এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ০৪ মে ২০১৪ ১২:৩৫231390
  • আমি মিষ্টি দই দিয়ে মাংস রাঁধার লিংক দিয়েছিলাম? মনে নেই দ-দি।

    মাংস রাঁধা তো প্রায় ছেড়ে দিয়েছিলাম। একজনকে তার দিদা লুচি, মাংস আর পায়েস খেতে শিখিয়েছে.... আমার বংশদন্ড প্রাপ্তি হয়েছে ঃ(
  • i | ০৪ মে ২০১৪ ১২:৩৪231389
  • আগরতলার বৌমা ঝিকিকে জানাচ্ছেন ফিডলহেড লিখে গুগলে সার্চ করতে
  • jhiki | ০৪ মে ২০১৪ ১২:৩০231387
  • পাই, ঢেঁকি শাকের ছবি লাগাবে? নামই শুনেছি, কোনদিন দেখিনি।
  • i | ০৪ মে ২০১৪ ১২:৩০231388
  • আগরতলার বৌমা দ র ১২ঃ২৫ কে সমর্থন করছেন।
  • | ০৪ মে ২০১৪ ১২:২৫231385
  • শুকনো লঙ্কা কালোজিরে, রসুন (ইচ্ছে হলে) কিম্বা শুকনো লঙ্কা কালোজিরে আর অল্প আদাবাটা (ইচ্ছে হলে) দিয়ে যে কোনো শাকই ভেজে খেয়ে ফেলা যায়।

    আর লেন্স ক্লিনিং সলিউশান দিয়ে লেন্স পরিস্কার করে ফেলা যায়।
  • pinaki | ০৪ মে ২০১৪ ১২:২৫231386
  • ক্যামেরার লেন্সে রসগোল্লার রস পড়লে চেটে খেয়ে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় দেখি না সরানোর। তবে আমি নিশ্চিত পাই এর ওটা ট্রাই করা হয়ে গেছে এর মধ্যে।
  • Ranjan Roy | ০৪ মে ২০১৪ ১২:১৬231383
  • পাই,
    সম্ভবতঃ আদিখ্যেতার হিন্দি হল " লল্লো-চপ্পো"। উদাঃ জ্যাদা লল্লো-চপ্পো মত কর।
    আর নখরা'র ব্যঞ্জনা বেশ ব্যাপক। কখনো ন্যাকামি, কখনো বিহারি হেলানিয়া-ডুলানিয়া।

    প্রথম অর্থে-- ইতনা নখরে হম ঝেল নহী সকতে।
    দ্বিতীয় অর্থে-- নখরা তেরা বল্লা-বল্লা!
  • i | ০৪ মে ২০১৪ ১২:১৬231384
  • পাই কে আগরতলার বৌমা জানাচ্ছেনঃ

    ১। ক) শাক কুচিয়ে, ডিম দিয়ে ঝুরি মত করা যায়;
    খ) শাক কুচিয়ে তেলে শুক্নো লংকা, গোটা জিরে ফোড়ন দিয়ে ভেজে খাওয়া যায়;
    ২। অ্যালকোহলিক ওয়াইপ দিয়ে?
  • aranya | ০৪ মে ২০১৪ ১২:০৫231382
  • শুদু ফক্কুড়ি, লেন্সে রসোগোল্লার রস সিরিয়াস ব্যাপার
  • pi | ০৪ মে ২০১৪ ১১:৫৮231381
  • বোঝো !! ঃ))
  • Tim | ০৪ মে ২০১৪ ১১:৪১231380
  • প্রবাসীর অভিশাপে
    লেন্সের কাচ ভিজে আসে
    রসগোল্লার হাহাকারে
    ছবি সব ভেসে গেছে রসে
    চেনা তবু চেনা নয়
    ঝড় জল মেঘ বয়ে যায়
    খোদার কসম জান
    ফাঙ্গাস তব ক্যামেরায়

    বুঝতেই পারছেন কি সুরে গাইতে হবে।
  • Abhyu | ০৪ মে ২০১৪ ১১:৩৭231379
  • ১। একটা অথেন্টিক ঢেঁকি চাই। অন্ততঃ দশ বছরের পুরোনো। একটা অকম্মাকে দিয়ে সেই ঢেঁকি থেকে সরু সরু কয়েক ফালি কাঠের টুকরো কাটিয়ে নিতে হবে। এবার তেল গরম করে তাতে মেথি ফোড়ন দিয়ে টুকরোগুলো দিতে হবে, একটু ভাজা ভাজা হয়ে এলে শাক দিয়ে ঢেকে দিতে হবে। সেদ্ধ হয়ে এলে নুন চিনি দিতে হবে।
    ২। চাট্টি লাল পিঁপড়ে ছেড়ে দিতে হবে। তারা নিজের কাজ শেষ করলে একটা লেন্স ক্লিন করার কাপড়ে দুচামচ কেরোসিন দিয়ে ভালো করে লেন্সটা মুছে দিতে হবে। তারপর আধঘন্টা রোদে রাখতে হবে। রোদ না থাকলে দু মিনিট মাইক্রো ওয়েভ ওভেনে গরম করলেও চলবে।
  • pi | ০৪ মে ২০১৪ ১১:২২231378
  • আর আমার দুটো জিনিস জানার আছে।
    ১।ঢেঁকি শাক ক্যামনে রাঁধে ? শাকওয়ালা অবশ্য একটা পদ্ধতি বলে দিয়েছেন।
    ২।ক্যামেরার লেন্সে রসগোল্লার রস পড়লে কী করে ওঠানো যায় ?
  • aranya | ০৪ মে ২০১৪ ১১:২১231377
  • তিমি-হুচি মেক্সিকো-র ছবি লাগিয়েছে বুঝি, দেখতে হবে
    কতদিন বেড়াতে যাই না ..
  • aranya | ০৪ মে ২০১৪ ১১:১৯231376
  • কিকি-কে কত্তদিন বাদে দেখছি, কুডোস কিকি :-)
  • kiki | ০৪ মে ২০১৪ ১১:১৭231375
  • আমিও সামুর দেওয়া আখনি পুলাও না বিরিয়ানি, কি যেন, সেটা এদিক ওদিক করে রেঁধেই ফেললাম।
  • | ০৪ মে ২০১৪ ১১:১৬231374
  • আর আকা কিম্বা অক্ষ কেউ আমাকে ঐ মোগলাই পরোটার সাথে যে কুটিকুটি আলুর তরকারী করে সেটার ঠিকঠাক মশল্লাগুলো বলে দিও তো। কিছুতেই ঠিক টেস্টটা আসছে না।
    (আকা আর অক্ষরই দেখেছি কলকাতার স্ট্রীট ফুডের স্বাদ আনার সবিশেষ দক্ষতা আছে)
  • kiki | ০৪ মে ২০১৪ ১১:১৩231373
  • আম্ম্মো রাষ্ট্রপতি গাইড। আমাকেও কুডোস দেওয়া হোক। (হেবি হিংসে নিয়ে)

    আকার চাপ সবে শুরু হলো। এরপর ছেলেও কত প্রশ্ন করবে দেখো। :P

    ঋভুর শার্টের পিছনে বাসের বাচ্চারা ফাক ইউ লিখে চিপকে দিয়েছিলো, সেটা স্কুলে দেখিয়েও কোন ব্যবস্থা নেওয়া যায়নি। এমনকি টিচার থাকা অবস্থায় সবার সামনে কম্পিটিশনের আগের দিন কে ওকে পুলে ফেলে ফেলে দিলো তাও জানা যায় নি। সেই বিখ্যাত পৈলান স্কুলে। তারপর আমার ছেলেটা কাটা পা নিয়ে একমাস বিছানায় শুয়ে থাকলো, ইডিয়েট স্কুলের ডাক্তারনি ক্ষত এর গুরুত্ব ও বুঝতে পারেনি। এমনকি প্রিন্সি আমায় বললো আমার বাঁদর বাচ্চা নাকি পুলের পার ধরে ছুটছিলো। অথচ এখন ও পর্যন্ত ঋভু যথেষ্ট ভালো বাচ্চা।টিচার রা জেনেও মুখ খোলে নি।
  • | ০৪ মে ২০১৪ ১১:১০231372
  • এই ঝিকি,

    একবার মিষ্টি দই দিয়ে মাংসের কি একটা আইটেম (কোর্মা বোধহয়) রাঁধার একটা লিঙ্ক দিয়েছিলে না, বাংলাদেশের কোনও সাইটের বোধহয়। সেইটে আরেকবার দেবে প্লীজ।
  • jhiki | ০৪ মে ২০১৪ ১১:০৯231371
  • অরণ্যদা, ঐ বারো-তেরো বছরের স্কাউটিং আমার জীবনের সেরা সময়। এর মধ্যে অনেকগুলো ন্যশনাল ক্যাম্প আছে, হায়দরাবাদে এশিয়া প্যাসিফিক জাম্বোরী আছে। আর আছে কিছু এক থালার বন্ধু। বাকী সব গেছে, খালি সেই বন্ধুগুলো এখনও আছে।

    যাক! রোব্বারের বেলায় আর জিয়া নষ্টাল না করে মাংস রাঁধি ঃ(
  • | ০৪ মে ২০১৪ ১১:০৮231370
  • মানে সাম্পানের এই অভিজ্ঞতাটা।
  • | ০৪ মে ২০১৪ ১১:০৭231368
  • এবাবা এটা কিরকম বাজে ব্যপার।
  • Tim | ০৪ মে ২০১৪ ১১:০৭231369
  • কুমুদি, গরমকালে মেক্সিকোর এক একটা জায়গা কি ভয়ানক ভাবতে পারবেনা। ইউকাতান পেনিনসুলা (যেখানে কানকুন, চিচেন ইৎজা ইত্যাদি) চাঁদিফাটা রোদের জায়গা। গ্রীষ্মদেশের লোক হয়েও এমন নাজেহাল অনেকদিন হইনি গরমে।
    তবে এক পশলা বৃষ্টি হলে বা সমুদ্রের ধারের জায়গাগুলো অপূর্ব হাওয়া দেয়।

    আকাদা, খুবই ঝামেলার বিষয়। আশাকরি সাম্পানের মনে দীর্ঘস্থায়ী খারাপ লাগা থাকবেনা।
  • aka | ০৪ মে ২০১৪ ১০:৫৭231367
  • না না স্ট্রিক্ট গাইডলাইন আছে। কিন্তু যারা করেছে তারাও আফটারাঅল বাচ্চা, স্ট্রিক্ট গাইডলাইন ফলো করতে মন চায় না।
  • aranya | ০৪ মে ২০১৪ ১০:৫৩231366
  • রাষ্ট্রপতি গাইড, দারুণ ব্যাপার তো, কুডোস ঝিকি
  • aranya | ০৪ মে ২০১৪ ১০:৫২231365
  • মুশকিলের ব্যাপার এগুলো, কিভাবে হ্যান্ডল করা তার কুন গাইড্লাইন নাই
    @আকা
  • aka | ০৪ মে ২০১৪ ১০:৫০231364
  • হ্যাঁ ওদের আকেলা হল ওর একবন্ধুর মা। সে সাম্পানাকে খুবই পছন্দ করে। সেটাই মনে হল প্রবলেম।
  • jhiki | ০৪ মে ২০১৪ ১০:৪৭231363
  • তার মানে সেই ব্যাডেনপাওয়েলের স্কাউটিং। কাবদের তো আকেলা থাকে।

    আমি দেশে বুলবুল থেকে শুরু করে রাষ্ট্রপতি গাইড হয়েছিলাম। ট্রেইন্ড গাইড ক্যাপ্টেনও ছিলাম ঃ(
  • aka | ০৪ মে ২০১৪ ১০:৪১231362
  • কাব স্কাউট করে। এর পরে সেটা বয়েজ স্কাউট হবে। সাম্পানের আট চলছে, নয় হবে।
  • aranya | ০৪ মে ২০১৪ ১০:৪০231361
  • ঝাম বটেক, সাম্পানের কত বয়্স যেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত