এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৪ মে ২০১৪ ২২:১৮231480
  • আমি আবার একটা ধাঁধা দেব?
  • সায়ন | ০৪ মে ২০১৪ ২২:১৪231479
  • রাত একটু গভীর হলে আজ পাইয়ের জন্য আসবে হালকা লালচে কালো পুঁতি চোখ পিমড়ের দল। খাটের পায়া ধরে সার বেঁধে। বন অ্যাপেতিত :->
  • pi | ০৪ মে ২০১৪ ২২:০৫231478
  • আব্বে, রসগোল্লার রসে যারা যারা চান করেছিল, তাদের লিস্টি ( ব্রতীন্দা গেল কই !) ঃ আমার কাঁধের ব্যাগ, পার্স, ফোন, ক্যামেরা এবং চারটে শিঙাড়া।
  • Abhyu | ০৪ মে ২০১৪ ২২:০২231477
  • আগুন জ্বলছে? কোথায়? এই তো কে যেন রসগোল্লার রসে চান করছিল - এখন আবার সে রসে জ্বাল দেওয়াও হচ্ছে নাকি?
  • ঈশান | ০৪ মে ২০১৪ ২২:০০231476
  • ওঃ ওদিকে আগুন জ্বলছে, আর আপনারা এখানে বেউলো বাজাচ্ছেন? ছি ছি।
  • ঈশান | ০৪ মে ২০১৪ ২১:৫৮231475
  • ও মা কামদুনির ঘটনা নিয়ে দুটো পোস্টার বানানো ছাড়া কোনো উদ্যোগই গুরুর না। যে গ্রুপটি করেছিল, আকা তাদের উদ্যোক্তাদের একজন। জেনেবুঝে মিসলিড করছে কেন?
  • Abhyu | ০৪ মে ২০১৪ ২১:৫৩231474
  • তাহলে আর কি, গুড়ের হাঁড়ির মুখ যেভাবে বাঁধে সেই ভাবে একটা কাপড় দিয়ে লেন্সের মুখ বেঁধে রাখবে।
  • pi | ০৪ মে ২০১৪ ২১:৪২231473
  • দোকানে দিয়েছিলাম, তারাই লাগাতে পারলো না ঃ(
  • Ekak | ০৪ মে ২০১৪ ২১:৩৯231472
  • বুঝেছি। এপারচার এর মত তো ? ফুজি -নাইকন এদের পয়েন্ট এন্ড শুট মডেলে থাকে। কোনটা দুপাশে খোলে। কোনটা মাল্টিপল ডায়াফ্রাম রিং এর মত ছোট বড় হয়। ওটাও পাওয়া যায় আলাদা করে। তবে নিজে সেটা সেট করে লাগানো একটু চাপ।
  • pi | ০৪ মে ২০১৪ ২১:৩৭231471
  • উঁহু, ক্যাপ ঠিক না। এটাকে কী বলে আমি জানিনা। মানে এটা আলাদা করে লাগানোর মতন কিছু না, লেন্সের সামনে ক্যামেরাতেই অ্যাটাচড, অন করলে খড়খড়ি তোলার মত খুলে ফাঁক হয়ে যায়।
  • Ekak | ০৪ মে ২০১৪ ২১:৩৪231470
  • পাই এর পোস্টার সমস্ত পসিবিলিটি বজায় রাখলে পাই একটা সাইবর্গ যে কিনা নিজের অডিও ইনপুট পোর্ট খুলে পরিস্কার করে আবার পরে নিতে পারে। খুব এদ্ভান্স্দ সেল্ফ সার্ভিসিং সিস্টেম, সন্দেহ নেই :)
  • Abhyu | ০৪ মে ২০১৪ ২১:৩২231469
  • হয়তো আপনি খেতে কেমন টইটা পড়েছিল???
  • Abhyu | ০৪ মে ২০১৪ ২১:৩১231468
  • পাই লিখেছে বটে কান খুলে ঠিক করল, কিন্তু তাতেও ব্যাপারটা পরিষ্কার নয়। কান খুলে শোনার ব্যাপার আছে না?
  • সিকি | ০৪ মে ২০১৪ ২১:৩০231466
  • আমি যা বুঝলাম, পাই রসগোল্লার রসে চান করছিল।

    ইয়াক। :(
  • Ekak | ০৪ মে ২০১৪ ২১:৩০231467
  • ক্যামেরার লেন্স কেও অমন ঢাকনা ছাড়া রাখে ? ইবে তে অর্ডার দিয়ে মডেল নাম্বার মিলিয়ে একটা ক্যাপ আনিয়ে নে।
  • Abhyu | ০৪ মে ২০১৪ ২১:২৮231464
  • ন্যাড়াদা তো আসে না রোবুর লিস্টে নাম উঠে যাওয়ার পর থেকেই।
    আর বুনুর কি খবর?
  • pi | ০৪ মে ২০১৪ ২১:২৮231465
  • ভাগীদার ক'দিন ব্যস্ত থাকবে, আসতে পারবে না, সোসেন লিখেছিল না ?
  • pi | ০৪ মে ২০১৪ ২১:২৭231463
  • বোঝা যাচ্ছেনা !! বোঝো !!!
  • Ekak | ০৪ মে ২০১৪ ২১:২৬231462
  • ভাগিবাবু আসেননা, সোসেন আসেননা, নেড়া দা আসেননা আরও অনেকেই।
    এবার আই এসে বলবেন এভরিবডি ইজ এফ্রেইড অফ একক :((((
  • Ekak | ০৪ মে ২০১৪ ২১:২২231461
  • আরে পাই এর পোস্ট তা ভয়ঙ্কর সাররিয়েল ! আমিও কেমং ঘেঁটে গেছি।
  • Abhyu | ০৪ মে ২০১৪ ২১:১৮231460
  • কার কানে রস ঢুকেছে? পাইয়ের না ফোনের?
    কে রসে চান করছিল? পাই না ফোন?
  • Abhyu | ০৪ মে ২০১৪ ২১:১৭231457
  • আচ্ছা ভাগীর কি খবর? এখনো শর্মিষ্ঠা নিয়ে মাথা ঘামাচ্ছে? এখানে আসবে না?
  • Tim | ০৪ মে ২০১৪ ২১:১৭231458
  • পাই ফোন কানে নিয়ে চান করছিলো?
  • সিকি | ০৪ মে ২০১৪ ২১:১৭231459
  • আজ রাতে আমার আর খবর পাবেন না। ইনভার্টার পিঁক পিঁক করছে, আর হয় তো আধঘণ্টা চলবে। কারেন্ট কবে আসবে কেউ জানে না।

    ওয়েলকাম টু দিল্লির গ্রীষ্মকাল।
  • Abhyu | ০৪ মে ২০১৪ ২১:১৬231456
  • এর সলিউশান তো রবিঠাকুর বলে গেছেন - কি দিয়ে ধুতে হবে
  • | ০৪ মে ২০১৪ ২১:১২231455
  • :-))) ওটাই হত। অমুকের দেওয়া টই-এর নাম রাখা হল আমাট্টা কেন নয়, কর্তৃপক্ষ জবাব দাও। :-)))
  • pi | ০৪ মে ২০১৪ ২১:১১231454
  • সবাইকে থ্যাঙ্কু। দেখি কী করা যায়। এই একমাস আগেই সার্ভিসিং করিয়েছিলাম। আসলে মুশকিল হয়ে গেছে, লেন্স ক্যাপ খানা আগেই ভেঙ্গে গেছে, সারানোও যায়নি। একটু এদিক থেকে ওদিক হলে লেন্সে গিয়ে লাগে। আর আজ তো একেবারে রসগোল্লার রস। তাও, ভালো কাঁঠালের আঠা লাগেনি, অন্য আরেক ব্যাগ তো সেই ময়।
    ওদিকে লেন্স নাহয় পরিষ্কার করবো কিন্তু আরো সমস্যার ব্যাপার হল, কিছুক্ষণ আগে আবিষ্কার করলুম, আমার ফোনে কথা শোনা যাচ্ছে না। চান করার সময় কানে রস ঢুকে বন্ধ হয়ে গেছে, তাই হবে। তো, ফোন খুলে টুলে কান টান মুলে তাকে পথে আনলাম, এনে ইস্তক বেশ একটা ফুত্তিতেই ছিলাম, এই একটু আগে অব্দি, যখন কিনা আরেকটি জিনিস জানা গেল। ফোনে আমার কথা লোকে শুনতে পাচ্ছে না। :!
  • সিকি | ০৪ মে ২০১৪ ২১:১০231453
  • ওদিকে আমি আর অরিজিত মিলে কত বলেছিলাম, হী রা ভ ২ টইতে কেউ লিখবেন্না, প্রথমটাই চলুক, হীরকরানী এক এবং অদ্বিতীয়ম। কেউ শোনেন্নি সে কথা।
  • Ekak | ০৪ মে ২০১৪ ২১:০৭231452
  • ডিলিট ও করতে হতনা। ওটার এড্রেস এতে ইন্ক্লুদ করে লিস্ট করে দিলেই হত। তবে এখানে যা ঠোঁট ফলানো জনতা .....অমুকের তই কে হেডার বানিয়ে আমার তই কে কেন তার মধ্যে জোড়া হলো বলে ঝ্য়াম দিত নির্ঘাত !
  • সিকি | ০৪ মে ২০১৪ ২১:০৬231451
  • কামদুনির সই সংগ্রহ কনফ্রন্ট ভায়োলেন্স গ্রুপ থেকে ইনিশিয়েট করা হয়েছিল। এতে গুরুতে লেখালিখি করা কিছু লোকজন আছে, কিন্তু এটা গুরুর ইনিশিয়েটিভ ছিল না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত