এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০১ মে ২০১৪ ২১:৪৬230580
  • ব্যাঙ, একক-কে ধরে ভাল করে কেচে দাও, ওর যাবতীয় বাসন পত্তর সহ
  • byaang | ০১ মে ২০১৪ ২১:৪৫230576
  • আর পেরেন্ট ভলান্টিয়াররাই যদি এতসব করে, টিচাররা মাইনে নেয় কোন মুখে?
  • aranya | ০১ মে ২০১৪ ২১:৪৫230577
  • আজ য্যামন বাড়ী থেকে কাজাচ্চি (বা গুরু কর্চি), তাই সেরামিক কাপ। গেরস্থালী-র কাজের ভাগাভাগি-তে বাসন মাজাটা বৌ-এর ঘাড়ে পড়েচে :-)
  • I | ০১ মে ২০১৪ ২১:৪৫230578
  • অক্ষদা পড়া করে না। বললাম যে, পেয়ে গেছি! কাকুরে প্রথমবার শুধালেম, সে ঠিকঠাক জবাব দিল না। তারপর পায়ে ধরে সাধা ইত্যাদি।
  • pipi | ০১ মে ২০১৪ ২১:৪৫230579
  • ট্যাহা*
  • a x | ০১ মে ২০১৪ ২১:৪৪230574
  • খুব নিশ্চিন্ত ছিলাম সবকটা নাড়ু নিজের ভাগেই পাব, কিন্তু অপর্চুনিস্টিক বুঁচি নাড়ুতেও ভাগ বসায়! কোনো কালচারাল লয়ালটি নাই, ঐতিহ্য নাই, তাও নাড়ু চাই!
  • pipi | ০১ মে ২০১৪ ২১:৪৪230575
  • হ্যাঁগা অক্ষদা, এইসব রুম পেরেন্ট, শ্যাপেরন, বই পড়ে শোনানোর ভলান্টারি - ওয়ার্কিং পেরেন্ট্সরা এসব করার সময় কোত্থেকে পায়?? তবে যে শুনি আম্রিগায় নাকি ইস্কুলে ছানাদের পাঠিয়ে দিয়েই খাল্লাস হয়ে থাকা যায়, ইস্কুলই নাকি সব কেয়ার নেয়, মা-বাপকে কিচ্ছুটি ভাবতে হয় না এমনকি হোমটাস্ক করানো অবধি না - এইসব তবে কি ভুলভাল?
    আর এইসব কি শুধুই ভলান্টারি নাকি ত্যাহা পত্তর কিছু দেয় আদৌ? নইলে খামোখা পেরেন্ট্সরা এইসব করেই বা কেন?
  • Ekak | ০১ মে ২০১৪ ২১:৪৩230572
  • বাসন ফাসন মজা বদভ্যাস। তরকারী ইত্যাদি হলে এট্টু মুছে নিলেই চলে। ডাল জাতীয় জিনিসে তো তাও দরকার নেই, তলানি রিসাইকেল হবে। আর চা এর জায়গা কেও ধোয় এই শুনলুম। নেহাত ওই পাতাগুলো ফুলের গাছে দিলে ভালো তাই মাঝে মাঝে আজরে দেওয়া।
  • I | ০১ মে ২০১৪ ২১:৪৩230573
  • লোপচুর অপমান।
  • a x | ০১ মে ২০১৪ ২১:৪২230570
  • পাব্লিক ডিসপ্লে অফ অ্যাফেকশন।
  • aranya | ০১ মে ২০১৪ ২১:৪২230571
  • ব্যাং, আমি আবার সেরামিক কাপে ফিরে যাব, প্রমিস

    কফি না খেলে কাজ করতে পারি না, সারাক্ষণ ঘুম্পায়
  • I | ০১ মে ২০১৪ ২১:৪১230568
  • আমি কি আপনেদের মত বুর্জুয়া দেশে থাকি, না আমার চার হাত-পায়ে চারটি ইন্টারনেট কানেকশন ? আমার বাড়ি আছিল বনগাঁয়।
  • pi | ০১ মে ২০১৪ ২১:৪১230569
  • চা বানাও রে বাসন মাজো রে আমারো ভাল্লাগেনা। তবে আমার কাছে এর ভালো সমাধান আছে।
  • byaang | ০১ মে ২০১৪ ২১:৪০230567
  • অরণ্যদাআআআআআ

    চা খাওয়া কি এতই প্রয়োজনীয়????
  • byaang | ০১ মে ২০১৪ ২১:৩৯230565
  • ব্রতীন খবদ্দার আসবি না। এলে তোর ঠ্যাংখোঁড়া করে দোবো। তোর ঐ "হা বন্ধু, কোথা বন্ধু!" আর সয় না।
  • san | ০১ মে ২০১৪ ২১:৩৯230566
  • এঃ, নাড়ুর অপমান !
  • aranya | ০১ মে ২০১৪ ২১:৩৮230564
  • মে দিনের কনফেশন - কাপ মেজে বিরক্ত হয়ে পরিবেশ ধ্বংসকারী কাগজের কাপে কফি খাচ্ছি কদিন। প্রতি চুমুকে গাছেদের কথা মনে পড়ে, ভেরি স্যাড
  • a x | ০১ মে ২০১৪ ২১:৩৭230563
  • আমার বাড়িতে এখন এত্ত এত্ত লোপচু চা, নাড়ু সহযোগে সকাল বিকেল খাচ্ছি।
  • a x | ০১ মে ২০১৪ ২১:৩৫230562
  • বুড়ো কয়েছিলাম নাকি ডিডি? সেকি!
  • a x | ০১ মে ২০১৪ ২১:৩৪230558
  • ইন্দো কি সত্যই জানেনা পিডিএ কি? এ এত বড়টা হল এমনি এমনি?
  • rabaahuta | ০১ মে ২০১৪ ২১:৩৪230559
  • নিজের চা নিজে বানান। আমিও বানাতে যাচ্ছি।

    অফিসে এসে চা বানাও রে বাসন মাজো রে আর ভাল্লাগে না। অব্শ্য বাসন মাজার ব্যাপারটা ঠিক হয় না, হপ্তা শেষে বাড়ি নিয়ে গিয়ে কফি মাগটা মেজে আনি। পাঁচদিন এক কাপে চা খেলে এমন কিছু হয়না, আমার অভিজ্ঞতার কাছে শুনে নিন।
  • pinaki | ০১ মে ২০১৪ ২১:৩৪230560
  • বোতিন ফিরে এস। তোমাকে মিস করছি।

    (রোবু আর ব্ল্যাংকি কবার লিখেছে, দেখতে চাই)
  • san | ০১ মে ২০১৪ ২১:৩৪230561
  • গানটা গেয়ে রেকর্ড করে ইউটিউবে তুলে লিং দিলে তবে হাত্তালি দেবো।
  • ঈশান | ০১ মে ২০১৪ ২১:৩২230556
  • কিন্তু আমার গানটা কী ভালো। হাত্তালি। (কেউ না দিলে একাই দেব।)
  • Arpan | ০১ মে ২০১৪ ২১:৩২230557
  • ভাবতে পারছি। আজ বিকেলেই আমাকে খেতে হয়েছে। ঃক্ষ ঃক্ষ
  • rabaahuta | ০১ মে ২০১৪ ২১:৩১230553
  • ভাটেই লিখে দিই, ব্রতীনদার প্রতি।

    কমিটি পলিসি গ্রুপ এইসব নিয়ে খিল্লী আমি প্রচুর করেছি, সেদিনও করেছি, তাই ব্রতীনদাকে বলি।

    ব্রতীনদা, তুমি তো আমার থেকে বেশী দিন ভাটে নিয়মিত, পুরনো ভাটুরে। তো যখনই গ্রুপ, পলিসি এইসব কথা উঠেছে তখনি আমি হুলিয়ে খিল্লী করেছি, মনে করে দেখতে পারো। গ্রুপবাজির অভিযোগটা আমার হাস্যকর লাগে, তো ভবিষ্যতেও করবো। গুরুতে লেখে এমন লোকের মধ্যে তোমার সবার সঙ্গে অফলাইন যোগাযোগ আমার থেকে অনেক বেশী (৬০জন বন্ধু, মাঝে মাঝে ব্যাটে বলে, ওরে বাবা), তো আমি কোন গ্রুপে বা কমিটিতে আছি কি নেই বা অফলাইনে আমার কেমন দহরম মহরম সেটার ক্ল্যারিফিকেশন নিশ্চয় তুমি আমার কাছে চাইবে নাঃ)

    তুমি শুধু শুধু লোকজনের ওপর খার খেয়ে না থাকো সেটা চাই বলেই এত ব্যাখ্যা দিচ্ছি। কেননা তাতে লোকের কিছু হয় না, নিজের স্ট্রেস বাড়ে। কি দরকার। মানে আমি এমন ভাবি আরকি, বাকীটা ন্যাচারালি তোমার বিবেচনা।
  • pinaki | ০১ মে ২০১৪ ২১:৩১230554
  • তিনদিন আগে এখানে ছিল +২২ ডিগ্রী সেঃ। হুহা সামার ওয়েদার। গতকাল রাতে বরপ পড়ল। এইতো জীবন কালীদা।
  • Arpan | ০১ মে ২০১৪ ২১:৩১230555
  • সবকটা শ্রেণীশত্রু হয়ে গেছে।
  • I | ০১ মে ২০১৪ ২১:৩০230552
  • কী অখাইদ্য একটা চা খেতে হচ্ছে ভাবতে পারবেন না।
  • dd | ০১ মে ২০১৪ ২১:২৯230550
  • আর লুরুতে গ্লোবাল ওয়ার্মিং খুব ভীষণ বেড়্বে গ্যাছে। বৃষ্টি আজ পরলো নেহাৎই ছিটে ফোটা। গরোম মোটেই কমলো না।

    জানি না ডিওয়ার্মিং কল্লে উবগার হবে কি না। ইন্দোদা জানবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত