এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৪ মে ২০১৪ ২১:০৪231450
  • আর দমুদি, আবারও বলি, আজ যদি টই ডিলিটের অপশন থাকত, তো সবকটা সর্ষে বাটার টই একটায় ডাম্প করে বাকিগুলো ডিলিট করলেই চলত। সে তো আমার কতদিন আগেই মনে হয়েছিল। করবে এরা? করবে?
  • Ekak | ০৪ মে ২০১৪ ২১:০৩231449
  • সিরিয়াসলি। একটা ভালো সার্চ, ট্যাগিং এসব দরকার। তা নয় যত ফাউকা ঝামেলা নিয়ে মেতেছে। এযেন খাদ্য সমস্যা এড়াতে সীমান্তে যুদ্ধ ঘোষণা :))
  • Abhyu | ০৪ মে ২০১৪ ২১:০১231448
  • অয় অয়, দোষ হল কোর টিমের, একটা ভালো সার্চ বানাতে পারে না, ঠিক করে ক্যাটিগোরাইজ করতে পারে না, কিন্তু দমুদি কান মুলবার বেলা ...
  • | ০৪ মে ২০১৪ ২০:৫৯231447
  • এই অভ্যুটা, এই এইই অভ্যু ছেলেটা এত্তগুলো হাবজি গাবজি টই খুলে রেখেছে .............. আরে আজ সেই কৃশানুর বাসা ফিলের রেসিপীটা আপন মনের মাধুরি মিশায়ে রান্না করার পর মনে হল দেখি তো আসলটা যেন কি ছিল! ওফ! সে খুঁজে পেতে যা নাজেহাল হতে হল ....
    ইচ্ছা করে কশকশ করে অভ্যুর .............
  • Abhyu | ০৪ মে ২০১৪ ২০:৫৭231446
  • দমদি, পাঁচফোড়ন আর পাকালঙ্কা দিয়ে করো, ঠিক স্বাদ আসবে।
  • Abhyu | ০৪ মে ২০১৪ ২০:৫৬231445
  • আর সিকি, তুই লোকজনকে তোল্লাই দিস না। কটা রান্নার টই খোলার জন্যে আমাকে যা হেনস্থা হতে হয়, সকালে বিকালে, এ-টই-এ স-এটই-এ আকাদা আমাকে খোঁটা দ্যায়। এর পরে আমি সেই সব পোস্ট মোছার দাবি করলে দেখবি সম্পাদকীয় টিমের (মানে হুচির টিমের না) কি দশা হয়।

    আর তুই কিনা গুরুচণ্ডালিকে রান্নাপ্রধান সাইট বানানোর পথ দেখাচ্ছিস, ওদিকে শুধু এই করুন আর সেই করুন। বানা এমন সাইট যে লিঙ্কে ক্লিক করলেই সত্যিকারের রসগোল্লা পড়বে জিভের উপর, তবে না বুঝি! এক কড়ার মুরোদ নেই, খালি...
  • | ০৪ মে ২০১৪ ২০:৫০231444
  • পাঁচফোড়ন আর কাঁচালঙ্কা এবং পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দুই দিয়েই করে দেখলাম। ঠিক স্বাদটা আসছে না। :-(

    কামদুনির সই সংগ্রহটা কনফ্রন্ট ভায়োলেন্স থেকে হয়েছিল না?
  • SSRay | ০৪ মে ২০১৪ ২০:৪৯231443
  • ঠিক কথা শমীক। গুরু তো আয়না মাত্র। মতামতদাতাদের ভাবনাজগতের আয়না। আমাদের মনটাই তো রাজনীতির গুদাম।

    কখন বললাম এটা গুরু'র সম্পাদকীয় নীতি?
  • সিকি | ০৪ মে ২০১৪ ২০:৪৭231441
  • না, কামদুনির ঘটনা নিতান্ত একটা অসামাজিক কাজ ছিল। সেটাকে রজনৈতিক লোকজন অন্যভাবে হ্যান্ডল করেছে। সেটার বিরুদ্ধে গুরু প্রতিবাদ করেছে। এতে গুরুর রাজনৈতিক চরিত্র কোথা থেকে এল?
  • Abhyu | ০৪ মে ২০১৪ ২০:৪৭231442
  • পাই, আইসোপ্রোপানল বা প্রপেন এমনকি অ্যাকোয়া রিজিয়াও লেন্সের পক্ষে ভালো না। পাই একটা সফ্ট টিসুতে (চশমা মোছার হলে ভালো) খানিকটা হেটেরোস্কেডাস্টিসিটি ঢেলে ভালো করে মুছে নাও। আপাততঃ ওতেই চলে যাবে। বর্ষাকালের পরে একবার সার্ভিসিং করিয়ে নিও - তাহলে এক বছর আর হিউমিডিটি নিয়ে ভাবতে হবে না।
  • সিকি | ০৪ মে ২০১৪ ২০:৪৬231440
  • কী ঝামেলা। আপনি লোকজন ডেকে নিয়ে এসে গুচ্ছখানেক রান্নার রেসিপির টই খুলুন না সারা বছর ধরে, গুরুচণ্ডালি রান্নাপ্রধান সাইট হয়ে যাবে। লোকে রাজনীতি নিয়ে বেশি পোস্ট করে বলে সেটা গুরুচণ্ডালির এডিটোরিয়াল লাইন হতে যাবে কেন? গুরু তো জাস্ট প্লেসহোল্ডার। যে যেমন পোস্ট করবে সেই পোস্ট তেমনভাবে দেখা যাবে।

    এস এস রায় কে বললাম।
  • SSRay | ০৪ মে ২০১৪ ২০:৪৫231439
  • কামদুনি'র ঘটনা রাজনৈতিক ছিল না শমীক!
  • সিকি | ০৪ মে ২০১৪ ২০:৪৪231438
  • যাশশালা! কামদুনির ঘটনায় সই কালেক্ট করার ব্যপারটা বড়জোর সমাজ সচেতনতা বলা যেতে পারে, কালেক্টিভ প্রতিবাদ বলা যেতে পারে, কিন্তু সেটা রাজনীতিকে প্রমোট করছে কোনদিক দিয়ে?
  • SSRay | ০৪ মে ২০১৪ ২০:৪৩231437
  • গুরুচণ্ডালী প্রকৃতিগতভাবেই একটি রাজনৈতিক সাইট। গত ৩ বছরে টইগুলি লক্ষ্য করুন - অন্য বিষয়ের উল্লেখ কোথায়?
  • hu | ০৪ মে ২০১৪ ২০:৩৬231436
  • না, লঙ্কাগুঁড়ো তো না। আস্ত লঙ্কার কথাই বলছি। আমি তো ম্যারিনেশনেই দিয়ে দিলাম। যাই এখন ওগুলোকেই তুলে তুলে ভাজি গে!
  • aka | ০৪ মে ২০১৪ ২০:৩২231435
  • গুরু নিয়ে সিকির পোস্টগুলো ভারী মজার। গুরু নিয়ে সিকির মনে একটা ধারণা আছে। সিকি সেটাই বারেবারে লেখে আসলে কি দেখা যাচ্ছে সেটা ঠিক বিচার করে না। এই যেমন সিকি লিখল গুরুচন্ডালি নাকি রাজনীতি প্রোমোট করে না, গুরুর কয়েকজন রাজনৈতিক কথা বলেন। এক্কেবারে ভুল। গুরুতো অফিসিয়ালি গুরুচণ্দালি নাম নিয়ে কাম্দুনির সময়ে পোস্টার করেছে, সই কালেক্ট করেছে। অন্য কয়েকটি সংস্থার সাথে মিলেমিষে রাজনৈতিক প্যামফ্লেট প্রকাশ করেছে গুরুতে ও ফেসবুকে। এগুলো তো অত্যন্ত সুচিন্তিত পদক্ষেপ। সিকি ফলো করে নি না নিজস্ব ধারণাটা এতই প্রবল যে দেখেও রেজিস্টার করে নি।
  • a x | ০৪ মে ২০১৪ ২০:৩০231434
  • শুকনো লংকা ফোড়ন হিসেবেই দেয় তো! তুমি কি লংকাগুঁড়োর কথা বলছ?
  • aka | ০৪ মে ২০১৪ ২০:২২231433
  • মোগলাই পরটা বিশেষ খাই নি। তবে মনে হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে আর কাঁচা লংকা দিয়েই হবে। আসলে আলুর তরকারির স্বাদটা একেবারে ভুলে গেছি।
  • aka | ০৪ মে ২০১৪ ২০:২০231432
  • না না শুকনো লঙ্কা মানে আস্ত শুকনো লংকা শেষে ঘিয়ে ভেজে বা মাখনে ভেজে রেজালার ওপরে ছড়িয়ে দিতে হয়।
  • hu | ০৪ মে ২০১৪ ১৯:১০231431
  • আরে অক্ষদি আছে! আমাকে শিগগির বল তো চিকেন রেজালাতে শুকনো লঙ্কা ম্যারিনেশনে দিতে হয়? নাকি ফোড়ন হিসেবে?
  • a x | ০৪ মে ২০১৪ ১৯:০০231430
  • আমি এখন চুক চুক করে চা খাব মারি বিস্কুট সহযোগে। তারপর লুচি খেতে বেরোন উচিৎ হবে কিনা ভাবব কিছুক্ষণ, তারপর বেরিয়েই যাব।
  • a x | ০৪ মে ২০১৪ ১৮:৪৮231429
  • নিশ্চয়ই যায়, ক্যামেরাওয়ালারা জানবেন। তবে জেইস বা লাইকার কনফোকালের লেন্স পরিষ্কার করে এমন সল্যুশন নিশ্চয়ই সব কিছুই বাগে আনতে পারবে, তাই বললাম।
  • Ekak | ০৪ মে ২০১৪ ১৮:৩৭231428
  • পাই
    ফাঙ্গাল স্পোর থেকে যায় লেন্স এর ইনার এরিয়াতে। কাজেই বাইরে থেকে পরিস্কার করে সর্বদা লাভ হয়না। সামান্য টেম্পারেচার-হিউমিদিতি অনুকুল পেলেই আবার ফাঙ্গাস হয়। একবার সার্ভিস করিয়ে নেওয়া ভালো।
    আরেকটা কথা : ক্যামেরা লেন্স ক্লিনার সর্বদা স্তার্ন্দার্দ লেন্স ক্লিনিং কিট থেকে ব্যবহার করা ভালো। যেকোনো ক্লিনারে কাঁচের কোনো ক্ষতি হয়না কিন্তু আজকালকার লেন্সে একটা কোটিং ব্যবহার করা হয়। সেই কোটিং টা স্ট্রং ক্লিনারে খেয়ে নেয়।
  • jhiki | ০৪ মে ২০১৪ ১৮:৩৫231427
  • লেন্স পরিষ্কারের সলুউশন আর কাগজ কেনা যায় না? ঝাড়তে হবে কেন?
  • a x | ০৪ মে ২০১৪ ১৮:২৪231426
  • ল্যাব থেকে লেন্স ক্লিনার আর লেন্স পেপার ঝেড়ে পরিষ্কার করে ফেল।
  • kumu | ০৪ মে ২০১৪ ১৮:২৩231425
  • হাঁটতে হেলাম।পোস্ত ও দইমাছ ভাত দিয়ে খাওয়া হয়ে গেছে।
  • kumu | ০৪ মে ২০১৪ ১৭:৫৯231424
  • পাই,আজ খাওয়ার টেবিলে "সুন্দর হয়েছে,তুমি খাও"অত্যন্ত সমাদৃত হল।"মনের কথা এত চমৎকার করে বোঝানো সহজ নয়।"শ্যামলদা উবাচ।
  • এমেম | ০৪ মে ২০১৪ ১৬:৪৪231423
  • কুমু, 'হ্যাঁ' টা তোমাকে বলি নি। তোমার প্রশ্ন মিসিয়েছিলাম। টই দেখো।
  • pi | ০৪ মে ২০১৪ ১৫:২৯231422
  • হুঁ, কাল ল্যাব থেকে নানা কিছু ট্রাই করে দেখতে হবে। ঠিক না হলে ঃ((
    এমনিতেই এবারে বিমান যাত্রার পর স্ক্রীনে কীসব গণ্ডগোল পেকেছে, জলের ফোঁটার মত দেখতে লাগে, আন্দাজে ছবি তুলছিলাম। এখন অবস্থা আরো খারাপ।
    বিটিডব্লু, প্লেনজার্নিতে ক্যামেরাদের কোন অ্যালার্জিক রিঅ্যাকশন হয় কি ? এই নিয়ে তিন তিনবার প্লেন থেকে নামার পরে দেখলাম ক্যামেরার ডিস্প্লে স্ক্রিনে কিছু না কিছু গড়বড়। তিনটে আলাদা ক্যামেরায়।
  • | ০৪ মে ২০১৪ ১৫:১৯231421
  • হুঁ এটার ডানাও কেমং খোঁচা খোঁচা বোঁচামতম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত