এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ৩০ এপ্রিল ২০১৪ ২২:১২230129
  • আরে আমার এক বন্ধু তো এই গুর্চতে গপ্পো শুনে শুনে একেক্জনকে প্রায় উপন্যাসের চরিত্র দাঁড় করিয়ে ফেলেছে, নাড়ীনক্ষত্র সবই নাকি জেনে গ্যাছে। আমি ওকে সাজেশান দিলাম, লেগে যা, নামগুলো পাল্টে পাল্টে একটা কুরুক্ষেত্তর টাইপের উপন্যাস লিখে ফ্যাল। কাহিনীর নাম দিবি "অগ্নিশলাকা"।
    ঃ-)
  • a x | ৩০ এপ্রিল ২০১৪ ২২:১২230130
  • দ্বিতীয় কথা, আরো একবার এই নিয়ে আলোচনা হয়েছিল। ফেবু গুরু থেকে যখন কপি পেস্ট শুরু হয়। কেউ কেউ আপত্তি করেছিলেন, ঐ বা-লা'র ট্র্যাডিশন মনে করিয়ে। কিন্তু সেই আপত্তি টেঁকেনি। ফেবু গুরু কিন্তু ক্লোসড গ্রুপ। সেই ক্ষেত্রে এই রেস্ট্রিকশন খাটেনা কেন?
  • pi | ৩০ এপ্রিল ২০১৪ ২২:১১230128
  • খুবই বলেছে। জ্যোতিষ টইতেই রূপঙ্করদাকে কেউ কেউ বলেছে।
  • san | ৩০ এপ্রিল ২০১৪ ২২:০৯230127
  • অফিস কেন, আমরা অনেকেই তো ছোটোবেলার নানা কিছু নিয়ে গুরুতে সিরিয়াস ক্ষোভ প্রকাশ করেছি। তখন ইন্টারেস্টিংলি, কেউ বলেনি এইগুলো বাবামায়ের আড়ালে অন্যত্র আলোচনা করা ঠিক হচ্ছেনা ঃ-) ------ এটাও লজিকাল সিকোয়েন্স প্রসঙ্গেই কমেন্ট -----
  • rabaahuta | ৩০ এপ্রিল ২০১৪ ২২:০৫230126
  • অ্যাঁ? না না সরি এই রডোডেনড্রন আমার ভালো লাগলো না। কিছু কিছু ব্যাপারে আমার একনিষ্ঠতা অবিচল। তোমাকে চাই যদি আরো কেউ গায়, সে যত গন্ধর্বনিন্দিতই গাক আমি নিতে পারবো নাঃ(

    আমি ভাবিইনি যে এই রডোডেনড্রন সেই রডোডেনড্রন।

    ঐ গল্পটা জানেনতো, দিদিমনি জিজ্ঞেস করেছেন বলত মিলি, তোমার প্রিয় ফুল কি?
    মিলি বলেছে, দিদিমনি, রডোডেনড্রন।
    দিদিমনিঃ বাঃ বাঃ খুব ভালো। তাহলে এবার বানান করতো মিলি, রডোডেনড্রন?
    মিলিঃ আর এ ডি, না আর ও ডি, না না আর এইচ
    ইয়ে না না দিদিমনি, আমার প্রিয় ফুল রোজ- আর ও এস ই রোজ।

    ইয়ে, আর রডোডেন্ড্রন আর তোমাকে চাইকে আমি একাসনে বসাচ্ছিনা, কিন্তু রডোডেনড্রন অও কম কিছু তো নয়।

    বেশীটাই তো কখন কিভাবে কোথায় গানগুলো শুনেছি, অন্যজন মনে কি করে গাইছে, এইসব।
  • a x | ৩০ এপ্রিল ২০১৪ ২২:০২230124
  • চ্যাঁড়া নারে, চ্যাংড়া!
  • a x | ৩০ এপ্রিল ২০১৪ ২২:০২230125
  • সিকি, পাই - ধর আমি অফিসে কিছু হল এখানে লিখলাম, বা পাড়ায় কোনো ক্যাচাল হল এখানে এসে লিখলাম। এতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমি গুরুতে কি হল, তা নিয়ে আমার প্রাইভেট ওয়ালে লিখলে কেন অসুবিধে? আমার অসুবিধে অন্য জায়গায়, সেটা আগে বলেছি, কিন্তু আমি এই লজিকাল সিকোয়েন্সটা ধরার চেষ্টা করছি।

    ধর সিকির সাথে হেবি ঝগড়া হল, ফেবুতে গিয়ে লিখলাম, আটভাট লোকে দুনিয়া ভরে গেছে, সব জ্যাঠামি চালায় আর কিছু চ্যাঁড়া এসে আবার জ্যাথামিকে পিসিমো দিয়ে রিপ্লেস করার চেষ্টা করে।

    তো, এইটে ওপরের গুলো থেকে আলাদা কেন?
  • Atoz | ৩০ এপ্রিল ২০১৪ ২২:০১230123
  • বিকল্প একটা ব্যবস্থা হয়ে গেলেই----আহ, আর চিড়িয়াজঙ্গলে ঢুকতে হবে না। শান্তিতে জীবকাম্রবনে বসে আমের চাটনি খেতে খেতে গপ্পো শুনবো। ঃ-)
  • san | ৩০ এপ্রিল ২০১৪ ২১:৩০230122
  • এটা ডাইরেক্টলি টই /পোস্ট ডিলিট বিষয়ক নয় বলে টইতে লিখিনি।
  • san | ৩০ এপ্রিল ২০১৪ ২১:২৯230121
  • আমার একটা সাজেশন/রিকোয়েস্ট হল সম্পাদক বা সাইট অ্যাডমিনের জায়গা থেকে যে সব বক্তব্য আসে, সেগুলো গুরুচন্ডালির নিক থেকে আসুক।
  • ঈশান | ৩০ এপ্রিল ২০১৪ ২১:২৩230119
  • সবকটাই একটু করে দাও প্লিজ।
  • pi | ৩০ এপ্রিল ২০১৪ ২১:২৩230120
  • হুতো, এই যে।
  • Ekak | ৩০ এপ্রিল ২০১৪ ২১:২২230118
  • তই বানানো হয়েছে দেখিনি। কপিচ্চি।
  • ঈশান | ৩০ এপ্রিল ২০১৪ ২১:২১230116
  • নিজেদের পোস্টগুলো একটু টইতে কপি পেস্ট করে দিলে ভালো হয়।
  • ঈশান | ৩০ এপ্রিল ২০১৪ ২১:২১230117
  • এখানে কেন? মানে লিখতেই পারেন, কিন্তু এখানে লিখলে আমি সব পড়ব গ্যারান্টি দিতে পারছি না।
  • s | ৩০ এপ্রিল ২০১৪ ২১:২০230115
  • আগেও বলেছি এখনও এক কথা, ব্রতীনের টই ওড়ানো হবে কিনা তা ব্রতীনেরই রিকোয়েস্ট হওয়া উচিৎ। সর্বসন্মতির কোনো স্কোপ থাকাই উচিৎ না।
    আর ফেসবুক থেকে কপি পেস্ট বলে পোস্ট ওড়ানো কেন হবে? গুরুতে কোথাও কন্ডিশন নেই যে ফেসবুক থেকে কপি পেস্ট করা যাবে না। সে কন্ডিশন হলে হয়ত আরো অনেক কিছু ওড়াতে হবে।
    দ্য রুলেস শুড বি ক্লিয়ার অ্যান্ড নট সাব্জেক্ট টু অ্যাম্বিগুইটি।
  • Ekak | ৩০ এপ্রিল ২০১৪ ২১:১৮230114
  • সিঙ্গল ইস্যু নিয়ে বারবার সর্বসম্মতি হয়না এ বিলক্ষণ সবাই জানে। আর এই প্রতিদিন ভোটাভুটি কল করা মানে প্রতিদিন কিছু বিতর্কিত তই খোলা হবে বেনামে। আর ভোটাভুটি লেগেই থাকবে। বাকি সব ডকে উঠবে। পাবলিক অবশেষে বিরক্ত হয়ে বলবে বাবা একজনের সিদ্ধান্তই ভালো ছিল। এই ডেকে আনা সমস্যায় সমস্ত কমিউনিটি গুলো ভোগে। শেষে একটা লেজিস্লেষণ বানায় কী হলে উড়বে কিসে উড়বেনা। একজন সেটা "প্রয়োগ " করে। "সিদ্ধান্ত " নেয় না। কিন্তু সেখানেও মাঝে মাঝেই লেজিস্লেষণ পাল্টাও বলে ক্যাচাল।
    এই গোটা সমস্যা টা ডেকে আনা। আগের তই যেটা উড়েছে সেটা জাস্টিফাই করার বিন্দুমাত্র ইচ্ছে নেই কিন্তু সেটা না উড়লে এই ইমব্যালান্স টা তৈরী হত না। আমার মনে হয় ওটার ভিসিবিলিটি অন করে দিয়ে আবার আগের মোডেই ফিরে যাও। যে কিছু উড়বে না। দ্যাট ইস সেফেস্ট। সব থতা মুখ ভোঁতা। রাইক্ষস নাই। কান ও নাই।
  • ঈশান | ৩০ এপ্রিল ২০১৪ ২১:১৭230113
  • টইতে ল্যাখেন।
  • kc | ৩০ এপ্রিল ২০১৪ ২১:১৫230112
  • ননকোর কমিটির মেম্বার হিসেবে আমি বলব ঈশান এবং শুধু ঈশানই সিদ্ধান্ত নিক। অবশ্য ডিসিশন পছন্দ না হলে অল্পবিস্তর ফিস্তিও করব। তবে অল্পই। আর এখানেই করব।
  • ঈশান | ৩০ এপ্রিল ২০১৪ ২১:১১230111
  • টই খুলে দিয়েছি। আগামী চব্বিশ ঘন্টা কিচ্ছু করছি না। তার মধ্যে ওখানে কথা হোক।
  • lcm | ৩০ এপ্রিল ২০১৪ ২১:০৫230110
  • এক্কেবারে নো কনফিউশন চাইলে, অবশ্যই - নেভার,এভার,পেভার হল বেস্ট সল্যুশন।

    নইলে, ঐ ঠেকা দাও- ফেসবুকে থেকে কাট-পেস্ট তাই ইয়ে...। ব্যস সঙ্গে সঙ্গে আরো চাড্ডি ফেসবুক থেকে কাটপেস্ট হবে - নাও এবার সামলাও।
  • lcm | ৩০ এপ্রিল ২০১৪ ২১:০২230109
  • মানে, সর্বসম্মতি হবে না।
    কেউ বলবে - কিস্যু ওড়াবে না, নেভার, এভার, পেভার।
    কেউ বলবে - এটা ওড়াও, ওটা ওড়াও, প্রভাতে ওড়াও, মধ্যাহ্ণে ওড়াও।

    আল্টিমেটলি, ঈশান ঠিক করবে। ব্যস। আর কনফিউশন নাই।

    এতে অসুবিধের কিসু তো নাই।
  • ঈশান | ৩০ এপ্রিল ২০১৪ ২১:০০230106
  • এই তো পাই লিখেছে, বাকিরাও বলুন।
  • ঈশান | ৩০ এপ্রিল ২০১৪ ২১:০০230107
  • না না। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিন না। মেনে নেব বললাম তো।

    এবার একদল বললেন, এটা ওড়াও, অরেকদল বললেন ওড়াবেনা, দুটো তো একসঙ্গে করা যায়না। কোনো একটা করতে হবে। যাই করা হোক, কেউ না কেউ বলবেন, দেকেচো, আমার কথাটা শুনলনা, কী ধান্দা -- এ নেওয়া যাবেনা। অতএব, সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিন, নইলে আমার উপরে ছাড়ুন। গপ্পো শেষ।
  • rabaahuta | ৩০ এপ্রিল ২০১৪ ২১:০০230108
  • ঠিকানা বিহীন ভালো লাগলো, এখন নীল আলো শুনছি, কিন্তু রডোডেন্ড্রন খুঁজে পাচ্ছিনা যে। একটা কথা পরিস্কার করে দিই, আমি সেদিন অনুপম শ্রীজাতর নাম বলেছি তার মানে কিন্তু এই নয় শুধু এই দুজনকেই আমি পথিকৃৎ বলছি। মিঠুদি বোধয়, অন্তহীনের কথা মনে করিয়ে দিল? তো ঐ, চন্দ্রবিন্দু এবং আরো যারা এখন বাংলা সিনেমার গান করছেন সবাইকে নিয়েই আমি খুব উৎসাহিত। অনুপম শ্রীজাত'র নাম আলাদা করে মনে হলো, কারন এঁদের সিনেমার গানের বাইরে গানের জগতে আর কোন পরিচয় জানিনা।

    নীল আলোও ভালো লাগলো।

    চন্দ্রবিন্দুর তো আমি সেই আর জানিনা থেকেই একনিষ্ঠ, কিন্তু চন্দ্রবিন্দু শুনলে প্রথমেই ব্যান্ড মনে হয়, সিনেমার গান বলতে গেলে ওদের কথা মনে পড়ে না। আর সত্যি বলতে কি, ওদের ব্যান্ড হিসেবে গাওয়া গানগুলো আমার বেশী প্রানবন্ত বলে মনে হয়। মেন্টাল ব্লক কিনা কে জানে।

    তাছাড়া, এমনিতে ঠিক আছে, কিন্তু দ্রুত পরিবর্তনশীল এই গানের সময়ে, ওঁদেরও তো বয়্সে হচ্ছে, রাত বিরেতে কি আর কাশে না? এতো আবাপ, সিনেমায় মুখ দেখানো এত কিছু সামলে, মানে আমাদেরওতো আস্তে আস্তে শালপাতা পড়ে থাকার সময় হয়ে এলো। এ অবশ্য একটু অবান্তর কথা, ব্যক্তিগত প্যাচাল।

    চন্দ্রবিন্দুও একটি মাইলস্টোন, আমার কাছে। কিন্তু ৯ শুনে এতো মুগ্ধ হইনি। আমার বয়েস হচ্ছে, না চন্দ্রবিন্দুর, কে জানে।
  • pi | ৩০ এপ্রিল ২০১৪ ২০:৫৯230105
  • আমার তো মনে হয়, আগেরটাও ফিরিয়ে আনা হোক। কী ধরণের 'আলোচনা' চলে, সেটার একটা ডকুমেন্টেশন ও থাক।
  • lcm | ৩০ এপ্রিল ২০১৪ ২০:৫৫230104
  • এই ত্তো, ঈশান উত্তর দিয়ে দিয়েছে, শেষমেষ জাজমেন্ট ঈশানই নেবে। গুড। ক্লিয়ার।
  • ঈশান | ৩০ এপ্রিল ২০১৪ ২০:৫৩230103
  • যাইহোক, ওই পোস্টটা উড়িয়ে দেওয়া যেতেই পারে। টইটা নয়। কিন্তু সদাসর্বদা কোনটা কার প্রাইভেট ওয়াল আর কোনটা পাবলিক, এ তো জনে জনে গিয়ে দেখা সম্ভব নয়। এরকম ক্রমাগত চললে ধুস বলে কাটিয়ে দিতে হবে কদিন পরে।

    আর হ্যাঁ, ওড়ানো নিয়ে অনেক তক্কোবিতক্কো দেখলাম। আমার দিক থেকে একটাই কথা। কোনো পোস্টই ফিজিকালি ওড়েনা। সবই থাকে, শুধু দেখা যায়ন। আগেরটাও ওড়েনি, এটা মুছলে এটাও উড়বেনা। সবই ফিরিয়ে আনা সম্ভব। এগুলো থাকলে আমার পারোনালি চাট্টি হাতিঘোড়া ক্ষতি হয়েও যাবেনা। ওড়ানো নিয়ে আলোচনা করুন। কোনো সর্বসম্মতি থাকলে এটাও ওড়ানো হবেনা, আগের টাও ফিরিয়ে আনা যেতেই পারে।

    তবে সর্বসম্মতি না থাকলে, কাউকে সাবজেক্টিভ জাজমেন্ট নিতেই হবে। সেটা আমি নেব। যদি চান তো ঝপাঝপ মতামত বিনিময় করে ফেলুন।
  • Ekak | ৩০ এপ্রিল ২০১৪ ২০:৪৭230102
  • "সুরেলা আরাবুল " ভাল্লাগলো :) কিন্তু ওই যে ! একদিন সুজির হালুয়া টিপিন দিল। এসে বোল্লুম ভালো। ওমা দেখি রোজ সুজি !!! পর পর তিন দিন না খেয়ে ফিরিয়ে আনাতে হালুয়া পর্ব বন্ধ। বৈকাল নৈপাল বৈতাল খৈতাল দৈডাল মেলাতে থাকলেই মাথাটা আসতে আসতে ভ্রুর্র্র্রর্র্র্র bhrrrrrrrrrrrrr করে স্টার্ট নিতে থাকে : ! ইলিশে বেগুন কালোজিরে মন্দ না সকাল থেকে হুসকি খেয়ে বিকেল থেকে বিয়ার চলবে এমনকি আইসক্রিম দিয়ে রসগোল্লাও কিন্তু উত্সাহ পেয়ে ল্যাংচা দিয়ে হ্যাগেন দাস, রসমালাই দিয়ে বাস্কিন রবিন্স এবার আবার bhrurrrrrrrrrrrrrrr এই হলো ব্যাপার।
  • ঈশান | ৩০ এপ্রিল ২০১৪ ২০:৪৩230101
  • এ তো খুবই বিরক্তিকর ব্যাপার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত