এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০১ মে ২০১৪ ১৬:৪৩230460
  • আম্মো শ্রমিক। আপিসে বসে কাজাচ্ছি।
  • de | ০১ মে ২০১৪ ১৬:২৯230459
  • মালিকপক্ষে ভত্তি গুরু - আমার মতো মোটে জনাকয়েক শ্রমিক ঝান্ডা উঁচিয়ে রেকেচেন -
  • তাপস দাশ | ০১ মে ২০১৪ ১৬:২৮230458
  • আমি অন্যরা যদি মিনিময় করে সেই জন্যে জেগে আছি আর একটু ঢুলছি
  • quark | ০১ মে ২০১৪ ১৬:২১230457
  • অ! সাতচল্লিশ মিনিটে একটাও পোস্ট না পড়ার কারণ তাইলে এইটে।
  • রোবু | ০১ মে ২০১৪ ১৬:১৭230456
  • হ্যাঁ। মালিকপক্ষের। আর সাম্রাজ্যবাদের দালালদের।
    ঃ-))
    মনে পড়ল, গত বছর তিনোরা মে দিবস খুব সেলিব্রেট করেছিল। সেক্টভতে সে কত পোস্টার!
  • quark | ০১ মে ২০১৪ ১৬:১৪230455
  • আজ কি বিশেষ কোন দুঃখের দিন?
  • jhiki | ০১ মে ২০১৪ ১৫:২৭230454
  • পাই, দই আমিও দিই, মানে দিতাম। আমাদের বাড়ীতে ওটাকে আলু-পটলের দম বলে। পটল আর আলু দু টুকরো করে কাটতাম। আলু বড় হলে চার টুকরো। ভালো করে দুটোকে ভেজে তুলে নিয়ে মশলা কষে তাতে আলু-পটল দিতাম। নামানোর আগে একটু ঘী-গরম মশলা বা ফ্রেশ নারকেল কোরা।
  • | ০১ মে ২০১৪ ১৫:১১230453
  • একটা ব্লগ খুলে রাখো। টুকটাক লিখে রাখবে যখন যা দেখবে। তাহলেও হবে।
  • | ০১ মে ২০১৪ ১৫:০৪230451
  • হ্যাঁ এগুলো লিখে রাখো। যেখানে হোক জমিয়ে রাখো।
  • pi | ০১ মে ২০১৪ ১৫:০৪230452
  • বাস, ঝড় খতম, পয়সা হজম। ভাগ্যে লিখেছিলাম এখানে, নইলে এখনকার এই খটমটে রোদ্দুর দেখলে ভাবতাম নিগ্ঘাত স্বপ্ন দেখেছিলাম। ও, না, সামনের বাড়িটাও তো আছে। আবার চাল ভাঙ্গা। আজ সকালেই, এই ঝড়ের আগেই, না না, ঝড়ের সময়ও বৃষ্টিতে চান করে করে আগের দিন ভেঙ্গে যাওয়া চালটা বাঁধা হতে দেখেছিলাম।

    এখানে একটা হাওয়া মাপার যন্তর বসাতে পারলে বেশ হত। ওয়েদার ডট কম তো আর জিরানিয়াকে পাত্তা দেয় না !
  • pi | ০১ মে ২০১৪ ১৪:৫৩230450
  • অন্য কোথাও আর লিখবো কী, রোজ হুব্বা হয়ে খালি দেখে যাচ্ছি। এই একটু আগে যেমনি একটা জন্মজন্মান্তরে ভুলবো না মার্কা দৃশ্য দেখে এলুম। ওরকম হাপুস হুপুস বৃষ্টি ঝড়ের মধ্যে, কুচকুচে কালি মেঘের তর্জন গর্জনের মধ্যে, চারপাশের ওরকম একটা গুরুগম্ভীর লুক - তার মধ্যেই ফ্যাক করে রোদ বেরিয়ে পড়লো।
  • pi | ০১ মে ২০১৪ ১৪:৪৮230449
  • দাঁত মাজার পর তবেই বিস্কুট খেত, এজন্য ওদের প্রশংসা করতে না ? খাবার পর আবার দাঁত মাজা শেখানোর জন্য কোন ডিস্ট্যান্স কোর্স করানোর কথা ভাবোনি ?
  • রোবু | ০১ মে ২০১৪ ১৪:৪৭230448
  • এখন আর খুঁজছি না, অন্য চাপ।
  • Tim | ০১ মে ২০১৪ ১৪:৪৫230447
  • পাই কি এইসব লিখে রাখছো? ডায়রি টাইপ বা এমনি এলোমেলো করে হলেও? ল্যাখো ল্যাখো, পরে কাজে লাগবো।
  • byaang | ০১ মে ২০১৪ ১৪:৩৪230444
  • ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে যাওয়ার আগে তারা যে বিভীষণের ঘরে ঢুকে কোলগেট টুথপেস্ট দাঁত মেজে টাইগার বিস্কুট খেয়ে যেত, সেটা বলতে হবে না বুঝি।
  • রোবু | ০১ মে ২০১৪ ১৪:৩৪230445
  • কাল অপুর পাঁচালি দেখলাম। ওই আর কী। খারাপ না।
    পরিচালক মেলোড্রামা অ্যাভয়েড করতে চেষ্টা করেও মাঝে মাঝে লোভ সামলাতে পারেননি বলে মনে হল, যেটা চোখে লাগলো। মিউজিক বাজে।
    বৃদ্ধ সুবীর ব্যানারজীর ভূমিকায় যে অভিনেতা, তিনি অসাধারণ।
  • pi | ০১ মে ২০১৪ ১৪:৩৩230442
  • ওঃ আবার সেই দিগ্বিদিক সাদা করে দেওয়া বৃষ্টি, ঝড়, ঘরের মধ্যে শিল ঢুকে আসা এবং কারেন্ট অফ ইঃ ইঃ !
  • তাপস দাশ | ০১ মে ২০১৪ ১৪:৩৩230443
  • উউপ্স সিকি দেছে
  • তাপস দাশ | ০১ মে ২০১৪ ১৪:৩২230441
  • ব্লাস্টে যিনি মারা গেছেন তিনি লুরুর টিসিএস কর্মী
  • pi | ০১ মে ২০১৪ ১৪:৩১230438
  • সিকি সকালেই লিখেছিল। এটা কাদের কাজ জানিনা, তবে আমার এমনিতে মনে হয়, মোদী আসলে এইসব ব্লাস্স্ট ফ্লাস্ট অনেক বেড়ে যাবে।
  • সিকি | ০১ মে ২০১৪ ১৪:৩১230439
  • ব্লাস্টের খবর আমি তো সকালেই দিলাম ভাটে।

    একজন মারা গেছে, টিসিএসের এমপ্লয়ি।
  • | ০১ মে ২০১৪ ১৪:৩১230440
  • আমি আশা করছি যদি অন্য কোথাও বড় করে খোলে। ওখানে আর কুলাচ্ছিল না তো।
  • pi | ০১ মে ২০১৪ ১৪:২৯230435
  • যাঃ, রাধিকা উঠে গেল ! কখনো পুনে গেলে যাবো ভেবেছিলুম। অনেক স্মৃতি ছিল।

    আর কানপুরের সেই ফেয়ার এন্ড লাভলি খ্যাত হনুমানের কথা তো সবাই জানে ( সিরিয়াসলি, এটা নিয়ে অ্যাড বানালে পারে :P), তবে বাঁদরের অন্য একটা গপ্পো মনে পড়লো।
  • sosen | ০১ মে ২০১৪ ১৪:২৯230436
  • ঢুলতে ঢুলতে কাজে এলাম। ব্যাকলগ ক্লিয়ার করার সময় নাই।
  • | ০১ মে ২০১৪ ১৪:২৯230437
  • এবাবা! কেউ দায়িত্ব স্বীকার করেছে?
  • de | ০১ মে ২০১৪ ১৪:২৮230434
  • এ বাবা! কখন হোলো!
  • de | ০১ মে ২০১৪ ১৪:২৭230432
  • বলরাম, সুদামা এরা সব টেবিল মোছার বেয়ারা আর ললিতা-বিশাখা কিচেনের হেল্পার - চপ ভাজে!
  • b | ০১ মে ২০১৪ ১৪:২৭230433
  • চেন্নই সেন্ট্রাল স্টেশনে ব্লাস্ট হয়েছে,
  • | ০১ মে ২০১৪ ১৪:২৩230431
  • সায়নের ইন্সিডেন্ট কল! বেশ বেশ। এদিকে আমাদের আবার এমংকি সোমাব্রেও তেমন কিসু কাজকম্ম নাই। কারণ সোংবার ইউকেতে ব্যাঙ্ক হলিডে। মানে ধরেন গিয়ে সোংবারও ছুটিইই বলতে পারেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত