এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ০৭ মে ২০১২ ১৮:৩০2310
  • ল্লেপচা।
  • phutki | ০৭ মে ২০১২ ১৮:২৮2309
  • মানে, কুপ্রীতবাবুকে বল্লাম।
  • phutki | ০৭ মে ২০১২ ১৮:২৬2308
  • সার্থকনামা ঃ-)
  • প্পন | ০৭ মে ২০১২ ১৮:২৫2307
  • বাংলা সিনেমার গানের লিরিক বেশ ম্যাচিওর্ড হয়ে গেছে। ;-)
  • কাজু | ০৭ মে ২০১২ ১৮:২৪2306
  • এখন তো সার্চ করা যায় না। পিজে-র টইটা তুলে দাও কেউ।
  • কাজু | ০৭ মে ২০১২ ১৮:২৩2305
  • কুলচা শুনলেই যে কেন কুলকুচি কুলকুচি মনে হয়...
  • phutki | ০৭ মে ২০১২ ১৮:২০2304
  • সিকি, জলের মত পোস্কার।
    আর আপনার 5.33 এ এক্কেবারে একমত। নান, কুলচা আহা আহা।
  • কাজু | ০৭ মে ২০১২ ১৮:১০2303
  • কোপ্তাও হেব্বি খেতে হয়।

    সিকি-র ভ্রূণহত্যা শুনে আমার একটা আইটেম নাম্বার মনে পড়ে গেল -

    'পেটুক আমার কাঁচা এঁচোড় পাকতে দিল না'। সঙ্গীত বাংলায় খুব দেয়।
  • | ০৭ মে ২০১২ ১৮:০৫2302
  • নিশ্চয় নিশ্চয়।
    ঐ ঝিরিঝিরি এঁচোড়ের রেসিপীটাও এদিকে এক্টু ....
  • kumu | ০৭ মে ২০১২ ১৮:০৩2301
  • ডাল ও কোপ্তার রেসিপিটা সময় করে এট্টু-
  • kumu | ০৭ মে ২০১২ ১৮:০২2300
  • এঁচোড় অতি মচৎকার জিনিস,ডালনা,কালিয়া -আহা।আর ঝিরিঝিরি করে কেটেও একটা সুন্দর ডিশ হয়।
    তবে কিনা,কেটে দেবার লোক থাকলে ভাল হয়।
  • | ০৭ মে ২০১২ ১৮:০১2299
  • ডালনা নয় ডাল। ডালনা আর কোপ্তা গত সপ্তাহে হয়ে গেছে তো।

    কাঁঠালবীচির ডাল, কাঁঠালবীচির বড়া, কাঁথালবীচির রসাও ব্যপক খেতে। আর কদিন পর থেকে বাজারে এই বছরের টাটকা কাঁঠালবীচিদের দেখা পাওয়া যাবে।
  • সিকি | ০৭ মে ২০১২ ১৮:০০2297
  • কাঁঠালের জন্য কোনও আমীর খান কোনও টক শো করবে না। করলেও সেটা স্টার প্লাসে দেখাবে না। হায়!
  • প্পন | ০৭ মে ২০১২ ১৮:০০2298
  • সিকি তালে ডাবও খায় না নিশ্চয়।
  • kc | ০৭ মে ২০১২ ১৭:৫৯2295
  • কলেজ ছাড়ার পর চাকরি জুটল এক জঙ্গলে, সেখান থেকে জম্মু কাশ্মিরের পাহাড়ে, সেখান থেকে রাজস্থানের মরুতে, গুজরাটের ভুল জায়গায়, ওড়িশার ভালুক অধ্যুসিত এক অসম্ভব সুন্দর জঙ্গলে, আফ্রিকায়, এইরকমের আজব আজব জায়গায়, তা সেখেনে কাজ ছাড়া আর কিছু করার বলতে ছিল হরেক রকমের দেশী সোমরসের সন্ধান, আর রান্নার লোকের সঙ্গে গপ্প করা আর তার কাজে হেল্প করা, এরকম কত্তে কত্তে যখন বিয়ে হয়ে নতুন বউ সেরকম এক জঙ্গলে থাকতে এলেন, এসে দ্যাখেন কত্তার হাতে রুটি বেলন চাকিতে বাঁই বাঁই করে ঘোরে, পাতলা নরম হয়, জামাকাপড় কাচলে সেটা বেশ পরিস্কারই হয়, বালিশের ওয়ার দুদিন অন্তর কাচাই পান, এসব দেখে তাঁর সেইযে আহ্লাদ শুরু হল, আজও থামেনাই।

    (চলবে)
  • সিকি | ০৭ মে ২০১২ ১৭:৫৯2296
  • এঁচোড় খাওয়া, আমার মতে ভ্রূণহত্যার মত পাপ। নিষ্পাপ ভবিষ্যতের কাঁঠালগুলোকে কেমন পেকে ওঠার আগেই কেটে কেটে বিক্কিরি করে। ছিঃ! কোনও সভ্য দেশে এসব চলতে পারে?
  • সায়ন | ০৭ মে ২০১২ ১৭:৫৮2294
  • হোয়েন এঁচোড় ইজ় হিয়ার, ক্যান কাঁঠাল বি ফার বিহাইন্ড?
  • প্পন | ০৭ মে ২০১২ ১৭:৫৪2293
  • অত কষ্টের কী দরকার। এঁচোড়ের গায়ে একটা ছোটমত মাইক্রোফোন আটকে দিলেই হবে।

    এঁচোড়েরা দিব্যি টক দেবে।
  • পাই | ০৭ মে ২০১২ ১৭:৫১2292
  • এঁচোড়ের টক রাঁধা খুব সোজা। আমার জন্য। এঁচোড়গুলৈ টক। কেটে কেটে টক প্রিসার্ভেটিভে চুবানো ঃ( সেই টক কাটাতে পারলে বাঁচি ঃ(
  • পাই | ০৭ মে ২০১২ ১৭:৪৮2291
  • এঁচোড়ের ডাল, না ডাল না ?
  • কাজু | ০৭ মে ২০১২ ১৭:৪৭2290
  • আচ্ছা সেই এঁচোড়ের টক-এর কথা কে যেন একদিন বলছিল। ওটার একটা রেসিপি হোক না ছোট্ট করে। বেশ ইন্টারেস্টিং।
  • | ০৭ মে ২০১২ ১৭:৪২2289
  • আহা ছোলা আর কুচি কুচি নারকেল দিয়ে মোচাঘন্ট--- অপূর্ব। মোচার ডাল আর সাথে কুমড়ো পাতলা পাতলা করে কেটে বেসনে ভাজা। বিকেলে মোচার চপ।

    নিরামিষ তরকারীতে আমার আবার চিংড়ি মিংড়ি দিলে অতটা ভাল্লাগে না বাপু।

    ভাল কথা এঁচোড় সম্পর্কে কুমুর কী মত? আমি আজ রাতেই এঁচড়ের ডাল রাঁধবো কিনা।
  • কাজু | ০৭ মে ২০১২ ১৭:৩৮2288
  • সিকির ৫ঃ৩৩ কে আন্তরিকভাবে ক।
  • siki | ০৭ মে ২০১২ ১৭:৩৪2287
  • অবশ্য বিরিয়ানীটা করিমসের হলে সেখানেও আমি আছি।

    গরমটা কমলে একদিন জামা মসজিদে কিন্তু দিল্লি ভাট হবেই হবে।
  • সিকি | ০৭ মে ২০১২ ১৭:৩৩2286
  • বিরিয়ানীর চেয়েও মধুর হল রুটি। আ হা, নান, কুলচা আর পরাঠা। সাথে কড়াই গোস্ত, কিংবা রোগান জোশ। আনলিমিটেড, আটটা দশটা, বারোটা ...
  • কাজু | ০৭ মে ২০১২ ১৭:৩১2285
  • না না, আমি কি ডরাই থোড়ি তেড়ে আসা ব্রিগেডে !

    শিখে তো সবই নিতে হবে। পারব মনে হয়। আমি মন দিয়ে শিখলে ঠিক পারি। চেষ্টার সম্মুখভাগে শুধু মায়াপ্রপঞ্চসম ল্যাদ বসে থাকে শীতের সকালের কাঁচা ঘুমের মত। সেটাকে তাড়াতে পাল্লেই আমারে আর পায় কে?
  • কুমু | ০৭ মে ২০১২ ১৭:৩০2284
  • সিকি,ছোড়ো ইয়ে সব মোচাউচা।হম ঠ্যয়রা বিরিয়ানী খানেওলা শরীফ আদমী।
  • সিকি | ০৭ মে ২০১২ ১৭:২৯2283
  • না না ফুটকিবাউ, ব্যাপারটা অন্যভাবে দেখুন, যদি বে না হত, তা হলে মোচা নিয়ে এই হা-হুতাশটাই থাকত না। তার আগে পজ্জন্ত তো মোচা খাবার জিনিস, এই ব্যাপারটা পজ্জন্ত মানতে চাইতাম না।

    দিল্লি এসে সাকুল্যে মাস তিনেক নয়ডায় ছিলাম, আর দেড় বছর নয়ডার ঠিক গা ঘেঁষে ছিলাম। ততদিনই মোচা খেয়েছি। তারপরে সাত সাতটা বছর চলে গেছে।
  • phutki | ০৭ মে ২০১২ ১৭:২৫2282
  • কাজু, লাস্ট লাইনে তেড়ে আসাটাকে আটকে দিয়েছেন।
  • phutki | ০৭ মে ২০১২ ১৭:২৪2281
  • ও। কি করে বুঝবো ? একদিন বিয়ে হল। তারপরেই হা-হুতাশ। বুঝতে পারি নাই। অপরাধ নিয়েন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত