এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০৫ মে ২০১৪ ২১:০২231720
  • এখানে লেখা পাই-এর কথা শুনে* আমার মনে হয়েছিল পিটিশন জমা দেওয়া এবার উচিৎ কিনা তা জিজ্ঞেস করা হয়েছিল, সেটা না।
  • a x | ০৫ মে ২০১৪ ২১:০১231719
  • নভেম্বর মাসে পাই লিখেছে সোমনাথ পিটিশন জমা দিতে যাবে। কলকাতার লোক কেউ সাথে যেতে পারবে কিনা।
    এখানে লেখা পাই-এর কথা শুনে

    সোমনাথ যে যাবে এটাও যেমন অন্যত্র আলোচনা করে গ্রুপে অ্যানাউনসড সেরকমই কে যাবে সেটাও অন্যত্র আলোচনা হবে বলেই ধরে নেওয়া হয়েছে। পরে যে সোমনাথ যেতে পারবেনা জানিয়েছে, সেটা আদৌ আর জানানো হয়নি। সেটা এখন জানানো হল।
  • pi | ০৫ মে ২০১৪ ২১:০০231718
  • নভেম্বর মাসের মেইলটা কি চোখে পড়লো ?
    সেই মেইলের উত্তরে আপনাদের কারুর মেইল আমার চোখে পড়েনি।
  • a x | ০৫ মে ২০১৪ ২০:৫৭231717
  • লোকজনকে ধমকিয়ে অভ্যেস খারাপ হয়ে যায়, হয় ভাবা হয় এইবার লোকে চুপ হয়ে যাবে, নয়ত নিজের বিরক্তিই বাড়তে থাকে। জিমেইল চেক প্রতি মিনিটে করিনা।
  • Ekak | ০৫ মে ২০১৪ ২০:৫৬231716
  • ঈশান
    ফাংশন করা নিয়ে আমি একটাও প্রশ্ন করিনি। আমি নিজেই তো সার্ভে পিডিএফ বানিয়ে পাঁচ মাস বাদে দিয়েছি আবার কী প্রশ্ন করব :|
    আমার প্রশ্ন টা অন্য। গুরু রাজনৈতিক নয় এই স্ত্যান্দ নিয়ে। যেটা কাল সিকি বলার পর থেকে এত প্রশ্নের ঢেউ আসতে শুরু করেছে। তোমার কী মনে হয় হটাত জনগণ জেগে উঠেছে এই কারণে যে কাজগুলো পরে আছে কেন ? সকলেই কমবেশি জানে ...কেন। লোকবল। কোথায় আটকে।
    গত বইমেলার আগে থেকে গুরু সাম্প্রদায়িক না মোটর বাইক এই প্রশ্নটা নানান রূপে সামনে আসছে। এই প্রশ্ন তার অন্যতম রূপ।

    অবশ্য এটা একান্ত আমার অব্সার্ভেশন। সবার পেটের ভেতর ডুবুরি নামিয়েছি এমন দাবি করবনা :) যারা মনে করেন আমি ভুল ভাবছি তাঁরা এককিলো করে গালমন্দ করে দিতে পারেন।
  • a x | ০৫ মে ২০১৪ ২০:৫৫231714
  • গুগল গ্রুপে আমি শিফট করিনি। গুগল গ্রুপ আমি বানাইও নি। তার আউটপুট হিসেবেই বারবার জিজ্ঞেস করা হয়েছে, আর উত্তর পেয়েছি ভাবা হচ্ছে।
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২০:৫৫231715
  • আবার না পড়ে কথা। গ্রুপে একটা মেল এইমাত্র ফরোয়ার্ড করা হয়েছে। দেখে নিও। নইলে তিনপাতা জুড়ে বাজে বকাই সার হবে।
  • a x | ০৫ মে ২০১৪ ২০:৫৪231712
  • বিরক্তি বিভিন্ন কারণে হবে, হওয়াই স্বাভাবিক, যা বলছি তা মেনে নিচ্ছেনা কেন, ভাবলেও হবে।

    না, আমি গ্রুপে করা উত্তরের কথা বলছি। আকা একা প্রশ্ন করেনি, ঐ গ্রুপে আমি বহুবার বলেছি পিটিশন এইবার জমা দেওয়া হোক। তখনও ঐ একই উত্তর শুনেছি না আরো সই, আরো সচেতনতা বৃদ্ধি ইত্যাদি।
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২০:৫৪231713
  • আর দায়িত্ব নিয়ে এত কথা। ইয়াহু গ্রুপটি বানিয়েছিল অক্ষদা। পরে সেটা গুগল গ্রুপে শিফট করে। কিন্তু মূল ইনিশিয়েটিভটি ব্যক্তি অক্ষদারই। গ্রুপ বানালে তার দায়িত্ব স্বীকার করতে হয়। আমি অক্ষদার কাছে জানতে চাইছি, এত লাফিয়ে ঝাঁপিয়ে গ্রুপ হল, তার আউটপুট কী?

    জবাব চাই জবাব দাও।
  • pi | ০৫ মে ২০১৪ ২০:৫২231711
  • মেইলটা তো আমি গ্রুপেও করেছি। আজ আবারো গ্রুপে ফরোয়ার্ড করেছি। ওখানেই দেখে নেওয়া যেতে পারে।
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২০:৫১231710
  • আমি কিচ্ছু অ্যাভয়েড করিনি। ভালো করে পড়ে কথা বোলো। এই না পড়ে বলার অভ্যাসটা বিরক্তিকর। যাইহোক আরেকবার কোট করে দিলামঃ

    "আকাকে উত্তর দেওয়া হয়েছে ভদ্রতা করে। একটা লোক মেলগ্রুপ ফলো করতে পারছেনা সময়াভাবে, জানতে চাইছে, উত্তর দেওয়া উচিত ভেবে দেওয়া হয়েছে। মানে আমি দিয়েছি। অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল, "তুমি মেলগ্রুপে আছ, এখানে কোন আক্কেলে জিজ্ঞাসা কর"। নেক্সট টাইম সেইটুকু ভদ্রতা দেখাবনা।"

    ক্লিয়ার?
  • তাপস | ০৫ মে ২০১৪ ২০:৪৯231709
  • কোনো প্রচারপত্রে সাইটের ঠিকানা দেওয়া থাকলে সাইটে যাঁরা লেখেন তাঁদের সবার কি একইরকম দায় বর্তায়? জাস্ট বোঝার জন্যে জিগ্গেস করছি, কোনো লেগ পুলিং নেই।
  • a x | ০৫ মে ২০১৪ ২০:৪৮231707
  • গুরুর ঘাড়ে আমি অন্তত চাপাই নি। কিন্তু গুরু একেবারেই যুক্ত ছিলনা, এটা ভয়ানক মিসলিডিং।
  • a x | ০৫ মে ২০১৪ ২০:৪৮231708
  • ঈশান যথারীতি এইটা অ্যাভয়েড করে গেছে -

    যতবার জিজ্ঞেস করা হয়েছে পিটিশন জমা দেওয়া হবে, কাকে হবে, কীভাবে হবে, ততবার এখানে টইতে এবং গ্রুপে তুমি/ঈপ্সিতা/শমীক এই তিনজন উত্তর দিয়েছ এই বলে যে ভাবা হচ্ছে, জমা দেওয়া হবে তো বটেই, আগে সই সংগ্রহ হোক। কে ভাবছে? তোমরা উত্তর দিচ্ছ আর ভাবছে চতুর্থ কোনো ব্যক্তি তাহলে? এটা মিসলিডিং ছিলনা তাহলে?
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২০:৪৭231706
  • অক্ষদা, "ইতি গজ" মানে বোঝো? না বুঝলে বোলো।

    এটা একককে। "গুরুর্লোক"রা একটা গ্রুপ বানিয়েছেন, খুব ভালো কথা। গুরু তাতে নীতিগতভাবে একমত হয়ে যেটুকু সাপোর্ট জোগানোর জুগিয়েছে। সেও ভালো কথা। এতে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে, গ্রুপটা ঠিকঠাক ফাংশান করছে না, তার দায় গুরুর ঘাড়ে চাপানোর চেষ্টা হচ্ছে। ওই গ্রুপে আমিও আছি, কিছু ফাংশান না করলে তার দায় আমারও। কিন্তু শুধু আমার কেন হবে। গুরুরই বা কেন হবে। ইকি মামার বাড়ি নাকি? যাঁরা বানিয়েছেন, যাঁরা মেম্বার, সবাই দায়িত্ব নিন। কতদিন আর "কর্তৃপক্ষ" বলে বলে শিশুপনা করে যাবেন? বিরক্তির চূড়ান্ত।
  • a x | ০৫ মে ২০১৪ ২০:৪৬231705
  • পাই, পিটিশন ক্লোজ করে জমা দেবার মেইল কত তারিখের জানাবে একটু?
  • pi | ০৫ মে ২০১৪ ২০:৪৫231703
  • সেই এখানেই যখন লেখা হচ্ছে, তখন এখানেও লিখে দি। গত নভেম্বর মাসেই পিটিশন ক্লোজ করে জমা দেবার কথা হয়েছিল। মেইলটা গ্রুপেই আছে। কোন সাড়া পাওয়া যায়নি।
    এরপর নিজে উদ্যোগ নিয়ে কোলকাতায় যাঁরা এই নিয়ে কাজ করছেন, তাঁদের মধ্যে ও নানা প্রোগ্রামে সই সংগ্রহ করতে থাকি। সাধ্যমতন। তাই নিয়ে বিস্তারিত প্রমাণ বা বিবরণ দিতে যাবনা, তবে কামদুনি বা অন্যান্য জায়গায় পাঠাবারও ব্যবস্থা করি, সেটা গ্রুপে জানাইও। তাই নিয়ে আপত্তি থাকলে বা তখন সেটা না করে তখনই জমা দেবার মতামত থাকলে, সেটা তখন গ্রুপে জানানোও যেতে পারতো, আলোচনাও করা যেতে পারত আর জমা দেবার সেই নিয়ে উদ্যোগও তো যে কেউ নিতে পারত। কেন করা হয়নি বা পিকনিক করা হয়েছে বলে অন্যদের দিকে আঙুল তুলে।

    লোকজনের সাথে কথা বলে আমার অন্তত মনে হয়েছিল, পিটিশনটা জাস্ট কটা কাগজ জমা দেবার ব্যাপার নয়, বড় করে কোন প্রোগ্রাম না করে জমা দিতে না পারলে কোনো ইম্প্যাক্ট ই পড়বে না, আর যতদিননা সেটা করা যাচ্ছে, সই সংগ্রহ চালু রাখা দরকার, এবং শহরের বাইরেও নানা জায়গা থেকে সই আসা দরকার। কারণ পিটিশনটা একরকম করে এনিয়ে সচেতনতা তৈরি করাও, লোকজনকে এব্যাপারে ইনভলভ করাও। আমি সেই ব্যাপারেই চেষ্টা করছিলাম। কিন্তু আর করবো না।
  • a x | ০৫ মে ২০১৪ ২০:৪৫231704
  • guruchanDaali.com দেওয়া নেই?
  • a x | ০৫ মে ২০১৪ ২০:৪৪231701
  • আর কেউ দোষ দেয়নি কাউকে, কারো পক্ষে একা করা সম্ভব না, এটাও লোকে জানে। কিন্তু কেউ কেউ ইনিশিয়েটিভ নিয়েছিল। যতবার প্রশ্ন করা হয়েছে, তারা উত্তর দিয়েছে - ভাবা হচ্ছে বা করা হবে এই মর্মে, অর্থাৎ তারা নিজেরা তাদের ইনিশিয়েটিভ স্বীকার করছে। ইনিশিয়েটিভ নিলে বা আমি/আমরা ভাবছি বললে, কিছুদিন পরে কী ভাবা হল সেটাও জানাতে হয়। সেটা না জানালে আরো অনেকদিন পরে, কী হল জিজ্ঞেস করলে আমাদের ভাবার কথা ছিলনা, এখন আপনারা যা উদ্যোগ নেবার নিন বললে, সেটাই মিসলিডিং হয়।
  • | ০৫ মে ২০১৪ ২০:৪৪231702
  • এদিকে আমার প্রথম থেকেই ধারণা ছিল এইটা গ্রুপের উদ্যোগ, সেইজন্যই তাড়াহুড়ো করে প্রথমে ইয়াহু ও পরে গুগল-এ খোলা হল। যদ্দুর মনে পড়ছে সেইসময় একটা আলাদা করে ব্যান্ক অ্যাকাউন্ট খোলা যায় কিনা সেই নিয়েও কথাবার্তা চলেছিল। তারপর সেটা ঠিক ফিজিবল নয় বলে ও নিয়ে আর এগোন হয় নি।

    এখন কিরম ঘেঁটে গেছি। :-I
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২০:৪২231700
  • এবার অক্ষ তিনপাতা জুড়ে প্রমাণ চাইছে। ছিঃ।

    " লিফলেটটি গ্রুপে দেওয়া হয়েছিল, সেটিতে guruchandali.com ঠিকানা দেওয়া আছে" -- এইটা ঠিকঠাক নয়, মিসলিডিং। আগেই ইখেছি। সঙ্গে আরো লিখে দিলাম, ওটা "ইতি গজ" মার্কা তথ্য।
  • a x | ০৫ মে ২০১৪ ২০:৩৮231699
  • না আগে আদৌ লেখনি, আমি যা লিখেছি, তার কোনটা ঠিকঠাক নয়? অসুবিধে হচ্ছে কেন পয়েন্ট আউট করতে?
  • a x | ০৫ মে ২০১৪ ২০:৩৭231696
  • 07:59 PM আমি লিফলেট থেকে টেক্সট তুলে দিলাম।
    শেষ দুটি লাইনঃ

    08:33 PM এক, লিফলেটে কী আছে সেটা কপি করনি তো। করলে এত কথা বলতাম না।
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২০:৩৭231697
  • আগেই লিখে দিয়েছি। পড়ে দেখ। তিনপাতা জুড়ে প্রমান চেয়োনা। প্লিজ।
  • Ekak | ০৫ মে ২০১৪ ২০:৩৭231698
  • না ইটা ঈশান আগেও বলেচে, কদিন আগে গ্রুপেও বলেচে গুরুর সঙ্গে না জড়াতে। অস্বীকার কল্লে মিথ্যে হবে। ও নিয়ে আপত্তি নাই।
    প্রশ্ন হলো, হাউ ফার ইউ ক্যান এফর্দ দিস সুপার আইডিয়াল কন্ডিশন :/
  • a x | ০৫ মে ২০১৪ ২০:৩৬231695
  • ঠিকঠাক তথ্য দেওয়া হয়নি? কোনটা ঠিকঠাক তথ্য নয়?
  • aka | ০৫ মে ২০১৪ ২০:৩৪231694
  • ঃ)
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২০:৩৩231693
  • এক, লিফলেটে কী আছে সেটা কপি করনি তো। করলে এত কথা বলতাম না। ভবিষ্যতে প্রমাণ টমান নিয়ে খোঁচা না মেরে ঠিকঠাক তথ্য দিলেই আপত্তি করবনা।

    দুই, আকাকে উত্তর দেওয়া হয়েছে ভদ্রতা করে। একটা লোক মেলগ্রুপ ফলো করতে পারছেনা সময়াভাবে, জানতে চাইছে, উত্তর দেওয়া উচিত ভেবে দেওয়া হয়েছে। মানে আমি দিয়েছি। অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল, "তুমি মেলগ্রুপে আছ, এখানে কোন আক্কেলে জিজ্ঞাসা কর"। নেক্সট টাইম সেইটুকু ভদ্রতা দেখাবনা।

    ৩। তিন পাতা নয়, অন্তত তিনশবার বলা হয়েছে, গুরুতে টইতে "গুরুর্লোক"রা কী অলোচনা করেন, তার সঙ্গে গুরুচন্ডালিকে অফিশিয়ালি জড়িয়ে ফেলার কোনো কারণ নেই। সেটা মনে রাখলে ভালো হয়।
  • Ekak | ০৫ মে ২০১৪ ২০:২৮231692
  • একটা কূটপ্রশ্ন আচে। কুটকুটে প্রশ্ন ও কইতে পারো। যদিও আমি নিজেই কন্ফ্রন্ট ভায়োলেন্স গ্রুপে আছি এবং উদ্যোগ কে সমর্থন করি কিন্তু :

    আজ যদি একদল গুরুর্লোক এক্সেপ্টভায়োলেন্স নামে একটা গ্রুপ খুলে দাবি করে যে এসব নেহাত অপপ্রচার এবং পরিবর্তন কে রুখে দেবার প্রয়াস এবং তারা সেই পিটিশনে গুরুর এড্রেস দেয়, তাহলে সেটা কতটা সহনীয় হবে ?

    গুরুর্লোক বলতে ওই শমীকের "আমরা " বা "আমরা " র বাইরে যারা। এস দিফায়ন্দ অর নট।
  • a x | ০৫ মে ২০১৪ ২০:২৭231691
  • কিছু মেম্বারের* ওভারল্যাপ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত