এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০৩ মে ২০১৪ ১১:০৭231150
  • কিকি, অল্টার ইগোকে আজকাল শোভন বলে ডাকা হয়।
  • kiki | ০৩ মে ২০১৪ ১১:০২231149
  • ঐ এককের মতন প্রতিবেশী মানিকের ও ছিলো। আর চরম ঠ্যাঁটা। বহুবার বলেও যখন কোন কাজ হয়নি তখন এটা আবিস্কার করে যে তেনারা ভোরে ঘুমুতে যান, ঘরে বিকট জোরে গান চালিয়ে মানিক দু ঘন্টার জন্য মর্নিং ওয়াকে কেটে গেসলো। তারপর আর গান নিয়ে জ্বলতে হয়নি। :P :D

    কিন্তু শোভন কি, আমায় ক্ষেউ বললো না। সবাই কি শোভন নাম নিয়েছে? কি ইয়াকি নাম ( মনে সবাই যদি নেয়, কোন শোভনের দিলপে নেবার নেই)
  • pi | ০৩ মে ২০১৪ ১১:০১231148
  • পাগলটাকে র জায়গায় গাইতে অসুবিধে হচ্চে।
  • kiki | ০৩ মে ২০১৪ ১০:৫৯231147
  • মেঘ করেছে মেঘ করেছে
  • byaang | ০৩ মে ২০১৪ ১০:৩৭231146
  • দেখুন তো এই প্যারডিটি আপানাদের কেমন লাগে?

    ছাগল ছাগলের জন্য
    পাগল পাগলের জন্য
    একটি ছাগল কি পাগলটাকে ধরে খেতে পারে না?
  • byaang | ০৩ মে ২০১৪ ১০:১৮231145
  • অহো কী শুনিলাম!

    অবিশ্যি দোষ আমারই।
  • kumu | ০৩ মে ২০১৪ ১০:১৫231144
  • ১।আকাকে পুষ্যি নেয়ার বিষয়ে দুবার ভাবতে হবে।
    ২।সিকির ল্যাপি ফিরল?
  • aka | ০৩ মে ২০১৪ ১০:১৩231143
  • বাংলা গান বা হিন্দি গান সারা দিনই গাই। কিন্তু ইংরিজি গান ইন থিক বেঙ্গলি অ্যাকসেন্ট রাতে।
  • aka | ০৩ মে ২০১৪ ১০:১১231142
  • আমিও মাঝ রাতে গান গাই। ঃ)
  • san | ০৩ মে ২০১৪ ১০:০১231141
  • এককের মত প্রতিবেশী আমারও আছে, ঠিক উপরের তলাতেই থাকে। মাঝে মাঝেই রাত একটায় গানের গুঁতোর চোটে সেখানে গিয়ে ঝগড়া করে আসতে হয়। সিভিক সেন্সের এত অভাব !
  • aka | ০৩ মে ২০১৪ ০৯:৫০231140
  • যাই ঘুমোই কিছু করে দেখাই।
  • cm | ০৩ মে ২০১৪ ০৯:৪০231139
  • টই মোছা টই এ লিখব ভাবছিলাম, শেষে এখানেই লিখলাম।

    আমি আমার চোখে দেখা একটা গপ্পো লিখবই লিখব, রাস্তা দিয়ে এক শান্ত স্বভাবের লোক যাচ্ছেন তার পাশ দিয়ে একজন যাবার সময় বলেছে জয় ত্তারা। আর কি অমনি শান্ত ভদ্রলোক ক্ষেপে গিয়ে অন্য জনকে ঢুঁসিয়ে দিয়েছে। বলে আমি বোষ্টম আমায় ক্ষেপানো হচ্ছে। এর কদিন পরে শান্ত বাবু আবার যাচ্ছেন আর অন্য ভদ্রলোক শেখেছেন উনি বোষ্টম অতএব এবারে বলেছেন জয় গৌর নিতাই তো শান্তবাবুতো এই মারে কি সেই মারে, বলে আমি এখন শাক্ত হয়েছি খবর নেই? ইয়ার্কি?
  • aka | ০৩ মে ২০১৪ ০৯:০২231138
  • বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেবার আছে। আপাতত অপেক্ষা করুন, কাল পরশু নাগাদ দেব।
  • aranya | ০৩ মে ২০১৪ ০৮:৪৯231137
  • পাই, দিয়ে দিয়েছি।

    আমি অবিশ্যি ব্যাঙ ও কুমু-র পথেই গেছি, এককের পোস্ট পড়েই। গভীর রাতে কারও ঘুম ভাঙানো কাজের কথা নয়, খুব লো ভল্যুমে চালাও বা হেডফোন ইউজ কর
  • byaang | ০৩ মে ২০১৪ ০৮:৪৫231136
  • লামা ঃ)
  • pi | ০৩ মে ২০১৪ ০৮:৪৩231135
  • অরণ্যদা, খবরটা এখানে একটু দিয়ে দেবেন ?
    http://www.guruchandali.com/default/2012/08/01/1343769062910.html

    আমি বুবুভা র তলায় লেখার বাক্সো কিছুতে পাইনে ঃ(
  • pi | ০৩ মে ২০১৪ ০৮:৪২231134
  • হাঃ হাঃ, লামাদার মতই দশা আমারো। ঃ)
  • Lama | ০৩ মে ২০১৪ ০৮:৩৯231131
  • তখন এককের পোস্ট পড়ে রেগেমেগে ভাবলাম 'কি বাজে প্রতিবেশী'

    এখন আবার ব্যাঙের পোস্ট পড়ে রেগেমেগে ভাবছি 'কি বাজে প্রতিবেশী'।

    আমি কোন পথে যে চলি ইত্যাদি
  • pi | ০৩ মে ২০১৪ ০৮:৩৯231132
  • মানে, ব্যাপারটাকে এখনো দাঙ্গা বলা উচিত কিনা জানিনা। পড়ে তো মনে হল এ একতরফা আক্রমণই।
  • aranya | ০৩ মে ২০১৪ ০৮:৩৯231133
  • 'বড়োভূমিতে জঙ্গি হানায় হত ২৩' -দেখলাম, এই খবরটা বোধ হয় :-((
  • pi | ০৩ মে ২০১৪ ০৮:৩৮231130
  • হুম। ২৩ জন মুসলিমকে গুলি করে মারা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, বোড়োদের কাজ। এবার নির্বাচনে বোড়োদের পক্ষে মুসলিম ভোট যায়নি, সে সন্দেহ থেকে নাকি এই কাজ।
  • aranya | ০৩ মে ২০১৪ ০৮:৩২231129
  • আসামে দাঙ্গা হচ্ছে নাকি?
  • aranya | ০৩ মে ২০১৪ ০৮:৩১231128
  • 'ধরা পড়ে গেছে দেহটা তবু ধরা পরবে না মন'

    - লেট হাওয়ারে কাজানোর সময় এই লাইনটাই মনে পড়ে, হায় শুক্কুরবার
  • pi | ০৩ মে ২০১৪ ০৮:২৭231127
  • আসামের অবস্থা তো খারাপ। অনেকে মারা গেছেন। মানে, মারা হয়েছে।
  • byaang | ০৩ মে ২০১৪ ০৮:১৯231126
  • এই এককের মতন এক প্রতিবেশী আমারও ছিল, রাত আড়াইটে বাজলে সঙ্গীতসাধনায় বসত জগঝম্প বাজিয়ে। ধৈর্য্যের বাঁধ ভাঙলে একদিন রাত তিনটেয় তার দরজায় গিয়ে ধাক্কা দিলুম সিকিউরিটিকে সঙ্গে নিয়ে। প্রথমে তো সে দরজা ধাক্কানোর আওয়াজই শুনতে পেলে না কতক্ষণ ধরে। যখন শুনতে পেলে তখন দরজা খুলে সে ভারি বিরক্তি দেখাল এত রাতে তাকে দরজা খুলতে হয়েছে বলে। তারপর বধিরতা, বিরক্তির পরে তার মধ্যে জেগে উঠল বিস্ময়। "আমি আমার বাড়িতে গানবাজনা করলে আন্টি তোমার কেন অসুবিধে হয়! আমার কি সঙ্গীতসাধনার স্বাধীনতা নেই? আমি কি গণতন্ত্রে বাস করি না?" ইত্যাদি। তখন তাকে বোঝাতে হল ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে যেসব আন্টিদের রান্নাঘরে ঢুকতে হয়, ছটার সময় ইউনিফর্ম ইস্ত্রি করতে হয়, সে সব আন্টিদের স্বাধীনতা এবং গণতন্ত্রের অধিকার বোঝানো বাতুলতা মাত্র। ছোঁড়ার বাড়িওয়ালাকে এই সঙ্গীতসাধনা রেকর্ড করে অডিওফাইল বানিয়ে অ্যাটাচ করে মেইল করব জানিয়ে নীচে নেমে এলুম। এটাতে কাজ হল। তারপর সঙ্গীতসাধনা বন্ধ হল।
  • kumu | ০৩ মে ২০১৪ ০৭:৪৪231125
  • এককের ছবি মচৎকার।তবে কাঠবেড়ালীরা আরেকটু গুরুত্ব পেলে ভাল্লাগতো।
  • kumu | ০৩ মে ২০১৪ ০৭:৩২231124
  • এই এককের মত এক প্রতিবেশী আমার আছে।ছেলেটি রাত আড়াইটে নাগাদ ফেরে,প্রথমে বিকট হর্ন বাজায় তার পর বিকটতর গান(?)।

    বাবা একক, ঘুম ভেঙে যাওয়া নামেও একতা জিনিস আছে তো।আর হেডপীস ইত্যাদি?
  • sinfaut | ০৩ মে ২০১৪ ০৬:২২231122
  • বোঝা না বোঝা ব্যক্তিগত ( এটা লোকাল ট্রেনের কায়দায়), এককের ছবিটা কিন্তু খাসা হয়েছে, সত্যি বলতে কি কন্দিনস্কির-ঈ ওমন একট ছবি আছে।
  • Ekak | ০৩ মে ২০১৪ ০৫:১৩231121
  • নাহ এবার এট্টু ঘুমুব। সকালে অনেক কাজ। কোনো এক হতভাগা সামনের ঘরে খপরের কাগজ দিয়ে আমার ঘরের বেল বাজায়। তাকে পাকড়াও কত্তে হবে। বেশ একটা নিশপিশ ভাব নিয়ে ঘুমিয়ে নি খানিক। গুন্নাইট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত