এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০১ মে ২০১৪ ২৩:০৭230669
  • আরে ইন্ডো ঐ জ্ঞানটা সেই এইসময় এর রবিবারোয়ারি পড়ে জেনেছে কিনা, তাই আজ বলে দিল।
    কিন্তু কলি ঠিক বলেছে, কেউ দুঃখী, বিষণ্ণ মনমরা ছিল না।
  • | ০১ মে ২০১৪ ২৩:০৭230670
  • অক্ষ, পেরেন্ট চাইলে ভলান্টিয়ার করতে পারে। কোনো বিশেষ দিন, বিশেষ কারণে। প্রাইভেট পাবলিক কোনো স্কুলেই সারাবছর কোনো পেরেন্ট ভলান্টিয়ার আছে বলে দেখিনি বা শুনিওনি। কার মা কি আনলো তার ছবি কোথায় লাগানো হয়? আর টিচার স্বয়ং এই সব কথা বলেন? বাপরে এমন কখনো শুনিনি। খুব অবাকও হচ্ছি!
  • kk | ০১ মে ২০১৪ ২৩:০৬230668
  • কিন্তু ঘেমো মানুষেরাও তো দুঃখী ছিলোনা। কোনো উটকো, ফ্যালনা মানুষেরাও দুঃখী ছিলোনা।
  • ঈশান | ০১ মে ২০১৪ ২৩:০৫230667
  • ও মা আমি রিভিউ লিখব কেন? ওই নিয়ে আমার অন্য স্ট্র্যাটেজি আছে। আমার যার বই পছন্দ তার রিভিউ করবে তাপস আর ইন্দো। নরম মন, তার উপর এরা সিনেমার চেয়ে রিভিউটা ভালো লেখে। আর যার বই অপছন্দ, তার রিভিউয়ের দায়িত্ব ওমনাথের। সে কী লিখবে আর বললাম না।

    ব্যস, কোনো সম্পাদকীয় হস্তক্ষেপও রইলনা, কর্মও হাসিল। সাধে কী বলি, আমার গাঁটে গাঁটে বুদ্ধি।
  • san | ০১ মে ২০১৪ ২৩:০৪230666
  • অথচ আমরা, এই আমরা ঈশেনের নিজের বিষণ্ণ লেখা নিয়ে কতো ভালো বলি, প্রশংসা করি। ছি ছি।
  • Ekak | ০১ মে ২০১৪ ২৩:০১230665
  • বারির্লোককে সই কত্তে হবে কেন ? যার কাজ সে নিজে সই কল্লেই তো হয়। ছুতব্যালা থেকে যত অবিশ্বাসের বাতাবরণ :|
  • a x | ০১ মে ২০১৪ ২৩:০০230663
  • পিপি, শিক্ষাখাতে টাকা খুব বেশি তো নেই - এখানে স্টুডেন্ট টিচার রেশিও কম, সেটাও ঘটনা। আর হ্যাঁ যে কোনো পেরেন্ট চাইলে থাকতে পারে ক্লাসে ভলান্টিয়ার হয়ে। ব্যাকগ্রাউন্ড চেক হয় তার আগে। কোনো প্রত্যক্ষ জোরাজুরি অবশ্যই নেই, কিন্তু একটা জেনেরাল কনসেন্সাস হলে যা চাপ তৈরি হয় সেটা কম কিছু না। তাছাড়া এই কার মা কি আনল এইটা অ্যানাউন্স করা ও সেসবের ছবি লাগানো, এটাতে বাচ্চার মনে হয়ত লেফট আউটের অনুভূতি তৈরি হয়। আমি এখনও অবধি স্ন্যাকস দিইনি ক্লাসে। কদিন আগে টিচারকে বললাম পরের সপ্তাহর জন্য নিয়ে আসব, তিনি বললেন হ্যাঁ যে বাচ্চার বাড়ি থেকে স্ন্যাক্স আসে, সে সেগুলো বন্ধুদের ডিস্ট্রিবিউট করে "and that's one quick way to get popular"।
  • | ০১ মে ২০১৪ ২৩:০০230664
  • লীমর লেখা দুঃখী!!! বিষণ্ণ!!!!
    না পড়েই রিভিউ লেখে সে নাহয় মেনে নিলাম। তাই বলে লীম'র এমনি বদনাম!!!!! আমার বলে মন খারপ হলেই লীম খুলে বসি।
    ছ্‌ছ্‌ছিঃ ঈশান। ধিক্কার, কালো পতাকা, মোমবাতি
  • তাপস দাশ | ০১ মে ২০১৪ ২২:৫৯230662
  • ঈশেন আমার বিষন্ন লেখা নিয়েও খিল্লি করে। ফোন করলেই করে। আমনাদের সামনে করে না অবিশ্যি। আমায় মুখের ওপরে বলে - লী ম তো তবু দেখতে পান না !এই যার মন - সে পাবলিক প্লেসে লীম নিয়ে ওরম বললে খারাপ পায়েন না।
  • ঈশান | ০১ মে ২০১৪ ২২:৫৭230661
  • এইবার বুঝেছি। লীম হল দুখী লোকেদের দুঃখের প্রেসক্রিপশন। ওষুধের মতো। :-)

    কিন্তু লীমকে কটু কথা কই বল্লাম। আমি তো গুরুর্লোককে গাল দিলাম।
  • I | ০১ মে ২০১৪ ২২:৫৬230660
  • সত্তরের দশক থেকে লীম-র লেখা আস্তে আস্তে বদলে গেছে। অত ফুর্তিময় আর থাকে নি। ঘেমো মানুষরা লেখার মধ্যে চলে এসেছে।
  • | ০১ মে ২০১৪ ২২:৫৩230659
  • দুখানা কাগজে সই করতে হয়।

    ১ নং টিতে পরের দিনের কাজ সম্পর্কে জানানো হয়। বাপ মা সেটা দেখে সই করে দেন। তুমি অবগত রইলে পরের দিন অংক পরীক্ষা কি সমাজ বিজ্ঞানের ১৭- ২০ পাতা পড়ে যেতে হবে।

    ২ নং টি রোজ অন্তত কুড়ি মিনিট বই পড়েছি এই মর্মে একটি দলিল। কি বই পড়লে, তার নাম লেখকের নাম আর কতক্ষণ পড়লে সেটা লিখে গার্জেন কে দিয়ে সই করিয়ে নেওয়াঃ)
  • san | ০১ মে ২০১৪ ২২:৫২230658
  • আরে ঈশেন - কিন্তু লীমর লেখা একেবারেই বিষণ্ণ না, বরং পুরো উল্টো। রসেবশে থাকা লেখা, আনন্দ বলভরসা জোগানো লেখা। দুঃখের মহৌষধ। সে নিয়ে কেউ কটুকথা বললে একটু লাগে ঃ-)
  • pipi | ০১ মে ২০১৪ ২২:৫১230656
  • দুই I'র মধ্যে একজন কারোরঃ-)
  • ঈশান | ০১ মে ২০১৪ ২২:৫১230657
  • ইকিরে, পিপি দেখি আমাকেও আবাজ দেয়। নিজের বেবি নিজে সামলাও বাপু।
  • Ekak | ০১ মে ২০১৪ ২২:৫০230655
  • লীম তে পিসুপোকা আছে।
  • ঈশান | ০১ মে ২০১৪ ২২:৪৯230652
  • যাই হোক, আসল পয়েন্টে আসুন। বেবি কার ও কবে?
  • pi | ০১ মে ২০১৪ ২২:৪৯230653
  • সেলাই এর জলের ফান্ডাটা কী ?
  • pipi | ০১ মে ২০১৪ ২২:৪৯230654
  • ভবিষ্যতের সিইও দের অমন মাঝেসাঝে এট্টু আধটু মাঝরাতে কাজাতে হয়ঃ-)
  • ঈশান | ০১ মে ২০১৪ ২২:৪৮230651
  • না না, বইটা আমারে অন্য একজন পাঠ করিয়েছিল। কলেজ স্ট্রিটে। মনে পড়ে গেছে। :-)
  • ঈশান | ০১ মে ২০১৪ ২২:৪৭230649
  • লীমর তেমন কোনো দোষ নেই। কিন্তু গুরুতে দুখী দুখী মুখে লীমর রেফারেন্স পড়ে পড়ে ওঁর সম্পর্কে আমার একটা ধারণা তৈরি হয়েছে। তার জন্য দায়ী, এই "গুরুর্লোক"। তাদের যেন উনি ক্ষমা করেন।
  • pipi | ০১ মে ২০১৪ ২২:৪৭230650
  • দুই উজানেরই ন'বছর হয়ে গেল। কাজেই বোথ সেট অব পেরেন্ট্সরা ভেবে দেখতেই পারেনঃ-)))
  • pipi | ০১ মে ২০১৪ ২২:৪৫230647
  • আই সেকেণ্ড অরণ্যদা @ 10.44 ঃ-)
  • সায়ন | ০১ মে ২০১৪ ২২:৪৫230648
  • হ্যাঃ কেউকেটা হলে কি আর মইধ্যরাত্তিরে আপিসে হত্যে দিয়ে পড়ে থাকতুম রে! আর চেয়ে দেখ, কতজনের মনের মাঝারে একই প্রশ্ন ছিল। অর্ণব গোস্বামী থেকে দমদি মামু অক্ষদা ডাক্তার সব্বাই। যাক, নজ্জা পেলে বলিস না ঃ)
  • test1 | ০১ মে ২০১৪ ২২:৪৪230645
  • টেস্ট১
  • aranya | ০১ মে ২০১৪ ২২:৪৪230646
  • ন বছর-টা অনেক দিন হয়ে গেল বটে, ইন্দো চাইলে নতুন বেবি-র জন্য লড়তে পারে :-)
  • | ০১ মে ২০১৪ ২২:৪৩230642
  • সৈকত, বইটার নাম বেবি কে ও পারিজাত। বাড়িতে পড়লে কারণ আমি পড়ছিলামঃ)
  • san | ০১ মে ২০১৪ ২২:৪৩230643
  • লীম আবার ঈশেনের কোন পাকা ধানে মই দেছেন ?
  • pipi | ০১ মে ২০১৪ ২২:৪৩230644
  • সই কেন করতে হয় তাও আবার দুখানা কাগজে? ঐ কাগজ গুলোতে কি লেখা থাকে?
  • রুগী | ০১ মে ২০১৪ ২২:৪২230640
  • ইলেটিরি জল খাই নি বটে তবে একবার সেলাই এর জল খেয়েছি।
    মানে ঠিক খাই নি, সেলাই এর সুচ দিয়ে ভরে দিয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত