এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rabaahuta | ০২ মে ২০১৪ ২১:২২231001
  • আর এই সুকুমার?

  • rabaahuta | ০২ মে ২০১৪ ২১:২০230999
  • এইটা বিমল দাস, তাই না?
  • rabaahuta | ০২ মে ২০১৪ ২১:১৮230998
  • T, হ্যাঁ, সে তো আলাদা-ইঃ)
    আসলে সদা ফেবুর দেয়ালে পান্তোভূতের জ্যান্ত ছানার একটা ছবি লাগিয়েছে, সেটা সুকুমার রায়ের আঁকা না বিমল দাসের আঁকা সেটা নিয়ে একটু ঘেঁটে গেছিঃ)
  • pi | ০২ মে ২০১৪ ২১:১৭230997
  • হীরক রানীর টইতে দিয়েছিলাম। চিট ফান্ড ধামাকায় চাপা পড়ে গেল।

    Name: pi

    IP Address : 24.139.209.3 (*) Date:02 May 2014 -- 02:41 PM

    সরি, একটু অন্য প্রসঙ্গ।

    সেদিনের ধর্ষণের ঘটনাটা নিয়ে। ঘটনাটার সত্যি মিথ্যে নিয়ে খটকা থাকতেই পারে, সে নিয়ে কোন তর্কে যাচ্ছি না, লেখাটা দিচ্ছি, ধর্ষণ রিপোর্ট করানোর প্রসেস, পুলিশের কাছে, ডাক্তারি পরীক্ষার সময়, পাড়া প্রতিবেশীদের কাছে কী ফেস করতে হয়, সেটার অ্যাকাউণ্ট হিসেবে। এবং এগুলো কোলকাতার বুজে হচ্ছে, যেখানে একটা বড় সাপোর্ট গ্রুপ আছে। এবং এখন নানাবিধ নতুন নিয়ম ও হয়ে গেছে। তারপরেও।
    এমনি সাধারণ, এরকম সাপোর্ট না পাওয়া কেসে কী অবস্থা হয় বা হত, কেন আণ্ডাররিপোর্টিং হয়, সেটা বোধহয় সহজেই বোধগম্য।

    ও, এই সময়ের ও ঐ মেডিক্যাল রিপোর্টের ব্যাখ্যাও রয়েছে।
    http://kafila.org/2014/05/02/anatomy-of-a-rape-and-its-immediate-after
    math-a-report-from-kolkata-kasturi/
  • pi | ০২ মে ২০১৪ ২১:১৫230995
  • ঋদ্ধি, একটু খোঁজ নিতে পারবি, সেখানে থানা আর মেডিক্যালের ব্যাপারটায় এরকমই সময় লেগেছিল কিনা।
  • T | ০২ মে ২০১৪ ২১:১৫230996
  • হুতোদা, বিমল দাস ও সুকুমার রায়ের ইলাস্ট্রেশন দুটো আলাদা।
  • Ekak | ০২ মে ২০১৪ ২১:১৩230994
  • কোন লেখা ? লিংক ?
  • riddhi | ০২ মে ২০১৪ ২১:১১230993
  • কস্তুরীর লেখাটা খুব ভাল আর ইন্ফোর্মেটিভ। এই 'মেডিকো-লিগাল' প্রোসিডিওর্স নিয়ে আইডিয়া ছিল না।ছ-সাত মাস আগে আমার একজন বয়স্কা আত্মীয়ার ওপর বাড়িতে হামলা আর মোলেস্টেশান হয়েছিল। যাদবপুর থানা খুব হেল্প করেছিল। অপরাধী সঙ্গে সঙ্গে ধরা পড়ে।
  • rabaahuta | ০২ মে ২০১৪ ২১:০৫230992
  • হতেও পারে, আমি ঠিক নিশ্চিত না, দেখতে হবে। লজ্জার ব্যাপারঃP

    আসলে আমি এক্কেরে ছোটবেলায় আবোলতাবোলের যে সংস্করনটা পড়েছি, তাতে সুকুমার রায়ের ইলাস্ট্রেশন ছিলনা, যদ্দুর মনে পড়ে বিমল দাসের ছিল। তো এখনো ঘেঁটে যায় কোনটা কবে দেখেছি।
  • pi | ০২ মে ২০১৪ ২১:০৩230991
  • মানে, ভোটারের কাগজপত্তর সব থাকলে ...
  • a x | ০২ মে ২০১৪ ২০:৫৮230990
  • রঞ্জনদা, ঐ টইতে লিখলাম না, ডিরেক্ট যোগ নেই বলে।

    কস্তুরীর লেখাটা পড়লেন? আপনার করা ঐ প্রশ্নগুলো আসতেই থাকবে জানি, এগুলো সবাইই সন্দেহ করছে বলে বোধহয় করেনা। কিন্তু এক্স্যাক্টলি কীভাবে এগুলো ঘটে তার সাথে সম্যক অভিজ্ঞতা না থাকলে বোঝা সম্ভব না। ঘটনার আকস্মিকতা এতটাই যে একটি মেয়ের রিয়াক্ট করতেও বেশ খানিক সময় লাগে। তার সাথে কী হচ্ছে, এবং তার সাথে ঐ হঠাৎ ট্রমা এটা ফিজিওলজিকালিই নাম্ব করে দেয় মানুষকে। আর রেপ হতে ঠিক যতটা সময় লাগে বলে ভাবা হয়, ততটা সময় লাগেনা।
  • শ্রী সদা | ০২ মে ২০১৪ ২০:৫৩230989
  • খাইসে। আমি তো ধরে নিয়েছি সুকুমার রায়েরই আঁকা হবে। মানে ওটা একটু ঘুরিয়ে জিজ্ঞেস করা - কার লেখা কবিতা। মিসটেক মিসটেক।
  • pi | ০২ মে ২০১৪ ২০:৪৯230987
  • পোস্টাল ব্যালটের ফাণ্ডা টা কেউ দেবে ? প্রবাসী যে কেউ দিতে পারে ?
  • rabaahuta | ০২ মে ২০১৪ ২০:৪৯230988
  • সদা, পান্তোভূতের জ্যান্ত ছনার ঐ ছবিটা বিমল দাসের না?
  • শ্রী সদা | ০২ মে ২০১৪ ২০:৪৬230986
  • আহা ক্ষি বৃষ্টি।
  • pi | ০২ মে ২০১৪ ২০:৩৯230985
  • তাপসদা, শেষ লাইনটা নিয়ে কী বক্তব্য ?
  • Ekak | ০২ মে ২০১৪ ২০:২৭230984
  • মোদী বজ্জাতিশ্বর।
  • lcm | ০২ মে ২০১৪ ২০:২৩230983
  • মোদী কি জাতিস্মর -
  • ঈশান | ০২ মে ২০১৪ ২০:০৮230982
  • আচ্ছা, শোভন কি নিশ্চিত, যে, মিস ও মিসেস মার্পলরা কেউ গুরু দেখেন্না? :-)
  • de | ০২ মে ২০১৪ ১৭:৪৬230981
  • সচলের গপ্পোগুলোর লিং দিও দমদি!
  • তাপস | ০২ মে ২০১৪ ১৬:৪১230980
  • থ্যান্কস। পেয়ে গেছি।
  • tapos | ০২ মে ২০১৪ ১৬:৪০230979
  • হসপিটালের ফেয়ার প্রাইস শপে সাইকোট্রপিক মেডিসিন কি এনলিস্টেড? কেউ জানেন?
  • h | ০২ মে ২০১৪ ১৫:৩১230978
  • বাইক যেহেতু শোভনের, শোভনের ফেবু পেজ ক্রিয়েট হলে তারপরে শোভন যদি ছবি টবি কিছু করে তাইলে আলাদা ব্যাপার। কিন্তু অন্যত্র নৈব নৈব চ। কারণ মিস শুধু না, পরিবারে মিসেস মার্পল রাও অগণিত। এবং আশ্চর্য্য ব্যাপার, তাঁদের শোভন রাও একই প্রকার সন্দেহ বাতিক। কোনো দ্বিচারিতা নাই।
  • san | ০২ মে ২০১৪ ১৫:২৯230977
  • :-D :-D
  • kiki | ০২ মে ২০১৪ ১৫:২৬230976
  • তার উপর বছর সাতেক আগে আমার সাথে ঝগড়া করে বাঁ দিকের কলার বোন ভেঙে ফেলেছিলো বাইক অ্যাক্সিডেন্ট করে, এবার দোলের আগের দিন ডান হাত ভেঙে ফেলেছে, আরো কিসব চোট আছে। ডান চোখ দেখলে মনে হবে কেউ মেরে ফাটিয়ে দিয়েছে( আহা! আমার হিরো মার্কা বরটা কেমন ভিলেনের মতন দেখতে হয়ে গেছে) তাই বিশাল প্রতিজ্ঞা করেছি আর কিছুতেই ঝগড়া নয়। কি চাপ নিয়ে যে রয়েছি।
  • kiki | ০২ মে ২০১৪ ১৫:২২230975
  • কুমু,
    ঃ)
    স্যান,
    মজার! আমার নিজের কাজের চোটে নিজেই তিতিবিরক্ত হয়ে উঠছি। মানকেটা আসছে। এদিকে আসার আগেই জিগালো আমি তার মালের স্টক কতটা খালি করে দিয়েছি। আমি ভালো মানুষের মতন কেবল বলেছি, আমি কখুনো তোর জিনিসে হাত দিই না। তাতে করে আমি কবে এক গ্লাস ফুল কনিয়াক আধখানা তরমুজ দিয়ে খেয়ে আবার ছবি পাঠিয়ে দিয়েছি তাই স্মরন করিয়ে দিলো। এদিকে আমি কি কি খালি করে দিয়েছি কিছুই মনে করতে পারছি না। এমনকি ছবি পাঠিয়ে প্রমান রেখে দিয়েছি তাও মনে নাই। কাজেই অজুহাতগুলো ও বানিয়ে রাখতে পারছি না। এদিকে মানিপ্ল্যান্ট লাগাবো বলে একটা সুন্দর বোতল রেখেছিলুম, হুড়োতাড়ায় সেটাও ফেলে দিলাম।ঃ(
  • | ০২ মে ২০১৪ ১৫:১৫230974
  • শোভন বাইকটার একটা ছবি দেবে না হনু? শোভন কি ছবি আপলোড করতে জানে না?

    এদিকে শোভনের এখন ডাব খেতে ইচ্ছে করছে, কিন্তু তাহলে সেইইইই গেটের বাইরে যেতে হবে।
  • h | ০২ মে ২০১৪ ১৫:০৯230972
  • এইটা আমি পারি না, আই পি বা কথা বলার ধরণ দেখে বোঝা। একজন ন্যাস বলে কেউ যদি এসে লেখে, গরুরা মেয়ে মোষ, তাকে আমি স্যান বলে ধরে নিতে পারি না।
  • Kaju | ০২ মে ২০১৪ ১৫:০৪230971
  • এখান থেকেও লিখি।
    স্যান্দি, না কেউ বলেনি, এই শুধুশুধু বাজে বকি। ইম্পর্ট্যান্ট বিষয়ে কোনো ইনপুট নেই। তাই আর থাকতে চাইনি। তাও মন সেই উসখুস করে ফাঁকা থাকলে।
    তবে কুমুদি আইপি দেখে ধরাটা ঠিক মেথড নয়। আমার আপিসের অন্য কেউ এখেনে এলে সেটা খাটত না। ভুলভাল বলে ফেল্লাম, তাই তো ধরা পড়ে গেলাম। ভালোই হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত