcm | ২৯ এপ্রিল ২০১৪ ০০:৪২229587
  • বাড়ি থেকেও যায় তো। বন্যা/বৃষ্টি/আগুনে বই/গান/সিনেমা যায় -- যায় তো যায় - গেলে যাবে - কি আর করা যাবে।
  • Tim | ২৯ এপ্রিল ২০১৪ ০০:৪১229586
  • ত্যানা প্যাঁচানিয়া ব্যানারেই থাকো
    এসো নাকো মাঝরাত্রে
    চ্যালেঞ্জ তাহারে বিকল করিলো
    সহজিয়া রাগ কুঙ্কুম
    শেষ শব্দের পদ্যপিপাসা
    বিপাশা সম বিভঙ্গে
    অনুমানে ডাকে নায়াগ্রাতলে
    নেশাধরা রাত ঘুম ঘুম
    চারিদিকে মেঘ গুমরি গুমরি
    বাজিতেছে যেন চৌপর
    হাতি ও বাঁহাতি মধ্যগগনে
    নাচিতেছে সভা অঙ্গন
    বেয়াকুল যত সারসপক্ষী
    চাকার শব্দ ঘর্ঘর
    পীড়ের মর্মে শিউলির বোল
    ধানক্ষেতে ফুটে রঙ্গন
    খশড়ার বই সিন্দুকসই
    মাছরাঙা মারে ঝাপটা
    শতাব্দীরায় আনবাড়ি যায়
    তিন্তিড়ি তার পাত্রে
    হলে ভোটাভুটি বিনি পয়সায়
    দর্শন দিব সাপটা
    নইলে বেকুব ব্যানারেই থেকো
    বড়ো ব্যথা বুকে, গাত্রে

    **পীড় ও হুতোদাকে পদ্য উৎসর্গ করে ঘুমুতে গেলুম
  • lcm | ২৯ এপ্রিল ২০১৪ ০০:৩৬229584
  • ও কিছু না। সবই যায়। একদিন যায়। আগে বা পরে।
  • Atoz | ২৯ এপ্রিল ২০১৪ ০০:৩৬229585
  • আহা, বা লা তে কত কবিতা, গপ্পো, চিঠি, উপন্যাস, তক্কো বিতক্কো ঝগড়াঝাঁটি ভালোবাসাবাসির সব লেখা এক্কেবারে কিষ্টগহ্বরে ভ্যানিশ হয়ে গেল। কোথায় কোন্‌ নতুন মহাবিশ্বে হয়তো ভুস করে ভেসে উঠেছে।
  • pi | ২৯ এপ্রিল ২০১৪ ০০:৩৫229583
  • আমার তো বাড়িতে থেকেই গেল।
  • lcm | ২৯ এপ্রিল ২০১৪ ০০:৩৩229582
  • বাড়িতে রেখে দাও তাহলে। যখন মনে হবে বের করবে। তাহলে হারাবে না।
  • Blank | ২৯ এপ্রিল ২০১৪ ০০:৩০229581
  • ঘুরবো কেন, যত্ন করে বাড়িতে রাখা। যদি হারিয়ে যায়।
  • Atoz | ২৯ এপ্রিল ২০১৪ ০০:২৯229580
  • রাখুন আর নাই রাখুন, সবই চিত্রগুপ্ত রাখছেন, একেবারে টেন ডি তে কারু কারু মতে ইলেভেন ডি তে তুলে রাখছেন। কিচ্ছু বাদ যাচ্ছে না। হুঁ।
  • lcm | ২৯ এপ্রিল ২০১৪ ০০:২৭229578
  • ১ লাখ গান, ৫ হাজার সিনেমা-র হার্ড ড্রাইভ সঙ্গে নিয়ে সারা জীবন ঘুরে বেড়ানো - -
  • Blank | ২৯ এপ্রিল ২০১৪ ০০:২৭229579
  • ছবি গান সিনিমা রাখবো না !! কত সিনিমাই তো বার বার দেখি, ছবি হয় কতো তাতে।
  • Atoz | ২৯ এপ্রিল ২০১৪ ০০:২৬229576
  • গায়ক কি আর এমনি এমনি গেয়েছেন?

    "যদি পাথরে লেখো নাম
    পাথর ক্ষয়ে যাবে
    যদি কাগজে লেখো নাম
    কাগজ ছিঁড়ে যাবে
    যদি হুঁ হুঁ যদি-
    যদি হৃদয়ে লেখো নাম
    সে নাম রয়ে যাবে।
    হুঁ উ উ উ হুঁ হুঁ
  • lcm | ২৯ এপ্রিল ২০১৪ ০০:২৬229577
  • আর এত কিছু রাখার আছেই বা কি। মানুষ এত হাজার হাজার মেগা বাইট নিয়ে কি করে।
  • Blank | ২৯ এপ্রিল ২০১৪ ০০:২৫229574
  • আমার টোটাল হার্ড ড্রাইভ ২ টিবি। সিনিমা গান আর ছবি রাখা, হারিয়ে গেলে সায়নাইড খাবো।
  • h | ২৯ এপ্রিল ২০১৪ ০০:২৫229575
  • শোভনের বা আমার কোথাও কোনো অ্যালবাম নেই।
  • pi | ২৯ এপ্রিল ২০১৪ ০০:২৩229571
  • এনিয়ে আমার চারটে এক্ষটারনাল হার্ড ড্রাইভও গেছে।
  • ঈশান | ২৯ এপ্রিল ২০১৪ ০০:২৩229572
  • হার্ড ড্রাইভই বা আর কদ্দিন। সিকির মতো হারিয়ে যাবে। কিংবা প্লেগ বা জলবসন্ত।
  • pi | ২৯ এপ্রিল ২০১৪ ০০:২৩229573
  • আমার ইস্নিপসের গান সব গেল।
  • kc | ২৯ এপ্রিল ২০১৪ ০০:২২229570
  • পাতি দেশি মেথড সবচেয়ে ভাল। আমি একটা এক্সটার্নাল হার্ড ডিস্কে রাখি। আর একটা হার্ড ডিস্কে সেটার ব্যাকাপ রাখি। এই অনলাইন গুলোকে ভরসা হয়না। আইফাইল ডট আইটি তে অনেক রেখেছিলাম। সাইটটাই বন্ধ হয়ে গেল হঠাৎ। ভাগ্যিস ব্যাকাপ ছিল।
  • lcm | ২৯ এপ্রিল ২০১৪ ০০:২১229569
  • ফ্লিকার তো আছে। এক্ষুনি চেক করলাম, আমার অ্যালবাম আছে -
    https://www.flickr.com/photos/modestimage
  • ঈশান | ২৯ এপ্রিল ২০১৪ ০০:২০229568
  • তুমি সন্ধ্যার মেঘমালা। আমি আমার মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা....
  • a x | ২৯ এপ্রিল ২০১৪ ০০:১৭229566
  • এই ক্লাউড জিনিসটা আগামী কত বছর চলবে কেউ একটু জানাবেন? আগে শুনলাম ফ্লিকার ফ্লিকার, সব ছবি ফ্লিকারে। তারপর শুনলাম ইস্নিপস ইস্নিপস সব ইস্নিপসে। এখন দেখি দুটোরই টালমাটাল। এবার এই ক্লাউডের হাপ-লাইফটা যদি জানতে পারতাম তাইলে সেই বুঝে খাটতাম আর কি।
  • rabaahuta | ২৯ এপ্রিল ২০১৪ ০০:১৭229567
  • আমার কিন্তু এক্কেবারে কোন খিল্লীমূলক উদ্দেশ্য নেই, কিন্তু আমার যে কথায় কথায় বিনয় মজুমদার মনে পড়ে সে কি আর আমার দোষ।
    মানে সিরিয়াসলি, সত্যিই কোন খিল্লের উদ্দেশ্য নেই।

    গুরুর লোকেরা চ্যালেঞ্জ নিচ্ছে
    হাইপারবোলা কক্ষে
    লাস্ট লাইনের পদ্যপিপাসা
    কে করিবে তারে রক্ষে
    পদ্যের ভাগে সোসন যাতনা
    বেয়াকুল পীড়া বক্ষে
    নায়াগ্রা ফলও এমন কিছুনা
    মর্মপীড়ের পক্ষে।
    ফিরে আসে চাকা সারস বলাকা
    লক্ষ্যভেদীর চক্ষে
    হাওড়া এবং হাতরাশ থেকে
    রেলগাড়ি ছোটে লক্ষ্যে
    টাকাকড়ি গুলি হাওয়া খাবে বলে
    সিন্দুকসই যক্ষে।
    ব্যানাল পদ্য চৌপর ভ্রমে
    হাইপারবোলা কক্ষে।

    এছাড়াও কুমুদির কথা শুনে' 'অতিখাসা আমাদের বকচ্ছপ পদ্য' এরকম একটা লাইন ঘুরছিল, কিন্তু অধিকন্তু, না না, খুবই দোষায়। আর তাছাড়া পদ্যের সঙ্গে মদ্যের মিল দিতে দিতে আমি তিতিবিরক্ত হয়ে গেছি।
  • pi | ২৯ এপ্রিল ২০১৪ ০০:১৪229565
  • এরকম হলে, সত্যি !
  • lcm | ২৯ এপ্রিল ২০১৪ ০০:১১229564
  • ক্লাউড, ক্লাউড। ইমেইল, ডকুমেন্ট, ছবি, ভিডিও - সব ক্লাউডে। আমার সব জিনিসপত্র আইক্লাউড, গুগলড্রাইভ আর স্কাইড্রাইভে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফোন বা ল্যাপটপ - না থাকলে অসুবিধা নাই।
  • Blank | ২৯ এপ্রিল ২০১৪ ০০:১০229563
  • ১৪ বছর ধরে একটা ল্যাপটপ চলছিল, সেটাই বিশাল ব্যপার।
  • kc | ২৮ এপ্রিল ২০১৪ ২৩:৫৭229562
  • ব্যান্ডেল লোকালে ফেলে হাওড়ায় নেমে পড়েছে। চোদ্দ বছরের সঞ্চিত সবকিছু। ঃ-(
  • Ekak | ২৮ এপ্রিল ২০১৪ ২৩:৫৪229561
  • সেকি। ট্রেনে আসছিল না ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত