এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ জুলাই ২০১২ ১১:২২22981
  • আচ্ছা একটা বেতো শাক বলে একটা শাক ছিল না?
  • | ১৩ জুলাই ২০১২ ১১:২০22979
  • দময়ন্তী, কলমির কথাটা ভুলেই গেলাম, কলমি আমার খুব প্রিয়ঃ)
  • | ১৩ জুলাই ২০১২ ১১:১৯22978
  • আমাদের গঞ্জের বাজারে নোনাডাঙা নিয়ে পোস্টার পড়েছিলো, যেমন হয় আর কি, উচ্ছেদ মানছি না,মানবো না।জেলবন্দী সমস্ত লোকজনদের মুক্তি চাই জাতীয়- এই সকল পোস্টারের নীচে,কারা যত্ন করে সাদা কাগজে প্রিন্ট আউট নিয়ে মাওবাদী মাওবাদী লেখা সেঁটে দিয়েছে!!

    ক্রমশ কোথায় পৌঁছে যাচ্ছি।

    কারা এটি করেছে গেস করার জন্যে অবশ্যি কোনো প্রাইজ নেই।
  • | ১৩ জুলাই ২০১২ ১১:১৫22977
  • নাম শুনি নি। ও টা কি লাল শাক?
  • pi | ১৩ জুলাই ২০১২ ১১:১৪22975
  • আমরা এখন সবাই খুব ভয়ে আছি। সোহাগ চোখ বড় বড় করে জানিয়েছে, ওর খুব সাহস।
  • | ১৩ জুলাই ২০১২ ১১:১৪22976
  • কলমি? ও মিঠু, কলমি? কলমি দিয়ে ডাল কি ভাল্লাগে!

    ডিডির লিস্টি থেকে খেজুর বাদ যাওয়াটা উচিৎ হয় নি।
  • Toba Tek Singh | ১৩ জুলাই ২০১২ ১১:১৩22974
  • ফিরবে তো ভালো কথা। ওই যেসব লিখেছ - নালতে শাক বা বোথুয়া শাক - ওসব কী জানি না - কিন্তু ওরকমই কিছু কিছু ব্যাপার ছিলো। কিন্তু ফ্যাক্ট হল ওসব কিছুরই কোনো সুযোগ নাই। সকালে উঠে দৌড় শুরু, শেষ হয় রাত্তির নটা নাগাদ চোখে হলুদ তারা দেখতে দেখতে ঘরে ফিরে (হ্যাঁ - পিছনের সীটে ল্যাদ খেতে খেতে ফেরা হয়তো সম্ভব, কিন্তু আশেপাশে দেখে ভরসা হয় না)। কোনো রকমে খেয়ে দেয়ে শুয়ে পড়া যাতে পরের দিন আবার ভোর পাঁচটায় উঠে দৌড় শুরু করা যায়...শনি-রবি ছুটির দিন এই ওই তাই কাজকম্মো - হয় গাড়ির সার্ভিসিং, নয় বাড়ির ইলেক্ট্রিকের লাইনের কিছু কাজ, নয় অমুকটা জমা দিতে যাওয়া...

    বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি - এই প্রায় তিন ঘন্টাটা যদি কমিয়ে এক ঘন্টায় নামানো যেতো, হয়তো - জাস্ট হয়তো একটু ভালো হত।
  • | ১৩ জুলাই ২০১২ ১১:১২22973
  • ঐটার শুধু নাম শুনেছি,চেখে দেখি নি।
  • kc | ১৩ জুলাই ২০১২ ১১:১১22972
  • নালতের শাক কমন নয়, মানে?
    মানে ঐটা খাননি? নাকি ভাল লাগেনা?
  • ডিডি | ১৩ জুলাই ২০১২ ১১:০৮22971
  • আমি নিজেই অসাড়ে হিন্ট দিয়ে ফেলেছি ?
    আমার এমতি প্রতিভা আমার সম্পুর্ন অজ্ঞাত ছিলো। সত্যি।নিজেকে যতো দেখছি ততই বিস্মিত হচ্ছি।

    তাইলে অ্যানালিসিস করে দেখছি যেথায় যেথায় আকাশে প্রচুর বাদ্দুর(দুনিয়ার সর্বত্র), যেথায় তক্তাপোষ(শুধুমাত্র বাংলায়) উট(গাল্ফ, লাদাখ, রাজস্থান, গুজরাট),নুন(দুনিয়া জুড়ে) এবং ইসরায়েল (একমাত্র ইসরায়েলেই ; মতান্তরে প্রতিটি জিউএর বুকের মধ্যে নিজস্ব)। এইসব যোগ করে ভাগ টাগ দিয়ে যা বুঝলাম যে অমুক চন্দ্রো তমুক(নাম নেওয়া বারণ)কর্ম্পোপলক্ষ্যে কোনো আরব দেশে যেচ্ছে।

    তো ইথে এতো সিক্রেসি কিসের? কোটি লোকে যায় আবার ফিরে টিরে আসে।আসবার সময়ে দিশিদের জন্য উট, হাতীর দাঁত, গোরিলা, সুগন্ধী দ্রব্য,আর বিলিতি মদ নিয়ে আসে। এটাই লোকাচার।
  • | ১৩ জুলাই ২০১২ ১১:০৫22970
  • নালতে শাগ আমারো কমন পড়েনি। আমার গিমে, মেথি,বোথুয়া ইত্যাদি হলেই হবে।
  • Toba Tek Singh | ১৩ জুলাই ২০১২ ১১:০০22969
  • ওইসব টার্নওভার ইত্যাদি? দুদ্দুর...ওসব নিয়ে আমি মাথা ঘামাই না। চন্দ্রার মেল এলো সকালে, ডিলিট মরে দিলুম।
  • | ১৩ জুলাই ২০১২ ১০:৫৭22968
  • তোবা, তোমাদের কোম্পানী তো কাঁপিয়ে দিচ্ছে....
  • Toba Tek Singh | ১৩ জুলাই ২০১২ ১০:৫৫22967
  • হুঁঃ, ভেবেছিলো InstaApps দিয়ে ওয়েব অ্যাপ (থুড়ি, আইই অ্যাপ, ফাফ-তে খুলতে গেলেই বলে ব্রাউজার নট সাপোর্টেড) বানিয়ে ঠেকাবে। ওয়াইন (পানীয় নয়) আছে কী করতে? ওয়াইন দিয়ে আইই৮ ইনস্টল করে নিলুম...
  • | ১৩ জুলাই ২০১২ ১০:৫৩22966
  • kc রেডমীট বেশী খেও না। আমার আবার চিকেন ভালো লাগে না বরাবর মাটনের দিকেই ঝোঁক। ঃ((

    ও কেসি, নালতের শাক টা কমন পরে নি...
  • শ্রাবণী | ১৩ জুলাই ২০১২ ১০:৫২22965
  • বিদেশে জানিনা তবে এদেশে যেখানেই থাকি এইসব দাদা দিদি গিরি আজকাল সর্বত্র....অনেকসময় বোঝা যায়না কারণ লোকে লোক্যাল লেভেলে তেমন ইনভলভড হয়না.....রঞ্জনদার বিলাসপুরেরে ঘটনা তো সেরকমই......
    আজকাল আমাদের এখানে দেখি প্রায় প্রত্যেকে গাড়িতেই স পা র ফ্ল্যাগ, লোকে রাজা ও যুবরাজকে খুশী করতে গাড়িতে ফ্ল্যাগ লাগাচ্ছে না সবাই পার্টির লোক হয়ে গেছে নাকি স পা র লোকেরা সব গাড়ি কিনে ফেলেছে, কে জানে!
    বড় বড় নতুন এস ইউ ভি ঘুরছে পতাকায় মোড়া, সেসব অবশ্য পার্টিরই তাদের আবার পেছনে লেখা বড় বড় করে "হর জোর জুলুম কে টক্কর মে সংঘর্ষ হমারা নারা হ্যয়"....:)
    এত দুঃখ হল, একদা যেসব লোকেদের মুখে এই লাইন গুলো শুনেছি, শুনে গায়ে কাঁটা দিয়েছে...তাদের কথা ভেবে!
  • | ১৩ জুলাই ২০১২ ১০:৪৯22964
  • মিঠু কেন হনু নয়; বিস্তারিত লেখো (৫)
  • | ১৩ জুলাই ২০১২ ১০:৪৮22963
  • ET বলছে ' It is over for Infy, TCS is the new bellwether' ....
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ১০:৩৫22962
  • বাহ, পুরো "আবার আসিব আমি ফিরে"-র কন্টেম্পোরারি গইদ্যরূপ।
  • kc | ১৩ জুলাই ২০১২ ১০:২৬22961
  • আমি ফিরব। প্রতিদিন অন্তত্পক্ষে দুরকম মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য ফিরব। মাসে একদিন কচি পাঁঠা খাওয়ার জন্য ফিরব। নালতের শাক / পাট শাকের জন্যই ফিরব। রকমারী বাংলা বই আর ম্যাগাজিনের জন্য ফিরব। শীতের সময় সারা রাতের প্রোগ্রামগুলোর জন্য ফিরব। আত্মীয়স্বজনদের ছোটোখাটো অনুষ্ঠানগুলো বাদ না দেবার জন্য ফিরব। ছোটোবেলার বাড়িতে, বাগানে, নদীর ধারে রোজ ঘুরে বেড়াবার জন্য ফিরব।

    চারপাশের বালের কারবারে কান দেবনা, বিদেশেও দেইনা। কানই কেটে ফেলব। আমি কিন্তু ফিরব।
  • | ১৩ জুলাই ২০১২ ১০:২৩22960
  • হনু, এপাতায় তো সবাই হনু(আমি বাদে),কিন্তু সবকটা ছুপারুস্তম, সত্যিকারের স্বনামে হনু তো তুমিই এক এবং একমাত্রঃ)
  • ekak | ১৩ জুলাই ২০১২ ১০:০৭22959
  • প ব তে খুব খুব দায়ে না পড়লে ফিরবনা। নেহাত যদি বাপ-মা অসুস্থ হয়ে না পরেন। আলাদা করে পয়েন্ট লেখা সম্ভব নয় কিন্তু একদম মাথা ঠান্ডা রাখতে পারিনা চারপাশের কারবার দেখলে। আগে দাদাগিরি সহ্য না করে মারপিটে জড়িয়েছি এখন সেটা দিদিগিরি। বাড়িতেও চায়না আমি জড়াই। কিরকম যেন নিশপিশ নিশপিশ লাগে। সরকারী আপিস থেকে টেক্সির ড্রাইভার ট্রাফিক পুলিশ এল সি র দেঁত হাসি।
  • aka | ১৩ জুলাই ২০১২ ০৮:২৩22958
  • তাতিন ফেবু তে ফ্যান লিস্ট হয় না যে। গুরুতেও হয় না। ;)
  • তাতিন | ১৩ জুলাই ২০১২ ০৩:৫৭22957
  • :) আজকাল শুধু আকা পোস্ট করেছে নাকি দেখতেই মাঝে মাঝে ভাটের পাতায় উঁকি মারি
  • S | ১৩ জুলাই ২০১২ ০৩:৫২22956
  • আচ্ছা STATA তে undo করার অপশান আছে? মানে একখান code চালালাম, আর 1000 observations চলে গেলো, কি করে ফিরে পাবো?
  • Qy | ১৩ জুলাই ২০১২ ০২:১০22954
  • মানুষের মান সম্মান জান নিরাপত্তা এমনকি কাজের সুযোগ পর্যন্ত সব কিছু যেখানে "তুই কার ছেলে কার নাতি কার চ্যালা কার তাঁবে থাকিস"---এই দিয়ে নির্ধারিত হয়, সেখানে---
    ঐসব সোশাল স্ট্রাটা মেনেই শত শত বছর লোকে চলছে, নিজের খোঁচা লাগলে একটু বলে টলে, কিন্তু ওভার অল সব একই থাকে।
    ঈভ টীজিং ভরা রাস্তাঘাট, নিয়ম টিয়ম শিকেয় তুলে বানানো ঘিঞ্জি ঘরদুয়ার, পথের দুইধারে লোকে ছ্যাড়ছ্যাড় করে ছেড়ে যাচ্ছে, থু থু করে ছেড়ে যাচ্ছে, ট্রেনে বাসে খাবলাচ্ছে---কোনো গা নেই, কোন এক "নেতাজী" নাকি এসে একদিন সব ঠিক করে দেবেন।
  • aka | ১৩ জুলাই ২০১২ ০১:৫৮22953
  • নাউ আই ক্যান লিভ উইথ দ্যাট। তবে ক্ষমতায় কুলোলে ছেলেকে একটু বেটার লাইফ দিতে চাই। এই আর কি।
  • aka | ১৩ জুলাই ২০১২ ০১:৫৬22952
  • বিগাই, ২০০০ সালের কথা। একদিন আপিস থেকে ফিরছি দেখি বাড়ির সামনে তিনটে ছেলে কাকুর লরির খালাসীকে এন্তার কেলাচ্ছে। কাকু মাথা নীচু করে বসে আছে। আমায় দেখে বলল চুপ করে বোস। খানিকবাদে তাকে নিয়ে গেল ভজরামের মাঠে, প্রাইম টাইমে ভজরামের মাঠে একবার নিয়ে যাওয়া মানে সেখান থেকে সোজা ঘাটেই যেত লোকে। এখন অতটা নয়, তাও হসপিটাল তো হবেই। কাকু ফোন লাগাল, লোকাল পার্টির দাদাকে, সে ফোন লাগাল দাদাকে। তারপরে গিয়ে নিয়ে এলাম তাকে। খালাসীর অপরাধ ছিল সকালে যখন লরি পিছোছ্চিল সে দাদার কোন এক চ্যালাকে বাঁচাতে গিয়ে তার সাইকেলে ধাক্কা দিয়েছিল। যাতে সেই চ্যালা পড়ে যায়, উঠে খালাসীকে মারতে গিয়ে হাত ভাঙে। কাকু তার হাতের চিকিৎসার টাকাও দিয়েছিল।

    এত অসহায় সেদিন লেগেছিল বলার কথা নয়। এখানে আমি এবং লোকাল মেয়র দুজনেই যদি ৯১১ কল করি তাহলে আমার কল আগে গেলে পুলুশ আমার কাছেই প্রথম আসবে।
  • Abhyu | ১৩ জুলাই ২০১২ ০১:৫৪22951
  • কিন্তু ডাক্তারের কি চোখে ঘুম নেই? একদিন আমি অনেক রাতে ডাক্তারকে মাঝ রাতে ফোন করব। গল্প করার জন্যে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত