এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ২৯ এপ্রিল ২০১৪ ১৮:১৩229770
  • আলু-পটলের ডালনা করে বোর হয়ে গেলে কালোজিরে ফোড়নে ভাজা ভাজা করে নাও না! আলু-পটল সরু সরু কাটবে। ইঞ্চিটাক মত। এটা ভাজা হিসেবেও খাওয়া যায়। বা একটু জল দিয়ে রসা মতও করে নিতে পারো। কালোজিরে আর কাঁচালঙ্কা ছাড়া আর কিছু লাগবে না। নামানোর আগে অল্প মিষ্টি দিও।
  • kumu | ২৯ এপ্রিল ২০১৪ ১৮:১১229769
  • বলছিলাম মশামেসো বোধহয় আম্রিগাতেই বেটার আছিলেন।এখানে কখনো কলার বড়া কখনো নার্কোলের্দুধে চান----
  • h | ২৯ এপ্রিল ২০১৪ ১৮:১০229768
  • বাঃ আজ আমরাও অল্প বিয়ারে যাচ্ছি। আমি ও শোভন। সত্যি সুন্দর হাওয়া।
  • sda | ২৯ এপ্রিল ২০১৪ ১৮:০৮229766
  • বৃষ্টি হবেনা হয়তো কিন্তু দারুন হাওয়া।
  • kumu | ২৯ এপ্রিল ২০১৪ ১৮:০৮229767
  • এঁজ্ঞে ম্যাম, কোথায় দেব?
  • h | ২৯ এপ্রিল ২০১৪ ১৮:০৫229765
  • মোদিকে ও বকতে পারেন। ছেলেটা কেন ইকোনোমিক্স পড়লো না জিগ্যেস করতে পারেন, এমনিতেই এতো ফান্ডা।
  • pi | ২৯ এপ্রিল ২০১৪ ১৮:০৪229764
  • আচ্ছা।

    কোলকাতায় বৃষ্টি নামছে ?
  • sda | ২৯ এপ্রিল ২০১৪ ১৮:০৩229763
  • ক্ষী অসাম হাওয়া দিচ্ছে আজকে। ইট কলস ফর আ পিন্ট।
  • h | ২৯ এপ্রিল ২০১৪ ১৮:০২229762
  • আর বলবেন না, শেষে আকার কি কান্নাকাটি। কোনমতে ঠিকাচে ঠিকাচে ইম্পোরটেড চীজের নাড়ু খাওয়াবো বলাতে শান্ত হয়। আর আমিও হুইস্কির দাওয়াত আদায় করেছিলাম। তবে শোভনের জন্য।
  • এমেম | ২৯ এপ্রিল ২০১৪ ১৮:০১229761
  • হ্যাঁ পেঁয়াজ রসুন দিয়ে পটল আলুর ডালনা হয় তো। না হওয়ার কী আছে।
  • sda | ২৯ এপ্রিল ২০১৪ ১৮:০০229760
  • এই তো আমি। দুপুরবেলা ডাকাডাকি কেন? বেশ ঘুমোচ্ছিলাম।
  • এমেম | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৫৮229758
  • কালকে এফ ডি আই ৩ পড়ছিলাম। বোধিতে আর আকাতে দারুন জমেছিল।
  • pi | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৫৮229759
  • থ্যাংকু ! পেলাম। কিন্তু এক তো অলরেডি কাটা হয়ে গেছে, দুই, দুধ নেই। তবে নারকেলবাটা দেখে মনে হল, নারকেলের দুধ দিয়ে তো চান করাতেই পারি, না ? তাই করিয়ে দেবোখন।
  • এমেম | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৫৫229757
  • হ্যাঁ দাও দাও কুমু। যা বলব কিচ্ছু বুঝবে না প্রমিস।
  • kumu | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৪৯229756
  • এমেম আমার ফোন্নং দেব?সন্ধ্যা সাড়ে সাতটার পর হইতে বিনামূল্যে সর্বপ্রকার বকুনি শুনিয়া থাকি।
  • | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৪৮229755
  • পাই, তেল পটল করে নাও। পেঁয়াজ রসুন কিস্যু লাগবে না। কোনো একটা সর্ষেতে রেসিপি দিয়েছিলাম।

    ওরে সদাআআআঅ
  • pi | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৪৭229754
  • না, কুমুদি, এরকম কোন মেম্বারশিপের গল্প নেই।
    আর রসুন দেওয়া হয়নি। দেব কিনা দ্বিধায় দুলছি এখনো।

    Jaw বাবু, ঃ)
    তবে এরকম সব ইনোভেটিভ পেটেন্ট নিয়ে একটু বিস্তারিত গল্প করে একটা টই খুলে ফেলতেই পারেন। টইয়ের পাতার উপরের দিকেই লিং রয়েছে, নতুন বিষয় শুরু করার ব্যাপারে।
  • kumu | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৪৪229753
  • নেতাই,ভাবলাম গুরুতে হয়তো মেম্বারশিপ নিতেটিতে হয়,আমি খবর রাখি না।গুরুর "মেম্বার"দের রেফ দেখছি কিছু জায়্গায়।
    পাই রসুন দিয়ে রান্না হয়ে গেছে?তবে দুটি ডালের বড়া ভেজে রাখো,খাওয়ার এট্টু আগে ঝোলে মিশিয়ে দিও।
  • JAW | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৪০229752
  • পাই দিদির নাকে চোখে মুখে পোকা ঢুকছে, এত পোকার উপদ্রব? কি পোকা জানি না তবে পোকাকে lure করে তাকে মারবার জন্যে হরে কর কমবা পেটেন্টের ছড়াছড়ি, এইটে প্রথমে নিন, দেখুন পছন্দ হয় কিনা। কাকুর বাক্সে US5943815 টাইপ করুন, উ হুঁ বললে হবে এটির প্রার্থী কোন দুগ্গি তিগ্গি নয়, স্বয়ং Uni of Florida। আরও চাই, ন্যান এটাও WO2011/144889। শেষেরটা পুউরো কেমিস্ট্রি, সঙ্গে entomology (কি ছাই বানান, সঠিক জানিনা) ফ্রীতে। দেখুন পড়া লিখা লোঁগো নে কি করে বেচারী পোকামকড়দেরকে বোকা বানাচ্ছে! অ্যাবস্ট্রাক্ট টি পড়লেই মালুম হবে। CO2 আর ঊষ্ণতা create করে মশাদেরকে (নট অফ মেশো ভ্যারাইটি, তাঁকে আমার শুভেচ্ছা জানাই) বুদ্ধু বানাচ্ছে।
    অবাক হচ্ছেন? কি সব আলতু ফালতু বিষয় নিয়ে পেটেন্ট, আরে পেটেন্ট হো তো হাই ফাই চীজ হোনি চাহিয়ে, নিউক্লিয়ার ফিজিক্স বা নিদেন পক্ষে CERN টাইপস। আর বলেন কেন, স্বয়ং Bell Laboratory পেটেন্ট চেয়ে দরখাস্ত করেছ, বিষয় Rat trap! হায় আল্লা, শেষ অবধি, ইন্দুর মারা কল!

    অধৈর্য্য হইয়েন না। পায়ের গোড়ালিতে মরা চামড়া, ঝামা ঘষবেন? আরে ছোঃ, সে কি কথা, pumice stone বললেও তবু একটু ভদ্রস্থ শোনাতো। ওকে ওকে, এর জন্যও ইনোভেশন হাজির। অ্যাপ্লিক্যান্ট? আজ্ঞে L'Oreal, দেখুন FR2896678।
    ভাটের আমেজ নষ্ট করে দিলাম তো, আসলে টই খুলিবার পদ্ধতি অজানা!
  • এমেম | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৩৭229751
  • আজ খুব রেগে আছি। ভাবছি কাকে ফোন করে বকা দেওয়া যায়? হোয়াট এবাউট অসীম দাশগুপ্ত? ভালো চয়েস?
  • এলাচ | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৩৬229750
  • কাজু কে? আইপি একই নাকি তার সাথে? তাই ভুল বুঝেছেন মনে হয়। আমি এলাচ নাম নিতে পারি অবশ্য।
  • | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৩২229748
  • ও সদা, সদারে-এ-এ-এ, ওরে সদাআআআ
  • san | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৩২229749
  • এই সেকি! বুঝি কাজু ? :-)
  • pi | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৩১229746
  • অবাঙালীরা তো মুগ ডালে এন্তারসে পেঁয়াজ রসুন দ্যায়।

    আমি এক বাংলাদেশী সাইটে এই পেঁয়াজ রসুন ওয়ালা পটলের সন্ধান পেলুম। কিন্তু আজকেও আর সুন্দর হয়েছে, তুমি খাও মার্কা ডায়ালগ শুনতে চাই না, এই আর কি। আমাকে কেউ তাহলে আদা, জিরে, টমেটো বাদে অন্য কিছু মশলার কম্বিনেশনের সন্ধান দিন। একই রকম রান্না দু'বার করতে বোর লাগে।
  • সেকি ! | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৩১229747
  • এতো আমিও জানি কিস্যু রান্না না জেনে। ম্যাডাম দেখছি একেবারে...
  • রোবু | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:২৪229744
  • এ তো পুরো রোবুনির কেস। মানে কোয়ার্কদার গপ্পটা :-)
    দোষের মধ্যে, তার আগেরদিন মুসুর ডাল হয়েছিল :-)
  • নেতাই | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:২৪229745
  • যা জানা তার বাইরে আর নতুন কি অর্থ হবে কুমুদি। কাগুজে গুরুর সাবস্ক্রাইবার বললে তাও নয় জ্ঞান ফলাতে পারতাম।
  • নেতাই | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:২০229742
  • রিউমার উড়ছে। কেউ বলছে জিই কেউ সিমেন্স। সঠিক খবর জানা যাচ্ছেনা।
  • quark | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:২০229743
  • একবার বিদেশে এক স্বদেশীর সাথে এক গেস্ট হাউসে কয়েকদিন ছিলাম। বড়ো ভালো ছেলে। রাতে একসাথে রান্না করতাম। তা একদিন ল্যাব থেকে একসাথে ফেরার সময় কথা হ'ল সেদিন মুগ ডাল রান্না হবে। ঘরে গিয়ে স্নান ক'রে কিচেনে আসতে আমার একটু দেরি হয়েছে। পৌঁছে দেখি তিনি একবাটি পেঁয়াজ কেটে রেখেছেন। জিগালুম, ইকিরে,

    তোকে যে বল্লুম, মুগ ডাল হবে!

    সে বলে - হ্যাঁ হবে তো!

    তবে পেঁয়াজ কাটলি ক্যানে?

    ওঃ, মুগ ডালের সঙ্গে পেঁয়াজ না কাটার কি সম্পক্কো?
  • h | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:১৮229741
  • না রান্না করে প্রথমেই কমোডে ফেলে দিয়ে আসা ঠিক হবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত