এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ০৪ মে ২০১৪ ১৫:১৮231420
  • ইনিও ওড়াউড়ি করছিলেন তবে এটা বদের ধাড়ি। সেদিন রাস্তার দিকে পেছুন করে ট্যাঙ্কের মাথায় বসে এমন অসভ্য কাজ করল। তিনতলার ছাদ থেকে সেই গরম জিনিস সোজা একজনের গায়ে।

  • সায়ন | ০৪ মে ২০১৪ ১৫:১৫231419
  • লেন্সে প্রপেন ঢাললে মনে হয় ঠিক হয়ে যাবে।
  • সায়ন | ০৪ মে ২০১৪ ১৫:১২231418
  • উদাসী কাক -
  • kumu | ০৪ মে ২০১৪ ১৫:১১231417
  • পাইকে -আমি চশমা আইসোপ্রোপানল দিয়ে রসমুক্ত করেছিলাম।ক্যামেরার লেন্স বিষয়ে জানি না।
  • সায়ন | ০৪ মে ২০১৪ ১৫:০৯231415
  • পাই, আহা দানা তো বলিনি :P

    এদিকে আমার গোটা বাড়ির পঁচাত্তর ভাগ মাল ওএলএক্সে তুলতে হবে। দাদা বাড়ি মুভ করা ক্ষী কটিন :(
  • pi | ০৪ মে ২০১৪ ১৫:০৯231416
  • হুঁ, বর্শার ক্ষত। নাকি বল্লম ? এদিকে বর্শা আর বল্লমের তফাত এখানেই বোধহয় কেউ বলেছিল, ভুলে গেছি।
  • jhiki | ০৪ মে ২০১৪ ১৫:০৬231414
  • মাছের মাথা দিয়ে মুগের ডাল, বেগুন ভাজা আর মাংসের ঝোল। সাথে টম্যাটো-খেজুর-কিসমিসের চাটনি। শেষপাতে ফ্রেশ স্ট্রবেরীর সাথে ভ্যানিলা আইসক্রীম।

    এখন ঝিমোচ্ছি।
  • Tim | ০৪ মে ২০১৪ ১৫:০৪231413
  • পাই তরবারির ক্ষতকে বুলেট কয় কেন? বড়োজোর বর্শা বলতে পারে।
  • সায়ন | ০৪ মে ২০১৪ ১৫:০০231412
  • দূর পাহাড়ের দিকে অমন ভাবে তাকালে পাহাড় গুটি গুটি পায়ে কাছে চলে আসবে। তখন নিয়ম মেনে না হয় খেয়ো কিঞ্চিৎ কিঞ্চিৎ। বাবা এককালে বাড়ি ঢুকলেই হাতে মিষ্টির প্যাকেট থাকত। প্রতিদিন। তখন বোঁদেকে ঘোড়ার ডিম বলে জানতাম। সন্দেশ খেলে গলায় আটকাতো এবং তা ছিল জ্বর থেকে ওঠার পরের মিষ্টি। কালোজাম পেলে আত্মহারা হতাম। সেই বাবা টাইপ-ওয়ান ডায়াবিটিস নিয়ে ভুগেই চলেছে। এত রেস্ট্রিকশন মেনে চলে এখন। নিজেও ভয়ে হাত বাড়ায় না বাড়িতে ওসব যদি ঢোকেও। তাও দিই মাঝেসাঝে একটু, অল্প মিষ্টির যেগুলো। দেখি কেমন তারিয়ে তারিয়ে গুঁড়োগুলো পর্যন্ত খায়।

    অল্পে ক্ষতি নাই। একটু হাঁটাচলা করলেই হল। রেস্ট্রিকশন একটু ভাঙলেই বা :)

    টিম, হ্যা হ্যা :) গ্লাভস পরে মাজিস। একজনের বাসন মেজে মেজে আর হাত ধুয়ে ধুয়ে হাতের সব রেখা মিলিয়ে গেছিল। সে নিজেই জানত না তার কাল কী হবে। সুতরাং, সাধু সাবধান :p

    কুমুদি', চলে এসো লুরু।
  • সিকি | ০৪ মে ২০১৪ ১৪:৫৭231411
  • সান্দা খুব খুউব ভদ্রলোক। সাবধানে "কাঁঠালবীজ" বলে। মনে একটুও পাপ নেই কিনা!
  • pi | ০৪ মে ২০১৪ ১৪:৫২231410
  • নাহে সান্দা, একটা হল চামড়ায় লোমকূপ আর শিকের গুঁতোর গর্তকে বলা চলে বুলেটের ক্ষত। ফলঃ অবিরত রক্ত, মানে রসক্ষরণ। সেই ফলের ফলঃ ব্যাগ, পার্স, ক্যামেরা, মোবাইল এবং শিঙাড়ার রসস্নান।
  • | ০৪ মে ২০১৪ ১৪:৪৭231409
  • ( দুউউউর পাহাড়ের দিকে তাকিয়ে) আমি এখন আর বিশেষ মিষ্টি খাই না

    কাঁঠালবীচির বড়া আর রসা অসহ্য ভাল খেতে হয়। ডালে খেতেও খুব ভাল।
  • kumu | ০৪ মে ২০১৪ ১৪:৪৪231407
  • সায়্ন যদি দিল্লী থাকত বা আমি লুরুতে।আমার বাসন মাজতে দিব্যি লাগে।
  • Tim | ০৪ মে ২০১৪ ১৪:৪৪231408
  • হ্যা হ্যা আমারে বলুন। রেসিডেন্ট বাসং মাজিয়ে। হাতে হাজা হয়ে গেল।
    সান্দার পোস্ট পড়ে সামান্য চুপ করে বসে ছবিটা ভাবলাম। বেশ বেশ।
  • সায়ন | ০৪ মে ২০১৪ ১৪:৪৩231406
  • আজ একজন কাঁঠালবীজের সন্দেশ বানিয়েছে বললো। বেশ ইন্টারেস্টিং শুনতে। কাঁঠালবীজ রোদে শুকনো করে খোসা ছাড়িয়ে কুকারে সেদ্ধ করে নেয়। তারপর তাকে শিলে বা মিক্সিতে বাটে মিহি করে। কড়ায় ঘী দিয়ে ওই মাখা দেয়। চিনি আর ক্ষীর মেশায় খানিক। আর এলাচগুঁড়ো। এরপর সন্দেশের ছাঁচে ফেলে বাকিটা।

    দমদি এখানে তালশাঁস পাওয়া যাচ্ছে :)
  • kumu | ০৪ মে ২০১৪ ১৪:৪২231405
  • কি রাঁধলাম?
    ধনেপাতার বড়া,ডাল(প্লেন,আম দিয়ে),আলুপটলের দম,পেঁয়াজ পোস্ত,লাউঘন্ট(চিংড়ী সহ ও ছাড়া),দই মাছ,মাটন,আমের চাটনি।
  • সায়ন | ০৪ মে ২০১৪ ১৪:৩৯231404
  • রান্না করতে দিব্যি লাগে। আনাজ কুটতেও খুব্যাক্টা খারাপ লাগে না। বাসনকোসনগুলো নিয়েই যা একটু ঝাম হয়।
  • | ০৪ মে ২০১৪ ১৪:৩৮231403
  • এখানে লোকে চালকুমড়ো খায় না, নাকি পুজো করে। পুজো করে তারপর দরজার বাইরে টাঙিয়ে রাখে। এমংকি কেটেও দেবে না।
    তা আজ অনেকদিন বাদে চালকুমড়োর পোরভাজা করলাম।
  • kumu | ০৪ মে ২০১৪ ১৪:৩৩231402
  • ওরে বাবারে,রান্নার মত বাজে কাজ আর নাই রে।তার ওপর এই ******ডায়বিটিস ধরে অব্দি দু সেট রান্না@@
  • সায়ন | ০৪ মে ২০১৪ ১৪:২৮231401
  • এবং একটু আগেও দেখেছি কালকের সেই কাকটা আজও মোড়ের মাথায় র‍্যালা নিচ্ছে, র‍্যন্ডম লোকজনের টাকে ঠোকরাচ্ছে। আজ পাড়ার নানা রান্নাঘর থেকে সুখাদ্যের গন্ধ পেয়ে কেমন যেন উদাস হয়ে বসে রইল। পাশে কাকি। আলো ঠিকরানো চাকচিক্য। যাই ছাদে একটু ভাত রেখে আসি।
  • সায়ন | ০৪ মে ২০১৪ ১৪:২১231400
  • হাল্কাপুল্কো বাসমতি চালের ভাত, আম দিয়ে টকের ডাল, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা আলুসেদ্ধ, ভেটকিমাছ ভাজা, চিংড়ি দেওয়া পেঁয়াজ পোস্ত, আমের চাটনি, সামান্য দই। আহ্‌হ্ রোব্বার!

    বোতিন্দা শুনছো? :)
  • সায়ন | ০৪ মে ২০১৪ ১৪:১৬231399
  • রসগোল্লার গায়ে এমনিই তো অনেক ফুটো, তার উপরে কি ছাতার শিক দিয়ে আরও ফুটো করার দরকার ছিল?
  • aranya | ০৪ মে ২০১৪ ১৩:৩৭231398
  • রসগোল্লা বড় ভাল খেতে ছিল।
    উদাস চক্ষে স্মৃতি রোমন্থন - অবিশ্যি হিমালয় যখন যাবই, মায়া বাড়িয়ে কি ই বা লাভ
  • pi | ০৪ মে ২০১৪ ১৩:২৯231397
  • দেখি, অ্যালকোহল এনে চেষ্টা চালাতে হবে।

    উফ্ফ, ছাতার শিকের গুঁতোয় রসগোল্লা ফুটো হয়ে গিয়ে সে যে কী একটা রসময় কাণ্ড হয়েছে ঃ(
  • pi | ০৪ মে ২০১৪ ১৩:২৭231395
  • ঢেঁকি শাক দেখতে এত সুন্দর যে আমি আপাতত জল দিয়ে গ্লাসে সাজিয়ে রেখেছি। ছবি তুলে দেবো খ্ন ঃ)
  • | ০৪ মে ২০১৪ ১৩:২৭231396
  • রসগোল্লার গা থেকে মোছা যায় না সম্ভবতঃ লেন্স থেকে না মোছার কিছু নাই।

    হুচি, এতেও চল্বে।
  • Tim | ০৪ মে ২০১৪ ১৩:২৪231394
  • কিন্তু রসগোল্লার রস কি মোছা যায়? আদৌ?
    এই পরম দার্শনিক প্রশ্ন ভবিষ্যৎ ভাটের জন্য রেখে পুনরায় জগত উদ্ধারকার্য্যে মন দিলুম।
  • Tim | ০৪ মে ২০১৪ ১৩:১৪231393
  • পাইয়ের কাছে কি লেন্স ক্লিনিং কিট আছে? নইলে অ্যালকোহলে চোবানো (খাওয়ার নয়, ক্লিনিং পারপাস) সফট টিসু দিয়ে মুছে নাও। চশমা মোছার নরম কাপড় তো থাকার কথা, সে দিয়েও হবে।
  • h | ০৪ মে ২০১৪ ১২:৫০231391
  • দমু,মেল পেয়েছি। মেনি থ্যাংক্স।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত