এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ০১ মে ২০১৪ ১২:৩৩230370
  • দে এইটা নিয়ে কী ভালো একটা গল্প হয়।ট্রুথ ইজ স্ট্রেঞ্জার ইত্যাদি
  • নেতাই | ০১ মে ২০১৪ ১২:৩১230368
  • টিমদা, আর কিছুনা, পয়সা খাওয়ার অভিযোগ লেখক করেছেন বলে যে অভিযোগ উঠেছে (অরণ্যদাই করে গেল এইমাত্র, তুমি ক দিলে), সে অভিযোগ লেখক সরাসরি অস্বীকার করেছেন। তার উল্লেখ এই গুরুতেই রয়েছে। এইটেই শুধু পুনরায় উল্লেখ করলাম।
  • de | ০১ মে ২০১৪ ১২:৩১230369
  • এসি আচে, কিন্তু বাঁদরে বাইরে থেকে সুইচ অফ করে দিয়ে গ্যাচে - কে জানে ব্যাটাদের আমাদের ল্যাবের এসির ওপরেই কেনো এতো খার! সেই সুইচ আছে, কার্নিসের বাইরের দিকে, যার দজ্জা বন্ধ এবং আজ খুলবে না - কারণ মে' দিবস বলে সারাই কর্মীরা লাল-পতাকা নিয়ে কোন এক ক্যান্টিনে সেলিব্রেট কত্তে গ্যাচে --

    ক্ষী লম্বা কারণ, নিজেই হাঁপিয়ে গেলাম লিখে!
  • নেতাই | ০১ মে ২০১৪ ১২:২২230367
  • এখনো না। জিই কিনবে বোধয় শেষমেষ
  • Tim | ০১ মে ২০১৪ ১২:২১230366
  • নেতাই,
    সব পোস্টে ডিসক্লেইমার দেওয়া সম্ভব নয়। এনিওয়ে, পয়সা খাওয়ার অভিযোগ যদি উঠে থাকে (বোল্ড, আন্ডারলাইন্ড) তবে সেটা বিশ্বাস করিনা বলেছি। অভিযোগ না উঠলে কিসুই বলার নেই। সিলেক্টেড অংশ আমি এখানে দেখেছি, ফেবুতেও দেখেছি। কে কি বলেছে এবং মিন করেছে সেসব স্পেকুলেশনে যাওয়ার প্রয়োজন বোধ করছিনা। এই এপিসোডকে ভুল বোঝাবুঝি মনে হয়েছে তবে সব কিছু জানিনা এবং আবারও, বেশি জানার দরকার ও সময় নাই। আমার তরফ থেকে।
  • kumu | ০১ মে ২০১৪ ১২:১৯230364
  • নেতাই কোম্পানী অন্য কেউ কিনল?
  • quark | ০১ মে ২০১৪ ১২:১৯230365
  • এম্যা! ল্যাবে এসি নাই?
  • kumu | ০১ মে ২০১৪ ১২:১৮230363
  • দেখেচি।আমাদেরো ছুটি নাই।
  • de | ০১ মে ২০১৪ ১২:১৭230362
  • এমন শ্রমিক দেখেচেন কি মে' দিবসেও যার ছুটি হয় না? ল্যাবে ঘেমো হয়ে বসে থাকতে হয়?
  • pi | ০১ মে ২০১৪ ১২:০০230360
  • শেহজাদ পুনাওয়ালা আজ বিবিসি রেডিও তে এই নিয়ে বলছেন।

    Shehzad Poonawalla ‏@Shehzad_Ind 2h
    @narendramodi bullied DNA 2 tk down my piece.Wud like 2 inform him that I'll b talking 2 millions 2day on @BBCWorld radio.Try bullying bbc!
  • নেতাই | ০১ মে ২০১৪ ১২:০০230361
  • টিমদা এবং অরণ্যদার জন্য।
  • নেতাই | ০১ মে ২০১৪ ১১:৫৯230359
  • পুরোনো ভাটের কিছু সিলেক্টেড অংশ-
    বারবার সেই পয়সা খাওয়ার কথা উঠছে তাই

    name: চিঁটেগুড়ে আটকানো অন্য এক মাছি mail: country:

    IP Address : 127.194.202.250 (*) Date:01 Apr 2014 -- 02:43 AM

    ******
    অন্যদিকে বিতর্কিত বক্তব্যের জনক যে ব্যাখ্যা রেখেছেন,
    I am curious to find out exactly where in this post it has been said that someone has actually taken any money or anything? The theme of the quoted song, as far as I can remember, is that the world is a kalabazar, people tend to fall in with rich and powerful irrespective of whether they are good or bad, and the rich and powerful are the winners. Yes, I believe that gc is losing it's anarchist side (looking at not just this article, but the trend). May be falling in with the rich and powerful which possibly a lot of others feel too.

    So, I'd really be grateful if you can tell me where I've said anything about taking money?
    তাতে দাঁড়ায় তিনি অন্তত অর্থমূল্যে বিক্রি হয়ে যাওয়া নয়, ক্ষমতা ও পয়সার প্রতি মোহিত ইনক্লিনেশন মীন করেছিলেন। বাকি বোঝাবুঝি অনভিপ্রেতই ধরতে হয়। এবার সেইটে আওয়াজ না অ্যালিগেশন কে বলবে?

    *********
    name: চিঁটেগুড়ে আটকানো অন্য এক মাছি mail: country:

    IP Address : 69.160.210.2 (*) Date:01 Apr 2014 -- 04:18 PM

    π Date:01 Apr 2014 -- 10:39 AM
    'ক্ষমতা ও পয়সার প্রতি মোহিত ইনক্লিনেশন ' এর ভাব সম্প্রসারণ পাওয়া যাবে কি ?
    -------------
    আশা করি এ প্রশ্ন নিশ্চয়ই "চিঁটেগুড়ে আটকানো অন্য এক মাছি" কে নয়? যদিও বিতর্কিত বক্তব্যকারী বাংলায় লিখেওছেনঃ

    ""তো আমার ধারণা উত্তরটা খুব স্পষ্ট, তাও বাংলা করে দিই। আমি জানতে চাই যে কেউ পয়সা পেয়েছে এটা অফলাইনে বা অনলাইনে আমি কখন কোথায় কার কাছে বলেছি। এর মানেটা সম্ভবতঃ খুব পরিষ্কার - যে আমি কোথাও এমন কিছু বলিনি। কী বলেছি তাও খুব স্পষ্ট - ক্ষমতার কাছাকাছি থাকার একটা চেষ্টা নিয়ে - যেটা বেশ আগে থেকেই অনেকে বলেছে, অনেকেরই মনে হয়েছে বা হয়। সেটা ঠিক হতে পারে, ভুল হতে পারে - কিন্তু এরকম একটা ধারণা আছে সেটা ফ্যাক্ট। সেটা আমি বিশ্বাস করি কিনা সেটা অন্য প্রশ্ন। যদিও এগুলো কোনোটাই কনফার্মড নয় সেটা মনে হয় আগেও বলেছি।""
    =====================================
  • pi | ০১ মে ২০১৪ ১১:৫৮230357
  • pi | ০১ মে ২০১৪ ১১:৫৮230358
  • Tim | ০১ মে ২০১৪ ১১:৫৪230356
  • ক, তবে মরা ছাগলের মত চোখ করতে হয়না। ওরকমই তো।
  • Du | ০১ মে ২০১৪ ১১:৪৯230355
  • এককের মরা ছাগলের চোখে সুপাল্লাইক
  • Tim | ০১ মে ২০১৪ ১১:৪২230354
  • অরণ্যদার অনেক পয়েন্টেই ক। বিশেষ করে, এবং মনে নেই আগে বলেছি কিনা তবে বলা বাহুল্য ভেবেছিলাম, পয়সা খাওয়া ইত্যাদির কথা। খুবই বোকা বোকা এবং এতই অবান্তর অভিযোগ যে এটা লিখতেও বোকাবোকা লেগেছে আগে। তবে যদি কোথাও কোন কনফিউশন থাকে তাই গোটা করে লিখে দিলাম।
    গুরু যে স্পেসটা মানুষকে দেয় সেটার প্রয়োজন ফুরিয়ে যায়নি। আমাদের মধ্যে কেউ কেউ বিরক্ত হয়েছি, হতেই পারি, নানান অভাব অভিযোগ আছে এবং সঙ্গতভাবেই প্রচুর ক্ষোভ আছে, থাকবেই। তবে সে জন্যে এই স্পেসটুকুর গুরুত্ব কমে যায়না। অন্তত নতুন যারা আসছে তাদের জন্য হলেই এই ইন্টিগ্রিটি টিঁকে থাকার দরকার আছে। তাই সক্রিয়ভাবে কোন কার্য্যক্রমে অংশ নিতে পারি বা না পারি (এবং তাতে কিছু আটকে থাকবেনা জানি বলেই চাপ নেই), কোনভাবেই গুরু ফোরামের কোন ক্ষতি যেন না হয় এটা চাই।

    মে দিবসের ছুটি, হাতে সামান্য সময়। লিখে ফেলা গেল।
  • সিকি | ০১ মে ২০১৪ ১১:৩৬230353
  • ইন্টারভিউয়ের আগে ইন্টারভিউয়ির কাছে বা তার সেক্রেটারির কাছে প্রশ্নগুলো পাঠিয়ে দেওয়া হয়, যাতে অনস্ক্রিন কোনও সারপ্রাইজ প্রশ্ন না আসে। সারপ্রাইজ প্রশ্ন করে ফেললে তানিয়া ভরদ্বাজ হয়ে যেতে হয়। অতএব, সবই স্ক্রিপ্টেড।
  • সিকি | ০১ মে ২০১৪ ১১:৩১230351
  • সান্দা এত কাশছে কেন? ঠাণ্ডা লেগেচে নাকি?

    নয়ডা কাল ৪৪ ডিগ্রি সেঃ গেছে। আজ কেমন চলছে কে জানে!
  • Ekak | ০১ মে ২০১৪ ১১:৩১230352
  • আরেকটা খুব সুক্ষ রাজনীতি সবাই খেলে। ঐযে লিকচে মোদিকে যারা ইন্টারভিউ করে তারা এই প্রশ্নগুলো করেনা কেন। এতে আশ্চর্য্য হওয়ার কিছু নেই। খ্যাল করে দেকবে মোদিকে এমনভাবে প্রশ্ন করা হয় যা অলরেডি উত্তর জানা। মোদী এমনভাবে উত্তর দেয় ...........না উত্তর দেয় না। মরা ছাগলের মত চোখ করে তাকিয়ে থাকে। এক নাটক বারবার। নাটকটা তাহলে কেন ? একটা ভয় ছড়িয়ে দেওয়ার জন্যে। মোদিকে প্রশ্ন করে উত্তর পাবার জন্যে নয়। একটা ভয় যা প্রতিটি মুসলমান ধর্মাবলম্বীর কাছে পৌছে যায় যে দেখো এই লোকটা এই করেছে এ আবার ক্ষমতায় আসছে, তৈরী হও, ভয় পাও। ইন্ত্যর্ভিউ হলো। মোদিও বাঁচলো। বার্তা ও ছড়ানো হলো। আর কী চাই।
  • সায়ন | ০১ মে ২০১৪ ১১:২৬230350
  • একক, সন্ধ্যেবেলা ফোন করবো। এখন ইন্সিডেন্ট কল চলছে। ঃক্ষ ঃক্ষ
  • Ekak | ০১ মে ২০১৪ ১১:২২230349
  • কারন সত্য তাই যা স্বীকৃত।
  • সায়ন | ০১ মে ২০১৪ ১১:১৩230348
  • এটা কম্পাইল করতে একঘন্টা লেগেছে - বেশ। এটা মেইনস্ট্রীমে আরও লার্জস্কেলে প্রচার করা গেল না কেন? আরও একটু এগিয়ে, এত প্রমাণ থাকা সত্বেও এই লোকটাকে প্রসিকিউট করা যায়নি কেন?
  • lcm | ০১ মে ২০১৪ ১১:১২230347
  • শান্তিদেব ঘোষ
  • a x | ০১ মে ২০১৪ ০৯:৫৭230346
  • আরো একটা আর্টিকল তুলে নেওয়া হল মনে হচ্ছে।

    http://sanhati.com/articles/9734/
  • aranya | ০১ মে ২০১৪ ০৯:৫৪230345
  • ফেবু-তে গুরু নিয়ে মন্তব্য ইঃ প্রসঙ্গে আমার যা মনে হয় -

    ১। বহু বছর ধরে গুরুতে লিখছেন, আড্ডা মারছেন - এমন কেউ নিন্দা করলে দুঃখ-টা বেশি হয়, অচেনা বা স্বল্পচেনা কেউ করলে অত খারাপ লাগে না। তবে কতটা খারাপ লাগবে সেটা ব্যক্তিনির্ভর
    ২। কতটা খারাপ লাগবে, সেটা বিষয়নির্ভর-ও বটে। গুরুতে সাহিত্য বিষয়ক লেখা সব রদ্দি মাল - এরকম সমালোচনার চেয়ে 'ইঁহা পয়সা বোলতা হ্যায়' টাইপের ক্রিটিসিজম অনেক বেশি আঘাত করে, কারণ তাতে মানুষের ইন্টিগ্রিটি, সততা নিয়ে প্রশ্ন তোলা হয়
    ৩। এই পয়সা খেয়ে লেখা ছাপানোর অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন বলে আমার ধারণা।
    প্রথমতঃ দেবের কমেন্ট নিয়ে অনিমেষ -এর লেখাটা নেহাতই নিরামিষ একটা লেখা, সমাজের ট্রেন্ডের কথা বলেছেন, কোনভাবেই দেব-কে বা তৃণমূল-কে সাপোর্ট করেন নি।
    দ্বিতীয়তঃ উনি লিখেছেন নিজের ব্লগে, যেটা এডিটেড/মডারেটেড সেকশন নয়। বস্তুত, বুবুভা ছাড়া অনলাইন গুরু-র কিছুই মডারেটেড নয়।
    পয়সা খাওয়া যদি গুরু কর্তৃপক্ষ সম্বন্ধে বলা হয়ে থাকে - ঈশান, পাই, সিকি ইঃ পয়সা খেয়ে তৃণমূলের দালালি করছে, তাহলে সেটা খুব নীচু স্তরের নোংরামি ছাড়া কিছু বলার নেই। তৃণ পার্টির লোকেদের, মমতার বিভিন্ন অন্যায়, অত্যাচারের সমালোচনা করে বেশ কিছু বুবুভা গুরুতে বেরিয়েছে, - মনে পড়ছে কামদুনি-র ওপর লেখা, 'নোনাডাঙাটা কোথায়' ইঃ, বইমেলায় প্রকল্পের প্যারডির বই বিক্রি হয়েছে যার বেশির ভাগ ছড়াই শাসক দলের কাজকর্মের সমালোচনা।

    তৃণমূলের কোন অন্যায়-কে সমর্থন করে একটি লেখাও এখনও অব্দি গুরুর নির্বাচিত সেকশন, বুবুভা-য় দেখি নি। বরং উল্টোটাই দেখেছি, গুরুর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতে পারে, এমনও মনে হয়েছে কিছু লেখা পড়ে। আফটার অল, একটা ভিন্ডিকটিভ দল এখন সরকার চালাচ্ছে

    ৪। ফেবু-তে বা অন্য কোথাও, যদি আমার নামে পয়সা খাওয়ার অভিযোগ তোলে কেউ,এদিকে আমায় সেখানে ব্লক করা হয় যাতে নিজেকে ডিফেন্ড করতে না পারি - ব্যাপারটা খুবই আনফেয়ার লাগে
  • সিকি | ০১ মে ২০১৪ ০৯:৫২230344
  • চেন্নাই সেন্ট্রাল স্টেশনে জোড়া ব্লাস্ট হয়েছে আজ সকালে। একজন মৃত।
  • test | ০১ মে ২০১৪ ০৯:০৯230343
  • তেস্ত
  • aranya | ০১ মে ২০১৪ ০৮:৪২230342
  • 'বাইরে এখন হাজার হাজার লালপতাকা' - গানটা অনেকেদিন পর শুনলাম, ভাল লাগল।
    থ্যাংকু তাপস।
  • pi | ০১ মে ২০১৪ ০৭:৫৬230341
  • দুদিন আগেই সিকি চেয়েছিল বলে এখানে জাতিস্মরের ইউটিউব লিং দিয়েছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত