এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:১৩229740
  • এখানে কেউ পেঁয়াজ রসুন দিয়ে পটল আলুর ডালনা করেছে ? মুখে তোলা যায় তো ?
  • j | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:০৬229739
  • আগেরবার তো অ্যা কে অ্যাই কিনেছিল, এবারে কি অন্যরকম নেতাই ?
  • kumu | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:০২229738
  • আমার একটি প্রশ্ন আছে-গুরুতে তো আসা যাওয়া দুদিকেই দরজা হাট করে খোলা। লগ ইন আবশ্যিক নয়,যার যখন ইচ্ছে হয় লেখে আবার চুপ করেও যায়।সেক্ষেত্রে গুরুর মেম্বার (কাগুজে গুরুর ন্স)কথাটির অর্থ কী?
  • নেতাই | ২৯ এপ্রিল ২০১৪ ১৬:৩৫229737
  • কোম্পানি বদল হলেও খুব তাড়াতাড়ি কিছু চেঞ্জ হবেনা আশা করছি।
  • kumu | ২৯ এপ্রিল ২০১৪ ১৬:৩৩229736
  • অ নেতাই, দিল্লীতেই থেকো।
  • jhiki | ২৯ এপ্রিল ২০১৪ ১৬:৩১229735
  • আমার এক পরিচিতা আছেন এখানে। তাঁর একটা বেড়াল ছিল, এখন দুটো। বছরচারেক আগে প্রথমটাকে ক্রেশে রেখে তিনি দু সপ্তাহের জন্য দেশে গেছিলেন। ফিরে এসে দেখেছিলেন তাঁর বেড়ালের ওজন কমে গেছে, খ্যাদ্যাভ্যাসও নাকি বদলে গেছে ইত্যাদি ইত্যাদি।
    ব্যস আর কী, তারপর থেকে তিনি প্লেনে চাপেননি!! ছেলে-বর প্রত্যেক বছর দেশে যায়, তিনি বেড়ালদের সঙ্গেই থাকেন ঃ)
  • নেতাই | ২৯ এপ্রিল ২০১৪ ১৬:২৮229734
  • আমাদের কোং বোধয় আবার বিক্কিরি হতে যাচ্ছে। কাল অ্যানাউন্সমেন্ট। সবে দু বছর হয়েছে হাতবদল হয়েছিল।
  • h | ২৯ এপ্রিল ২০১৪ ১৬:২৪229732
  • হায় কাল আমার চশমা হারানো টা স্যানের বসকে বলতে পারলে ভালো হত, খামোখা ঝাড় খেলাম।
  • h | ২৯ এপ্রিল ২০১৪ ১৬:২৪229733
  • হায় কাল আমার চশমা হারানো টা স্যানের বসকে বলতে পারলে ভালো হত, খামোখা ঝাড় খেলাম।
  • san | ২৯ এপ্রিল ২০১৪ ১৬:০২229731
  • মোটেই না
  • kumu | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৫৬229730
  • স্যানের বস এত ভাল করে সবসময় কথা বলে?
  • hu | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৪৮229729
  • ভালো তো! কোড লিখে ফেল। মাঝে মাঝে স্ক্র্যাচ থেকে লিখলে মনে বেশ ফুর্তি হয় ঃ-)
  • Blank | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৪৪229728
  • আমার রেড ক্যাপ টা যখন জোয়ান ছিল, বিশাল সাদা পাখনা ঝুলিয়ে রাজার মতন ঘুরতো
  • Blank | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৪২229726
  • সিসিলিড তো। আমিও বড় সিসিলিড ট্যাংক ই বানাবো। তবে আফ্রিকান সিসিলিড রাখবো।
  • jhiki | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৪২229727
  • ব্ল্যাঙ্কের মাছের গল্পটা ডঃ সিউসের 'The Fish out of Water' এর মতন।
  • san | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৪১229724
  • না না, ইন্টারমিডিয়েট স্টেজ।
    বসকে কাঁচুমাচু মুখে বলতে গেলাম কোড হাইরে ফেলেছি, সে বলল হ্যাঁ অনেকদিন হয়ে গেছে কিছু হারাওনি। ক্ষি অপমান :-(
  • hu | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৪১229725
  • এককের মাছের নামটা কেমন যেন!
  • PM | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৪০229723
  • আমার ডেস্ক টপ ১৯৯৮ এ কেনা। খারাপ হয়ে পড়ে ছিলো। মেয়ের ছোটোবেলার ছবি, পুরোনো ডকুমেন্ট ইত্যদি ছিলো। হার্ড ডিস্ক থেকে তুলে রাখবো ভাবছিলাম ল্যদ এর জন্য করা হয় নি।

    এর মাঝে কয়েকদিনের জন্য সিঙ্গপুর গেছিলাম। আমার বাবা সত্তোরোর্ধ।তাকে টুপি দিয়ে এক ফেরিওয়ালা ফ্রীতে সেটি তুলে নিয়ে গেছে সকাল ৮ টায়।। গত সাত দিন ধরে ভোর ৬ টা থেকে পাড়ার মোরে দাড়িয়ে থাকছি নো পাত্তা ঃ(

    সিকি আমাকে দেখে আমার একই নৌকার যাত্রী মনে হচ্ছে। আমি সিকির দুঃখ হাড়ে হাড়ে বুঝছি ঃ(।
  • Ekak | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৩৯229722
  • আমার তো সবেধন নীলমনি গ্রীন টেরর। খায় দায় পাথর ঘেঁটে রোজ ম্যাপ পাল্টায় আর কাঁচের কাছে গেলেই ঠোক্কর :)
  • Blank | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৩৮229721
  • হে হে, হেব্বি লিখেছে
  • hu | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৩৭229720
  • ওহ! তুই কোনো ডেটা বানিয়েছিলি ইন্টারমিডিয়েট স্টেপে? আসল ডেটা নিশ্চয়ই তোর ডিলিট পার্মিশন নেই!
  • san | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৩৫229719
  • হু, স্যাস ডেটা। সার্ভারে থাকে।
  • Blank | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৩৪229717
  • কি মাছ রাখা তোমার?
  • Tim | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৩৪229718
  • স্যানকে কনগ্র্যা, এবারে তুই নোবেল পাবি নতুন কোড আবিষ্কার করে
  • সিকি | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৩৩229716
  • এটা ফেসবুক থেকে পেলাম। তুখোড় লিখেছে। :)

    মমো নমোকে মারিয়াছে- তাই নমো কমিশনার মশায়ের কাছে নালিশ করিয়াছে। কমিশনার আসিয়া বলিলেন, "কি হে মমো, তুমি নমোকে মেরেছ?” মমো বলিল, "আজ্ঞে না, মারব কেন ? একটু গাল দিয়েছিলাম, গালে খামচিয়ে দিয়েছিলাম, আর একটুখানি মামলা করার ভয় দেখিয়েছিলাম।" কমিশনার মহাশয় বলিলেন, "কেন ওরকম করেছিলে?" মমো খানিকটা আমতা আমতা করিয়া মাথা চুলকাইয়া বলিল, "আজ্ঞে, ও খালি খালি আমায় চটাচ্ছিল।" কমিশনার মশাই জিজ্ঞাসা করিলেন, "তোমায় মেরেছিল?" "না।" "ধমকিয়েছিল?" "না।" "তবে" "বারবার ঘ্যান্‌‌ ঘ্যান্‌‌ করে বোকার মত কথা বলছিল, তাই, আমার রাগ হয়ে গেল।" কমিশনার মশাই তাহার কান ধরিয়া বেশ ভালোরকম নাড়াচাড়া দিয়া বলিলেন, "মেজাজটা এখন থেকে একটু সংশোধন করতে চেষ্টা কর।"

    ছুটির পর আমরা জিজ্ঞাসা করিলাম, "হ্যাঁরে মমো, তুই খামকা ঐ নমোটাকে মারতে গেলি কেন?" মমো বলিল, "খামকা মারব কেন? কেন মেরেছিলাম ওকেই জিজ্ঞাসা কর না !" নমোকে জিজ্ঞাসা করিতে সে বলিল, "খামকা নয় তো কি? তুই বাপু ছবি এঁকেছিস সেটা তমুককেই বিক্রি করতে গেলি কেন? আর যদি বিক্রিই করলি, তাহলে তাই নিয়ে আবার মারামারি করতে এলি কেন?"
  • Blank | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৩১229714
  • কনগ্র্যাটস
  • Ekak | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৩১229715
  • আমার জিম্মায় এখন একটাই মাছ। সঙ্গে অন্য মাছ রাখলে খেয়ে নেবে। ফিমেল রাখব একটা বড় ট্যানকে ট্রান্সফার করে। এখন ৬ ইঞ্চি হয়ে গেছে দু ফুট ট্যানকে। ফিমেল ছাড়লেই মেরে খেয়ে নেবে।
  • san | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:২৮229713
  • কিচ্ছু নেই। কোডটা পর্যন্ত নতুন করে লিখতে হবে।
  • Blank | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:২৬229711
  • ব্যাকাপ নেই?
  • hu | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:২৬229712
  • ডিলিট করলি মানে? তোদের ডেটা কোথায় থাকে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত