এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০৫ মে ২০১৪ ২২:৩৯231750
  • বিভিন্ন কর্মসূচীর কথা বলেছি সেটাও কি দেখা যাচ্ছেনা? তুমিই কোনো কর্মসূচীর কথা বলেছ বলে তো জানিনা। সব কথাই নিজের গায়ে মাখলে জ্বালা বাড়বে।
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২২:৩৩231749
  • এই নিয়েও কথা হয়ে গেছে মেল গ্রুপে। অক্ষদা কী আরেকবার মিসলিড করছে?

    ভোটের পরে পিটিশন জমা দেওয়া হবে, আমি বলেছিলাম। নিজের উদ্যোগে। সেটা খুব পজিটিভ সেন্সে বলিনি। "ভোটের আগে দেওয়া যাবেনা" এই সেন্সে বলেছিলাম। যাই হোক, সেটা নিয়ে, কেন একা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, প্রশ্ন ওঠার পর, আমি পরিষ্কার জানাই, এটা আমার করা ঠিক হয়নি। কোনো পজিটিভ সেন্সে কথাটা জানাইনি তাও লিখেছি। গ্রুপে আলোচনা করে দায়িত্ব বন্টন করে সিদ্ধান্ত নেওয়া হোক, কে কবে দেবে, কে দায়িত্ব নেবে ইত্যাদি।

    এগুলো অমিট করে আবার একবার "ইতি গজ" ইনফর্মেশন দেওয়া হচ্ছে। গ্রুপের বাইরে। আপত্তিকর ও অনভিপ্রেত।
  • a x | ০৫ মে ২০১৪ ২২:১৭231748
  • অন্য কেউ কেউ*
  • a x | ০৫ মে ২০১৪ ২২:১৬231747
  • আকা, এগ্রিড। কিন্তু যখন কেউ কেউ বলছে এইবার পিটিশন জমা দেওয়া হোক, এরপরে আর টপিকালিটি থাকবেনা, তখন অন্য কেউ কেন বলছে, না এখন না, এই এই কর্মসূচীর পরে, তখন পিটিশন জমা পড়ল কিনা, না পড়লে কেন না, এ প্রশ্ন আমি দ্বিতীয় ব্যক্তিকেই করব।
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২২:০৯231746
  • এইটা অরিন্দমকে। পিটিশন হোক বা লিফলেট, সেটা একেবারেই গুরুর উদ্যোগ না। আমি হই বা অন্য কেউ, ব্যক্তিগতভাবে নানা কাজকর্মে অংশগ্রহণ করি/করেন। কেউ ভজন শুনতে যায়, কেউ বিপ্লব করতে। সেসব নিয়ে লেখাপত্তরও হয়। কিন্তু সবই ব্যক্তিগত উদ্যোগ। গুরুর নয়। শুভ অশুভ যাইই হোক।
  • pi | ০৫ মে ২০১৪ ২১:৫১231745
  • একক, এটা দেখেছিলি কিনা জানিনা।
    Public Meeting against Attacks on Women and Overall Criminalization of Society
    Madhyamgram Janakalyan Manch (adjacent to Madhyamgram Raiway Station)
    Friday, April 25, from 5 pm
    Organized by
    Nari Nirjatan o Durbrittayan Birodhi Gana Manch
    in association with Kamduni Pratibadi Manch.
    --------------------------------------------------------

    Kamduni, Madhyamgram, Gede, Barasat, Sutia....various parts of north 24 Parganas district has been witness to brutal rapes and attacks on women over the past months. And people who have been protested against them, be they the brother of the victim, or a conscientious school teacher responsible for building resistance against the crimes, or school friends of the victim, they have been silenced either by murdering or by state repression or by harassment from the ruling party. There is an overall process of criminalization going on, in which the perpetrators of these crimes are moving around with impunity under the patronage of the political bosses. This is in a microcosm the reflection of the state of affairs in all districts of West Bengal. In this backdrop we are having the Lok Sabha elections, but these issues are getting lost in the cacophony raised by the major political parties taking part in the elections, for whom the only matter of importance is getting votes. And the same criminals are very important for getting the votes, hence the protection extended to them. However, we cannot keep silent when this is happening. As citizens of West Bengal, we have come forward to oppose the attacks on women and the overall criminalization of our society. We have decided to stand beside all those who are protesting against and resisting these processes, in small towns and villages of West Bengal. We want the people to expose the unconcern, the neglect, and the opportunism of the big political parties when they come asking for votes. Towards this aim, we have organized a public meeting in Madhyamgram, jointly with the Kamduni pratibadi mancha and other organizations, where we want to put these questions openly to the electoral candidates standing for elections in north 24 parganas: Why haven’t we got justice for the victims of the rapes and murders yet? Why are the perpetrators of these crimes still rampaging round under political protection? Why haven’t been the police officials guilty of negligence been punished? Why haven’t the basic demands of the people concerning the security of women, lights on roads, public transportation, been met yet? Why hasn’t a clear message gone out to the criminals that they will not be tolerated.
    In order to put these questions strongly and to bring attention to these issues of grave public importance please join the meeting and ask your friends and associates to come.

    আপডেটঃ এটায় বেশ ভালো সাড়া পাওয়া গেছে। আরো কিছু প্রোগ্রাম নেওয়া হবে, তাড়াতাড়িই।
  • অরিন্দম | ০৫ মে ২০১৪ ২১:৫০231744
  • এই ধরনের উদ্যোগ যখন প্রথম নেওয়া হয় তখন উৎসাহের সুনামি দেখা যায় তারপর ধীরে ধীরে শান্ত হয় পৃথিবী। এক্ষেত্রেও তাই হয়েছে। যতটুকু দেখেছি তাতে piকে প্রথম থেকে এই ব্যাপারে সিরিয়াস মনে হয়েছে। আন্তরিকভাবে কিছু করতে চেয়েছেন। তা এইসব ক্ষেত্রে গালি বা খোঁচা খেতে হয়, খেলে বোঝা যায় পদক্ষেপ ঠিকই ছিল।
    সামাজিক দায়বদ্ধতা পালনে গুরুর সম্পাদকমন্ডলী পিছপা হবেন না। এই আশা আছে।
  • pi | ০৫ মে ২০১৪ ২১:৪৯231743
  • একক, কোলকাতায় ও শহরতলিতে অনেক লোকই অ্যাক্টিভ। একটা পিটিশন সই করে দেবার বাইরেও অনেক কাজই করছেন। কামদুনি, গেদে, সিটিয়া, মধ্যমগ্রাম, সব জায়গার লোকজনকে একসাথে করেও কাজ করা হচ্ছে। নানা জায়গা থেকে নানারকম অভিযোগ আসছে। সেখানে সাপোর্ট গ্রুপ, ফ্যাক্ট ফাইন্ডিং টিম ইঃ তৈরি করে যাওয়াও হচ্ছে। সাধ্যের মধ্যে বা অনেকেই সাধ্যাতীত ভাবেও অনেক কিছু করছেন।
  • aka | ০৫ মে ২০১৪ ২১:৪৫231742
  • আমি কারুর নাম করি নি। যাঁরা ইন্টারপ্রিট করছেন দায়িত্ব তাঁদের। এর বেশি কিছু বলার নেই।
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২১:৪৪231741
  • আকার বাকি পোস্টটায় কোনো আপত্তি নেই। কিন্তু গ্রুপের লিডার বলে যদি আমাকে মিন করা হয়ে থাকে, সেখানে আপত্তি জানাচ্ছি। আমাকে ফর্মালি কোনো লিডারশিপ দেওয়া হয়নি। কে কোন কাজ করবেন আমি ঠিক করে দিইনি। গ্রুপে ইমেল এলে জবাব দেওয়াটা কোনো অতিরিক্ত লিডারশিপ কোয়ালিটি বলে মনে হয়না।

    বাকি সকলের সঙ্গে গ্রুপের ফাংশানিং এর দায় আমারও। কিন্তু আমি গুরু চালাই বলে দুনিয়ার সবকিছুর দায় আমার, ফিংগার পয়েট করে দিলেই দায়িত্ব শেষ, এই মাইন্ডসেটটি থেকে বেরিয়ে আসুন, অনুরোধ রইল।
  • pi | ০৫ মে ২০১৪ ২১:৪২231740
  • 'যদিও প্রতি গ্রুপের মতন এই গ্রুপেরও লিডার ছিলেন কয়েকজন। তাঁরাই সমস্ত ইমেলের জবাব দিচ্ছিলেন, এমনকি কে কোন কাজ করবেন অন্যের হয়ে তাঁরাই ঠিক করে দিচ্ছিলেন।'

    খুবই আপত্তিকর লাগলো। কারুর অ্যাক্টি্ভ না হবার দায়ও যারা অ্যাক্টিভ তাদের নিতে হবে ? কেউ লিডারশিপ নিজের কাঁধে তুলে নেয়নি। কে কী কাজ করবেন, অন্যের হয়ে কেউ ঠিক করে দেননি। যে যে ব্যাপারে এগিয়ে এসেছেন, তিনি সেটা করেছেন। আর কাউকে পাওয়া না গেলে অগত্যা অন্য কাউকে সেটা করতে হয়েছে। কেউ কাকে এগিয়ে আসতেও বারণ করেননি, লিডার হতেও।
  • cm | ০৫ মে ২০১৪ ২১:৩৭231739
  • ১) ময়দানে না নামলে কিসুই হবে না।
    ২) আর যারা ময়দানে আছে তাদের দিবারাত্র প্রচ্ছন্ন মুন্ডুপাতে যা হবে তা আর বলার নয়।

    তবে সেটা জারি থাকবে, পোকিতো নিরপেক্ষ বলে কতা।
  • Ekak | ০৫ মে ২০১৪ ২১:৩৪231737
  • একটা কথা বলার। আলাদা করে কাওকে নয়।
    গুরুতে আড্ডা দেওয়া আর হাতেকলমে একটিভলি কিছু করা আলাদা ব্যাপার। প্রথমটা আমরা রাত্রদিন করে থাকি। দ্বিতীয় টা করার লোক পাওয়া যায়না। এটা কোনো অভিযোগ নয় কারণ আমি নিজেও সেরকম কোনো কামে আসিনা। প্রশ্ন হলো সেই জায়গা থেকে সত্যি কিছু করতে হলে হাতে পায়ে একটিভ লোক লাগবে। বা যদ্দিন না ফিসিকালি একটিভ টিম বড় হয় আমাদের একটু ধৈর্য্য ধরতে হবে। কিছু কাজ হবে। কিছু হবেনা। কিন্তু অভাবের সংসারে দোষারোপ করে বিশেষ লাভ হবেনা। সব পক্ষেই। কিকরে সিটি বেসে একটিভ লোকজন বাড়ানো যায় সেটা বরং ভাবুন আপনারা। নিজেরা কলকাতা বা দেশের বাইরে থাকলেও দেশের পরিচিত মানুষদের মধ্যে উদ্যোগ ছড়াবার চেষ্টা করুন। এই বহুদূর থেকে রিমোট জিআইএস কন্ত্রলিং এর মত সব চালাবার চেষ্টা করলে কাজ কম দোষারোপ বেশি হবেই। যদি সত্যি আমরা চাই কিছু হোক লেটস টেক ইট সিরিয়াসলি। নিজেকেও বললুম।
  • aka | ০৫ মে ২০১৪ ২১:৩৪231738
  • মানে এমনিতেই বিভিন্ন ভাবে উই হ্যাভ রেপড দা ইন্সিডেন্ট মেনি টাইমস, লেটস নট ডু ইট এগেইন।
  • aka | ০৫ মে ২০১৪ ২১:৩২231736
  • অক্ষ, মূল ব্যপার হল পিটিশনটা জমা পড়ে নি। বাকি কিছু আলোচনা করে কি লাভ। এই চলবে। মূলত কামদুনির মতন ঘটনায় যখন খুব সাড়া ছিল অনেকেই অনেক কিছু করেছেন, যখন ঘটনা থিতিয়ে গেছেন তাঁরা অন্যদিকে মন দিয়েছেন। বাকি আকচা আকচি করে কি লাভ।

    এস বরং তুমি এবং আমি গ্রুপে থাকার সুবাদে স্বীকার করে নিই যে আমরাও এই ফেলিওরের শরিক।

    যদিও প্রতি গ্রুপের মতন এই গ্রুপেরও লিডার ছিলেন কয়েকজন। তাঁরাই সমস্ত ইমেলের জবাব দিচ্ছিলেন, এমনকি কে কোন কাজ করবেন অন্যের হয়ে তাঁরাই ঠিক করে দিচ্ছিলেন।

    তাও একটি গ্রুপ যদি তার লিডারদের দিয়ে কাজ না করিয়ে নিতে পারে তার দায় মেম্বারদেরও ওপরে বর্তায়। মূলত কামদুনির মতন একটি ঘটনা শেষে গুরুচণ্ডালির হীরক রাণীর টইয়ের মতন ব্যক্তিগত আকচা আকচিতে পরিণত হবে সেটা মানতে মন চায় না।
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২১:২৬231735
  • প্রশ্নের সাথে নানাবিধ টন্ট এলে উত্তরের সঙ্গেও নানাবিধ ফাউ আসবে। অসুবিধে থাকলে প্রশ্ন বা মন্তব্যটাকে টন্টবিহীন হিসেবে ফর্ম করুন।

    বিটিডাব্লু, আমার কাছে আর কী প্রশ্ন আছে? জানা গেলে উত্তর দিয়ে টপিক শেষ করতাম।
  • a x | ০৫ মে ২০১৪ ২১:২৩231734
  • উত্তরের সাথে সাথে বহুবিধ রিজয়েন্ডারও আসছে যে, বিরক্তি, খার ইত্যাদি। তো এই প্রশ্নগুলো বেসিকালি খারজাত এই বলে প্রশের লেজিটেমেসি কাটিয়ে দেবার চেষ্টা করলে তার পরেও প্রশ্ন আসবে।
  • pi | ০৫ মে ২০১৪ ২১:২২231733
  • এনিওয়ে, হতাশও ঠিক বলবো না। ধরে নিয়েছিলাম, সবাই অন্যান্য কাজকর্মে ব্যস্ত। সেটা হতেই পারে। আর হতাশ হলেও কোনোদিন অ্যাক্টিভিজম অ্যাক্টিভিজম পিকনিক করছেন বলে খোঁচাও দেব না।ওসব খোঁচা খালি খেয়ে যাওয়ার জন্য। পয়সা আর ক্ষমতার সাথে ঢলাঢলি করছি, শুনে যাওয়ার মত।
    এনিয়ে খারাপ লাগলেও অবশ্য কান্নাকাটি করছি বলে টন্ট শুনতে হবে।
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২১:১৯231732
  • হ্যাঁ, তিনপাতা জুড়ে উত্তর চাওয়াও হবে। :-) সেও দেওয়া হয়েছে। কোনো উত্তর আন অ্যান্সার্ড নেই।

    তবে গরু রচনার একটা লিমিট আছে মাইরি। একটা মেলগ্রুপ কেন চলছেনা সে নিয়ে গুরু কর্তৃপক্ষ জবাব দাও। চেরাপুঞ্জিতে কেন বিষ্টি হচ্ছে না গুরু কর্তৃপক্ষ জবাব দাও। মশাই, একটা মেলগ্রুপ খুলেছেন, কেন চলছেনা সেখানেই বুঝে নিন না। লোকে আর্বিট চাট্টি রাগের কথা বলবে, আর আমি সোনা মুখ করে শুনে যাব, এই এক্সপেক্টেশন কীসের? এ কি মামার বাড়ি নাকি?

    আর ভাব দেখে মনে হচ্ছে, লোকে তাদের হেঁসেলের উপর কিংবা স্পাউজের উপর রাগের কথা বলছেনা বলে কেঁদে মরে যাচ্ছি। মোটেও যাচ্ছি না। ও নিয়ে কোনো হাহুতাশ নেই। ভুল এক্স্পেক্টেশন রাখবেন না।
  • a x | ০৫ মে ২০১৪ ২১:১৭231731
  • আপত্তির ব্যপার না পাই। লোকে জানতে চাইছে কি হল, তার উত্তর আসছে ভাবা হচ্ছে। একবার না, অনেকবার। এরপরে যারা বলছে ভাবা হচ্ছে, তারা জানাবেনা?
  • a x | ০৫ মে ২০১৪ ২১:১৫231730
  • উত্তর ঠিকমত না পেলে তো আরো প্রশ্ন আসবেই! বিরক্ত লাগলেও।
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২১:১৩231728
  • সে উত্তর দিয়ে দিয়েছি। আর কিছু প্রশ্ন না থাকলে মিটে গেল।
  • pi | ০৫ মে ২০১৪ ২১:১৩231729
  • এত আগ্রহ থাকলে গ্রুপে সেই মেইলটার পরে কারুর কোন প্রশ্ন বা মেইল কেন দেখলাম না ? জমা দেওয়া হচ্ছে জানানো হল, তারপর সেই নিয়ে কোন মেইল দেখিনি। ন্যূনতম আগ্রহও দেখিনি যে জমা দেওয়া হল কিনা সেটা নিয়ে কেউ জানতে চাইছে।
    হ্যাঁ, আমি গ্রুপের রেসপন্সে খুবই হতাশ। আমার একার দায় নয়, লোকজনকে খুঁচিয়ে যাওয়া ও তার ফলাফল জানিয়ে যাওয়া। আমারো এক্সপেক্টেশন ছিল, অন্য লোকজন নিজের থেকেই এ ব্যাপারে এগিয়ে আসবেন।
    আর আগেও লিখেছি, আগেই যখন সই সংগ্রহের ব্যাপারে আপনাদের আপত্তি ছিল, সেটা তখনি গ্রুপে জানিয়ে নিজেরা উদ্যোগ নিতে পারতেন। নিলে খুবই ভালো বই মন্দ লাগতো না।
  • a x | ০৫ মে ২০১৪ ২১:১২231727
  • ল্লেহ! আমার কথাকে তুমি মিসলিডিং বলবে, আমি তোমার কাছে উত্তর চাইবনা? চাইলে সেটা বৈপ্লবিক কিছু ব্যপার হবে অবশ্য বুঝিনি!
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২১:১১231726
  • উত্তর চাওয়া আমার কাছে কেন হচ্ছে? বিরোধিতাটাই বা কীসের? এখানে কুইজ কিংবা বিপ্লব হচ্ছে নাকি? হাস্যকর।
  • a x | ০৫ মে ২০১৪ ২১:০৭231724
  • ব্যাস সব কিছু এই খার, ঈর্ষা ইত্যাদি দিয়ে সুইপ করে কার্পেটের তলায়। মানে কোনোরকম উত্তর চাওয়া বা কোনোরকম বিরোধিতা দেখলেই আসলে অসৎ কোনো উদ্দেশ্য আছে। এতো খুবই পরিচিত।

    এরপরেও লোকে কেন এখানেই তাদের রাগের কথা লেখেনা তা নিয়ে হা হুতাশ!
  • pi | ০৫ মে ২০১৪ ২১:০৭231725
  • আর হ্যাঁ, এত জবাবদিহিই যখন চাওয়া হচ্ছে, তখন লিখেই দি। তার আগে কোলকাতা থেকে সই সংগ্রহের ব্যাপারে উদ্যোগগুলো নিয়ে মেইল করেও আমি গ্রুপ থেকে প্রায় কারুরই সাড়া না পেয়ে নিজের উদ্যোগে যতটা সম্ভব গুরুর ফেসবুক গ্রুপ দিয়ে ও নিজের ব্যক্তিগত কন্ট্যাক্ট দিয়ে লোকজনের সঙ্গে যোগাযোগ করেছি, হপ্তার পর হপ্তা কোলকাতার নানা জায়গায়, নানা প্রোগ্রামে সই সংগ্রহ হয়েছে। সেই উদ্যোগেও গ্রুপের লোকজনকে পাশে পেলে ভালোই লাগতো।

    কোলকাতায় গিয়ে অনেক লোকজনকে দেখেছি, যাঁরা সত্যি সত্যি এই ইস্যুগুলো নিয়ে কিছু করার চেষ্টা করছেন। অনেক অসুবিধার মধ্যেও। মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চেও আমি যতবার সম্ভব এই উদ্যোগের কথা জানিয়েছি, গ্রুপ থেকে নেওয়া সার্ভে বা আর টি আই সংক্রান্ত উদ্যোগের কথাও জানিয়েছি। লোকজনের মনে হয়েছে, এগুলো করা গেলে ভালো হয়। কিন্তু গ্রুপ থেকে সেভাবে কোন সাড়াই পাই নি। সাইটেও জানিয়েছি, সেখানেও সাড়া পাইনি। মঞ্চের নানা প্রোগ্রামের কথাও গ্রুপে ও সাইটে জানিয়েছি, সেই নিয়েও কারুর অংশগ্রহণ দূরে থাক, কোনোরকম সাড়া পাওয়া বা কোন আলোচনা বা কোনোরকম আগ্রহও দেখিনি।
    সত্যি কথা বলতে কি, এত সবের পরে আমি এখন গ্রুপ নিয়ে, বা সাইটেও এই নিয়ে কথা বলতে আর তেমন আশাবাদীও নই, আগ্রহও হারিয়ে ফেলছি। কোলকাতা ও আশেপাশে মাঠে ময়দানে অনেক কাজকর্ম হচ্ছে। ব্যক্তিগতভাবে সেগুলোতে সময় দিতে আগ্রহী। এই আজাইরা প্যাঁচাল পাড়ার চেয়ে।
    যা প্রোগ্রাম নেওয়া হচ্ছে, সাইটে আর গ্রুপেও হয়তো জানিয়ে দেব। ইন কেস যদি কারুর আগ্রহ জন্মায়।

    নিন, অনেক প্রোগা করে গেলাম। অনেকের কথা অনুযায়ী, 'ঢাক ও হয়তো পিটিয়ে' গেলাম।
    এতদিন এই নিয়ে কিছু বলিনি, কিন্তু এইভাবে পিকনিক করা সংক্রান্ত খোঁচা ইঃ গুলো গুলো খেয়ে যেতে হলে একসময় হয়তো প্রোগা ই করতে হয়।
  • a x | ০৫ মে ২০১৪ ২১:০৫231723
  • আমি তো বিরক্তিকর ইত্যাদি এখনও লিখিনি। যার বিরক্তি লাগছে, তার কেন লাগছে সেটার ইন্টার্প্রিটেশন দিচ্ছি মাত্র।
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২১:০৪231722
  • একক। স্ট্যান্ড ফ্যান্ড নিয়ে প্রশ্ন এলে কিচ্ছু বলার নেই। ওসব নয়। লোকের নানাপ্রকার খার আছে। একটু চান্স পেয়ে উগরোচ্ছে। সিরিয়াসলি সিরিয়াস কথা বললে সিরিয়াসলিই উত্তর দেওয়া যায়। খার উগরোলে নয়।
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২১:০৩231721
  • লোকের প্রত্যুত্তর শুনতে খুউউউউব খারাপ লাগে বুঝি। তাহলে ট্যারাব্যাঁকা কথা না বললেই হয়। তিনপাতা প্রমাণ ইত্যাদি। বললে তো শুনতেই হবে। যতই খারাপ লাগুক। আহারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত